সোনার বাংলা

সোনার বাংলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনার বাংলা, Grocers, Mohammadia Housing ltd, Mohammadpur, Dhaka.

হোমমেইড খাবারের সাথে কখনো বাইরের খাবারের তুলনা হয় না। কারণ ঘরের খাবার তৈরির সময় অনেক যত্ন ও পরিস্কার -পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করা হয়। হোমমেইড খাবার শতভাগ নিরাপদ খাবার। তাই হোমমেইড খাবার খান নিশ্চিত থাকুন 😊

৬ টাকা পিস চিকেন মোমো! 😮৬ টাকা চিকেন মোমোর পোস্ট  দেখে যতটা অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি কমেন্ট বক্সে অসংখ্য "অর...
03/08/2026

৬ টাকা পিস চিকেন মোমো! 😮

৬ টাকা চিকেন মোমোর পোস্ট দেখে যতটা অবাক হয়েছি, তার চেয়ে বেশি অবাক হয়েছি কমেন্ট বক্সে অসংখ্য "অর্ডার করতে চাই" দেখে।

একবার ভেবে দেখেছেন কি? ৬ টাকায় একটি চিকেন মোমো বানাতে গেলে ভালো মানের চিকেন, ময়দা, সবজি, মসলা, প্যাকেজিং, গ্যাস, শ্রম—এসবের খরচ কীভাবে মেটানো সম্ভব?

কম দামে পেলেই যে ভালো জিনিস পাওয়া যায়, এমনটা সব সময় সত্যি নয়। খাবারের ক্ষেত্রে শুধু দাম নয়, মান, উপকরণ আর পরিচ্ছন্নতাও সমান গুরুত্বপূর্ণ।

পরে যদি নিম্নমানের খাবার খেয়ে কেউ অসুস্থ হন, তখন দোষটা পড়ে পুরো অনলাইন ব্যবসার উপর—"অনলাইনে ভালো খাবার পাওয়া যায় না"—এই কথাটাই আবার সবাই বলতে শুরু করেন।

তাই শুধু দাম দেখে নয়, বিশ্বাসযোগ্যতা আর খাবারের মান যাচাই করে অর্ডার করুন। সুস্থ থাকুন, নিরাপদ খাবার বেছে নিন। 🌸

📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

ঋতুভিত্তিক কিছু খাবারের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কারণ সিজনের খাবারের স্বাদ, ঘ্রাণ আর অনুভূতিই আলাদা। এখন চলছে তাল...
02/08/2026

ঋতুভিত্তিক কিছু খাবারের জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। কারণ সিজনের খাবারের স্বাদ, ঘ্রাণ আর অনুভূতিই আলাদা। এখন চলছে তালের মৌসুম। আর এই সময় তালের বড়া, তালের তেলের পিঠা, তালের পায়েসসহ নানা ধরনের মজাদার পিঠা খেতে কে না ভালোবাসে! 😋

কিন্তু ব্যস্ততা আর সময়ের অভাবে অনেকের পক্ষেই ঘরে বসে এসব তৈরি করা সম্ভব হয় না। তাই ঘরের স্বাদ আর পরিচ্ছন্নতায় তৈরি তালের পছন্দের খাবারগুলো এখন সহজেই উপভোগ করতে পারেন, ঝামেলা ছাড়াই।

ছবিতে তালের ক্বাথ এবং তালের বড়া পিঠা।

মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি অর্ডারের জন্য ইনবক্সে যোগাযোগ করুন🙂
28/07/2026

আলহামদুলিল্লাহ আজকের ডেলিভারি

অর্ডারের জন্য ইনবক্সে যোগাযোগ করুন🙂

হোমমেইড চিকেন মিট বল বাচ্চাদের ভীষণ প্রিয়, আর একবার খেলে বড়রাও এর স্বাদ ভুলতে পারেন না। 😋শুধু ফ্রাই করেই নয়, নুডলস, পাস্...
28/07/2026

হোমমেইড চিকেন মিট বল

বাচ্চাদের ভীষণ প্রিয়, আর একবার খেলে বড়রাও এর স্বাদ ভুলতে পারেন না। 😋

শুধু ফ্রাই করেই নয়, নুডলস, পাস্তা বা ফ্রাইড রাইসের সাথেও দারুণ মানিয়ে যায় চিকেন মিট বল।

কিন্তু বাইরে তৈরি অনেক চিকেন মিট বলে কী কী উপাদান ব্যবহার করা হয়, তা নিয়ে আমরা মাঝেমধ্যেই বিভিন্ন প্রতিবেদন দেখি। তাই পরিবারের জন্য খাবার বেছে নেয়ার ক্ষেত্রে সচেতন হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আমাদের হোমমেইড চিকেন মিট বল তৈরি হয় মুরগির সলিড মাংস ও ঘরোয়া মসলার সংমিশ্রণে। কোনো অপ্রয়োজনীয় ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয় না। প্রতিটি ব্যাচই পরিচ্ছন্ন পরিবেশে যত্নসহকারে তৈরি করা হয়।

সন্তানের মুখে কী খাবার তুলে দিচ্ছেন—সেই সিদ্ধান্তটি আপনার। আর নিরাপদ, ঘরোয়া খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। হোমমেইড খাবার খান নিশ্চিত থাকুন 🙂

পণ্যের গুণগত মান আমি নিজে যাচাই করি। লেনদেন বা সার্ভিস সংক্রান্ত সকল দায়ভার সম্পুর্ন আমার।

সোনার বাংলা
📍মোহাম্মদপুর, ঢাকা

তালের পিঠা বা বড়া, যে নামেই ডাকা হোক না কেন, এর সাথে জড়িয়ে আছে আমাদের শৈশবের অনেক মিষ্টি স্মৃতি। বর্ষার দিনে পাকা তালের ...
25/07/2026

তালের পিঠা বা বড়া, যে নামেই ডাকা হোক না কেন, এর সাথে জড়িয়ে আছে আমাদের শৈশবের অনেক মিষ্টি স্মৃতি।

বর্ষার দিনে পাকা তালের ঘ্রাণে ভরে যেত চারপাশ, আর ঘরে ঘরে তৈরি হতো মজাদার তালের পিঠা। এখন ব্যস্ততার কারণে সেই স্বাদ আর ঘরে তৈরি করা হয়ে উঠে না অনেকেরই।

তাই সেই পরিচিত ঘরোয়া স্বাদ আর ভালোবাসা পৌঁছে দিতে আমার আয়োজন । খাঁটি উপকরণ, পরিচ্ছন্ন পরিবেশ আর যত্নে তৈরি প্রতিটি তালের পিঠা—যাতে প্রতিটি কামড়ে ফিরে পান শৈশবের সেই চেনা আনন্দ ❤️

সোনার বাংলা
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

আজ বৃহস্পতিবার 🗒️ ১৮ই আষাঢ়  ১৪৩৩ বঙ্গাব্দ🗒️ ০২ রা জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ🗒️ ১৫ ই মুহররম  ১৪৪৮ হিজরিঋতু পরিক্রমায় এখন চলছে...
02/07/2026

আজ বৃহস্পতিবার

🗒️ ১৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
🗒️ ০২ রা জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ
🗒️ ১৫ ই মুহররম ১৪৪৮ হিজরি

ঋতু পরিক্রমায় এখন চলছে বর্ষাকাল🌧️

শুভ হোক আজকের দিনটি 🌸

শুভ সকাল 🌸🌸

সোনার বাংলা
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

Happy Mother's Day 🥰
10/05/2026

Happy Mother's Day 🥰

বিকেলের আড্ডায় বা বাচ্চার টিফিনে—মচমচে চিকেন নাগেটস! 🍗​ছোট-বড় সবারই পছন্দের তালিকায় ওপরের দিকে থাকে যে খাবারটি, তা হলো গ...
29/04/2026

বিকেলের আড্ডায় বা বাচ্চার টিফিনে—মচমচে চিকেন নাগেটস! 🍗

​ছোট-বড় সবারই পছন্দের তালিকায় ওপরের দিকে থাকে যে খাবারটি, তা হলো গরম গরম চিকেন নাগেট। বিকেলের হালকা নাস্তা হোক কিংবা স্কুলের টিফিন, সাথে একটু সস থাকলে স্বাদটা যেন আরও জমে উঠে!

​কিন্তু বাইরের ফ্রোজেন বা দোকানের খাবারে কি সবসময় ভরসা পাওয়া যায়? তাই আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোমমেইড চিকেন নাগেট, যা স্বাদে অনন্য এবং মানে শতভাগ নিরাপদ।

​কেন আমাদের হোমমেইড চিকেন নাগেট সেরা?
✅ ১০০% ফ্রেশ উপকরণ: একদম তাজা মুরগির মাংস এবং খাঁটি মশলা দিয়ে তৈরি।
✅ ভেজালমুক্ত ও নিরাপদ: কোনো প্রকার ক্ষতিকর প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করা হয় না।
✅ ঘরোয়া পরিবেশ: সম্পূর্ণ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর উপায়ে আমরা প্রতিটি নাগেট তৈরি করি।
✅ সাশ্রয়ী ও স্বাস্থ্যকর: পরিবারের স্বাস্থ্যের সাথে কোনো আপস নয়, আমরা দিচ্ছি সেরা মানের নিশ্চয়তা।

​সন্তানের টিফিনে নিশ্চিন্তে দিতে পারেন এই পুষ্টিকর নাস্তা। স্বাস্থ্যকর ও মজাদার এই নাগেটগুলো এখনই অর্ডার করতে আমাদের ইনবক্স করুন💌💌

​সেরা স্বাদ আর সুস্থতার শুরু হোক আপনার ঘর থেকেই! ❤️


বাচ্চাদের কাছে চিকেন মিট বল আর চিকেন নাগেট মানেই একদম পছন্দের  খাবার 🍗নরম, জুসি আর মজাদার এই দুই আইটেম খুব সহজেই তাদের ম...
25/04/2026

বাচ্চাদের কাছে চিকেন মিট বল আর চিকেন নাগেট মানেই একদম পছন্দের খাবার 🍗
নরম, জুসি আর মজাদার এই দুই আইটেম খুব সহজেই তাদের মন জিতে নেয়।
চিকেন মিট বল সাধারণত ভেতরে নরম আর বাইরে হালকা ক্রিসপি হয়—নুডলস, পাস্তা বা শুধু সসের সাথে খেলেই জমে যায়।
আর চিকেন নাগেট? বাইরের অংশে কোটিং করা তাই ক্রিপসি আর ভেতরে নরম চিকেন—প্রতিটা কামড়ে মজা।

তবে একটা বিষয় খেয়াল রাখা জরুরি—
বাচ্চাদের জন্য তৈরি খাবার হলে সেটি যেন হয় হোমমেড, নিরাপদ এবং ভালো মানের উপকরণ দিয়ে তৈরি। কারণ স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তাদের স্বাস্থ্যও। হোমমেইড খাবার খান নিশ্চিত থাকুন 😊

পণ্যের গুনগত মান আমি নিজে যাচাই করি। লেনদেন বা সার্ভিস সংক্রান্ত দায়ভার সম্পূর্ণ আমার।

অর্ডার নিচ্ছি 🌸
📍মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, ঢাকা

গরমে কি শুধু ঠান্ডা পানি বা লেবুর শরবতই খাবেন? ¿  শুধু পানি খেলে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এমন একটা নরম, মোলায়েম, গ্লাসি,...
23/04/2026

গরমে কি শুধু ঠান্ডা পানি বা লেবুর শরবতই খাবেন? ¿
শুধু পানি খেলে তৃষ্ণা মেটানো যায় কিন্তু এমন একটা নরম, মোলায়েম, গ্লাসি, সিল্কি ক্যারামেল পুডিং খেলে তৃষ্ণা মেটানো যায় সাথে তৃপ্তিও হবে।

শুভ রাত্রি 🌸🌸

অর্ডার নিচ্ছি

Address

Mohammadia Housing Ltd, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when সোনার বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সোনার বাংলা:

Shortcuts

Share