24/09/2023
___আচ্ছা বাবা, মা আর রাকিব আঙ্কেল দরজা আটকিয়ে কী করে?
পাঁচ বছরের মেয়ের মুখে এই কথা শুনে মুহুর্তেই আমার অন্তরাত্মাটা কেঁপে উঠলো। কী বলবো বুঝতে পারছিনা আমার এতোটুকু মেয়েকে। আমি জিজ্ঞেস করলাম,,,
_কখন দেখেছো মা?
_তুমি যখন অফিসে থাকো তখন রাকিব আঙ্কেল আর মা ঐ রুমে দরজা আটকিয়ে কী যেনো করে। তখন আমার এই রুমে একা থাকতে খুব ভয় করে, জানো?
আমার এতোটুকু মেয়ের কথা শুনে শরীরের সমস্ত লোম দাড়িয়ে গেল। ঘামে ভিজে শরীর চুপচুপ করছে। মনে হচ্ছে কোন পঁচা ডোবা থেকে এই মাত্র একটা ডুব দিয়ে আসলাম। টেবিলে থাকা গ্লাসটা থেকে ডগডগ করে পুরো গ্লাসের পানি পান করলাম। তবুও কপাল থেকে চুইয়ে চুইয়ে ঘাম বেয়ে পরছে। আমার পাঁচ বছরের মেয়ে মুক্তা হঠাৎই আমার এ অবস্থা দেখে ভয় পেয়ে গেল,,,
_বাবা কী হয়েছে? আম্মুকে ডাকবো?
_না মা তোমার আম্মু ব্যস্ত। আমার কিছু হয়নি। তুমি যাও টিভিতে কার্টুন দেখো।
আমার কথা মতো মুক্তা কার্টুন দেখতে চলে গেল। আমি এখনো এতোটুকু মেয়ের কথা শুনে ঠিক হতে পারছিনা। ভাবছি ওর মতো নিষ্পাপ বাচ্চা চারিপাশে যা দেখবে তাইতো বলবে। আর তাছারা ছোটবেলা থেকে ওকে কখনো মিথ্যা শিক্ষা দেইওনি আর বলেওনি।আমার স্ত্রী শারমিনকে বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছি। বিয়ের সাত বছরে আজ পর্যন্ত অন্যান্য মেয়েদের মতো কোন খারাপ অভ্যাস বা খারাপ চরিত্র পরিলক্ষিত হয়নি আমার নিকট। কিন্তু ইদানিং আমার সাথে কীরকম যেনো এড়িয়ে চলা ভাব দেখছি। আমি এতে তেমন কিছু মনে করিনা ভাবি হয়তো সংসারের কাজের চাপে এরকম করে। কিন্তু আজ আমার মেয়ে মুক্তার কথা শুনে আমার মাথা কীরকম যেন ভন ভন করছে। শারমিনের প্রতি আমার সন্দেহের তীর ক্রমেই ছুটে চলছে।
রাকিব আমার বাল্যকালের বন্ধু এককথায় বেস্ট ফ্রেন্ড বলা চলে। সরকারি চাকরির সুবাধে আমার এখানে পোস্টিং হয়। হঠাৎই একদিন বাল্যবন্ধু রাকিবের সাথে আমার দেখা হয়। বন্ধুত্বের জন্য মাঝে মাঝেই বাসায় আসে। আমি ভেবেছিলাম শারমিন এতে রাগান্বিত হয়। কিন্তু শারমিনের সেরকম কোন ভাবভঙ্গি আজ পর্যন্ত দেখিনি। বরং রাকিব বাসায় আসলে কীভাবে আপ্যায়ন করবে তার জন্য ব্যস্ত হয়ে যায়। একারণে শারমিনকে নিয়ে আমি এতোদিন গর্ববোধ করতাম যে সে অন্যান্য মেয়েদের মতো না।
কিন্তু আজ আমার মেয়ে মুক্তার কথা শুনে আর কিছু ভাবতে পারছিনা। রান্নাঘরে উকি দিয়ে দেখি শারমিন কী যেন রান্না করছে। ঘামে কাপর শরীরের সাথে লেপ্টে রয়েছে।অন্যান্য দিন হলে পিছন থেকে জড়িয়ে ধরতাম কিন্তু এখন কীরকম যেনো ওর