07/03/2025
রোজার মাসে খাদ্য তালিকায় কেন ঘি রাখা জরুরী?
পবিত্র মাহে রমজান মাস চলে আসছে। রমজান মাসে অনেকে অসুস্থতা সত্ত্বেও পবিত্র রোজা পালন করে থাকেন। আবার অনেক সুস্থ ধর্মপ্রাণ মুসলমান রোজা পালনকালে অসুস্থবোধ করেন। অনেকে আবার ইফতার ও সাহ্রিতে আহারের সময় অপরিকল্পিতভাবে খাদ্য নির্বাচন করেন। এসব ক্ষেত্রে রোজাদারেরা অনেক ধরনের শারীরিক সমস্যার মধ্যে পড়েন। দৈনিক চাহিদার প্রতি লক্ষ রেখেই এ সময় খাদ্য নির্বাচন করা দরকার।
রোজা পালনের জন্য প্রয়োজন সঠিক খাবার নির্বাচন, শারীরিক সুস্থতা, মানসিক শক্তি এবং অদম্য ইচ্ছা ও আনুগত্য। কিছু নিয়ম, নীতি ও পরামর্শ অনুসরণ করলে সুস্থভাবেই রোজা পালন করা যায়।
সঠিক খাবার তালিকায় ঘি একটি উত্তম খাদ্য উপাদান যা শরীরকে সবসময় সুস্থ রাখতে সহায়তা সহায়তা করে।
ইফতার ও সাহ্রিতে ঘি :
সারাদিন অভুক্ত থাকার ফলে শরীরের শক্তির প্রয়োজন। শক্তির জোগান দিতে সক্ষম খাবারের মধ্যে ঘি একটি গুরুত্বপূর্ণ উপাদান।
কারণ খাঁটি ঘি এর মধ্যে রয়েছে আমাদের মানবদেহের জন্য বহু গুরুত্বপূর্ণ কিছু পুষ্টিগুণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভিটামিন ডি,ভিটামিন ই,ভিটামিন কে,ব্রেন টনিক,এন্টি অক্সিডেন্ট,ব্যাটাইরিক এসিড,ফ্যাটি এসিড,কনজুগেটেড লিনোলিক এসিড এবং ওমেগা থ্রি ফ্যাটি এসিড । এগুলি ছাড়াও আরও ঘি তে আরো অনেক গুনাগুন রয়েছে
যা ব্যবহারে আমাদের শরীরকে সবসময় সুস্থ রাখতে সহায়তা করে ও বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
ইফতারে ঘি এর ব্যবহার:
প্রতিদিনই ইফতারে চনা মুড়ি থেকে শুরু করে বিভিন্ন ঝাঁল জাতীয় মুখরোচক খাবার থাকে যা শরীরের পাকস্থলীর জন্য অনেকটায় ক্ষতিকর হয়ে দাড়ায়। ফলে ঝাঁলের সাথে সাথে কিছু কিছু মিষ্টি জাতীয় খাবার থাকে প্রতিটি পরিবারে।
যার মধ্যে সেমাই, সুজি,পিন্নি ও বিভিন্ন রকম হোমমেইড সুস্বাদ রকমারি নাস্তা।
আর এই রকমারি নাস্তায় খাঁটি ঘি ব্যবহার করলে এর স্বাদ, তৃপ্তি ও পুষ্টিগুন অনেকগুন বৃদ্ধি পায়।
️সেহরিতে ঘি এর ব্যবহার:
স্বভাবতই আমরা রমজান মাসে একটু ভালো খাবার খেতে চাই। তাই মাছ মাংস দিয়ে বেশিভাগ পরিবারে সেহেরি শেষ করি। যার অধিকাংশ রান্না হয় ঝালযুক্ত ফলে পাকস্থলী বিভিন্ন সমস্যা দেখা দেয়।
তাই সেহেরিতে খাওয়ার শেষের দিকে ঘি দিয়ে ভাত খাওয়ার প্রচলন দীর্ঘ দিন থেকে। আর ঘি দিয়ে ভাত খাওয়ার ফলে শরীর থাকে সতেজ ও ফুরফুরে এবং শরীরকে রক্ষা করে মারাত্মক রোগব্যাধি থেকে।
আর ঘি যদি হয় খাঁটি ও ভেজালমুক্ত হয় এর স্বাদ,তৃপ্তি ও কার্যকারিতা অনেক্ষণ গুন বৃদ্ধি পায়।
তাই সবসময় গ্রাম্য সদাই Gramya sadai এর খাঁটি পন্য ব্যবহার করে নিজে সুস্থ থাকুন ও পরিবারের সবাইকে সুস্থ রাখতে সহায়তা করুন। ধন্যবাদ!