ভোজ প্রাসাদ

ভোজ প্রাসাদ Home made healthy food

07/08/2024

লেখা: মাসুদ হাসান উজ্জ্বল

"এরশাদ বা বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল তখন এমন একটা পরিস্থিতি ছিল যে কেউ যদি বলত সে আওয়ামী লীগ সাপোর্ট করে -তাহলে তাকে একজন ভাল মানুষ মনে হত । আওয়ামী লীগের এই জনপ্রিয়তা তৈরীর পেছনে সব থেকে বড় ভুমিকা রেখেছিল মূলত বিএনপি-জামাতের লুটপাট আর দমন নীপিড়ন । তখনকার জনপ্রিয়তার এই কৃতিত্ব আওয়ামী লীগের নয় , কৃতিত্ব বিএনপির সীমাহীন অত্যাচারের । ক্ষমতা কেন্দ্রীক একটি রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকলে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে ওঠাটাই স্বাভাবিক । এর সাথে দেশ উদ্ধার বা দেশপ্রেমের কোন সম্পর্ক নাই ।

এরশাদ পরবর্তী বাংলাদেশের মানুষ তখন টানা পাঁচ বছর এক দলের অত্যাচার নেওয়ার পর অত্যাচারের স্বাদ বদলের জন্য পরের মেয়াদে আরেক অত্যাচারীকে ক্ষমতায় বসানোর চর্চ্চায় অভ্যস্থ হতে শুরু করেছে মাত্র ।

বর্তমান বাংলাদেশে বিএনপি একটি কলুষিত মৃতপ্রায় রাজনৈতিক সংগঠন , অনেকটা আঞ্জুমান মফিদুল ইসলামে বেওয়ারিশ লাশের মত পড়ে থাকা সংগঠন । এই সংগঠনের সামান্যতম জনপ্রিয়তাও যদি আবার তৈরী হয় সেটা আওয়ামী লীগের সীমাহীন অত্যাচার কারণেই তৈরী হবে ।

যারা প্রাণের ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন করছেন তারা এই দুই দলের কোন দলকেই যে আর চান না সেটা একেবারেই স্পষ্ট । কেউ কেউ ড: ইউনুসের নাম তুলছেন । নোবেল পাওয়া আর দেশ চালানো এক কথা ? তার আবিস্কৃত মাইক্রোক্রেডিটই তো শোষণের আধুনিকতম কৌশল গুলোর অন্যতম , যে কারণে পশ্চিমা পুঁজিতান্ত্রিক রাষ্ট্র গুলোতে তার এত কদর । দেশের কী দুর্ভাগ্য এই ক্রান্তিকালে নির্ভর করার মত একটা নাম নাই !"

Address

West Dhanmondi
Dhaka
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভোজ প্রাসাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share