আসল ফুড-Asol Food

আসল ফুড-Asol Food safe food’s chain shop

A to Z Safe, Natural and Organic collection

গল্পের শুরুটা এমন...
যেদিকে তাকাই সেদিকেই ভেজালের জয়জয়কার!
এর মাঝে প্রাকৃতিক আর নিরাপদ খাবার খুঁজে পাওয়া দায়!
গ্রামের গোলা ভরা ধান,পুকুরভরা মাছ আর মাঠে -ক্ষেতে জন্মানো পিওর শাক সবজি কোথাও নাই আর!এগুলো যেন দিনদিন দাদুর মুখে শোনা গল্প হয়ে ধরা দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে!
কোথায় গেলে পাব তাজা হাঁস-মুরগির স্বাদ?
কোথা থেকে পাওয়া যাবে ভেজালমুক্ত তেল, মশলা

, ঘি!?
মায়ের হাতের তৈরী এই প্রতিটা পণ্য কোত্থাও নাই!!
চারদিকে কৃত্রিমতা আর বিষাক্ত খাবারের মাঝে একটু বিশুদ্ধতার জন্য প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিলো...
আর তখনই আমরা চিন্তা করলাম ভেজালমুক্ত খাবার সরবরাহের।
সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা বিশুদ্ধ এবং আসল পণ্য আপনাদের কাছে পৌঁছে দিতে আসল ফুড-Asol Food নামে কাজ শুরু করেছি।
আমাদের শপে একে একে বাংলাদেশের প্রতিটি এলাকা এবং প্রত্যন্ত জায়গা থেকে নিরাপদ খাবার আসতে শুরু করেছে।
নিরাপদ পণ্য নিয়ে অনেকে কাজ করলেও সব ব্র্যান্ডকে একীভূত করেছি শুধুমাত্র আমরাই।

এছাড়াও আমাদের কাছে ইম্পোর্টেড অর্গানিক প্রডাক্ট ও ডায়েট প্রডাক্ট সহ আরও অনেকগুলো ব্র্যান্ডের ভেজাল মুক্ত পণ্য পেয়ে যাবেন।
অর্ডার করতে কল করুন- 01770-525484
অথবা ইনবক্স করুন আমাদের পেইজে।

গরুর নাম্বার - ৫ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - কালো-বাদামি মিক্সবয়স - ২ দাঁতওজন - ১৪৮ কেজিজেন্ডার- ষাড়
20/05/2026

গরুর নাম্বার - ৫ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - কালো-বাদামি মিক্স
বয়স - ২ দাঁত
ওজন - ১৪৮ কেজি
জেন্ডার- ষাড়

গরুর নাম্বার - ৮ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - লাল-কালো মিক্সবয়স - ২ দাঁতওজন - ২২০ কেজিজেন্ডার- ষাড়
20/05/2026

গরুর নাম্বার - ৮ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - লাল-কালো মিক্স
বয়স - ২ দাঁত
ওজন - ২২০ কেজি
জেন্ডার- ষাড়

19/05/2026
গরুর নাম্বার - ৩ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - কালোবয়স - ২ দাঁতওজন - ২৩১ কেজিজেন্ডার- ষাড়
19/05/2026

গরুর নাম্বার - ৩ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - কালো
বয়স - ২ দাঁত
ওজন - ২৩১ কেজি
জেন্ডার- ষাড়

গরুর নাম্বার - ১৪ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - লাল-কালো মিক্স বয়স - ৪ দাঁতওজন - ১৮৯ কেজিজেন্ডার- ষাড়
18/05/2026

গরুর নাম্বার - ১৪ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - লাল-কালো মিক্স
বয়স - ৪ দাঁত
ওজন - ১৮৯ কেজি
জেন্ডার- ষাড়

গরুর নাম্বার - ৬ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - লাল-কালো মিক্সবয়স - ৪ দাঁতওজন - ১৭৩ কেজিজেন্ডার- ষাড়
18/05/2026

গরুর নাম্বার - ৬ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - লাল-কালো মিক্স
বয়স - ৪ দাঁত
ওজন - ১৭৩ কেজি
জেন্ডার- ষাড়

গরুর নাম্বার - ১ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - কালো ও ধুসর মিক্সবয়স - ২ দাঁতওজন - ২৪৩ কেজিজেন্ডার- ষাড়
18/05/2026

গরুর নাম্বার - ১ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - কালো ও ধুসর মিক্স
বয়স - ২ দাঁত
ওজন - ২৪৩ কেজি
জেন্ডার- ষাড়

গরুর নাম্বার - ১৩ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌ রঙ - লালচে কালো মিক্সবয়স - ৪ দাঁতওজন - ১৮৮ কেজিজেন্ডার- ষাড়
18/05/2026

গরুর নাম্বার - ১৩ (SOLD OUT) আলহামদুলিল্লাহ্‌
রঙ - লালচে কালো মিক্স
বয়স - ৪ দাঁত
ওজন - ১৮৮ কেজি
জেন্ডার- ষাড়

পুরো বছরের মধ্যে দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় হলো রমাদানের শেষ ১০ রাত। কিন্তু এই ১০ রাত ছাড়াও যে আরো ১০ টি দিন রমাদা...
17/05/2026

পুরো বছরের মধ্যে দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময় হলো রমাদানের শেষ ১০ রাত। কিন্তু এই ১০ রাত ছাড়াও যে আরো ১০ টি দিন রমাদানের শেষ রাতগুলোর মতই উত্তম, সেটা জানেন?

ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ)বলেন, এমন কোনো দিবস নেই যার আমল জিলহজ্জ মাসের প্রথম দশ দিনের আমল থেকে আল্লাহর কাছে অধিক প্রিয় হবে।

প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! আল্লাহর পথে জিহাদ করা থেকেও কি অধিক প্রিয়? রাসূলুল্লাহ (ﷺ)বললেন, হাঁ জিহাদ করা থেকেও অধিক প্রিয় তবে যদি এমন হয় যে ব্যক্তি তার জান-মাল নিয়ে আল্লাহর পথে বের হল এবং এর কোনো কিছুই ফেরত নিয়ে এল না। (মুত্তাফাকুন আলইহ)

জিলহজ্জ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলগুলো:
(১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা। [আজ, ১৯ শে মে, ২০২৬ সম্ভাব্য ( মোতাবেক ১লা জিলহজ্জ, ১৪৪৭ হিজরি) থেকে জিলহজ্জ মাস শুরু হয়েছে।]

রাসূল(ﷺ) বলেন– ‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [মুসলিম, আস-সহিহ: ১১৬২]
(২) সামর্থ্যবান হলে কুরবানি করা।

(৩) এই দশ দিন নখ ও চুল না কাটা।
রাসূল(ﷺ) বলেন– ‘‘তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।’’ [মুসলিম, আস-সহিহ: ১৯৭৭]

(৪) চার ধরনের যিকিরে লেগে থাকা।
রাসুল (ﷺ)বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং,

তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে
তাসবিহ ( سُبْحَانَ اللّٰهِ ),
তাহমিদ ( ٱلْحَمْدُ لِلَّٰهِ ),
তাহলিল ( لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ )
ও তাকবির ( اللّٰهُ أَكْبَر ) পড়ো।’’
[আহমাদ, আল-মুসনাদ: ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ]

(৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা।
সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে اللّٰهُ أَكْبَر বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুলোও সাধ্যানুসারে পড়ুন।
اَللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرْ اَللّٰهُ أَكْبَرْ وَلِلّٰهِ الْحَمْد
অর্থঃ আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ সর্বশ্রেষ্ঠ; আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আল্লাহই সর্বশ্রেষ্ঠ; আর আল্লাহর জন্যই সকল প্রশংসা।

এটি ইবনু মাস‘উদ (রা.) ও অন্যান্য পূর্বসূরিদের থেকে প্রমাণিত। [দারা কুতনি, আস-সুনান: ১৭৫৬; আলবানি, ইরওয়াউল গালিল: ৬৫৪ সনদ সহিহ]

তবে, আরাফার দিন অর্থাৎ জিলহজ্জের ৯ তারিখ ফজর থেকে শুরু করে ১৩ তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর একাকী বা জামাতে নামাজ আদায়কারী, নারী অথবা পুরুষ প্রত্যেকের জন্য একবার তাকবিরে তাশরিক (উপরে বর্ণিত তাকবিরটি) পাঠ করা ওয়াজিব। পুরুষরা উচ্চ আওয়াজে বলবে, আর নারীরা নিচু আওয়াজে। [ইবনু তাইমিয়্যাহ, মাজমু‘উ ফাতাওয়া: ২৪/২২০; ইবনুল কায়্যিম, যাদুল মা‘আদ: ২/৩৬০; ইবনু আবিদিন, রাদ্দুল মুহতার: ৩/৬১]

(৬) চারটি সম্মানিত মাসের একটি হলো জিলহজ্জ; তাই এই মাসের সম্মানে যথাসম্ভব সকল গুনাহ থেকে বেঁচে থাকা।
আল্লাহ তা‘আলা বলেন, ‘‘নিশ্চয়ই আল্লাহর নিকট সংরক্ষিত ফলকে (বছরে) মাসের সংখ্যা বারোটি—আসমানসমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে। তার মধ্যে চারটি (মাস) সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা (গুনাহ করার মাধ্যমে) নিজেদের প্রতি অত্যাচার করো না।” [সুরা তাওবাহ, আয়াত: ৩৬]

(৭) এই দিনগুলো বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ, তাই অধিক পরিমাণে নেক আমল করা।
রাসূল (ﷺ) বলেছেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের (প্রথম) দশ দিনের আমলের চেয়ে অধিক মর্যাদাপূর্ণ ও প্রিয় অন্য কোনো আমল নেই।’’ সাহাবিগণ বললেন, ‘ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ রাস্তায় জিহাদও কি এর চেয়ে উত্তম নয়?’ তিনি বললেন, ‘‘না। আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে যে ব্যক্তি তার জান ও মাল নিয়ে (জিহাদে) ঝাঁপিয়ে পড়লো এবং এর কোনো কিছু নিয়েই আর ফিরে এলো না (অর্থাৎ, শহীদ হয়ে গেলো, তার কথা ভিন্ন)।’’ [বুখারি, আস-সহিহ: ৯৬৯; আহমাদ, আল-মুসনাদ: ৬৫০৫; আবু দাউদ, আস-সুনান: ২৪৩৮]

এই দশদিনের ফরজ ইবাদত অন্যান্য মাসের ফরজ ইবাদতের তুলনায় অধিক মর্যাদার। এই দশদিনের নফল ইবাদত অন্যান্য মাসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ।
[ইবনু রজব, ফাতহুল বারি: ৯/১৫]

আল্লাহ তায়ালা আমাদের ইলমে, আমলে বারাকাহ দিক।দুনিয়া ও আখিরাতে কল্যান দান করুক।

#জিলহজ্জ
#সরোবর

গরুর নাম্বার - ১৪রঙ - লাল-কালো মিক্স বয়স - ৪ দাঁতওজন - ১৮৯ কেজিজেন্ডার- ষাড়দাম - ৯৯,০০০/-📌 বিদ্রঃ কুরবানী পর্যন্ত গরুগুল...
17/05/2026

গরুর নাম্বার - ১৪
রঙ - লাল-কালো মিক্স
বয়স - ৪ দাঁত
ওজন - ১৮৯ কেজি
জেন্ডার- ষাড়
দাম - ৯৯,০০০/-

📌 বিদ্রঃ কুরবানী পর্যন্ত গরুগুলোর ওজন কিছুটা কম বা বেশি হতে পারে। কারণ গরুর ওজন প্রতিদিন একই থাকে না। খাবারের পরিমাণ, পানি পান, হজম প্রক্রিয়া, চলাফেরা, আবহাওয়া ও শারীরিক স্বাভাবিক পরিবর্তনের কারণে ওজনে সামান্য তারতম্য হওয়া স্বাভাবিক। এছাড়াও খামারে নিয়মিত পরিচর্যা ও উন্নত খাদ্য ব্যবস্থাপনার ফলে অনেক সময় গরুর ওজন বৃদ্ধি পেতে পারে। আবার দীর্ঘ সময় পরিবহন, পরিবেশ পরিবর্তন বা খাদ্যাভ্যাসের সাময়িক পরিবর্তনের কারণেও ওজন কিছুটা কম দেখা যেতে পারে। তাই উল্লেখিত ওজন আনুমানিক এবং কুরবানীর সময় সামান্য কম-বেশি হতে পারে।

Address

Banashree
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when আসল ফুড-Asol Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আসল ফুড-Asol Food:

Share