ভেজালের ভীড়ে বিশুদ্ধ পণ্যের নিশ্চয়তা।
---------------------------------------------
উপরের কথাটি কেবলমাত্র একটি নীতিবাক্য নয়, ক্রেতা সাধারনের কাছে আমাদের এক পবিত্র প্রতিশ্রুতি। ক্রেতার আস্থা আমাদের আমানত। চারিদিকে ছড়িয়ে পড়া ভেজালের সয়লাবে আজ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যও আক্রান্ত, যার অসহায় বলি এদেশের আপামর জনগণ। আমরা, ব্যবসায়ীরা যদি আল্লাহর ভয়ে শুধুমাত্র খাদ্য উপকরণের সাথে ইনসাফ করতে পারতাম, তাহলে
হয়তো ঘরে ঘরে মরণব্যাধি ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি রোগের বিস্তার রোধ করা সম্ভব হতো। আমাদের লড়াই তাই এই ভেজাল, এই বেইনসাফীর বিরুদ্ধে, বিশুদ্ধতার পক্ষে, ইনসাফের স্বার্থে। এ লড়াই প্রাকৃতিক ও খাঁটি পণ্য মানুষের কাছে পৌঁছে দেবার।
কৃষাণীর ঘর চালুর প্রথম দিন থেকে আপনাদের কাছে সাশ্রয়ী মূল্যে ও সঠিক পরিমাণে খাঁটি পণ্য পৌঁছে দিচ্ছে। আপনি যেমন আপনার সন্তান ও পরিবারকে ভেজাল মিশ্রিত খাবার খাওয়াতে চান না, তেমনি আমরাও চাই না, আমাদের সন্তান ও পরিবার ভেজালে অভ্যস্ত হোক। তাই, কৃষাণীর ঘর- এর প্রতিটি পণ্যের প্রথম ক্রেতা আমাদের নিজেদের পরিবার।
কৃষাণীর ঘর-এর কোন পণ্য ক্রয়ের পর কিংবা ব্যবহারের সময় কোন প্রকার ত্রুটি পরিলক্ষিত হওয়ার সাথে সাথে আমাদেরকে জানান। ত্রুটিপূর্ণ পণ্য অবশ্যই ফেরত/ক্ষতিপূরণযোগ্য।
সেই কর্মপরিকল্পনায় আমরা ১০০% খাটি সকল কৃষি পণ্য এবং গ্রামের ঐতিহ্যবাহী খাবার গুলো নিয়ে কাজ করছি। আপনারাই আমাদের অনুপ্রেরণা ।