Organic Food Azimpur অর্গানিক ফুড আজিমপুর

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Organic Food Azimpur অর্গানিক ফুড আজিমপুর

Organic Food Azimpur অর্গানিক ফুড আজিমপুর হোম মেইড খাবার আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ইন শাহ্ আল্লাহ মানসম্মত খাবার নিয়ে কাজ করবো এবং হালাল খাবার পৌঁছে দিবো সবার আপনজনের মাঝে ।

05/07/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

01/07/2024

Ohio University তে Political Science বিভাগ থেকে ফান্ডসহ এক বছরের ফুল-টাইম মাস্টর্স করার সুযোগ রয়েছে। Application Requirements: 1. Minimum Undergraduate CGPA 3.00 out of 4.00 scales. 2. Of...

30/06/2024
রুটি ডেলিভারিতে যাবে ইনশাআল্লাহ। ❤️
29/06/2024

রুটি ডেলিভারিতে যাবে ইনশাআল্লাহ। ❤️

26/06/2024

প্রতিদিন আমরা নিজেদের কাছেই কতবার হেরে যাই হিসেব করিনা। আজ শুরু করবো তো কাল করতে করতে সম্পূর্ণ নিজেদের কন্ট্রোলে থাকা একটা কাজ বছর পরেও হয়তো শুরু করতে পারিনা। একটা ছোট অভ্যাস পাল্টাতে যুগ পার করে দেই। বুঝি যে একটা জিনিস নিজের জন্যই খারাপ, তবুও কন্টিনিউ করেই যাই! জানি যে জবের প্রস্তুতি না নিলে বেকার থাকবো, তবুও সিরিয়াস হইনা! নিশ্চিৎ ফেইল করবো জেনেও বই হাতে না নিয়ে স্মার্টফোনে ডুবে থাকি!

কেন পারিনা আমরা? হয়তো এ একটা পরিবর্তনে অন্য কারও কোন বাঁধা নেই। শুধু নিজের ছোট একটা সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেয়া দরকার, কিন্তু হয়না কেন? নিজেরাই নিজেদের ইচ্ছের কাছে হার স্বীকার করি, গোলাম বনে থাকি! হয়ে যাক জীবন ধ্বংস কিন্তু নিজেদের কম্ফোর্ট জোন ছাড়া কেন জানি আমাদের অনেকের কাছে অসম্ভব!

নিজের কাছে বার বার হেরে যাওয়াটা অভ্যাসে পরিণত হয়ে গেলে আর কোন মোটিভেশন, কারও গাইডলাইন বা অন্য কিছুই কাজ করেনা। কারণ, এটাকে আমরা লজ্জ্বার মনে করিনা, কিন্তু আসলেই তো লজ্জ্বা পাওয়ার কথা! কিন্তু কেন জানি পায়না!

26/06/2024

সব ডক্টর গুলা যদি এমন হতো!

নতুন শহরে মুভ করার পর আমরা একজন বাংলাদেশি ডক্টরের খোজ পাই আর জানতে পারি যে বেশির ভাগ বাংলাদেশিরা প্রাইমারী কেয়ার ফিজিশিয়ান হিসেবে ওনাকেই দেখায়। শুরুতে আমি ওনার এপয়েন্টমেন্ট নেই আর দেখা করি। ভদ্রলোকের কথা বার্তা খুবই ভালো আর পজিটিভলি মোটিভেট করেন যেটা ডক্টরদের বিশাল একটা গুন।

তারপর মুনার জন্য আরেকজন P*P চেঞ্জ করে ওনার এপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে যাই। প্রাইমারী আলাপের পর উনি জিজ্ঞেস করছিলেন কি কি সমস্যা ফেস করছো এখন। ও সব বলার পর আমি বললাম যে কয়েক মাস আগে ওর বাবা দুনিয়া ছেড়ে গেলেন আর এটা অনেক শকিং ছিল। উনি ইন্না-লিল্লাহ পড়লেন আর জিজ্ঞেস করলেন কি হয়েছিল! তারপর উনি বললেন, আমি কি একটু দোয়া করতে পারি ওনার জন্য?

বললাম ঠিক আছে। তারপরে উনি বিভিন্ন সুরা পড়া শুরু করলেন আর পরে দুরুদ পড়ে হাত তুলে কয়েক মিনিট দোয়া করলেন আমার শশুরের জন্য। খুব ভালো লাগছিল আচমকা এ ঘটনায়! কিছুক্ষণ আগে ওনার নাম শুনলো আর মৃতের জন্য দোয়া করলো। শেষ করে বললো, এটাই ওনার এখন সবচেয়ে বেশি দরকার। বললেন, ধৈর্য ধরা কঠিন জানি কিন্তু ধরতে পারলে অনেক ভালো কিছু পাবা।

মানুষ কখন কিভাবে কার দোয়া পায় এটা ভাবতেই অন্যরকম লাগছে। হয়তো ওনার আপন কেউ হাত তুলে এভাবে দোয়া করেনি কিন্তু অন্য একজন করছে। দোয়া করি, আল্লাহ ডক্টরকে ভালো রাখুক, নেক হায়াত দিক। ওনার অভারল এপ্রোচ খুবই পছন্দ হইসে। এমন ডক্টরের কাছে গেলে রোগ আর মন, ২ টাই ভালো হয়ে যায়। 😊

মে ২১, ২০২৪, মেমফিস, টেনেসি

@ তানিন যায়েদ-Tanin Zaid

26/06/2024

Ohio University তে Political Science বিভাগ থেকে ফান্ডসহ এক বছরের ফুল-টাইম মাস্টর্স করার সুযোগ রয়েছে।

Application Requirements:
1. Minimum Undergraduate CGPA 3.00 out of 4.00 scales.
2. Official Academic Transcript (evaluated by NACES)
3. Minimum English Proficiency Score:
· IELTS: 6.5 or better (all bands 6.5 or better)
· TOEFL: iBT- 80 or better (writing-17)
· TOEFL: Paper-delivered- 550 (writing-5, other sections-52)
4. Three Recommendation Letters
5. Personal Statement of Purpose (500 words)
6. Writing Sample (optional)
7. CV/Resume
8. GRE score (required for CGPA less than 3.00)

Available Financial Aid:
1. Graduate Assistantships:
Political Science বিভাগ থেকে Graduate Assistantship পেলে একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 15-20 ঘন্টা Undergraduate-এর বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে Full Tuition fee waiver দেয়া হয়ে থাকে। এছাড়াও বাৎসরিক স্টাইপেন্ড এবং স্টুডেন্ট হেলথ ইন্সুরেন্স সহ আরো সুযোগ সুবিধা দেয়া হয়ে থাকে যা শিক্ষার্থীদের অন্যান্য খরচ বহনে সহায়তা করবে। এই Assistantship পাওয়ার জন্য ভালো CGPA, minimum English Proficiency (iBT – 100 Composite, Speaking score of 24/ IELTS – 7.0 Composite, Speaking score of 7.0), GRE score, University Level Teaching-এ পূর্ব অভিজ্ঞতা এবং যোগাযোগ দক্ষতা বোনাস হিসেবে কাজ করবে।

2. Tuition Scholarship:
এই Scholarship-এর অধীনে Full Tuition Fee Waiver করা হয়ে থাকে। এক্ষেত্রে একজন শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে 6 ঘন্টা করে ফ্যাকাল্টি মেমবারদের অ্যাসিসটেন্ট হিসেবে বিভিন্ন একাডেমিক দায়িত্ব পালন করতে হবে এবং প্রতি semester-এ অন্তত 12 ক্রেডিট আওয়ারের কোর্সওয়ার্ক নিতে হবে।

Program Application Deadlines:
December 15- Fall Semester (round-1)
February 15- Fall Semester (round-2)

প্রোগ্রাম এবং ফান্ডিং সম্পর্কিত বিস্তারিত রয়েছে কমেন্টের লিংকে।

26/06/2024

আমেরিকাতে পড়তে যাবেন, কি কি লাগবে, তার একটা overall checklist. যখন সবগুলোতে টিক দেয়া হয়ে যাবে, তার মানে আপনার এপ্লাই করার কা....

শুঁটকির বড়া শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝা...
25/06/2024

শুঁটকির বড়া শুঁটকিরই একটু ভিন্নরকমের আইটেম। গ্রাম দেশে যেমন এর চল আছে, শহরেও অনেকেই খায়। গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল শুঁটকির বড়া খেতে দারুণ লাগে। চলুন চটপট জেনে নেই রেসিপি-
উপকরণ: মিষ্টি কুমড়া/লাউ পাতা- ১০টি, চ্যাপা শুঁটকি- ৫টি, শুকনা মরিচ- ৫টি, ধনে পাতা- ৩ টেবিল চামচ, রসুনের কোয়া- ৫টি, পেঁয়াজ কুঁচি- ১ কাপ, সরিষার তেল, লবণ।

প্রণালি: একটি বাটিতে পাতা নিয়ে তাতে এক চা চামচ লবণ দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পর দেখবেন পানি বের হয়েছে। পাতা চিপে পানি নিংড়ে পাতা খুলবেন এবং আরেকটি বাটিতে পানি নিয়ে তাতে পাতা গুলো ধুয়ে আবার চিপে রেখে দিবেন। একটি ফ্রাইং প্যানে শুকনা মরিচ ও রসুনের কোয়া তেল ছাড়া ভেজে নেবেন। মরিচটা আপনি কতটুকু ঝাল খেতে চান, সে অনুযায়ী নেবেন। বাদামী রঙের দাগ চলে এলে নামিয়ে ফেলুন।

এবার আরেকটি প্যানে শুঁটকিগুলো অল্প আঁচে তেল ছাড়া ভেজে নিন। এবার ভাজা শুঁটকি, মরিচ ও রসুন পানি ছাড়া ব্লেন্ড করে নিন। ব্লেন্ডেড মিশ্রণটি একটি বাটিতে নিয়ে তাতে তাতে পেঁয়াজ কুঁচি ও লবণ দিন। হাত দিয়ে কচলে মেশান। এরপর ধনে পাতা দিয়ে ভালো করে মেশান। এবার একটা একটা করে পাতা নিয়ে পুরোটা খুলে মাঝে শুঁটকি দিয়ে চারপাশ থেকে কোণাগুলো টেনে এনে আলতো করে ভাঁজ করে ঢেকে দিতে হবে।
এবার চুলায় একটি ফ্রাইং প্যানে সামান্য তেল ছড়িয়ে মাঝারি-মৃদু আঁচে ভাঁজ করা অংশটা নিচে দিয়ে বড়াগুলো ছাড়ুন। এতে ভাঁজ খুলবে না। আর তেল কিন্তু খুব অল্প হতে হবে। ৫ মিনিট পর বড়াগুলো সাবধানে উল্টে দিন যেন ভাঁজ না খুলে যায়। এবার চুলার আঁচ মৃদু করে ১০ মিনিট ঢেকে রাখুন। এতে পাতা সেদ্ধ হয়ে যাবে। ব্যস! তৈরি হয়ে গেল মজাদার শুঁটকির বড়া।

অনেকদিন যাবৎ বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তারপর গতকাল বানিয়ে ফেল্লাম l বানানোর পর মনে হল এতো  সহজ আর এতো ইম্মাম...
25/06/2024

অনেকদিন যাবৎ বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তারপর গতকাল বানিয়ে ফেল্লাম l বানানোর পর মনে হল এতো সহজ আর এতো ইম্মামি একটা রান্না আমি এতদিন কেন করলাম না !!?? 😍
শিক কাবাব

Address

Azimpur
Dhaka
1205

Telephone

+8801951950732

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organic Food Azimpur অর্গানিক ফুড আজিমপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share