05/04/2025
স্মৃতিবিজড়িত রসোবাস শপের এই স্থানটি ছেড়ে দেয়া লাগলো বাড়িওয়ালার প্রতারনার স্বীকার হয়ে। এখানে ছিলাম ৫ বছর আলাহামদুলিল্লাহ।
করোনার শুরুর আগে শুরু করেছিলাম ৭ মার্চ ২০২০ এ।
শুধু ব্যাসার উদ্দ্যেশ্যে নিয়ে শুরুটা ছিলো না যদিও। নিরাপদ খাবারের প্রতি নিজের একটা ঝোঁক থাকায় আগ্রহটা বেশি ছিলো।
নতুন জবে জয়েন করেছিলাম তখন তাই কোনো ক্যাশও ছিলো না। আমি উদ্যোগ নিয়েছি আর আমার মা আর ওয়াফের আগ্রহে তাদের জমানো টাকা দিয়েই প্রথম শুরু।
আলহামদুলিল্লাহ সারা পেয়েছিলাম আশার চাইতেও বেশি।
শুরু করার ৭ দিনের মধ্যে পুরো দেশে লগডাওন শুরু (মার্চ ২৩ ২০২০)।
এই করোনাতেই যখন সবাই লকড আমি তখন আনলকড, রসোবাস তখন বেশ ভালো আগাচ্ছিলো। এভাবে ৩ বছর আমি সময় দিয়ে একটা স্টেবল যায়গায় আসে এবং মানুষের আস্থার যায়গা তৈরি হয় আমাদের উপর।
এরপর কিছু ব্যাক্তিগত ইস্যুতে আমার আর সময় দেয়া হচ্ছিলো না, জব, পরিবারকে সময় দেয়া নিয়ে আগের মত শপে আর সময় দিতে পারছিলাম না।
আর তখন থেকে ছন্দ পতন শুরু হলো, শপ ম্যানেজ করার লোক রেখে আমি নিশ্চিন্তে থাকাটা ছিলো বড় ভুল। যা হবার তাই হলো ১ বছরে কার্ভ ডাউন, চুরি সহ একটা অর্থনৈতিক প্রতারনার স্বিকার হলাম।
এই টোটাল জার্নিতে অনেক অভিজ্ঞতা হলেও ২৪ সাল থেকে ২৫ সাল পর্যন্ত এই ১ বছর শপ চালু রেখে সার্ভাইব করার চেস্টা করছি। আল্লাহ সাহায্য করাচ্ছেন এমন কিছু মানুষ দিয়ে যা আমার জীবনে স্বরনিয় হয়ে থাকবে।
এমন কিছু চমৎকার মানুষ লাস্ট ২ বছর ধরে হেল্প করছে যে, যা ভাষা বা লিখনী দিয়ে প্রকাশ সম্ভভ নয়। আল্লাহ তাদের ব্যাবসায় এবং আমলে অনেক বারাকাহ দিবেন ইনশাআল্লাহ। টাকা পয়সার ঋন শোধ হলেও তাদের উপকারের ঋন শোধ হবে না কখনো।
আমরা মুলত অফলাইন বেইসড এ ছিলাম সমসময়, অনলাইনে একবার শুরু করেও নানা জটিলতায় অফ রেখেছিলাম। বর্তমানে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং সম্মানিত কাস্টমার রয়েছে, তারা আমাদের উপর আস্থা রাখতে চায় আলহামদুলিল্লাহ। আমরাও সংকল্প করেছি পুরনো সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো সুন্দরভাবে রসোবাসকে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। নিজে সময় দেয়া সহ কনসিসস্টেন্সি ধরে রাখার দৃড় প্রত্যয়য়ে আমরা নতুন প্লেসে শিফট হচ্ছি ইনশাআল্লাহ।
শিগ্রই উদ্ভোদনের তারিখ আর সময় জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।
সাপোর্ট এবং দোয়া চাই।
আমাদের নতুন আউটলেটের ঠিকানাঃ
শান্তিবাগ মোর, বাইতুল আকসা মসজিদের অপজিট পাশে, মাতুয়াইল, ডেমরা।