হালাল অর্গানিক ফুডস্ এন্ড বেভারেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • হালাল অর্গানিক ফুডস্ এন্ড বেভারেজ

হালাল অর্গানিক ফুডস্ এন্ড বেভারেজ অর্গানিক ফুডস সরবরাহ নিশ্চয়তা

হালাল অর্গানিক মুড়ি ও চিড়ার ফ্যাক্টরি, এখানে পাইকারি ও খুচরা মুড়ি ও চিড়া পাওয়া যায়, প্রয়োজনে, 01767103453, কালিয়ারছিড়া,...
03/02/2023

হালাল অর্গানিক মুড়ি ও চিড়ার ফ্যাক্টরি, এখানে পাইকারি ও খুচরা মুড়ি ও চিড়া পাওয়া যায়, প্রয়োজনে, 01767103453, কালিয়ারছিড়া,(বেলকা) সুন্দরগঞ্জ, গাইবান্ধা।

মুড়ি ও চিড়ার উপকারিতাডেইলি টাইমস ২৪: ওজন কমাতে গিয়ে অনেকেই পাত থেকে ভাত সরিয়েছেন। অনেকেই আবার মুড়ি-চিড়া খাওয়াও বন্ধ করেছ...
03/02/2023

মুড়ি ও চিড়ার উপকারিতা

ডেইলি টাইমস ২৪: ওজন কমাতে গিয়ে অনেকেই পাত থেকে ভাত সরিয়েছেন। অনেকেই আবার মুড়ি-চিড়া খাওয়াও বন্ধ করেছেন! তবে মুড়ি-চিড়া খেলেও কি ওজন বাড়ে? উত্তর হলো, না।
কারণ ভাতের তুলনায় মুড়ি-চিড়ায় ক্যালোরি অনেক কম থাকে। তাই খিদে লাগলে মুড়ি-চিড়া খেতেই পারেন। এতে ওজন বাড়বে না বরং কমবে। চলুন জেনে নেওয়া যাক মুড়ি-চিড়া খেলে শরীরে কী ঘটে-
মুড়ি খাওয়ার উপকারিতা
>> মুড়ি খেলে ওজন বাড়ে না। তাই সকাল বা বিকেলে আপনি যত খুশি মুড়ি খেতে পারেন।
>> মুড়িতে ক্যালরি কম থাকে। তাই এটি খেলে ওজন বাড়ে না।
>> এতে সোডিয়ামের মাত্রা খুব কম থাকে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
>> মুড়িতে থাকে ভিটামিন বি ও অনেক খনিজ উপাদান। তাই এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
>> ক্যালসিয়াম আর আয়রন থাকায় মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয়।
>> নিয়মিত যারা পেটের অসুখে ভুগেন, মুড়ি ভেজানো পানি খেলে তাদের পেট ঠান্ডা হবে। মুড়ি ভেজানো পানি খেলে পেটের নানা অসুখ সারে।
>> অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যাতেও মুড়ি খুব উপকারী। শুকনো মুড়ি খেয়ে এক গ্লাস পানি খেলেই গ্যাস্ট্রিক সেরে যায়। চিকিৎসকরা পরামর্শ দেন, বিকেলের নাস্তায় ভাজাপোড়া না খেয়ে মুড়ি মাখানো খেতে পারেন।
>> গবেষণায় দেখা গেছে, মস্তিষ্কে যে নিউরোট্রান্সমিটার আছে মুড়ি খেলে সেগুলো উজ্জীবিত হয়। এ কারণে মুড়ি খেলে মেজাজ পরিবর্তন কম হয় ও মস্তিষ্ক দ্রুত কাজ করে!
চিড়া খাওয়ার উপকারিতা
>> চিড়ায় যদিও ফাইবার খুব বেশি থাকে না। তাই এটি পেটের রোগ যেমন কোলাইটিস ও ডায়রিয়া রোধ করে।
>> চিড়া পেট ঠান্ডা রাখে। তাই গরমে অনেকেই দুধ বা দই দিয়ে চিড়া খান।
>> চাল থাকা প্রোলামিন ও গ্লুটেলিন শরীরের জন্য খুব একটা ভালো নয়। অন্যদিকে চাল থেকে চিড়া প্রস্তুত করা হলে এই পদার্থ দু’টি চলে যায়। তাই চিড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো।
>> চিড়ায় সোডিয়াম ও পটাসিয়াম, দু’টোই কম থাকে। তাই এটি কিডনিতে প্রভাব ফেলে না।

মুড়ি খাওয়ার উপকারিতামুড়ি শুধু স্বাদের জন্যই নয়, এর উপকারিতাও আছে অনেক।ইফতারে ছোলা-মুড়ির চাহিদা থাকে সবচেয়ে বেশি। শুধু কি...
03/02/2023

মুড়ি খাওয়ার উপকারিতা

মুড়ি শুধু স্বাদের জন্যই নয়, এর উপকারিতাও আছে অনেক।
ইফতারে ছোলা-মুড়ির চাহিদা থাকে সবচেয়ে বেশি। শুধু কি ছোলা, মুড়ির সঙ্গে পেঁয়াজু, বেগুনি, চপ, শসা, টমেটো, জিলাপি মিশিয়ে তৈরি করা হয় আরো সুস্বাদু খাবার।

কেউ আপনাকে রেগে গিয়ে `মুড়ি খা` বললেও রাগ করবেন না যেন। কারণ সে আপনাকে একটি ভালো পরামর্শই দিয়েছে!

মুড়ির রয়েছে প্রচুর উপকারিতা-

১৪ গ্রাম মুড়িতে রয়েছে ৫৬ ক্যালরি। কার্বোহাইড্রেটস ১২.৬ গ্রাম, প্রোটিন ১ গ্রাম, ফ্যাট মাত্র ০.১ গ্রাম, ফাইবার ০.২ গ্রাম, পটাসিয়াম ১৬ মিলিগ্রাম, আয়রন ৪.৪৪ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৪ মিলিগ্রাম, ফসফরাস ১৪ মিলিগ্রাম, থিয়ামাইন ০.৩৬ মিলিগ্রাম এবং নিয়াসিন ৪.৯৪ মিলিগ্রাম।

কম ক্যালরির পেট ভরানোর খাবার মানেই মুড়ি। যাদের বার বার খিদে পায়, অথচ সারাদিনে বেশিরভাগ সময়ে অফিসে বা বাড়িতে বসে কাজ করার জন্যে শরীরে ক্যালরির চাহিদা কম, তাদের জন্যে বিকেল বা সন্ধ্যার দিকে মুড়ি হতে পারে আদর্শ খাবার। মুড়ি এসিডিটির যম।

মুড়ি এসিডিটি নিয়ন্ত্রণ করে শরীরের ওজন কমাতে সাহায্য করে। মুড়িতে সোডিয়ামের পরিমাণ কম। তাই এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পেট ভরে থাকে দীর্ঘক্ষণ।

মুড়িতে রয়েছে নিউরোট্রান্সমিটার পুষ্টিগুণ। ফলে মুড়ি খেলে মস্তিষ্কের স্নায়ু উদ্দীপনাসহ বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। এটি মস্তিষ্কের উন্নতি এবং কগনেটিভ ফাংশনের উন্নিতে সাহায্য করে।

পেটের সমস্যায় শুকনো মুড়ি কিংবা ভেজা মুড়ি খেলে তাৎক্ষণিক উপকার পাওয়া যায়। মুড়িতে ভিটামিন বি ও প্রচুর পরিমাণে মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায়।

মুড়ি ভিটামিন ডি, রাইবোফ্লাভিন এবং থিয়ামিনের উৎস। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন এবং ফাইবার। তাই মুড়ি খেলে হাড় ও দাঁত শক্ত হয়।

মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণে শর্করা। এটি আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। দৈনন্দিন কাজে সক্রিয় থাকতে জ্বালানি হিসেবে কাজ করে মুড়ি।

সূত্র : গুগল

ডেইলি বাংলাদেশ/আরএজে

07/09/2022

জৈব খাদ্য বা অর্গানিক ফুড হল সেই সব খাবার যা উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক সার, এন্টিবায়োটিক, হরমোন বা কীটনাশক ব্যবহার করা হয় না। জৈব সার ব্যবহার করে প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্য হল জৈব খাদ্য।

07/09/2022

Address

Dhaka

Telephone

+8801719863096

Website

Alerts

Be the first to know and let us send you an email when হালাল অর্গানিক ফুডস্ এন্ড বেভারেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হালাল অর্গানিক ফুডস্ এন্ড বেভারেজ:

Share