08/06/2024
সেশন ২২৪
ব্যাচ ২৬
প্রেজেন্টেশন স্কিলস – সুন্দর করে কথা বলার কৌশল
প্রেজেন্টেশন স্কিলস তৈরি করার প্রথম কাজ হচ্ছে ৩০ দিনের ভিডিও প্র্যাকটিস, যা আমি আগে আপনাদেরকে শিখিয়েছি।
যদি আপনি শুদ্ধ ভাষায় (যতটা পারা যায়) ও শুদ্ধ উচ্চারণে কথা বলেন, আপনার পক্ষে রাগ করা বা রাগ করে অশালীন বা কটু কথা বলা মুশকিল।
তার প্রথম ফলাফলটা হল শরীরটাকে ভালো রাখা সম্ভব, হৃদ রোগ বা উচ্চ রক্তচাপ থেকেও রক্ষা পাওয়া যাবে। কারো সাথে সম্পর্কের অবনতি হবার সম্ভাবনাও কম থাকবে।
আপনি সুন্দর করে কথা বলতে পারেন, তাই পরিবার ও বন্ধুবান্ধবরা আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে ও আপনাকে গুরুত্ব দিবে।
প্রথম প্রথম আপনার আশেপাশের মানুষ এটা নিয়ে একটু হাসাহাসি করবে কিন্তু ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি আশেপাশের মানুষকে কিভাবে জবাব না দিয়ে জবাব দিতে হয়।
এতগুলো নগদ লাভ যেখানে, আসুন শুদ্ধ বাংলায় কথা বলি - এটাই বুদ্ধিমত্তা ও ঝকঝকে ভাব (স্মার্টনেস)।
যা আপনাকে মার্কেটিং এ ভাল করতে সাহায্য করবে।
এই জন্যই আপনাদেরকে শিখাচ্ছি, কথা বলার জড়তা কাটানোর ৩০ দিনের কর্মশালা।
কথা বলার জড়তা দূর করার ৩০ দিনের কর্মশালা নিয়ে প্রতিদিন প্রচুর ভিডিও আসছে। নিজেকে বদলানোর জন্য আপনাদের আগ্রহ ও চেষ্টা দেখে আমি অভিভূত !
সাহস করে ৩০টা ভিডিও করে ফেলুন। তারপর ১ম ভিডিওর সাথে ৩০ নাম্বার ভিডিও মিলিয়ে দেখবেন - আপনি আপনাকে চিনতে পারবেন না ! কতটা কনফিডেন্ট ও বদলে যাওয়া একজন মানুষ হয়ে যাবেন আপনি !
আমি আপনাদের অনুরুধ করবো প্রতিদিনের সেশানটা পড়ার পর, ওটা নিয়ে আপনি কি বুঝলেন - তা ২ মিনিট বলবেন এবং ৫ মিনিটের মধ্যে ভিডিও টা শেষ করবেন। তাহলে কথা গুলো আপনার মাথায় ও হৃদয়ে ঢুকে যাবে।
আমি আপনাদের উদ্যোক্তা ও ভালোমানুষ হবার পাশাপাশি তৈরি করতে চাই হাজার হাজার লিডার।
এতে আপনার গ্রহণযোগ্যতা ও বিশ্বাস বাড়বে যা আপনাকে সেল বাড়াতে ব্যাপক ভুমিকা রাখবে !
এতো সহজে নিজেকে ব্রান্ডিং করার এতো বড় সুযোগ আর কোথাও নেই !
#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#উদ্যোক্তা
#নিজের_বলার_মতো_একটা_গল্প_ফাউন্ডেশন