PustiRaz Food-পুষ্টিরাজ ফুড

PustiRaz Food-পুষ্টিরাজ ফুড All kinds of organic and home made healthy food retailer and gain customer satisfactory is our main objective.

সাদা চিনির বিকল্প প্রাকৃতিক দেশী আখের লাল চিনি, চা, কফি, শরবত, ডেজার্ট, হেলদি ড্রিংকস, স্মুদি — সবকিছুতেই ব্যবহার করুন!...
28/08/2025

সাদা চিনির বিকল্প প্রাকৃতিক দেশী আখের লাল চিনি, চা, কফি, শরবত, ডেজার্ট, হেলদি ড্রিংকস, স্মুদি — সবকিছুতেই ব্যবহার করুন! আর নয় সাদা চিনি, ব্যবহার করুন প্রাকৃতিক আখের লাল চিনি। যা তৈরি হয় দেশীয় প্রাকৃতিক আখের রস জাল দিয়ে।

চিনিকে সাদা করতে ব্যবহার করা হয় সালফেট ও সালফিউরিক অ্যাসিড যা ভিটামিনকে বিনষ্ট করে এবং হতে পারে উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, ডায়াবেটিস, মেদস্থূলতা , সাদা চিনি পরিহার করুন , প্রাকৃতিক আখের লাল চিনি ব্যবহার শুরু করুন। কেমিক্যাল মুক্ত ১০০% স্বাদ এবং স্বাস্থ্যকর। প্রায় সব ধরনের রোগীর জন্য নিরাপদ – সাদা চিনির বিকল্প দেশীয় প্রাকৃতিক আখের লাল চিনি- সাদা চিনিমুক্ত জীবনের প্রাকৃতিক পথ।

✅ মিষ্টতা কি সবসময় ক্ষতিকর?
বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে ডায়াবেটিস, ওজনজনিত সমস্যা এবং সুগারের অতিরিক্ত ব্যবহারের কারণে নানা স্বাস্থ্য জটিলতা। অথচ আমরা প্রতিদিন চা-কফি, পানীয়, ডেজার্টে ব্যবহার করি প্রচুর চিনি। প্রশ্ন হচ্ছে – মিষ্টি খাওয়ার আনন্দ কি ত্যাগ করতে হবে? উত্তর: না! এখন আছে ১০০% প্রাকৃতিক দেশী আখের রস থেকে তৈরি সাদা চিনির বিকল্প, যা আপনাকে দেবে মিষ্টতা – কিন্তু কোনো ক্ষতি ছাড়াই।

🏷️ আমাদের দেশীয় প্রাকৃতিক আখের লাল চিনি– কীভাবে আলাদা?

🌿 বিশেষ বৈশিষ্ট্য:
✅ ১০০% অর্গানিক দেশী আখের রস থেকে তৈরি
✅ কোনো কেমিক্যাল প্রসেসিং নয়
✅ প্রিজারভেটিভ ও অ্যাডেড সুগার ছাড়া
✅ ফুড গ্রেড প্যাকেজিং – সহজে সংরক্ষণযোগ্য

🍵 দৈনন্দিন জীবনে কীভাবে ব্যবহার করবেন?
দেশী আখের লাল চিনি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি আপনার প্রতিদিনের খাবারে সহজে ব্যবহার করা যায়।
🥄 ব্যবহার পদ্ধতি:
চা বা কফি– ১ চামচ লাল চিনি,
শরবত/জুসে – দারুণ মিষ্টতা, কোনো ক্যালরি ছাড়াই
স্মুদি বা প্রোটিন শেকে – সুগার ফ্রি হেলদি লাইফ
ডেজার্ট বা কুকিজে – বেকিং এর জন্যও ব্যবহারযোগ্য ।
আজকের দিনে, স্বাস্থ্যসচেতনতার সঙ্গে খেতে হবে মজাও। মিষ্টির প্রতি আসক্তি থাকলেও চিনির ক্ষতি মানতে নারাজ? সম্পূর্ণ প্রাকৃতিক দেশী আখের রস থেকে তৈরি লাল চিনি এর মাধ্যমে আপনি পাবেন মিষ্টতার তৃপ্তি, কিন্তু সুস্থতার নিশ্চয়তা। সাদা চিনি ছাড়ুন, দেশী আখের প্রাকৃতিক লাল চিনি বেছে নিন – নিজের ও প্রিয়জনের সুস্থ জীবনের জন্য।

দেশী আখ থেকে তৈরি লাল চিনি (খেজুর গুড়ের মতোই প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত) শরীরের জন্য অনেক উপকারী। নিচে এর প্রধান উপকার...
28/08/2025

দেশী আখ থেকে তৈরি লাল চিনি (খেজুর গুড়ের মতোই প্রাকৃতিক ও কম প্রক্রিয়াজাত) শরীরের জন্য অনেক উপকারী। নিচে এর প্রধান উপকারিতা দেওয়া হলো—

✅ শক্তির জোগান দেয় – আখের লাল চিনি প্রাকৃতিক গ্লুকোজ ও ফ্রুক্টোজে সমৃদ্ধ, যা শরীরে দ্রুত শক্তি জোগায়।

✅ রক্তশূন্যতা দূর করে – এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে।

✅ হজমে সহায়ক – প্রাকৃতিক খনিজ উপাদান হজম শক্তি বৃদ্ধি করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – এতে থাকা ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে।

✅ হাড় ও দাঁতের জন্য ভালো – ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত করে।

✅ রক্ত পরিষ্কার করে – শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে, ফলে ত্বক উজ্জ্বল হয়।

✅ ঠান্ডা-কাশিতে উপকারী – লাল চিনি গরম দুধ বা আদা চায়ের সঙ্গে খেলে ঠান্ডা-কাশি ও গলা ব্যথা কমাতে সাহায্য করে।

👉 তবে মনে রাখতে হবে, এটি প্রাকৃতিক হলেও অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

🌿✨ লাল চিনির আশ্চর্য উপকারিতা ✨🌿আপনি কি জানেন❓সাদা চিনি যেখানে শরীরের ক্ষতি করে, সেখানে লাল চিনি (Brown Sugar/গুড়ের চিনি...
28/08/2025

🌿✨ লাল চিনির আশ্চর্য উপকারিতা ✨🌿

আপনি কি জানেন❓
সাদা চিনি যেখানে শরীরের ক্ষতি করে, সেখানে লাল চিনি (Brown Sugar/গুড়ের চিনি) শুধু স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও ভীষণ উপকারী! 🍯

✅ শক্তি জোগায় দ্রুত – শরীরে তাৎক্ষণিক এনার্জি সরবরাহ করে।
✅ রক্তশূন্যতা কমায় – আয়রন সমৃদ্ধ হওয়ায় হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।
✅ হজমে সহায়তা করে – খাবারের পরে অল্প পরিমাণ লাল চিনি হজম সহজ করে।
✅ সর্দি-কাশি প্রতিরোধে উপকারী – গরম দুধ বা চায়ের সাথে লাল চিনি শরীর গরম রাখে।
✅ ত্বক ও চুলের যত্নে ভালো – প্রাকৃতিক ভিটামিন ও খনিজ উপাদান ত্বক ও চুলের সৌন্দর্য বাড়ায়।

💡 তাই আজ থেকেই সাদা চিনির বদলে লাল চিনি ব্যবহার করুন – সুস্থ থাকুন, স্বাভাবিকভাবে মিষ্টি খান! 💖

https://www.facebook.com/share/1fcuz1JuKD/
27/08/2025

https://www.facebook.com/share/1fcuz1JuKD/

জিআই পণ্যের স্বীকৃতি পেলো ময়মনসিংহের ফুলবাড়িয়ার ঐতিহ্য হাতে তৈরি লাল চিনি

#এখনটিভি

বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এটি কোনো নতুন বিষয় নয়। প্রায় সব মায়ের অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। সাধারণত, বাচ্চারা খাওয়া নি...
01/05/2024

বাচ্চারা অনেক সময় খেতে চায় না, এটি কোনো নতুন বিষয় নয়। প্রায় সব মায়ের অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে। সাধারণত, বাচ্চারা খাওয়া নিয়ে খুব বিরক্তি করে, যা মায়ের জন্য খুবই চিন্তার বিষয় হয়ে উঠে।

এই সমস্যার কিছু মূল কারণ থাকে, যেমন রুচির অভাব, নির্দিষ্ট খাবারের প্রতি অনিহা,একই খাবার বারবার দেওয়া, খাবারের স্বাদে ভিন্নতা না আনা,অসুস্থ থাকা ইত্যাদি। বাচ্চারা কোনোদিন একটি খাবার পছন্দ করে,আবার অন্যদিন সেই খাবার পছন্দ করেনা, এই রকম অবস্থায় প্রতিদিনের খাবারের উপাদানে ভিন্নতা নিয়ে আসা একটি ভালে সমাধান হতে পারে।

বাচ্চার জন্য তার পছন্দের খাবার তৈরি করা, তার রুচি অনুযায়ী খাবার তৈরি করা অত্যান্ত জরুরী।

বাচ্চার জন্য আকর্ষণীয় রুচী সম্মত খাবার তৈরি করার সাথে সাথে খাদ্যের গুনগত মান বৃদ্ধি করা অর্থাৎ অধিক পুষ্টিকর খাবার তৈরি করা একটি কার্যকরী সমাধান হতে পার। খাবার প্রস্তুত করার সময় এমন খাবার তৈরি করতে হবে যাতে বাচ্চারা খাবারকে বিরক্তির পরিবর্তে আনন্দময় বা উপভোগ্য হিসেবে গ্রহণ করে যা খুবই গুরুত্বপূর্ণ।

সহজ কথায়, বাচ্চার খাবারের প্রতি তার বিরক্তির পরিবর্তে আনন্দময় বা উপভোগ্য করার জন্য মা-বাবাকে যার করার তা সবই করতে হবে। বাচ্চাকে শুধু রুচী সম্মত খাবার দিলেই হবে না, খাবার যেন রুচীশীল এর পাশাপাশি পরিপূর্ণ পুষ্টিকর হয় তার সমান ভাবে নজর রাখতে হবে, তাহলেই কেবল বাচ্চা সুস্থ এবং মেধাবী হিসেবে বেড়ে উঠবে।

=====পুষ্টিরাজ ফুড

29/04/2024
খেজুর বাদাম বরফি একটি সুস্বাদু এবং পুষ্টিকর মিষ্টি বা এনার্জি বার, যা খেজুর, বিভিন্ন উচ্চ প্রোটিন সম্পনন বাদাম,দেশি ঘাওয়...
19/04/2024

খেজুর বাদাম বরফি একটি সুস্বাদু এবং পুষ্টিকর মিষ্টি বা এনার্জি বার, যা খেজুর, বিভিন্ন উচ্চ প্রোটিন সম্পনন বাদাম,দেশি ঘাওয়া ঘি দিয়ে তৈরি | এর কিছু গুণাগুণ নিম্নরূপ:

১. পুষ্টিকর: খেজুর বাদাম বরফিতে খেজুর এবং বিভিন্ন বাদাম থাকার কারণে এতে প্রাকৃতিক চিনি, প্রোটিন, ফাইবার, ভিটামিন, এবং খনিজ পদার্থ সমৃদ্ধ থাকে। এটি শরীরকে শক্তি প্রদান করে এবং পুষ্টির চাহিদা পূরণ করে।

২. স্বাস্থ্যকর ফ্যাট: বাদামে প্রচুর পরিমাণে মনোআনস্যাচুরেটেড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং কলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে।

৩. অ্যান্টিঅক্সিডেন্ট: খেজুর এবং বাদাম দুটিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কোষের ক্ষতি প্রতিরোধ করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৪. হজম সহায়ক: খেজুর বাদাম বরফিতে থাকা ফাইবার হজম সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য রোধে সহায়তা করে।

৫. নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স: খেজুর বাদাম বরফির গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার কারণে এটি রক্তের শর্করা স্তর নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

৬. মিড-ডে স্ন্যাক: এটি একটি ভালো বিকেলের খাবার হতে পারে, যা ক্ষুধা মেটাতে এবং দিনের জন্য প্রয়োজনীয় শক্তি যোগাতে সহায়তা করে।

৭. পুষ্টির সুষমতা: খেজুর এবং বাদামের মিশ্রণে বরফিটি পুষ্টির সুষম উৎস হিসেবে কাজ করে। এতে ভিটামিন বি, ই, এবং কে, পাশাপাশি ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, এবং ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানে ভরপুর।

৮. প্রাকৃতিক মিষ্টি: খেজুর বাদাম বরফিতে প্রাকৃতিক চিনি থাকে যা স্বাস্থ্যকর এবং রক্তে শর্করা বাড়ায় না। এটি ডায়াবেটিস রোগীদের জন্য প্রচলিত মিষ্টির উত্তম বিকল্প হতে পারে।

৯. হার্টের সুস্থতার জন্য ভালো: বাদামে থাকা হার্টের জন্য উপযুক্ত ফ্যাট এবং খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।

১0. শরীরের জন্য শক্তিবর্ধক: খেজুর বাদাম বরফি শরীরকে দ্রুত শক্তি যোগাতে পারে, বিশেষ করে শরীরচর্চার পরে বা দিনের কাজের মাঝে এটি খাওয়া শক্তি পুনরুদ্ধারের জন্য সহায়ক।

১১. বুদ্ধিমত্তা ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির জন্য সহায়ক: বাদামে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য পুষ্টি মস্তিষ্কের উন্নয়ন এবং বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে।

১২. চেতনা ও মনোবল বাড়ায়: খেজুর বাদাম বরফি খেলে শরীর ও মনকে সতেজ করে এবং চেতনা বাড়ায়, যা আপনার দৈনন্দিন কাজের জন্য উপকারী।

১৩. স্বাদ ও উদ্দীপনা: খেজুর এবং বাদামের স্বাদযুক্ত বরফি মিষ্টির প্রশংসনীয় মিশ্রণ সৃষ্টি করে যা উদ্দীপনা বাড়ায় এবং মিষ্টি প্রেমীদের জন্য একটি দুর্দান্ত বিকল্প।

১৪. ক্ষতিকর সাদাচিনির ব্যবহার নেই:খেজুর বাদাম বরফিতে ক্ষতিকর সাদাচিনির ব্যবহার না থাকার কারণে ডায়াবেটিক রোগী সহ যে কোন বয়সীরা এটি নিঃসন্দেহে এটি খেতে পারে।

এই সব গুণাগুণের কারণে খেজুর বাদাম বরফি একটি সুস্বাদু, স্বাস্থ্যকর, এবং পুষ্টিকর মিষ্টি/এনার্জি বার হিসেবে পরিচিত। এটি সকালের নাস্তা, দুপুরের টিফিন কিংবা বিকেলের স্নেক হিসেবে একটি উৎকৃষ্ট সমাধান যা শিশু থেকে যেকোন বয়সের সকলের অত্যান্ত পছন্দের খাবার ।

আপনি কি একজন সচেতন বাবা-মা তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরত্বপুর্ণ। আপনার বাচ্চা কি একদমই  খেতে চায় না,বয়স অনুযা...
07/04/2024

আপনি কি একজন সচেতন বাবা-মা তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরত্বপুর্ণ।
আপনার বাচ্চা কি একদমই খেতে চায় না,
বয়স অনুযায়ী ওজন একেবারে কম,
বয়স অনুযায়ী বৃদ্ধি কম,
মানসিক বিকাশ পরিপুর্ণ হচ্ছে না
হজমে শক্তি কম
নিয়মিত পড়াশুনা করে না
অমনযোগী এবং অতিমাত্রায় চঞ্চল
মেজাজ খিটখিটে ও মনেোযোগ ধরে রাখতে পারে না
আপনি এগুলো ভেবে হতাশ হয়ে পড়েছেন, কোন সঠিক ও কার্যকরী সমাধান পাচ্ছেন না
আপনি যদি এর সঠিক ও কার্যকরী সমাধান পেয়ে যান তাহলে আপনার সন্তান সুস্থ থাকবে আর আপনি নিজেও চিন্তামুক্ত ভাবে আপনার কাজে মনোযোগ দিতে পারবেন । আপনার সময় সেভ হবে, চিকিৎসা খরচ কমবে। পরিবারের সবার সাথে আরো আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। আপনার বাচ্চারা হবে মেধাবী, সুস্থ সবলভাবে বেড়ে উঠবে। এছাড়াও পাবেন মানসিক প্রশান্তি ও ঝুকিমুক্ত জীবন।
আপনার আদরের সন্তান যখন সুস্থ থাকবে তখন আপনার সাথে সাথে পরিবারে প্রতিটি সদসই খুশি ও আনন্দে থাকবে । একজন বাব-মা হিসেবে আপনি নিশ্চই চাইবেন আপনার বাচ্চা মেধাবী হিসেবে বেড়ে উঠুক, সে তার পরিবার এবং দেশের জন্য গুরত্বপুর্ণ ভুমিকা রেখে আপনার মুখ উজ্জল করুক।
একজন বাবা মা হিসেবে সন্তানের জন্য আপনি অবশ্যই কোনো রিস্ক নিতে চাইবেন না। তাই আপনার আদরের সন্তানকে ওই সমস্যাগুলো থেকে মুক্ত রাখতে হলে তাকে শুধু পুষ্টিকর খাবার দিলেই হবে না, তাকে পরিপূর্ণ পুষ্টিকর খাবারের পাশাপাশি মুখরোচক খাবারও দিতে হবে। নতুবা সে খাবেই না।
এই ব্যাপারে আপনাকে হেল্প করতে, সচেতন করতে আমরা পুষ্টিরাজ কাজ করছি বাচ্চাদের খাদ্যাভ্যাস, স্বাস্থ্য সচেতনতা, এবং মানসিক বিকাশ ইত্যাদি বিষয় নিয়ে।
আরও বিস্তারিত জানতে এখুনি ভিজিট করুন আমাদের পেজ pustiraz.com, ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

Address

West Rajabazar. Dhaka
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when PustiRaz Food-পুষ্টিরাজ ফুড posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PustiRaz Food-পুষ্টিরাজ ফুড:

Share