Mawazin

Mawazin হালাল পন্য নিয়ে কাজ করছি। ইনশাআল্লাহ আপনারা সঠিক ওজনের হালাল পন্য পাবেন।

শীতের সকালে গরম গরম ইলিশ মাছ ভাজা...একটা অন্যরকম আনন্দ। ঠান্ডা আবহাওয়ায় ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, ইলিশ কারি আর সরষে ইলিশ—সব...
27/04/2026

শীতের সকালে গরম গরম ইলিশ মাছ ভাজা...
একটা অন্যরকম আনন্দ। ঠান্ডা আবহাওয়ায় ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, ইলিশ কারি আর সরষে ইলিশ—সবকিছু মিলে যেন পুরো দিনটাই হয়ে ওঠে বিশেষ। ভাতের সঙ্গে এসব পদ খেতে খেতে মনটা একদম ফ্রেশ হয়ে যায়।

মাওয়াজিনের কাছ থেকে ফ্রেশ ইলিশ মাছ পেয়ে আজকের দিনটা সত্যিই উপভোগ করা যাচ্ছে। এমন শীতের দিনে পরিবারের সঙ্গে বসে এই স্বাদের আনন্দ নেওয়ার মতো সুখ আর কিছু নেই।

#নদীররুই
#নদীরকাতল

26/04/2026

মাওয়াজিন একটি মানবসেবামূলক ও লাভজনক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করা। যদিও এটি একটি ব্যবসায়িক প্ল্যাটফর্ম, তবুও মাওয়াজিন তার কার্যক্রম পরিচালনা করে সামাজিক মূল্যবোধকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটি বিশেষভাবে মানুষের পুষ্টি চাহিদা পূরণের জন্য ন্যাচারাল ও প্রোটিন প্রোডাক্ট নিয়ে কাজ করে, যাতে মানুষ নিরাপদ, বিশুদ্ধ ও স্বাস্থ্যসম্মত পণ্য পেতে পারে।

মাওয়াজিনের উদ্দেশ্য শুধু পণ্য সরবরাহে সীমাবদ্ধ নয়! বরং এটি চায় দেশের সর্বস্তরের মানুষ এই উদ্যোগের মাধ্যমে উপকৃত হোক। নতুন উদ্যোক্তা তৈরি করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা। এসবই মাওয়াজিনের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি ভিশন হলো বাংলাদেশের শীর্ষ পর্যায়ে পৌঁছানো এবং শত শত কোম্পানি প্রতিষ্ঠা করা, যা দেশীয় পণ্যকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেবে। একই সাথে, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাও মাওয়াজিনের অন্যতম উদ্দেশ্য।

বেকারত্ব দূরীকরণে মাওয়াজিন প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি হাতে-কলমে কাজ শেখানোর মাধ্যমে মানুষকে দক্ষ করে তোলে, যাতে প্রত্যেকে আত্মনির্ভরশীল হতে পারে এবং কর্মজীবনে এগিয়ে যেতে পারে।

ইতোমধ্যে মাওয়াজিন পরিবারের অনেক সদস্য বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন। কেউ বিনিয়োগের মাধ্যমে, কেউ পণ্য ব্যবহারের মাধ্যমে, আবার কেউ পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে। এই সম্মিলিত প্রচেষ্টাই মাওয়াজিন ধীরে ধীরে তার লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে মাওয়াজিন ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন। সবাইকে আহ্বান জানানো হচ্ছে, মাওয়াজিনের পাশে থেকে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে, এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করে তুলতে।

চিতল মাছের কিমা তো গরমেই খাওয়া চাই! চলছে টক ঝাল আমের সিজন আর তাই সবকিছুতে টক রাখা যেন আবশ্যক আবদার! 😊কিন্ত সমস্যা হলো এই...
26/04/2026

চিতল মাছের কিমা তো গরমেই খাওয়া চাই! চলছে টক ঝাল আমের সিজন আর তাই সবকিছুতে টক রাখা যেন আবশ্যক আবদার! 😊

কিন্ত সমস্যা হলো এই গরমে মাছ প্রসেস করে পাটায় পিটিয়ে একটা একটা করে মাছের মাংস বের করা তো সহজ কথা নয়! আমরা ভাবলাম যদি আপনাদেরকে একেবারে মাছ কেটে কিমা পাঠাই তাহলে কেমন হয়?

আপনারা শুধু বক্স খুললেন মসলা যুক্ত করলেন আর বল বানিয়ে তেলে ভেজে টক কোফতা কারি করলেন অথবা লম্বাটে করে বানালেন কাবাব!

চট করে অর্ডার টা করে ফেলুন এবার☺️। ইনবক্সে আছি ২৪ ঘন্টা।

26/04/2026

কাপ্তাই লেকের চিতল মাছ চলে আসবে আগামীকাল ইনশাআল্লাহ! যারা কাপ্তাই লেকের চিতল এর অপেক্ষায় ছিলেন তারা দ্রুত যোগাযোগ করে ফেলুন। আর যারা চিতলের পেটি ও কিমা পছন্দ করেন তারা অর্ডার করুন আজই।

25/04/2026

আজ কী মাছ খাবেন? নদীর ফ্রেশ গলদা চিংড়ি খাবেন তো?

আপনার কি আজ নদীর টাটকা গলদা চিংড়ি খেতে ইচ্ছে করছে?
নদীর গলদার স্বাদই আলাদা—প্রাকৃতিক, সুস্বাদু আর একদম খাঁটি!

এই মাছগুলোতে রয়েছে প্রচুর ন্যাচারাল ভিটামিন ও পুষ্টিগুণ, যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী। সুস্থ থাকতে হলে সপ্তাহে অন্তত ৩ দিন আমিষজাতীয় প্রোটিন, বিশেষ করে মাছ রাখা খুবই জরুরি।

🍽️ ভাবুন তো!
গরম ভাতের সাথে ধোঁয়া ওঠা মাছের কারি বা ঝোল…
একটা পরিপূর্ণ খাবারের জন্য এর থেকে ভালো কিছু কি হতে পারে?

👉 তাই আজই বেছে নিন ফ্রেশ নদীর গলদা চিংড়ি
👉 নিজের ও পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করুন

ফ্রেশ খান, সুস্থ থাকুন।

কি খবর আপনাদের? গরমে শিং মাছের পাতলা ঝোল খাওয়া হচ্ছে তো? এদেশের মানুষ একবার যদি চাষের শিং খায় তাহলে আর ইহজীবনে ও তাঁকে শ...
24/04/2026

কি খবর আপনাদের? গরমে শিং মাছের পাতলা ঝোল খাওয়া হচ্ছে তো? এদেশের মানুষ একবার যদি চাষের শিং খায় তাহলে আর ইহজীবনে ও তাঁকে শিং মাছ খাওয়ানো যাবেনা! কারন? কারন চাষের শিং সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা হয় ফলে এই মাছ আকারে বড় হলেও একটা উৎকট গন্ধ ভেতরে থেকেই যায় এবং খেতেও কেমন যেন ফ্যাকাসে লাগে।

অন্যদিকে নদী/বিলের অথেনটিক শিং মাছের স্বাদ কিছুটা মিষ্টি ধাঁচের এবং লালচে কালারে হয়ে থাকে। আর কালো হলেও সেই কালো স্পট তুলতে অনেক বেশী বেগ পেতে হয়না।।

যাইহোক নদীর শিং মাছ চিনিয়ে দিলাম এবার আপনাদের কেনা আর খাওয়ার পালা!
কিনবেন কোথায়? আর কোথায়! মাওয়াজিনে😊।

আর রান্নাটা?
ঐযে বললাম শুধুমাত্র জিরে আর রসুনবাটা দিয়ে লবন ঝালে কষিয়ে কিছুটা আম দিয়ে ফোঁড়ন দিন শিং মাছের পাতলা ঝোল😍। ভাতটা কিন্ত কমই খেতে হবে ভাই👀!

24/04/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি – Mawazin Limited

মাওয়াজিন লিমিটেড কোম্পানি তাদের ফ্রোজেন আইটেম (Frozen Food) বিক্রয় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক সেলস রিপ্রেজেন্টেটিভ (SR) নিয়োগ দেবে।

🔹 পদের নাম: সেলস রিপ্রেজেন্টেটিভ (SR)
📍 কর্মক্ষেত্র: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

✅ যোগ্যতা:
• ন্যূনতম এইচএসসি / স্নাতক পাশ
• ফ্রোজেন বা খাদ্য পণ্য বিক্রয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে
• পরিশ্রমী ও দায়িত্বশীল হতে হবে

💰 বেতন ও সুযোগ-সুবিধা:
• আকর্ষণীয় বেতন (আলোচনা সাপেক্ষে)
• বিক্রয়ের উপর কমিশন
• কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

📝 নির্বাচন প্রক্রিয়া:
লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

📩 আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ সিভি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

📞 যোগাযোগ:
🏢৮২ মাওয়াজিন লিমিটেড ,মীরপাড়া ডেমরা স্টাফ কোয়ার্টার।
📞01310074280
[email protected]

এই গরমে যত হালকা বা সহজেই হজমযোগ্য খাবার খাওয়া যায় ততই ভাল। যতটা সম্ভব গরুর গোশ, ছাগলের গোশ, মুরগী,হাস এসব এড়িয়ে চলে মাছ...
22/04/2026

এই গরমে যত হালকা বা সহজেই হজমযোগ্য খাবার খাওয়া যায় ততই ভাল। যতটা সম্ভব গরুর গোশ, ছাগলের গোশ, মুরগী,হাস এসব এড়িয়ে চলে মাছের প্রতি ফোকাসড থাকুন। মাছ সহজেই হজম হয় এবং শরীরের উপর তেমন কোনো বড় চাপ ও ফেলেনা।

সেইসাথে ব্যবহার করুন খুব হালকা মসলা যেমন শুধুই লবন,মরিচ,রসুন আর জিরে বাটা।
আর যদি চান কম মসলার রান্নার সাথে সাথে মুখের রুচিও বাড়াবেন তাহলে মাছে ব্যবহার করুন সিজনের কাঁচা আম😊!
এর ফলে তরকারির স্বাদ ও বাড়বে এবং রুচিকর ও হবে।

আম ডাল,আম দিয়ে মাছের ডিমের সাদা ঝোল কিংবা মাছ দিয়ে আমের সাদা ঝোল সবকিছুই একেবারে যেন পারফেক্ট👌।

মাছের মাথা, লেজ,এবং মাসল দিয়ে তো সবাই সবরকম আইটেম বানিয়ে খেয়ে থাকেন কিন্ত পেটি দিয়ে যে কাবাব বানানো যায় সেইটা জানতেন কি?...
20/04/2026

মাছের মাথা, লেজ,এবং মাসল দিয়ে তো সবাই সবরকম আইটেম বানিয়ে খেয়ে থাকেন কিন্ত পেটি দিয়ে যে কাবাব বানানো যায় সেইটা জানতেন কি?

চলুন রেসিপি জেনে নিই-
কাতল,রুই,কালিবাউশ বা অন্যান্য মাংসল বড় মাছের পেটি যেগুলিতে কাটা কম থাকে সেগুলি ৮০% সিদ্ধ করে নিন লবন হলুদ দিয়ে। এরপর কাটা ছাড়িয়ে পেয়াজ কুচি,আদা রসুন বাটা,গুড়া জাতীয় সকল মসলা,কিছুটা কাচা মরিচ ও ধনেপাতা কুচি,সামান্য বেসন বা ময়দা যোগ করতে পারেন যদি সরাসরি কাবাব শেইপ দিতে চান আর যদি কুড়মুড়ে খেতে চান তাহলে যোগ করতে পারেন চালের গুড়া!

সিক্রেট টিপস🤫( যদি মাছের গন্ধ টোটালি সহ্য করতে না পারেন তাহলে সামান্য পাঁচফোড়ন বাটা যুক্ত করুন উক্ত পেস্টে)।

এরপর সুবিধা বুঝে ডিমের ব্যাটারে চুবিয়ে ডুবু বা কম তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন মাছের পেটির কাবাব।

ওহ ভুলে গেলাম বলতে!
পারফেক্ট কাবাব খেতে হলে কিন্ত ছোলার ডাল ভিজিয়ে সিদ্ধ করে মাছের সাথে ম্যাশ করে নিতে হবে😊।

দেখলেন তো! পেয়াজু,বড়া বা কাবাব যেটা পছন্দ সেটাই পাচ্ছেন এই মাছের পেটিতে।

20/04/2026

যারা জিগেস করেন আমাদের কাছে দেশী বিলের কৈ মাছ পাওয়া যায় কিনা! তাঁরা দেখে নিন আমাদের দেশী বিলের তাজা কৈ মাছ!

এই তাজামাছ গুলিই আমরা হাইজিন মেইনটেইন করে প্রসেসিং করার পর আপনাদের বাসায় পৌছে দেই।

জাস্ট প্যাকেট খুলুন আর রান্না করুন।
সাথে থাকুন মাওয়াজিনের....

অর্ডার করতে ইনবক্স করুন এখুনি....

মাওয়াজিন লিমিটেড কোম্পানির জন্য একজন দক্ষ ও দায়িত্বশীল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার প্রয়োজন। এমন একজন ব্যক্তি দরকার যি...
19/04/2026

মাওয়াজিন লিমিটেড কোম্পানির জন্য একজন দক্ষ ও দায়িত্বশীল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার প্রয়োজন। এমন একজন ব্যক্তি দরকার যিনি ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে গভীর ধারণা রাখেন এবং ডিজিটাল জগতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

প্রার্থীর কমপক্ষে ৫ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং পরিচালনার দক্ষতা থাকতে হবে।

এটি ফুল-টাইম দায়িত্বপূর্ণ কাজ এবং যোগ্য ব্যক্তিকে ভালো ও আকর্ষণীয় স্যালারি দেওয়া হবে।

যদি আমার পরিচিতদের মধ্যে কেউ আগ্রহী থাকেন বা উপযুক্ত কাউকে জানেন, তাহলে অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করার অনুরোধ রইল।

জাযাকাল্লাহ খাইরান।

🐟 কাপ্তাই লেকের আসল কাতলা মাছ  তাজা, স্বাস্থ্যকর ও পুষ্টিকর মাছ এখন বিশেষ ছাড়ে!🎉 ১০% ছাড় চলছে – আজই অর্ডার করুন!প্রাকৃতি...
19/04/2026

🐟 কাপ্তাই লেকের আসল কাতলা মাছ
তাজা, স্বাস্থ্যকর ও পুষ্টিকর মাছ এখন বিশেষ ছাড়ে!
🎉 ১০% ছাড় চলছে – আজই অর্ডার করুন!

প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছ
উচ্চ প্রোটিন ও পুষ্টিগুণ
রান্নায় অতুলনীয় স্বাদ
👉 পরিবারের সাথে উপভোগ করুন কাপ্তাই লেকের প্রাকৃতিক স্বাদ।
📞 01825419350 | 🌐 mawazinbd.com

Address

140/08, Demra Staff Quarter
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Mawazin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mawazin:

Share

Category