কাজু বাদামের যাদু - Cashew Nut

কাজু বাদামের যাদু - Cashew Nut Just Natural দেশি কাজু বাদাম, পাহাড়ি এলাকা থেকে সংগৃহীত। অনন্য স্বাদ। সব বয়সীদের জন্য সুপার ফুড।

28/10/2022
28/10/2022

সুপার ফুড
দেশি কাজু বাদাম

১. কাজু বাদাম (Cashew Nut) বিশ্বজুড়ে গুরুত্ব পাওয়া প্রাকৃতিক সুপার ফুড। এই বাদামের আভিজাত্য অনেকেই জানে না। কারণ এর দাম বেশি। তবে পুষ্টি ও কার্যকারিতার দিক থেকে এটি অনেক লাভজনক। ৫/৬ পিস বাদাম খেলে তাৎক্ষণিক এনার্জি পাওয়া যায়, যা চিপস বা সফট ড্রিংকসের কৃত্রিম স্বাদ বা পুষ্টির তুলনায় সব দিক থেকে অনেক লাভজনক ও নিরাপদ। (ব্যতিক্রমীক্ষেত্রে বাদামজাতীয় খাবারে কারো কারো অ্যালার্জি থাকতে পারে।)

২. পুষ্টি বিশ্লেষণে কাজু বাদামে প্রাকৃতিকভাবে আছে ৩০% কার্বোহাইড্রেট ও ১৮% প্রোটিন। আরো আছে বিভিন্ন ভিটামিনস (বি১, বি২, বি৩, বি৫, বি৬, বি৯ সি, ই ও কে), ক্যালসিয়াম, কপার, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম, জিংক ও সেলেনিয়াম (সূত্র: উইকিপিডিয়া)। সব বয়সের শিশু-কিশোর-তরুণদের জন্য এসব পুষ্টি অত্যন্ত জরুরি। বিশেষ করে, ছাত্র-ছাত্রীদের ব্রেইনের যে পরিশ্রম হয় সেজন্য প্রাকৃতিক সব ধরণের অনুপুষ্টি অত্যন্ত জরুরি।

৩. এসব গুরুত্বপূর্ণ অনুপুষ্টির ঘাটতি হলে লেখাপড়ায় মারাত্মক ও স্থায়ী ক্ষতি হয়ে যায়। বিষয়বস্তু গভীরভাবে বিশ্লেষণ করতে পারা, জটিলতা বুঝতে পারা, মনে রাখতে পারা, দ্রুত সঠিক পয়েন্ট মনে আসা- প্রভৃতি মস্তিষ্কভিত্তিক দক্ষতার জন্য অনুপুষ্টি অত্যন্ত জরুরি, যা সুপার ফুড কাজু বাদামে প্রাকৃতিকভাবে রয়েছে।

৪. উঠতি বয়সী ছেলেমেয়েদের জন্য বড় সমস্যা রক্তে হিমোগেøাবিনের ঘাটতি (বিশেষ করে মেয়েদের)। এর অভাবে খুব ক্লান্তি অনুভব হয়, ঝিমুনি আসে, মনোযোগ ধরে রাখা যায় না, লেখাপড়ার সময় ঘুম আসে। এক্ষেত্রে নিয়মিত ৫/৬ টুকরা কাজু বাদাম দারুণ সুফল দেয়।

৫. স্বাভাবিক পর্যায়ের সব বয়সী মানুষের জন্য কাজু বাদাম অত্যন্ত উপকারী। বিশেষ করে নারীদের ত্বক, চুল, চোখ, দাঁতসহ পুরো দেহে পুষ্টি যুগিয়ে সৌন্দর্য ধরে রাখে। বয়সের ছাপ থেকে মুক্ত রাখে কাজু বাদামের প্রাকৃতিক অনুপুষ্টি। সব বয়সে হাড়ে পুষ্টি যোগান দেয় কাজু বাদামের প্রাকৃতিক ক্যালসিয়াম। নার্ভের শক্তি জোগাতে ক্লান্ত পুরুষদের জন্যও কাজু বাদাম অত্যন্ত উপকারী।

৬. প্রাচীনকাল থেকে কাজু বাদাম মূলত ব্রাজিল ও ভেনেজুয়েলার জঙ্গল এলাকার ফসল। পরবর্তীতে পর্তুগিজ অভিযাত্রীদের মাধ্যমে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে অধিকাংশ কাজু বাদাম আমদানী হয়ে থাকে ভিয়েতনাম থেকে, যদিও তাদের নিজস্ব উৎপাদন নেই। এক দেশ থেকে আমদানি করে আরেক দেশে রপ্তানি করতে তাদের পণ্য পুরনো হয়ে যায়। এতে স্বাদ ও গুণগত মান ঠিক থাকা সম্ভব না।

৭. বাংলাদেশের পাহাড়ি বন এলাকা বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায় প্রাকৃতিকভাবে কাজু বাদামের মৌসুমি ফলন হয়। পাহাড়ি জনগোষ্ঠির নিকট থেকে অনেক যাচাই করে কাজু বাদাম সংগ্রহ করে Just Natural Corporation। যথাযথ মাননিয়ন্ত্রণ ও সরকারি বিধিবিধান মেনে দুই বছর ধরে দেশি কাজু বাদাম বাজারজাত করে আসছে প্রতিষ্ঠিত ব্র্যান্ড ‘জাস্ট ন্যাচারাল’।

৮. আমাদের প্রবল আত্মবিশ্বাস রয়েছে যে, একবার স্বাদ গ্রহণের পর জাস্ট ন্যাচারাল-এর কাজু বাদাম নিয়মিত সংগ্রহ করবেন সচেতন ক্রেতারা। তাই ব্যাপক বিজ্ঞাপন করে খরচ বাড়ানো তথা দাম বাড়ানোর প্রয়োজন নেই।

৯. অভিজাত ও সচেতন ভোক্তারা একবার যাচাই করুন। অর্ডার দিতে কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিন ০১৭১৫-০০৯০০১ নম্বরে (কমপক্ষে ১০০০/- টাকার অর্ডারে ঢাকা সিটিতে ফ্রি ডেলিভারি)।

Address

Free School Street
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when কাজু বাদামের যাদু - Cashew Nut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share