ডেইলি সদাই - Daily Sodai

ডেইলি সদাই - Daily Sodai ঘরের সকল দরকারী,
ডেইলি সদাই-এ আছে রকমারি

21/07/2026

#দুধ #গরুরদুধ #দই #টকদই #ঘরেবানানো #হোমমেইড #স্বাস্থ্যকর_খাবার

19/07/2026

খালি মুখে বিশ্বকাপের ফাইনাল কি জমে? আর শুধু চানাচুর বা ভাঁজা পোড়াই খাবেন?

খাইলে খাবেন তাতে আমার কি, তয় সাথে ঠান্ডা ঠান্ডা বগুড়ার দই নিয়েন। আজ সারা দিন বগুড়ার দই-এ (স্টক থাকা সাপেক্ষে) থাকবে ধামাকা ডিসকাউন্টঃ

✅ কাপ দই ২ পিস - ৭০ টাকা (১০ টাকা সাশ্রয়)
✅ সরা দই - ২০০ টাকা (৫০ টাকা সাশ্রয়)
✅ হাড়ি দই - ২৭০ টাকা (৫০ টাকা সাশ্রয়)

#দই #বগুড়ারদই

আজ সকাল সকাল মনটা ভালো হয়ে গেলো। আমাদের এক কাস্টমার ঘি এর অর্ডার দিলো কুমিল্লা পাঠাবে তার মায়ের জন্য। মায়ের জন্য মানুষ স...
18/07/2026

আজ সকাল সকাল মনটা ভালো হয়ে গেলো। আমাদের এক কাস্টমার ঘি এর অর্ডার দিলো কুমিল্লা পাঠাবে তার মায়ের জন্য।

মায়ের জন্য মানুষ সাধারনত সেরা জিনিসটাই পাঠায়।

আবার আমার বান্ধবী অর্ডার করলো তার নাতনীর জন্য।

নাতি-নাতনীদেরও কিন্তু মানুষ সেরাটাই দেয়।

অতএব আমরা উপসংহারে এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে ডেইলি সদাই-এর ঘি গুনে, মানে সেরা।

ঈস, এই সত্য কথাগুলো যদি আমাদের কাস্টমাররা আমাদের মেনশন করে পোষ্ট দিতো তাহলে আমাদের নিজেদের ঢোল নিজেদের পেটাতে হতো না। আমার উপরের এই দুই কাস্টমারের যদি এই পোষ্ট চোখে পড়ে দয়াকরে কমেন্টে একটু আওয়াজ দিয়েন। তবে এই সম্ভাবনা ক্ষীণ 😥😭

আহা, আমাদের ঘরে বানানো এই ডাবের পুডিং খেলে আসলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখনতো নিজেরা চিল্লাইতেছি, পরে কিন্তু আমাদের টক ...
17/07/2026

আহা, আমাদের ঘরে বানানো এই ডাবের পুডিং খেলে আসলেই কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখনতো নিজেরা চিল্লাইতেছি, পরে কিন্তু আমাদের টক দই এর মত নিজেরা আইসা খালি এইটাই চাইবেন। আসলে আমরা চাইও সেটা।

নিজেরা ঘরে বানাই। তাই গলা ফাটাইতেছিঃ
"ঠান্ডা ঠান্ডা, মজার স্বাদ, ডাবের পুডিং সবার সাধ! 🥥😋

📳 01972-015537

নামাজের পর পরই শপে পাবেন ফ্রেশ লটের ✔️ ডাবের পুডিং ✔️ টক দই আর জানেন তো এ দুটোই আমাদের নিজেদের ঘরে বানানো। দুটোরই দাম মা...
17/07/2026

নামাজের পর পরই শপে পাবেন ফ্রেশ লটের
✔️ ডাবের পুডিং
✔️ টক দই

আর জানেন তো এ দুটোই আমাদের নিজেদের ঘরে বানানো।

দুটোরই দাম মাত্র ৫০ টাকা।

📳 01972-015537

মাস দুয়েক আগে পরপর কয়েক লট গরুর দুধ নষ্ট হওয়ায় আমরা বেশ ক্ষতির মুখে পড়েছিলাম। তখন সবাইকে প্রায়ই একটা কথাই বলতাম 'ভালো ও ...
17/07/2026

মাস দুয়েক আগে পরপর কয়েক লট গরুর দুধ নষ্ট হওয়ায় আমরা বেশ ক্ষতির মুখে পড়েছিলাম। তখন সবাইকে প্রায়ই একটা কথাই বলতাম 'ভালো ও খাঁটি জিনিস একটু দ্রুতই নষ্ট হয়।'

আমাদেরপরিচিত এক কাস্টমার আছেন, যিনি সবজি কেনার সময় পোকায় খাওয়া সবজি আগে খুজেন। সেদিন দুঃখ করে বলতেছিলেন এখন নাকি আর পোকায় খাওয়া কোন সব্জিই পাওয়া যায় না। মানে কি পরিমান ক্যামিকেল দেয়া হয় এখন সব্জিতে যাতে পোকামাকড়ের গুষ্টিই নাই হয়ে যায়।

খাঁটি দুধের এই হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আবার অনেকেরই দুধ পাতলা ও সর কম পড়ে বলে একটা অভিযোগ থাকে। মনে রাখতে হবে এটা দেশি গড়ুর দুধ না। তবে এটাতেও কি পরিমান সর পড়ে তা নিচের ছবি দেখলেই বুঝবেন। গতকাল রাতের টক দই বানানোর সময়ের ছবি এটি।

তাই নিশ্চিন্তে নিতে পারেন আমাদের এই গরুর দুধ। এই দুধে কোন পানি মিশানোও হয় না, আবার উঠানো হয় না কোন ক্রিম।

আবারও মনে করেই দেই, পুরো মোহাম্মদপুরে আমাদের আছে ফ্রি হোম ডেলিভারি। আর যে কোন সমস্যায় দুধ পাবেন রিটার্ন।

📳 01972-015537

একটা সময় ছিলো যখন আমাদের ঘরে বানানো সুগার ফ্রী টক দই পুশ সেল করতে হতো। অন্যান্য ব্রান্ডের ভিড়ে আমাদের এই হোম মেইড দই কে ...
16/07/2026

একটা সময় ছিলো যখন আমাদের ঘরে বানানো সুগার ফ্রী টক দই পুশ সেল করতে হতো। অন্যান্য ব্রান্ডের ভিড়ে আমাদের এই হোম মেইড দই কে পরিচয় করাতে কিছুটা সময় লেগেছে।

আর আজ, কাস্টমার নিজেরাই এই টক দই খুঁজে নেয়। এমনও হয়েছে আমাদের টক দই না পেলে ঐদিন অন্যকোন টক দই তারা নেয় না। এটাই আমাদের স্বার্থকতা, আলহামদুলিল্লাহ।

#টকদই #হোমমেইড #ঘরেবানানো

প্রায়ই  এরকমটা হয়। বিভিন্ন কাস্টমার বভিন্ন সময়ে তাদের বাজার করা সবজি, ফল, প্যাকেট খাবার আমাদের শপে ভুলে রেখে যায়।এই যেমন...
16/07/2026

প্রায়ই এরকমটা হয়। বিভিন্ন কাস্টমার বভিন্ন সময়ে তাদের বাজার করা সবজি, ফল, প্যাকেট খাবার আমাদের শপে ভুলে রেখে যায়।

এই যেমন ছবির ১৩ পিস কলা। ৩ দিন হলো আমরা পাহাড়া দিচ্ছি, কিন্তু যিনি রেখে গেছেন তার কোন খবর নাই। হয়তো তিনি নিজেই ভুলে গেছেন কোথায় রেখে গেছেন এটা।

পচনশীল এই কলা আজকের পর আর ভালো থাকবে না। এখন নিচের পদক্ষেপ গুলো নিচ্ছি আমরাঃ
🗣️ এখনএটা আমরা খেয়ে ফেলবো
🗣️ এই কলার মালিক আসলে তাকে টাকা দিয়ে দিবো
🗣️ ১ সপ্তাহ পরেও যদি না আসে তখন এই কলার বাজারমূল্য ধরে টাকাটা সাদাকা হিসেবে দান করে দিবো।

আমাদের নেয়া স্টেপগুলো কি ঠিক আছে নাকি অন্যকোন আরো ভালো করনীয় কিছু আছে?

সবকিছু ঠিকঠাক থাকলে আরেকটা বিখ্যাত প্রোডাক্ট আসতে যাচ্ছে আমাদের শপে ইনশাআল্লাহ।প্রায় ১৫০ বছরের ঐতিহ্য রয়েছে এই খাবারের ...
14/07/2026

সবকিছু ঠিকঠাক থাকলে আরেকটা বিখ্যাত প্রোডাক্ট আসতে যাচ্ছে আমাদের শপে ইনশাআল্লাহ।

প্রায় ১৫০ বছরের ঐতিহ্য রয়েছে এই খাবারের সাথে। উত্তরাঞ্চলের খাঁটি ঘি এ ভাজা দারুন স্বাদের এই খাবারের সুনাম সারাদেশে ছড়িয়ে আছে।

ছবি দেখে নাম বলতে পারলে ১০% ডিসকাউন্ট থাকবে।

কিএক্টাবস্থা 🙁😭🤔কয়েকটা দিন ধরে কুকুর বিড়াল বৃষ্টি হয়েই যাচ্ছে। গরমটাও তাই বেশ সহনীয়। আর এই আরামের ঠান্ডায় কলিজা ঠান্ডা ক...
12/07/2026

কিএক্টাবস্থা 🙁😭🤔

কয়েকটা দিন ধরে কুকুর বিড়াল বৃষ্টি হয়েই যাচ্ছে। গরমটাও তাই বেশ সহনীয়। আর এই আরামের ঠান্ডায় কলিজা ঠান্ডা করা আমাদের ঘরে বানানো এই ডাবের পুডিং নিয়ে আছি জ্বালায়।

এমনিতেই নতুন এসেছে। তার উপর গতকাল বৃষ্টি দেখে বানাই নাই। কিন্তু গতকালই অনেকে এসে এটা না পেয়ে ফেরত গেছে। তাই আজ বানালাম। দেখি কেমন চলে।

আমাদের টক দই এর মত এটাও একবার যারা খাচ্ছে তারা আবার চাচ্ছে। আসলে না খেলে হোম মেইডের আসল মজা বুঝবেন না।

চলে আসুন শপে অথবা কল করুন হোম ডেলিভারির জন্যঃ
📳 01972-015537

#স্বাস্থ্যকর_খাবার #ডাবেরপুডিং #ঘরেবানানো #ডাবের_পুডিং

Address

House: 19, Road: 03, Block: Kha, Shekertek, P. C Culture Housing Society, Mohammadpur
Dhaka
1207

Opening Hours

Monday 07:30 - 23:30
Tuesday 07:30 - 23:30
Wednesday 07:30 - 23:30
Thursday 07:30 - 23:30
Friday 07:30 - 23:30
Saturday 07:30 - 23:30
Sunday 07:30 - 23:30

Telephone

+8801712015537

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডেইলি সদাই - Daily Sodai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ডেইলি সদাই - Daily Sodai:

Shortcuts

Share

Category