24/04/2026
মানুষের একটা অদ্ভুত অভ্যাস আছে।
যে জিনিসটা তার নেই, সে ভাবে সেটাই তাকে সুখী করবে।
টাকা নেই? টাকা থাকলে আমি সুখী হতাম। কারো সাথে Relationship নেই? একটা মানুষ থাকলেই জীবনটা Perfect হতো। খ্যাতি নেই? মানুষ যদি আমাকে চিনত, তাহলেই সব ঠিক হয়ে যেত।
তারপর একসময় সে টাকা পায়। তার জিবনে ভালোবাসার মানুষও আসে। খ্যাতিও পায়। তারপরও সে হঠাৎই একদিন রাতে Ceiling এর দিকে তাকিয়ে ভাবে: আচ্ছা... এখন কেনো কোন কিছু আর ভালো লাগছে না?
স্বাগতম। আপনি Hedonic Adaptation নামের এক Psychological Trap এ ঢুকে গেছেন। না এই পোস্টে আমি দর্শন নিয়ে কথা বলব না, এই পোস্টে কথা বলব হিউম্যান সাইকোলজি নিয়ে।
চলুন পরিচয় করিয়ে দিই: Hedonic Adaptation এর সাথে, এটা হচ্ছে এমন এক অবস্থা: যেটা আপনি খুব করে চান, সেটা পাওয়ার পর কিছুদিন ভালো লাগবে। তারপর আপনার মস্তিষ্ক সেটাকে Normal বানিয়ে ফেলবে। এরপর আপনি আবার নতুন কিছু চাইবেন। অর্থাৎ, আপনি নতুন ফোন চান। ফোন পেলেন। এক মাস যেতে না যেতেই ফোনটা আর Exciting লাগে না, এখন আবার আপনি নতুন Model চান।
আপনি ভাবলেন, একটা Relationship হলেই আমি Complete. Relationship এও জড়ালেন। তিন মাস যেতে না যেতেই আপনি তার মেসেজ সিন করা বন্ধ করে দিলেন। যদিও দোষটা আপনার না। মস্তিষ্ক Literally এমন Behave করে যেন সে কোনোদিনই Satisfied হতে চায় না। সে সবসময় বলে: না না, সুখটা ওটার মধ্যে না। সুখটা Next Level এ আছে। কী সুন্দর Life S'cam! একদিকে আপনি কিছু চান। না পেলে কষ্টও পান, পেয়ে গেলে বিরক্তি। এই কারণেই কিছু মানুষ সব কিছু পেয়েও Unhappy থাকে।
বড় বাড়ি আছে, কিন্তু শান্তি নেই। ভালোবাসার মানুষ আছে, কিন্তু Connection নেই। অনেক Follower আছে, কিন্তু কাউকে Phone দেওয়ার মতো মানুষ নেই। শহর বদলেছে। ফোন বদলেছে। মানুষ বদলেছে। কিন্তু আপনার চিন্তা, ভয়, insecurity সব আগের মতোই আছে।
সত্যিকারের আনন্দ কোথায় জানেন.?
শান্ত ভাবে বসে এক কাপ চা খাওয়া। কাছের মানুষদের সাথে Genuinely হাসতে পারা। যা আছে, সেটা Enjoy করতে শেখা, অথচ আপনি যে মানুষটাকে একসময় পেতে চেয়েছিলেন, আজ তাকে ignore করছেন। আপনি যে জীবনটার জন্য একসময় প্রার্থনা করেছিলেন, আজ সেটাকেই Boring বলছেন।
তাই মাঝেমধ্যে আমাদের একটু থেমে যাওয়া উচিত, এবং নিজের সাথে নিজের কথা বলা উচিত.! অথবা নিজেকে প্রশ্ন করা উচিত.! আমি সত্যিই আরেকটা নতুন জিনিস চাই, নাকি আমি শুধু নিজের ভেতরের Emptiness থেকে পালাচ্ছি? কারণ যদি হয় দ্বিতীয়টা, তাহলে দুঃখিত। নতুন Phone, নতুন Relationship, নতুন শহর কিছুই আপনাকে Satisfied করতে পারবে না।
সময় করে আপনাকে নিজের সাথেই বসতে হবে।
এটাই সবচেয়ে কঠিন Date, এবং সবচেয়ে প্রয়োজনীয়টাও।
©