ReadyBazar

ReadyBazar Groceries and daily needs

আমাদের অনেকে লিকুইড তেল নিয়ে কাজ করছি। তেলের মাপ সাধারণত লিটার হিসেবে। লিটার হচ্ছে মূলত আয়তনের একক। অন্য দিকে সলিড পদার্...
29/01/2024

আমাদের অনেকে লিকুইড তেল নিয়ে কাজ করছি। তেলের মাপ সাধারণত লিটার হিসেবে। লিটার হচ্ছে মূলত আয়তনের একক।

অন্য দিকে সলিড পদার্থ সাধারণত গ্রাম বা কেজি হিসেবে মাপা হয়। এটা হচ্ছে মূলত ওজনের একক। লিটার এবং কেজি কিন্তু ইন্টারচেন্জেবল না।

লিটার এবং ওজনের ইন্টারচেন্জেবল করতে হলে একটা সূত্র আছে, যেটা আমরা হাই স্কুলে শিখেছি। সেটা হচ্ছে,

d=m/v
এখানে,
d= density (ঘনত্ব)
m= mass or weight ( ওজন)
v= volume ( আয়তন)

তাহলে, লিটার কে ওজনে বা ওজনকে লিটারে ইন্টারচেন্জ করতে হলে, আমাকে উক্ত বস্তুর ঘনত্ব জানতে হবে। একেক বস্তুর ঘনত্ব আলাদা। একেক তেলের ঘনত্ব আলাদা।

১ লিটার সকল তেলের আয়তন এক কিন্তু ওজন আলাদা, কারণ তেলের ঘনত্ব আলাদা।

ফিল্ড লেবেলে, আমরা অনেকে, প্যাকেজিং এর সুবিধার জন্য, আমরা একটা নির্দিষ্ট ওজনকে, ১ লিটার ধরে, প্যাকেজিং করে দেই। যেমন উদাহরণ হিসেবে, সরিষার তেল ৯০০ গ্রাম কে ১ লিটার ধরে মাপা হয়।

কিন্তু যখন আমরা নিমের তেল মাপবো, তখন কিন্তু ৮৫০ গ্রাম কে ১ লিটার ধরা হয়। আর ভেন্নার তেলের সময় সেটা ৯৫০ গ্রামে ১ লিটার ধরা হয়। যে তরলের ঘনত্ব বেশি, সেটা ১ লিটারের ওজন তত বেশি।

এখন এটা কিভাবে ধরা হয়,
১। বাজারে তরল পদার্থ মাপার জন্য নির্দিষ্ট স্ট্যান্ডার্ড পরিমাপক পাওয়া যায়। প্রথমে সেই স্ট্যান্ডার্ড পাত্রের ওজন নিয়ে তারপর, সেটাতে সমান ১ লিটার পরিমাণ নির্দিষ্ট তরল নিয়ে, উক্ত তরলের ওজন দিতে হবে। তখন সেই ওজনই হবে, সেই তরলের ১ লিটার।

তরল পরিমাপক স্ট্যান্ডার্ড পাত্র না পেলে, সায়েন্টফিক দোকানে যেয়ে ১ লিটার বা নির্দিষ্ট পরিমাপের measuring cylinder কিনে আনতে হবে। তারপর উপরের নিয়ম অনুযায়ী মাপতে হবে।

এটাই হচ্ছে সংক্ষেপে বলা। যদি ও এখানে আরো বেশ কিছু ফ্যাক্টর বিশেষ করে, তাপমাত্রা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।

আরেকটা কথা, বাজারে যেসব বোতল পাওয়া যায়, তার মধ্যে অনেক বোতলে কিন্তু মাপ ঠিক থাকে না। আমরা চেক করে দেখেছি কিছু কিছু বোতলে ১ লিটারের বোতলে ২০ মিলি লিটার পর্যন্ত কম ধরে।

তাই বোতলের মাপ অবশ্যই চেক করে নিতে হবে। প্রতি ব্যাচের ২-৩ টা।

তীর সয়াবিন তেল ৫ লিটার ৮০০ টাকা।ফ্রি ডেলিভারি বনশ্রী ও দক্ষিণ বনশ্রীতে ( নিচ তলা পর্যন্ত )।শর্ত হলো : ৫ কেজি A গ্রেড cle...
21/01/2024

তীর সয়াবিন তেল ৫ লিটার ৮০০ টাকা।
ফ্রি ডেলিভারি বনশ্রী ও দক্ষিণ বনশ্রীতে ( নিচ তলা পর্যন্ত )।
শর্ত হলো : ৫ কেজি A গ্রেড clean king ডিটারজেন্ট পাউডার কিনতে হবে।
১ কেজি ক্লিন কিং ডিটারজেন্ট এর খুচরো দাম ১৮০ টাকা, কিন্তু আপনি এই অফারে প্রতি কেজি পাবেন মাত্র ১৩০ টাকা করে। অর্থাৎ ৫ কেজি মাত্র ৬৫০ টাকা।
আমাদের ক্লিন কিং ডিটারজেন্ট এর কোয়ালিটি ছবিতে দেওয়া আছে।

পারশে বা পাইরশা মাছ।সুন্দরবন এর পার্শবর্তী বিভিন্ন নদীতে পাওয়া যায়।খেতে খুবই সুস্বাদু।
16/01/2024

পারশে বা পাইরশা মাছ।
সুন্দরবন এর পার্শবর্তী বিভিন্ন নদীতে পাওয়া যায়।
খেতে খুবই সুস্বাদু।

BSTI অনুমোদিত A গ্রেড ডিটারজেন্ট পাউডার।পাইকারি দামে খুচরো।বনশ্রী ও দক্ষিণ বনশ্রীতে ফ্রি ডেলিভারি
11/01/2024

BSTI অনুমোদিত A গ্রেড ডিটারজেন্ট পাউডার।
পাইকারি দামে খুচরো।
বনশ্রী ও দক্ষিণ বনশ্রীতে ফ্রি ডেলিভারি

বাচা মাছ।নদীতে পাওয়া যায়।এই রকম তাজা হলে খেতে খুবই সুস্বাদু।এই গুলো মেঘনা নদীর বাচা মাছ।
29/12/2023

বাচা মাছ।
নদীতে পাওয়া যায়।
এই রকম তাজা হলে খেতে খুবই সুস্বাদু।
এই গুলো মেঘনা নদীর বাচা মাছ।

12/12/2023
06/12/2023

১ কেজি ১০০% পিওর খেজুরের গুড় প্রস্তুত করতে আমার কত টাকা খরচ পড়তেছে তার আনুমানিক বিস্তারিত:

আমি মোট ৬০ টি গাছকে মাথায় রেখে হিসাবটি করতেছি। ৬০ টি গাছ থেকে খেজুরের গুড় হয় এভারেজে ২০ কেজি। শীতের তীব্রতার উপর কম বেশি হতে পারে। যেহেতু গুড়ের কোয়ালিটি সর্বোচ্চ ভালো করার জন্য আমি গাছ পরিমাণে কম কাটি যার কারণে গাছের তুলনায় গুড়ের পরিমাণ টা একটু কম হয়। এই ৬০ টি গাছ কাটতে এবং রস নামাতে একজন শ্রমিককে ৮০০-১০০০ টাকা দিতে হবে। আপনি নিজে করেন বা শ্রমিক রাখেন এটা আপনাকে ধরতেই হবে। এবার এই রস ঝাল করে গুড় বানাতে ৪-৫ ঘন্টা সময় লাগবে। একজন মহিলা শ্রমিক যদি রাখেন তাও ২০০ টাকা আপনাকে দিতে হবে জাল করতে।আপনি নিজে করলেও সেটা ধরতে হবে। তাহলে জাল করে তৈরি করা পর্যন্ত শ্রমিক খরচ আসলো ১১০০-১২০০ টাকা। প্রতি কেজিতে খরচ পড়লো তাহলে প্রায় ৬০ টাকা।

বর্তমানে একটি খেজুর গাছ খাজনা করে নিতে হলে আপনাকে ৪০০-৫০০ টাকা গুনতে হবে। ৬০ টি গাছ ৩০০০০ টাকা। ৩ মাসের হিসেব করলে প্রতি মাসে আসে খাজনা খরচ ১০০০০ টাকা। প্রতি সপ্তাহে ২৫০০ টাকা। সপ্তাহে ৫ দিন কাটা যায়। বাকি ২ দিন অফফ বা পালি দেওয়ার কারণে গুড়ের কোয়ালিটি খুবই ভালো হয়। তাহলে প্রতি দিনের খাজনা খরচ দাড়ালো ৫০০ টাকা। ২০ কেজি গুড়ের জন্য প্রতি কেজিতে এই খাজনা খরচ আসলো ২৫ টাকা। উল্যেখ্য বৃষ্টির কারণে অনেক সময় গাছ একটানা ৪-৫ দিনও কাটা বন্ধ থাকে তাহলে এই খাজনা খরচ টা কিন্তু সেখানে বেড়ে যায়। আরো কিছু কারণ থাকে। তো আমি ৩০ টাকা ধরলাম এই খাজনা বাবদ খরচ। একটা জিনিস মাথায় রাখবেন বর্তমানে ৩০০-৪০০ গাছ আছে এমন কোনো চাষি নেই। কাজেই সবাইকেই খাজনা করে গাছ নিতে হয়। এবং কম বেশি সবারই এই খরচ লাগে। তাহলে খাজনা খরচ প্রতি কেজিতে দাড়ালো ২৫-৩০ টাকা।

৬০ টা গাছের জন্য আপনাকে অন্তত ৬২-৬৩ টা পাত্র কিনতে হবে । প্রতি পিচ হাড়ির দাম আসবে ৫০-৬০ টাকা। উল্যেখ্য এর কমেও পাওয়া যায়। তবে মোটামুটি মানের কিনতে গেলে এই টাকা গুনতে হয়।তাহলে ৬২ টা হাড়ি ৬০ টাকা করে ধরেন। ৩৭২০ টাকা। খুরি দিয়ে ৪০০০+ টাকা ধরেন। ৩ মাসের হিসেব করা হোক কারণ ভালোভাবে ৩ মাসই পাওয়া যায়।তাহলে মাসে আসলো ১৩০০+ টাকা। সপ্তাহে ৩০০+। অর্থাৎ দিনের হিসেব প্রায় ৭০+ টাকা। তাহলে প্রতি কেজি গুড়ে আসতেছে ৫ টাকার কিছু কম।৫ টাকা ধরেন।

এবার আসেন খরিতে । ৬০ টি গাছের রস ঝাল করতে আপনাকে অন্তত ৭০০- ৮০০ টাকার খড়ি দরকার পড়বে । কখনো কখনো এর চাইতেও বেশি খরচ পড়বে। তবে হ্যা মানুষের পায়ের সেন্ডেল সহ আরো কিছু পন্য খরি হিসেবে ইউজ করলে খরচ কমে কিন্তু সেটা অত্যন্ত বিপদজনক ও অসাস্থসম্মত যার কারণে সাধারণ খরিটাই ইউজ করি আমি। তাহলে প্রতি কেজিতে আসতেছে ৪০ টাকা । তাহলে খরি বাবদ আসলো ৪০ টাকা । এবছর খরির খরচ আরো ২-৩ টাকা বাড়ানোই উচিত। তবুও সেটা ধরলাম না।

এবার আসি গাছ ঝুরে নেওয়ার হিসাবে।১ টি গাছ ঝুরে নিতে আমজাদ দাদা আর জাহের ফুবাকে দিতে হচ্ছে ১২০-১৩০ টাকা। গাছ ঝুরা আর ফাতারী মারা। ফাতারীতে আবার বাশের খরচও আছে। ১৩০ টাকা করে ধরলেও ৬০ গাছে ৭৮০০ টাকা। প্রতি মাসে দাঁড়াবে ২৬০০ টাকা। সপ্তাহে ৬৫০ টাকা। দিনে ১৩০+ টাকা। প্রতি কেজিতে ৬.৫ টাকা। আমি ৭ টাকা ধরলাম। তাহলে গাছ ঝুরা ও ফাতারী মারা দিয়ে আসলো। ৭ টাকা।

সর্বশেষে ঘারতি বাবদ একটা হিসাব দেই। প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অনেক গাছ হটাৎই রস দেওয়া বন্ধ করে দেয়। ৬০ টা গাছে দেখা যাবে ৩-৫ টা গাছ রস দিবেনা। আবার আরো কিছু গাছে আশানুরূপ রস পাওয়া যাবে না। সেখানে কিন্তু ঘারতি পড়ে যাবে। ৫ টা গাছে রস না দিলেই খাজনার ২৫০০ টাকা লস। আবার ওই ৫ টা গাছ ঝুরে নিতে ১৩০-১৪০ টাকা দিতে হয়েছে সেটাও কিন্তু ঘারতি পড়ে যাবে। অর্থাৎ ৩০০০ টাকার উপরে ঘারতি আছে। প্রাকৃতিক দুর্যোগ এর কারণে যদি মাসে হিসাবে ধরে রাখা দিনের ৩-৪ দিন গাছ কাটতে না পারি তাহলে সেখানেও কিন্তু বড়সড় ঘারতি রয়েছে। ঘারতি বাবদ ৩-৪ টাকা ধরেন।

তাহলে প্রতি কেজতে কি দাড়ালো?
শ্রমিক বাবদ ৬০ টাকা
খাজনা বাবদ ৩০ টাকা
খড়ি ভা জালানী বাবদ ৪০ টাকা
খুরি ও পাত্র বাবদ ৪-৫ টাকা
গাছ ঝুরা ও ফাতারী বাবদ ৭ টাকা
ঘারতি বাবদ ৪ টাকা
এছাড়া অন্যান্য আরো ২ টাকা

তাহলে মোট দাড়ালো ১৪৮ টাকা। ১৫০ টাকা ধরেন।

এবার এই গুড়টা কুরিয়ারযোগে পাঠানো ও অন্যান্য খরচ মিলে ৩০+ টাকা। বাসে ২০+ টাকা খরচ আছে৷ শুধু তাই নয় অনেক সময় গুড় কাস্টমার অর্ডার করে নেয় না সেখানেও ঘারতি আছে আমার। তাহলে দেখেন ১ কেজি গুড় বানাতে ১৫০। পাঠানো মিলিয়ে ১৮০+ টাকা পড়েই যাচ্ছে। তাহলে বাজারে কিভাবে দিচ্ছে এর কমে তা আপনারাই বুঝে নেন। ধন্যবাদ সবাইকে।

তাই আসুন আমার সাথে বিজনেস করুন। আমি আপনাকে সর্বোচ্চ খাটির নিশ্চয়তা দিচ্ছি। ল্যাবটেস্ট চ্যালেঞ্জ ১% ভেজাল আমার গুড়ে থাকবে না। খুচরা পাইকারী দেশের ৬৪ জেলা থেকে নিতে পারবেন। সারাদেশে হোম ডেলিভারি পসিবল। ধন্যবাদ সবাইকে।

আলিফ সর্দার ভাইয়ের বাগান থেকে.......দেড় কেজি ওজনের ড্রাগন খাবেন? হজম করতে পারবেন তো? ডা ডনস নামক ড্রাগন টনিকের প্রভাবে ম...
03/12/2023

আলিফ সর্দার ভাইয়ের বাগান থেকে.......

দেড় কেজি ওজনের ড্রাগন খাবেন? হজম করতে পারবেন তো? ডা ডনস নামক ড্রাগন টনিকের প্রভাবে মানবদেহের ডি এন এ পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। কোনো গর্ভবতী নারীর গর্ভে যদি সেটার প্রভাব পড়ে যায় তাহলে সন্তানের ডি এন এ পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে। কতটা ভয়াবহ অবস্থা একবার কি চিন্তা করেছেন?? ড্রাগনের টনিক নিয়ে বিভিন্ন তথ্য বর্তমানে আছে। একদল বলতেছে টনিকে নাকি কোনো সমস্যাই নয়। কিন্তু বাস্তবতা হলো টনিক কখনোই সুখকর নয়। মারাত্মক ডেঞ্জারাস। যেমন আলোচনায় উঠে আসা টনিক স্প্রের মাধ্যমে ২১ দিনে ১০০০ গ্রাম+ ওজন হয়। ইচ্ছে করলে আরো বড় করা যাবে। এটা কি সাভাবিক?? কখনোই নয়।

ড্রাগন হবে লাল টকটকা। বা যেই ড্রাগনটা ভালো ভাবে পাকে নি সেটাও রেখে দিলেই লাল টকটকা হয়ে যাবে। ছবিতে আমাদের গাছের ড্রাগন ফল দেখিয়েছি। ওজন ৩০০ গ্রামের উপরে করা মসকিল। তাহলে ১২০০-১৫০০ গ্রাম হয় কিভাবে। কি এমন সূরা কেরাত পাঠ করে এমন করে??

ব্যাবসায়ীদের দোষ দেওয়ার আগে আমাদের মন মানসিকতা ঠিক করা উচিত। বড় না হলে দেখতে চকচকা ফকফকা না হলে আমাদের পোসায় না। আমরা দেহ শেষ করে নিজেকে ধন্য মনে করি। আল্লাহ সঠিক বুঝ দিক।

27/11/2023

#পাটালি
#গুড়
#খেজুরেরগুড়
#খাঁটি
২৯০ টাকা কেজি
সারাদেশে ডেলিভারি হয়।

নন পলিশ কাটারি নাজির, নন পলিশ হওয়াতে ভাতের পুষ্টিগুন থাকে অক্ষুন্ন, চিকন ও ঝরঝরে ভাত, ঠিক মত ধান রৌদে শুকানো তাই ভাত দীর...
27/11/2023

নন পলিশ কাটারি নাজির, নন পলিশ হওয়াতে ভাতের পুষ্টিগুন থাকে অক্ষুন্ন, চিকন ও ঝরঝরে ভাত, ঠিক মত ধান রৌদে শুকানো তাই ভাত দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকে।

দাম : ৬৮ টাকা ১ কেজি ( সর্বনিম্ম ২৫ কেজি )
সরাসরি চাতাল থেকে আপনার বাসায়।
ফ্রি ডেলিভারি বনশ্রী ও দক্ষিণ বনশ্রী তে ( নিচ তলা)
#চাল

প্রিমিয়াম নাজিরশাইল চাল / কাটারি নাজির চালঝরঝরে, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত, রান্নার পরে ভাত সাদা এবং লম্বাটে/চিকন হয়।১। ...
15/09/2023

প্রিমিয়াম নাজিরশাইল চাল / কাটারি নাজির চাল
ঝরঝরে, সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত, রান্নার পরে ভাত সাদা এবং লম্বাটে/চিকন হয়।
১। নিজস্ব প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরন করা হয়।
২। কঙ্কর ও মরা দানা মুক্ত।
৩। ঝরঝরে ও পরিষ্কার।

দাম : ১৭৫০ টাকা ২৫ কেজির বস্তা। বনশ্রী ও দক্ষিণ বনশ্রী তে ফ্রী হোম ডেলিভারি ( বাসার নিচ তলা পর্যন্ত )

Address

South Banasree
Dhaka
1219

Telephone

+8801715047407

Website

Alerts

Be the first to know and let us send you an email when ReadyBazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category