08/06/2023
বাড়ির সোফায় বসে টিভিতে খবর শুনছিলেন জাস্টিস চ্যাটার্জী। ঠিক তখনই একটা খবরে তিনি হতবাক হয়ে যান,- ' বাজারের মধ্যে উলঙ্গ এক মহিলা নৃশংসভাবে খুন করলেন যুবককে। কারণ অনিশ্চিত... ' বাকি কথা আর শুনতে পেলেন না তিনি। একরকম ভুলেই গিয়েছিলেন কেসটার কথা ।এক সপ্তাহ পরে একদিন সকালে জাস্টিস চ্যাটার্জী কোর্টে পৌঁছেই জানতে পারলেন সেই নৃশংস ঘটনার বিচার তার এজলাসেই হবে।
-
ঠিক বেলা এগারোটায় শুরু হল কোর্টের কার্যাবলী।
- কেস নম্বর ৩২০...
ডাক পড়তেই তাঁর সামনে হাজির হল গতসপ্তাহে টিভির পর্দায় দেখা সেই নারীমূর্তি। তবে অদ্ভুতভাবে তার চোখে অনুতাপের লেশমাত্র নেই, বরং চোখে জ্বলছে আগুন আর ঠোঁটের কোণে একচিলতে হাসি।
বলুন যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না।
- যা বলব সত্যি বলব,সত্যি ছাড়া মিথ্যে বলব না।
এরপর মহামান্য বিচারপতির আদেশে সরকার পক্ষের উকিল শুরু করলেন জিজ্ঞাসাবাদ।
- আপনার নাম?
- মালা।
- পুরো নাম বলুন!
- মালা দাস।
- আপনি কী করেন?
- আর কতবার এই একই প্রশ্নের উত্তর দেব? কী পেয়েচেন আমাকে?
বলাই বাহুল্য এই এক সপ্তাহে মালাকে প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে তুলেছে পুলিশ।
সরকার পক্ষের উকিল একটু বিরক্ত হয়ে বলেন
- যতবার প্রশ্ন করা হবে ততবার আপনি উত্তর দিতে বাধ্য, বুঝেছেন?
কথা শেষ হতে না হতেই চারদিকে চাপা গুঞ্জন শুরু হয়।
- অর্ডার, অর্ডার!
আবারও শুরু হয় প্রশ্নোত্তর পর্ব।
- আপনি কী করেন?
- লোকের বাড়ি কাজ করি।
- শেষ বাড়িতে কতবছর হল কাজ করছেন?
- তিন বছর হতে চলল।
- আপনার অভিযোগটা ঠিক কী ছিল?
- ওই বাড়ির একমাত্র ছেলে আমাকে একমাস ধরে ধর্ষণ করছিল!
- কী করে বিশ্বাস করব আপনাকে?
- এই উকিল বাবু শুনে রাখেন আপনি আমায় বিশ্বাস না করলেও আমার কিছু করতে পারবেননি। আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। আর যা করেছি বেশ করেছি, প্রয়োজন হলে আবার করব।
- মুখ সামলে কথা বলুন, এটা আদালত।
- কীসের আদালত এটা? হ্যাঁ? যেখানে দোষী কোনো শাস্তি না পেয়ে বাইরে ঘুরে বেড়ায় সেটা কীসের আদালত?
- আদালত অবমাননার দায়ে আপনার জেল হতে পারে জানেন!
- হোক!
বলে চুপ করে থাকে মালা আর রাগে ফুঁসতে থাকে।
জাস্টিস চ্যাটার্জি সরকার পক্ষের উকিলকে কথা এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ করেন। উকিল তাতে সায় দিয়ে কাঠগড়ায় উপস্থিত মালার সামনে এসে দাঁড়ান।
- এবার আমার শেষ প্রশ্ন..
- আপনার প্রশ্ন এ জন্মে আর শেষ হবে না!
একটা তাচ্ছিল্যের হাসি ছুঁড়ে