মাদানী বই ঘর

মাদানী বই ঘর ইসলামিক, ঐতিহাসিক, মোটিভেশান,
জীবনীগ্রন্থ, একাডেমিক বই সহ
অন্যান্য সকল ধরনের বই পাওয়া যায় ।

"মাদানী বই ঘর" ফেইসবুক পেজ একটি ওয়ার্ল্ডয়াইড সাথে ইসলামিক, ঐতিহাসিক, মোটিভেশান, জীবনীগ্রন্থ, এবং একাডেমিক বিষয়ে সম্পৃক্ত বইয়ের মুলধারী প্রচার ও বিপ্রসরণ করে। এই পেজের মাধ্যমে পাঠকরা বিভিন্ন ধরনের বইয়ের সাথে সংযুক্ত হতে পারে এবং আপনার মুল্যবান জ্ঞান বৃদ্ধি করতে সাহায্য পেতে পারে।

পেজের বিষয়বস্তু:

ইসলামিক জ্ঞান: এই পেজে আপনি ইসলামের বিভিন্ন দিকের মধ্যে জ্ঞান অর্জন করতে পারেন, যেমন কুরআন তেলা

ওয়াত, হাদিসের ব্যাখ্যা, ইসলামিক ইতিহাস, ও ধর্মীয় প্রভাবশালী ব্যক্তিত্বগুলির জীবন ও কাজের বিষয়ে।


ঐতিহাসিক প্রস্তাবনা: পেজটি ঐতিহাসিক বই সম্পর্কিত তথ্য, ঘটনা, এবং ব্যাখ্যা প্রদান করে, যার মধ্যে বিশেষভাবে প্রযুক্তিগত ঘটনাসমূহ থাকতে পারে।


মোটিভেশান এবং সেলফ ডেভেলপমেন্ট: পেজটি ব্যক্তিগত উন্নতি, সেলফ মোটিভেশন, এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কিত প্রবন্ধ ও উদ্ধৃতি সংযুক্ত করে।


জীবনীগ্রন্থ: বিভিন্ন শ্রেণিতে প্রখ্যাত ব্যক্তিত্বগুলির জীবনী পরিচায়ন করে, তাদের উত্তরণীয় কাজের এবং পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য উপলব্ধ করে।


একাডেমিক বই: পেজটি বিভিন্ন একাডেমিক বিষয়ে বই সংক্রান্ত প্রবন্ধ, প্রশিক্ষণ সংকেত এবং শিক্ষামূলক উপায়ে প্রয়োগিক জ্ঞান প্রদান করে।


"মাদানী বই ঘর" পেজে আপনি এই বিভিন্ন বইয়ের মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি করতে এবং বিভিন্ন বিষয়ে আপনার আগ্রহ অনুসারে সম্প্রচার করতে পারেন।



মিরপুর, ঢাকার জন্য যোগাযোগ ঃ01972747183
31/03/2024

মিরপুর, ঢাকার জন্য যোগাযোগ ঃ01972747183

তাবলীগের স্বরুপদাম ১০০ টাকাযোগাযোগ 0197274 7183
20/02/2024

তাবলীগের স্বরুপ
দাম ১০০ টাকা
যোগাযোগ
0197274 7183

30/01/2024

আলহামদুলিল্লাহ, সকল বিষয়ে ইসলামী চেতনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ছোট্ট সোনামণিদের জন্য হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত হয়েছে বর্ণমালা সিরিজ:-
📖১. আরবী বর্ণমালা
📖২. বাংলা বর্ণমালা
📖৩. ইংরেজী বর্ণমালা
📖৪. গণিত শিক্ষা
■ কোমলমতি শিশুদের মনন বিকাশ ও সহজে বোঝার জন্য ধর্মীয় ভাব বজায় রেখে প্রাণী মুক্ত ছবি সংযোজন।
বইগুলি পেতে যোগাযোগে করুন:
📞 01770-800900 (whatsapp,Imo)

ছলাত সম্পাদনের পদ্ধতি কিতাবে ছলাতের মৌলিক অমৌলিক খুঁটিনাটি সমস্ত নিয়ম পদ্ধতি অর্থাৎ নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা...
30/01/2024

ছলাত সম্পাদনের পদ্ধতি কিতাবে ছলাতের মৌলিক অমৌলিক খুঁটিনাটি সমস্ত নিয়ম পদ্ধতি অর্থাৎ নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছলাতে যা যা করতেন তার প্রত্যেকটির আলাদা আলাদা শিরোনাম নির্ধারণ করে তার আওতায় হাদীছের বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতিসহ তথ্য উল্লেখ করেছেন। শুধু ছহীহ ও হাসান হাদীছ দ্বারা সাব্যস্ত নিয়মগুলোই তিনি নিয়েছেন। যঈফ বা মাওযু (বানোয়াট) হাদীছ থেকে যে সমস্ত নিয়ম পাওয়া যায় তা তিনি উল্লেখ করেননি। তবে অনেক সময় সে সব নিয়ম পালন থেকে সতর্ক করার জন্য টীকায় ঐ যঈফ ও বানোয়াট হাদীসছগুলোর প্রতি ইঙ্গিত করেছেন এবং কতকগুলো ইবারতসহ উল্লেখ করেছেন।এছাড়াও পাঠকের সুবিধার্থে এতে প্রয়োজনীয় টীকা সংযুক্ত করা হয়েছে।

মহান আল্লাহ তা’আলা বলেন,
অর্থঃ“তোমরা সালাতসমূহ বিশেষভাবে মধ্যবতী সালাতে হিফাজত কর এবং আল্লাহর জন্য দাঁড়াও বিনীত হয়ে। কিন্তু যদি তোমরা ভয় করো, তবে হেঁটে কিংবা আরোহণ করে (আদায় করে নাও)। এরপর যখন নিরাপদ হবে তখন আল্লাহকে স্মরণ কর, যেভাবে তিনি তোমাদেরকে শিখিয়েছেন, যা তোমরা জানতে না।” ( সূরা আল-বাকারা ২ঃ২৩৮-২৩৯)
নিশ্চয়ই আমরা জানতাম না, আমাদেরকে আল্লাহ তাআলা বিশ্ব নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জানিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন আমাদেরকে সেভাবেই সালাত আদায় করতে হবে। তাঁর বাণী হচ্ছেঃ অর্থঃ ”তোমরা আমাকে যেভাবে ছলাত পড়তে দেখ ঠিক সেভাবে ছলাত পড়।” আল্লাহ সকলকে বইখানার আলোকে সঠিকভাবে ছলাত আদায় করার তাওফীক দান করুন-আমীন!
---------------------------------------------------------------------------------------------
নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর ছলাত সম্পাদনের পদ্ধতি
মূল: যুগ শ্রেষ্ঠ প্রকৃত আল্লামাহ ও মুহাদ্দিছ মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী (রহিমাহুল্লাহ)
অনুবাদ ও সম্পাদনা: আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এবং আবূ রাশাদ আজমাল বিন আব্দুন নূর
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স, ঢাকা-বাংলাদেশ
পৃষ্ঠা : ২৩৯, কভার : পেপার ব্যাক,
মূল্য: ৳210.
বিশেষ ছাড় ১৫০ টাকা

যোগাযোগ 01972-747183
#মাদানী_ বুক_স্টোর

#নবীছাল্লাল্লাহুআলাইহিওয়াসাল্লামএরছলাতসম্পাদনেরপদ্ধতি
#নাছিরুদ্দীনআলআলবানীরহিমাহুল্লাহ
#শাইখআকরামুজ্জামানবিনআব্দুসসালাম

#সহীহনামাযশিক্ষা
#ছলাত
#সলাত
#নাম

উছমানী ক্বায়েদা
16/01/2024

উছমানী ক্বায়েদা

পূর্ববর্তী মহৎপ্রাণ মুসলিম মনীষীদের জীবনীর উপর ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রচিত বিশ্বখ্যাত প্রামাণ্য গ্রন্থ ‘সিয়ারু আ‘লামি...
16/01/2024

পূর্ববর্তী মহৎপ্রাণ মুসলিম মনীষীদের জীবনীর উপর ইমাম শামসুদ্দীন আয-যাহাবী রচিত বিশ্বখ্যাত প্রামাণ্য গ্রন্থ ‘সিয়ারু আ‘লামিন নুবালা’।

এ কথা সুবিদিত যে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জীবন-কাঠামো মানবজাতির জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ‘উত্তম চরিত্রে’র মাধ্যমেই তার প্রকাশ ঘটেছে। মহানবী থেকে পর্যায়ক্রমে সাহাবী, তাবেঈ, তাবে-তাবেঈদের জীবনচিত্র থেকেই পরবর্তীদের কাছে সেই সর্বোত্তম ও অনুসরণীয় আদর্শ জীবন্ত, সজীব ও উপমা হিসেবে প্রতিষ্ঠিত রয়েছে।

সিয়ার গ্রন্থে নানা প্রকার বিষয়াবলি ও সংবাদ অন্তর্ভুক্ত আছে। এটি কোনো নির্দিষ্ট যুগ বা শহরে সীমাবদ্ধ নয়। বরং ইসলামের সূচনালগ্ন থেকে সপ্তম হিজরী শতকের শেষভাগ পর্যন্ত সকল কিছুকে অন্তর্ভুক্ত করে। লেখক নিজের সময়কালের পূর্ব পর্যন্ত যতো মনীষী পেয়েছেন, তাদের সকলের জীবনী অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছেন।

ড. শাইখ মুহাম্মাদ হাসান আক্বীল মূসা পঁচিশ খণ্ড-ব্যাপী সেই বিশাল গ্রন্থের একটি সংক্ষেপিত সংস্করণে সাধারণের জন্য একান্ত পাঠ্য অংশটুকু তুলে এনেছেন, তিনি এর নামকরণ করেছেন, ‘নুযহাতুল ফুদালা’।

আল-হামদুলিল্লাহ! আল-হামদুলিল্লাহ!!
সবুজপত্র পাবলিকেশন্স নুযহাতুল ফুদালা’র অনুবাদ-গ্রন্থ প্রকাশের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে।

আর কয়েকটা দিন পরেই পাঁচ খণ্ডের ‘মহৎ প্রাণের সান্নিধ্যে’ পুরো সেট সুধী পাঠকের হাতে পৌঁছে দেয়া যাবে, ইনশাআল্লাহ।

মহান আল্লাহই আমাদের আশা ও ভরসার একমাত্র স্থান।

পুরো সেটের মূল্য ২,৩০০ টাকা। বিশেষ ছাড় মাত্র ১,৬১০ টাকায়

শিশুদের দীন শিক্ষা জন্য বই খুব উপকারীআদর্শ শিক্ষা  ১ম ভাগ মূল্য ১০০ টাকা নিধারিত যোগাযোগ মাদানী বই ঘর01972-747183
16/01/2024

শিশুদের দীন শিক্ষা জন্য বই খুব উপকারী
আদর্শ শিক্ষা ১ম ভাগ
মূল্য ১০০ টাকা নিধারিত

যোগাযোগ মাদানী বই ঘর
01972-747183

এই পৃথিবী ক্ষণিকের নীড় এখানে কেউই চিরস্থায়ী নয়।নির্ধারিত আয়ু শেষ হলে সবাইকে এই মুসাফির খানা থেকে চির বিদায় নিতে হবে...
19/11/2023

এই পৃথিবী ক্ষণিকের নীড় এখানে কেউই চিরস্থায়ী নয়।
নির্ধারিত আয়ু শেষ হলে সবাইকে এই মুসাফির খানা থেকে চির বিদায় নিতে হবে। মৃত্যুকে করতে হবে আলিঙ্গন। মৃত্যু এক অনিবার্য সত্য। এ থেকে পালাবার কোন উপায় নেই।

মহান আল্লাহ বলেন বলে দাও নিশ্চয়ই যে মৃত্যু হতে তোমরা পলায়ন করো, সেটি তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। অতঃপর তোমাদের ফিরিয়ে নেয়া হবে সেই সত্তার নিকটে যিনি অদৃশ্য ও দৃশ্যমান সবকিছুই জানেন । অতপরঃ তিনি তোমাদের জানিয়ে দিবেন তোমাদের সকল কৃতকর্ম (জুম'আহ ৬২/৮)

তাই জীবন প্রদীপ নিভে যাওয়ার পূর্বে পরকালীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সঞ্চয় করতে হয় প্রয়োজনীয় পাথেয়। আর জীবদ্দশাতেই সম্পাদন করে যেতে হয় এমন কিছু সৎকর্ম যা ছওয়াবের প্রতিদান মৃত্যুর পরেও চলমান থাকবে।

আমাদের রেখে যেতে হবে পৃথিবী বুকে স্থায়ী এমন কিছু পদচিহ্ন যার প্রভাব থেকে যাবে চিরকাল। মানুষ উপকৃত হতে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। একাকী নির্জন কবরে শায়িত থেকেও সৎকর্মশীল ব্যক্তির আমলনামায় যুক্ত হতে থাকবে অফুরন্ত ছওয়াব।

অর্থ বইটি এমনই সব সৎ আমলের ভান্ডার নিয়ে পাঠকের নিকটে উপস্থিত হয়েছে দরাজহস্তে। পাঠকের মৃত্যু পরবর্তী সঞ্চয় যাত্রায় বইটি হবে ভীষণ উপকারী এবং সহযাত্রী। আল্লাহ আমাদেরকে কবুল করুন

বই:
মৃত্যুর পরেও যেসব আমলের প্রতিদান চলমান

মূল আরবী: মুহাম্মদ ছালেহ আল মুনাজ্জিদ
অনুবাদ: মুহাম্মদ আব্দুল মালেক
মূল্য ৮০ টাকা
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন মাদানী বই ঘর
01972-747183

19/11/2023

রাসূলুল্লাহ (ছাঃ) সহ ২৫ জন নবীর জীবনী সম্পর্কে বিশুদ্ধ তথ্য সমৃদ্ধ অনন্য গ্রন্থ
(১) সীরাতুর রাসূল (ছা.) (২) নবীদের কাহিনী-১ (৩) নবীদের কাহিনী-২
🔴একত্রে তিনটি বই প্যাকেজ মূল্য ১০৫০ টাকা🔴
(আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রযোজ্য)
▪️রাসূল (ছা.) সীরাত পড়ি, তাঁর আদর্শে জীবন গড়ি
আল্লাহ বলেন, لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে’ (আহযাব ৩৩/২১)।
রাসূলুল্লাহ (ছাঃ)-এর প্রশংসায় আল্লাহ বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلاَّ رَحْمَةً لِلْعَالَمِينَ ‘আমরা তো তোমাকে বিশ্ববাসীর জন্য কেবল রহমত হিসাবেই প্রেরণ করেছি’। (আম্বিয়া ২১/১০৭)

🔴 গ্রন্থগুলোর পরিচিতি ও বৈশিষ্ট্য

🔴নবীদের কাহিনী (১ম ও ২য় খণ্ড)
লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পরিচিতি ও বৈশিষ্ট্য : অত্র বইটিতে হযরত আদম, নূহ, ইদরীস, ছালেহ, ইবরাহীম, লূত্ব, ইসমাঈল, ইয়াকূব, ইউসুফ, আইয়ূব, শুআঈব, মূসা, ঈসা (আঃ) সহ পবিত্র কুরআনে বর্ণিত মোট ২৪ জন নবী-রাসূলের জীবনালেখ্য বর্ণিত হয়েছে। মাননীয় লেখক এই ইতিহাস রচনায় কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন। বইটি পাঠের মাধ্যমে পাঠকসমাজ নবীগণের উন্নত জীবনকে উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার প্রেরণা লাভ করবেন।
▪️নির্ধারিত মূল্য; নবীদের কাহিনী (১ম খণ্ড) : ১৮০ টাকা।
▪️নবীদের কাহিনী (২য় খণ্ড) : ১৫০ টাকা।

🔴 সীরাতুর রাসূল (ছাঃ)
লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব
পরিচিতি ও বৈশিষ্ট্য : অত্র গ্রন্থটি রাসূলুল্লাহ (ছাঃ)-এর বস্তুনিষ্ঠ জীবনী সন্ধানীদের জন্য অনন্য একটি উপহার। লেখক এখানে নবী করীম (ছাঃ)-এর জীবনালেখ্য হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করেছেন, সাধ্যমত কেবল বিশুদ্ধ সূত্রগুলির উপর নির্ভর করেছেন, যাবতীয় ইস্রাঈলী বর্ণনা ও সমাজে প্রচলিত নানা উপকথা ও ভিত্তিহীন কেচ্ছা-কাহিনী থেকে সর্বতোভাবে মুক্ত থাকার চেষ্টা করেছেন, প্রাচীন ও আধুনিক সীরাত গ্রন্থ সমূহ থেকে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয় -এরূপ ঘটনাবলী বিশ্লেষণ করেছেন এবং রাসূল (ছাঃ)-এর জীবনী থেকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে শিক্ষণীয় বিষয়সমূহ তুলে ধরেছেন।
▪️নির্ধারিত মূল্য : ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা মাত্র।

ঐ ব্যক্তি সত্যিকার জ্ঞানী

ছালাতুর রাসূল (ছাঃ)হাদিয়া: ১৮০ টাকা নির্ধারিত মূল্য বিশেষ ছাড় ⭕✅১৭০ টাকা কেউ দাওয়াত উদ্দেশ্য নিলে বেশি করে নিলে কম রাখা ...
10/11/2023

ছালাতুর রাসূল (ছাঃ)
হাদিয়া: ১৮০ টাকা নির্ধারিত মূল্য
বিশেষ ছাড় ⭕✅১৭০ টাকা
কেউ দাওয়াত উদ্দেশ্য নিলে বেশি করে নিলে কম রাখা হবে ইন শা আল্লাহ
মাদানী বই ঘর পোজ অডার করতে যোগাযোগ করতে পারেন বা মেসেজ করুন
01972-747183

লেখক: মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

রাসূল (ছাঃ) এর শিখিনো পদ্ধতিতে ছালাত আদায় করার বাংলা ভাষায় সর্বশ্রেষ্ঠ বই "ছালাতুর রাসূল (ছাঃ)

রাসূল (ছা:) বলেন, কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তার 'ছালাত' সম্পর্কে। ছালাত হিসাব সঠিক হ'লে তার সমস্ত আমল সঠিক হবে । আর ছালাতের হিসাব বেঠিক হ'লে অন্য সব আমল বরবাদ হবে (ত্বাবারান আওসাত্ব,ছহীহাহ হা/১৩৫৮)।

অনুধাবন করুন আপনার প্রভুর বাণী- ‘সফলকাম হবে সেই সব মুমিন যারা ছালাতে রত থাকে ভীত সন্ত্রস্ত ভাবে’।[1] অতএব গভীরভাবে চিন্তা করুন! আপনার প্রভু আল্লাহ কিজন্য আপনাকে সৃষ্টি করেছেন? মনে রাখবেন তিনি আপনাকে বিনা প্রয়োজনে সৃষ্টি করেননি। তাঁর সৃষ্ট এ সুন্দর সৃষ্টি জগতকে সুন্দরভাবে আবাদ করার দূরদর্শী পরিকল্পনা নিয়েই তিনি আপনাকে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। কে এখানে কত বেশী সুন্দর আমল করে এবং তার সৃষ্টিকর্তার হুকুম যথাযথভাবে পালন করে, তা পরীক্ষার জন্য আল্লাহ মউত ও হায়াতকে সৃষ্টি করেছেন।[2] আপনার হাত-পা, চক্ষু-কর্ণ, নাসিকা-জিহবা সর্বোপরি যে মূল্যবান জ্ঞান-সম্পদ এবং ভাষা ও চিন্তাশক্তির নে‘মত দান করে আপনাকে আপনার প্রভু এ দুনিয়াতে পাঠিয়েছেন, তার যথার্থ ব্যবহার আপনি করেছেন কি-না, তার কড়ায়-গন্ডায় হিসাব আপনাকে আপনার সৃষ্টিকর্তার নিকটে দিতে হবে।[3]

কেউ আপনার উপকার করলে আপনি তার নিকটে চির কৃতজ্ঞ থাকেন। সর্বপ্রদাতা আল্লাহর নিকটে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কি? একবার ভেবে দেখুন দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে কি আপনি আপনার ঐ সুন্দর দু’টি চক্ষুর ঋণ শোধ করতে পারবেন? পারবেন কি আপনার দু’টি হাতের, পায়ের, কানের বা জিহবার যথাযথ মূল্য দিতে? আপনার হৃৎপিন্ডে যে প্রাণবায়ুর অবস্থান, সেটি কার হুকুমে সেখানে এসেছে ও কার হুকুমে সেখানে রয়েছে? আবার কার হুকুমে সেখান থেকে বেরিয়ে যাবে? [4] সেটির আকার-আকৃতিই বা কি, তা কি কখনও আপনি দেখতে পেয়েছেন? শুধু কি তাই? আপনার পুরো দেহযন্ত্রটাই যে এক অলৌকিক সৃষ্টির অপরূপ সমাহার। যার কোন একটি তুচ্ছ অঙ্গের মূল্য দুনিয়ার সবকিছু দিয়েও কি সম্ভব?

অতএব আসুন! সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি মন খুলে কৃতজ্ঞতা প্রকাশ করি। তাঁর প্রেরিত মহান ফেরেশতা জিব্রীলের মাধ্যমে শিখানো ও শেষনবী মুহাম্মাদ (ছাঃ) প্রদর্শিত পদ্ধতিতে ‘ছালাত’ আদায়ে রত হই

ভূমিকা
ছালাত শিক্ষার ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও জনপ্রিয়তার শীর্ষে ওঠা ছালাতুর রাসূল (ছাঃ)-এর ৪র্থ সংস্করণ বের করতে পেরে আমরা সর্বান্তঃকরণে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। কঠোর অধ্যবসায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাননীয় লেখক পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে যে সংস্কারধর্মী লেখনী সমূহ সমাজকে একের পর এক উপহার দিয়ে চলেছেন, অত্র ছালাতুর রাসূল (ছাঃ) তারই একটি অংশ।

ইমাম আহমাদ বিন হাম্বল (১৬৪-২৪১ হিঃ/৭৮১-৮৫৫ খৃঃ) বলেন, ‘যদি তুমি (বাগদাদের) একশত মসজিদেও ছালাত আদায় কর, তবুও তুমি কোন একটি মসজিদে রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের ছালাত দেখতে পাবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমাদের নিজেদের ছালাত ও তোমাদের সাথীদের ছালাতের প্রতি দৃষ্টি দাও’(আবু ইয়া‘লা, তাবাক্বাতুল হানাবিলাহ (বৈরূত: দারুল মা‘রিফাহ, তাবি) ১/৩৫২)। এটি ছিল দূর অতীতের অবস্থা। এক্ষণে আমাদের এ ফিৎনার যুগে অবস্থার অবনতি কতদূর হয়েছে, তা সহজেই অনুমেয়। প্রধানতঃ অজ্ঞতা, সংকীর্ণতা ও শৈথিল্যবাদিতার ফলেই এগুলি ঘটেছে। অথচ ‘ছাহাবায়ে কেরাম ও তাবেঈনে এযাম থেকে অবিরত ধারায় একথা বর্ণিত হয়েছে যে, কোন বিষয়ে হাদীছ পেলে তাঁরা বিনা শর্তে তার উপর আমল করতেন’ (অলিউল্লাহ দেহলভী, আল-ইনছাফ, বৈরূত: পৃঃ ৭০)। এতদ্ব্যতীত ইমাম আবু হানীফা (৮০-১৫০ হিঃ) সহ সকল মুজতাহিদ ইমাম বলেছেন যে, ‘ছহীহ হাদীছই আমাদের মাযহাব’ (শা‘রানী, কিতাবুল মীযান, দিল্লী: ১/৭৩)। উল্লেখ্য যে, শরী‘আতের ব্যাখ্যা অবশ্যই হ’তে হবে ছাহাবায়ে কেরাম ও সালাফে ছালেহীনের বুঝ অনুযায়ী, অন্যদের বুঝ অনুযায়ী নয়।

রাসূল (ছাঃ) বলেন, ক্বিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে তার ‘ছালাত’ সম্পর্কে। ছালাতের হিসাব সঠিক হলে তার সমস্ত আমল সঠিক হবে। আর ছালাতের হিসাব বেঠিক হ’লে অন্য সব আমল বরবাদ হবে (সিলসিলা ছহীহাহ হা/১৩৫৮)। সেকারণ মাননীয় লেখক সমাজের এই গুরুত্বপূর্ণ দিকটির প্রতি গভীরভাবে দৃষ্টি দিয়েছেন এবং চূড়ান্ত সাধনার মাধ্যমে মুহাদ্দেছীন ও সালাফে ছালেহীনের মাসলাক অনুসরণে ছহীহ হাদীছের ভিত্তিতে অত্র বইটি রচনা করেছেন। এ বইয়ের অনন্য বৈশিষ্ট্য হ’ল, বড় একটি বিষয়কে ছোট পরিসরে বিশুদ্ধ দলীল সহ পেশ করা। আল্লাহভীরু মুসলমানের জন্য এ বই পরকালীন মুক্তির পথে আলোকবর্তিকা হবে বলে আমরা বিশ্বাস করি।

সঙ্গত কারণেই বইয়ের কলেবর বৃদ্ধি পেয়েছে। ১ম সংস্করণে ৮০ পৃঃ, ২য় সংস্করণে ১৪৪ পৃঃ, ৩য় সংস্করণে ২৪৮ পৃঃ এবং ৪র্থ সংস্করণে ৩০৪ পৃঃ হয়েছে। উল্লেখ্য যে, ৪র্থ সংস্করণের হুবহু অনুবাদ হিসাবে ১ম ইংরেজী সংস্করণ একই সাথে প্রকাশিত হ’ল। ফালিল্লা-হিল হাম্দ।

পরিশেষে আমরা ‘দারুল ইফতা’ ও গবেষণা বিভাগের সম্মানিত সদস্যগণকে এই বিশ্বজনীন গ্রন্থটি প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। সাথে সাথে এ মূল্যবান বইটি মাননীয় লেখকের ও তাঁর পিতামাতা ও পরিবারবর্গের এবং এর সাথে সংশ্লিষ্ট ও সহযোগী সকলের পরকালীন মুক্তির অসীলা হৌক, এই দো‘আ করি -আমীন!

আমলের ১৩ টি ফজিলত পূর্ণ সুরা সহ সহজ ৪৭ সুরাকালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহমাশাআল্লাহ, খুবই সুন্দর ডিজাইন নিয়ে সহজ কোরআন ...
05/11/2023

আমলের ১৩ টি ফজিলত পূর্ণ সুরা সহ সহজ ৪৭ সুরা
কালার কোডেড উচ্চারণ ও অনুবাদ সহ
মাশাআল্লাহ, খুবই সুন্দর ডিজাইন নিয়ে সহজ কোরআন ৪৭ সুরা। নিজে পড়ুন ও অন্যকে পড়তে উদ্ভুদ্ধ করুন। প্রিয়জনদের উপহার দিয়ে আখিরাতে বিনিয়োগ করুন।
অন্তত একটি কোরআন হলেও উপহার দিন।
★যা যা পাচ্ছেন আমাদের এই সহজ কোরআনেঃ
সুরা আল ফাতিহা
সুরা আল বাক্বারা (১-৬)
সুরা আল বাক্বারা (আয়াতুল কুরসী)
সুরা আল বাক্বারা (আমানার রাসুলু)
সুরা আল ইমরান (শেষ ১০ আয়াত)
সুরা আল কাহ্ফ (প্রথম ১০ আয়াত)
সুরা আল হাশর (শেষ ৩ আয়াত)
সুরা ইয়াসীন
সুরা আর রহমান
সুরা আল ওয়াকি'আ
সুরা আল মূলক
সুরা আল কাহ্ফ
সুরা মুজ্জাম্মিল
সুরা দুখান
সুরা সাজদাহ
আম্মা পারা (৩০ তম পারার ৩৭ টি সুরা)
এবং বিশেষ ফজিলত পূর্ণ কিছু কোরআনিক দোয়া ও হাদিস।
আল্লাহর সুন্দরতম গুনবাচক নাম ও তার অর্থ সহ
আরও অনেক কিছুই......!
বিশেষ ছাড়✅ ১৭০ টাকা মাত্র
২০০❌
নতুন সংস্করণে আরো ৩ টি সূরা যুক্ত হয়ে এখন মোট ৫০ টি সূরা রয়েছে!
গ্লসি জার্মান আর্ট পেপার
তাজউইদ কালার কোডেড
বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদসহ
আর্টকার্ড দিয়ে বাধাই করা কভার
এছাড়াও আরো কিছু বিশেষ বৈশিষ্ট্য:
বাংলা হরফের উচ্চারণ ও কুরআন শিক্ষার নিয়মাবলী সহজভাবে দেয়া হয়েছে
৫০ টি সুরার নামের অর্থসহ সূচীপত্র
বিভিন্ন আমল, দু'আ এবং দু'আ আমলের ফযিলত
গুরুত্বপূর্ণ কিছু দোয়া

নিজের জন্য কিংবা কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য অর্ডার করুন আমাদের পেইজে।

"কুরআন উপহার দিন,নিজের জন্য আখিরাতে বিনিয়োগ করুন"

অর্ডার করতে মেসেজ করুন অথবা ফোন করুন
01972-747183 #মাদানী_বই_ঘর

Address

সেকশন-১২, মিরপুর, ঢাকা-১২১৬।
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাদানী বই ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share