25/10/2023
আমারা মাছ সংগ্রহ করি বিভিন্ন নদী, খাল-বিল এবং হাওড় এর জেলেদের আড়ত থেকে। যেখান থেকে সরাসরি আমরা ঢাকায় ডেলিভারি করে থাকি। দেশীয় মাছ নদীর বিভিন্ন ঘাটে পাওয়ার উপর আমরা নির্ভরশীল। প্রতিদিন একই মাছ ধরা পড়ে না, প্রি অর্ডার বুকিং সাপেক্ষে যে মাছগুলো পাওয়া যাবে তা ডেলিভারি পাঠানো হবে ফ্রেশ অবস্থায়। আমরা মাছ স্টক/ ফ্রোজেন করি না। তাই, কোন আইটেম পাওয়া না গেলে পরবর্তী ২ দিনের মধ্যে ডেলিভারি হবে, এক্ষেত্রে বাড়তি ডেলিভারি চার্জ দিতে হবে না।
কাস্টমার মাছ আস্ত বা কাটিং যেভাবে চান, সেভাবেই ডেলিভারি করা হবে। আমরা মাছ আস্ত অবস্থায় ওজন করি, তাই কাটিং এর পরে ওজন স্বাভাবিকভাবেই কিছু কমবে। যেমন- ১ কেজি মাছ কাটিং করার পর অর্থাৎ আইশ, নাড়ি ভুড়ি পরিষ্কার করার পর মাছ এক কেজি বরাবর থাকবে না, কেজিতে ২০০ থেকে ২৫০ গ্রাম পর্যন্ত কমতে পারে। কাটিং এর ক্ষেত্রে মাছের মূল দামের সাথে কাটিং চার্জ যোগ হয়। মাছের দাম প্রায় মাঝে মাঝেই পরিবর্তন হয়। অর্ডার কনফার্ম এর সময় টোটাল দাম জানিয়ে দেয়া হবে।
Payment system(পেমেন্ট সিস্টেম)
কাস্টমার ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া বিকাশ এবং ব্যাংক ট্রান্সফার এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।