16/06/2025
তুলশীমালা চাল: শেরপুরের সুগন্ধি আতপ চালের ঐতিহ্য
তুলশীমালা একটি অনন্যপ্রাণ , যার উৎপত্তিস্থল শেরপুর জেলা। এই এলাকার বিশেষ মাটি, আবহাওয়া ও পানির অনুকূল পরিবেশে তুলশীমালা ধানই সবচেয়ে ভালো জন্মায়। চালটি দেখতে ছোট আকৃতির, চিকন গড়নের এবং একধরনের স্বাতন্ত্র্যপূর্ণ সুগন্ধে ভরপুর।
✅ তুলশীমালা চালের কিছু অনন্য বৈশিষ্ট্য
চালটি ছোট ও সরু, নরম এবং সুগন্ধি যুক্ত।
এটি একপ্রকার আতপ চালের অন্তর্ভুক্ত।
রান্নার পর ভাত হয় তুলতুলে ও সুস্বাদু।
ধানের জীবচক্রে পাঁচবার রঙ পরিবর্তনের বৈশিষ্ট্য রয়েছে, যা একে ব্যতিক্রমী করে তোলে।
🟢 তুলশীমালা চাল দিয়ে কী ধরনের খাবার তৈরি হয়?
এই চাল সবচেয়ে বেশি জনপ্রিয় পোলাও রান্না হয়। তবে এটি দিয়ে আরও নানা মুখরোচক পদ তৈরি করা যায়, যেমন:
★ সুগন্ধি খিচুড়ি ও বিরিয়ানি
★ দুধ-পায়েস ও নানা পিঠাপুলি
★ ফ্রাইড রাইসসহ অন্যান্য ব্যতিক্রমী পদ
🔰 শিশুদের খাদ্য হিসেবে এবং অসুস্থ, বৃদ্ধদের জন্য সহজপাচ্য ভাত
♊ বিখ্যাত রেসিপিগুলোর মধ্যে রয়েছে:
🔸 তুলশীমালা চালের খিচুড়ি
🔸তুলশীমালা চালের বিরিয়ানি
🔸তুলশীমালা চালের পায়েস
✅ চাষাবাদ ও ঐতিহ্য
শেরপুর জেলার প্রায় প্রতিটি উপজেলায় তুলশীমালা ধান কমবেশি চাষ হয়। এর ধান দেখতে কালচে, আর চালের রঙ হয় প্রায় সাদা। যদিও ফলন তুলনামূলকভাবে কম, তবে স্বাদ, গন্ধ ও ঐতিহ্যের কারণে এর কদর অনেক বেশি।
এই ধান চাষে সারের ব্যবহার খুবই সীমিত, এবং ‘বলন’ নামে স্থানীয় চাষপদ্ধতিতে উৎপাদন হয়ে থাকে। সাধারণত ডিসেম্বর মাসে ধান কাটা হয় এবং জানুয়ারি থেকে বাজারে নতুন চাল আসে। নতুন চালের ঘ্রাণ তীব্র ও আকর্ষণীয় হলেও পুরনো চাল দিয়ে রান্না করা ভাত কিংবা বিরিয়ানি হয়ে থাকে বেশি ঝরঝরে ও দৃষ্টিনন্দন।
🔯 সামাজিক ও ঐতিহ্যবাহী গুরুত্ব
বাঙালি পরিবারে তুলশীমালা চাল উপহার হিসেবে পাঠানোর একটি পুরনো প্রথা রয়েছে। বিশেষ করে মেয়ে, জামাই, নাতি-নাতনির জন্য শীতের নতুন চালের পিঠা ও পায়েস যেন না মিস হয়—এমন ভাবনা থেকেই বাপের বাড়ি থেকে উপহার যায়।
শোনা যায়, ব্রিটিশ শাসনামলে জমিদাররা ইংরেজ অতিথিদের আতিথেয়তায় এই চাল দিয়ে রান্না করা সুস্বাদু খাবার পরিবেশন করতেন এবং বিদায়বেলায় উপহার হিসেবে চাল তুলে দিতেন গাড়িতে। সেই থেকে চালের উপহার প্রথা আজও বহু ঘরে ঘরে চলমান।
⚜️ স্বীকৃতি
তুলশীমালা চাল এখন আর কেবল একটি চাল নয়—এটি শেরপুরের গর্ব, এবং বাংলাদেশ সরকারের ‘ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফলে এর গুণমান ও ঐতিহ্য নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
Haat Food - হাটফুড
হাটফুডিয়ানস