Mr Biker Jafor

Mr Biker Jafor B+ Positive

মুল্যবান কিছু কথাঃ০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে।০২। পরিবার দেখে বিয়ে...
10/05/2024

মুল্যবান কিছু কথাঃ

০১। মূর্খ লোকের সাথে তর্ক করবেন না, এরা আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নিয়ে যাবে।

০২। পরিবার দেখে বিয়ে করুন।
ভন্ড পরিবার আপনাকে তাদের পর্যায়ে নামিয়ে নেবে।

০৩। নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অংকের টাকা ধার দেবেন না।
তাতে সম্পর্ক নষ্ট হবে।
ভাই বোনের কাছ থেকে টাকা ফেরৎ না পেলেও ততো দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে কিন্তু অন্যের কাছ থেকে ফেরৎ না পেলে দুঃখের সীমা থাকবে না।

০৪। বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবে না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিত হবেন না, দুটোই মূল্যহীন।

০৫। পৃথিবীতে কেউ ব্যস্ত না, আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর।
কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে, তাকে গুরুত্ব দিন, জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে।

০৬। কারো অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না, কিছু একটা শুরু করুন।

০৭। সুযোগের জন্য অপেক্ষা করবেন না, সুযোগ তৈরি করে নিন, স্বার্থ বিনা কেউ সুযোগ দেবে না।

০৮। সবাই সফল হবেন না, এটা মেনে নিন।
সফল তারাই হয় যারা এর পিছনে লেগে থাকে, খরচ করে।
সেটা হতে পারে, সময়, সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই।

০৯। নিরাশ থাকবেন না, হাসুন, হাসিই আপনার সাইনবোর্ড, আপনার ব্রান্ডিং।

১০। অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না, সফল কোন লোকই অন্য কারও মতো নয়, সবাই নিজের মতো।

১১। অপরের নামে তার অগোচরে বাজে আলাপ করবেন না, এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবেন না, কারন, তারা আপনার অগোচরে আপনার নামেও বাজে কথা বলবে।

১২। কারো কাছ থেকে প্রতিদান আশা করবেন না, দিতে শিখুন।
লিডাররা শুধু দিয়েই যায়, এটাই নিয়ম।

১৩। শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না, সফলতার কোন শর্টকাট নেই।
ধাপে ধাপে এগোন।

১৪। কিছুতেই আশাহত হবেন না।
মনে রাখবেন,
মানুষ তার আশার সমান সুন্দর,
বিশ্বাসের সমান বড়।

১৫। বন্ধুদের অশ্রদ্ধা করবেন না, কাউকে ভালো কাজে নিরুৎসাহিত করবেন না।

Life is a journey. Enjoy the ride.
27/04/2024

Life is a journey. Enjoy the ride.

◾ #প্রেক্ষাপট ১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকুরি করো?- একটা কোম্পানিতে।- স্যালা...
15/04/2024

◾ #প্রেক্ষাপট ১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?

- একটা কোম্পানিতে।

- স্যালারি কতো?

- ১০০০০ টাকা।

- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা, তাতে হেসে খেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।

যুবকের মেজাজ খারাপ হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো। এখন যুবকটি বেকার!

◾ #প্রেক্ষাপট ২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?

- হ্যাঁ।

- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয়নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?

- না। কেন দিবে? এতো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?

- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?

স্ত্রীর মনে ধরলো কথাটা।

সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।

স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, অবশেষে পরিস্থিতি বিচ্ছেদ পর্যন্ত গিয়ে গড়ালো!

◾ #প্রেক্ষাপট ৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে, বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসেনা!

- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনেও খোঁজ-খবর নেয় নিয়মিত।

- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয়না?

- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!

- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।

আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?

বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।

- নাহ, সেকি কি মিথ্যা বলতে পারে?

আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!

◾এবার আসি মূল কথায়ঃ
কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে তুলতে সক্ষম।

আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল ছড়িয়ে দেয়।

ছদ্মবেশী শয়`তানগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে। দাবানল ছড়িয়ে দিবে।

◾গল্পের হিতোপদেশঃ
জীবনে ৩য় ব্যক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যক্তি হতে সবসময় সাবধান!

❤️❤️
( সংগৃহিত পোস্ট)

গতকাল রাতের সূর্য গ্রহণ অবস্থায় আলোকরশ্মি প্রতিফলন। কী দারুণ!লাস্ট সূর্য গ্রহণ -২০২৪
09/04/2024

গতকাল রাতের সূর্য গ্রহণ অবস্থায় আলোকরশ্মি প্রতিফলন।
কী দারুণ!

লাস্ট সূর্য গ্রহণ -২০২৪

বাড়িওয়ালার পক্ষ থেকে ভাড়াটিয়াকে ঈদ উপহার।💚আত্মাওয়ালা বাড়িওয়ালা। মানুষটাকে শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তায়া’লা উনাকে আরো ব...
01/04/2024

বাড়িওয়ালার পক্ষ থেকে ভাড়াটিয়াকে ঈদ উপহার।💚

আত্মাওয়ালা বাড়িওয়ালা। মানুষটাকে শ্রদ্ধা জানাই। মহান আল্লাহ তায়া’লা উনাকে আরো বেশি সম্মানিত করুক।

আপনার বাড়িওয়ালার কী অবস্থা?

ছবি: আলীমুর রহমান

যার কাছে যা পাই আর চাইবো না😁প্রয়োজনে আরে নিস কিন্তু টাকা চাইবো না ভাই 😎😎😡
31/03/2024

যার কাছে যা পাই আর চাইবো না😁
প্রয়োজনে আরে নিস কিন্তু টাকা চাইবো না ভাই 😎😎😡

দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়।
03/03/2024

দেখবেন বেশি দায়িত্ব পালন করা মানুষগুলোই একটা সময় সবার কাছে দোষী হয়।

এই ক্যাপশন টা কি এদেশের চিকিৎসা পেশার গালে কষে চড় দিলো না??
26/02/2024

এই ক্যাপশন টা কি এদেশের চিকিৎসা পেশার গালে কষে চড় দিলো না??

একই শ্রেণিতে ওরা সফটওয়্যার তৈরি করছে। আর আমাদের মেয়েরা আলুভর্তা বানানো শিখছে। কী আজব শিক্ষা কারিকুলাম! 😂😂,
02/12/2023

একই শ্রেণিতে ওরা সফটওয়্যার তৈরি করছে।
আর আমাদের মেয়েরা আলুভর্তা বানানো শিখছে।
কী আজব শিক্ষা কারিকুলাম! 😂😂,

সার্থক ও সফলতা চাইলে নিজেকে নিজেই অনুপ্রানিত করতে হবে সর্বপ্রথম। অনুপ্রেরণার গল্প থেকে শিক্ষা নিতে হবে।                 ...
29/11/2023

সার্থক ও সফলতা চাইলে নিজেকে নিজেই অনুপ্রানিত করতে হবে সর্বপ্রথম। অনুপ্রেরণার গল্প থেকে শিক্ষা নিতে হবে।

#সফলতা

সফলতা পেতে হলে কেউ পাশে থাকুক আর না থাকুক কাজ করে যেতে হবে অনবরত।নিজেই যেনো নিজের পাশে থাকি সেদিকে খেয়াল রাখতে হবে। হতাশ...
26/11/2023

সফলতা পেতে হলে কেউ পাশে থাকুক আর না থাকুক কাজ করে যেতে হবে অনবরত।
নিজেই যেনো নিজের পাশে থাকি সেদিকে খেয়াল রাখতে হবে। হতাশ হয়ে ভেঙে গেলে সফলতা অর্জন করা সম্ভব নয়!
সার্থক ও সফলতা চাইলে নিজেকে নিজেই অনুপ্রানিত করতে হবে সর্বপ্রথম। অনুপ্রেরণার গল্প থেকে শিক্ষা নিতে হবে।
অন্যদের সাফল্যের গল্প থেকে নিজের জন্য শিক্ষা খুঁজে নিতে হবে। অন্যদের ব্যর্থতা থেকে নিজের জন্য কী শিক্ষা হতে পারে, তা ও ভাবার চেষ্টা করতে হবে। গল্পের পেছনের মূল ভাবনা কীভাবে আমাদেরকে সামনে এগিয়ে নিতে পারে, তা নিয়ে নিজের সঙ্গে নিজেকে কথা বলতে হবে।
#সফলতা

Address

Bangladesh Spine And Orthopaedic Hospital. Kollayanpur
Dhaka

Telephone

+8801877147702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr Biker Jafor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr Biker Jafor:

Share

Category