বাঙলার ঐতিহ্য

বাঙলার ঐতিহ্য Bengali Heritage is a unique name for the traditional cuisine, whose main aim is to provide pure food
(7)

আমাদের পন্য অর্ডার সংক্রান্ত কিছু কথা এখানে উল্লেখ করছি-
� সারাদেশে কুরিয়ারের মাধ্যমে আমদের পণ্য হোম ডেলিভারি দেই।
� প্রোডাক্ট ডেলিভারির আগে কোন পেমেন্ট অগ্রিম দিতে হয় না, সম্পূর্ণ ক্যাশঅন ডেলিভারি/হোম ডেলিভারি দেয় হয়।
� পণ্য সংক্রান্ত যেকোনো প্রশ্নই আমাদের নির্দ্বিধায় করতে পারবেন।
� অবশ্যই পণ্যের দাম ও মান যাচাই করে নিবেন।
� সব তথ্য সঠিকভাবে জেনে, বুঝে তারপর আপনার অর্ডারটি কনফার্ম করবেন।

শর্তসাপেক্ষে নামমাত্র মূল্য পরিশোধ করে আপনার পছন্দের পণ্যটি বুক করে রাখতে পারবেন। কিন্তু অবশ্যই তিনদিনের মধ্যে আপনাকে ডেলিভারি নিতে হবে, অন্যথায় বুকিং ক্যান্সেল হবে।
� বুকিং ক্যান্সেলের টাকা ফেরতযোগ্য।
� আমরা দিচ্ছি পণ্যর রিপ্লেস্মেন্ট সুবিধা। আমাদের ডেলিভারি প্রতিনিধির কাছ থেকে আপনার অর্ডারক্রিত পণ্যসমূহ ভালো করে দেখে-শুনে বুঝে নিবেন। আর কোন প্রকার অসঙ্গতি পেলে তৎক্ষণাৎ আমাদের প্রতিনিধি দ্বারা রিটার্ন করতে পারবেন।
� পণ্য রিটার্নের ক্ষেত্রে আমরাই পণ্য রিটার্ন চার্জ বহন করি, ক্রেতাদের বহন করতে হয় না।

�� ক্রেতা-বিক্রেতার স্বার্থের কথা বিবেচনা করেই শর্ত উল্লেখ করা হয়েছে যা ক্রেতা-বিক্রেতা উভয়েরই জন্যই মঙ্গলজনক।

পরিশেষে, সম্মানিত ক্রেতারাই হলেন ব্যবসার প্রাণ। আর তাদের সেবা দেয়াই আমাদের উদ্যোগের মূল উদ্দেশ্য।

আর তাই বাঙলার ঐতিহ্যর ট্যাগলাইন হলো, " কষ্টের টাকায় খাদ্যপণ্য কিনবেনই যখন, তখন খাঁটি, নিরাপদ এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত খাদ্য পণ্য দেখেশুনে কেনাই উত্তম।" হ্যাপি শপিং ����

শুভ সকাল বন্ধুরা,নতুন এ দিনটি সবার জন্য শুভ,নিরাপদ এবং আনন্দময় হোক, সুরক্ষিত হোক।
07/08/2026

শুভ সকাল বন্ধুরা,
নতুন এ দিনটি সবার জন্য শুভ,নিরাপদ এবং আনন্দময় হোক, সুরক্ষিত হোক।

আয় ছেলেরা, আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ,"পাক...
06/08/2026

আয় ছেলেরা, আয় মেয়েরা
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ,
"পাকা আম খেয়ে মোরা চিত্ত ভরি সুখে।"

01/08/2026

নতুন দিনকে স্বাগত জানাতে, আজকের মতো বিদায়। সবার শান্তিপূর্ণ ঘুম হোক এই প্রত্যাশা রইল।

শুভ রাত্রি।

গৌড়মতি আমের একটা অভিজ্ঞতা শেয়ার করি।গতকালই নিজের জন্য অর্ডার করা গৌড়মতি আম হাতে পেয়েছি। খাবার জন্য উপযুক্ত হয় নি, দ...
01/08/2026

গৌড়মতি আমের একটা অভিজ্ঞতা শেয়ার করি।
গতকালই নিজের জন্য অর্ডার করা গৌড়মতি আম হাতে পেয়েছি। খাবার জন্য উপযুক্ত হয় নি, দু-তিন রেখে পাকিয়ে খেতে হবে। ক্যারেট থেকে বের করে ফ্যানের বাতাসে ঠান্ডা করেই প্যাকেট করে রাখলাম।

কিন্তু দুটি আম আলাদা রেখেছিলাম।
ওমা মেয়ে আম নিয়ে ঘুরছে দেখে মেয়ের মা আম কেটে ছেলেমেয়েদের নিয়ে খাওয়া শুরু করলো।
সে এসে বলল, আমটা একটু টকমিষ্টি খেতে। মনে হয় ভালো করে পাকেনি।

আমি বললাম ঠিক বলেছো।
তাই তো আবার প্যাকেট করে রেখেছি। দু-তিন পর খোসায় হলদেটে ভাব হয়ে এলে বুঝতে হবে খাবার উপযোগী হচ্ছে। অন্যথায় খেতে কিন্তু একটু টকমিষ্টি লাগবে। একদিন পর পর প্যাকেট খুলে দেখবে।

গৌড়মতি আমের আসল স্বাদ নিতে একটু সময় ভালো করে নিয়ে পাকিয়ে খেতে হবে। নতুবা কড়া মিষ্টির বদলে খেতে টকমিষ্টি লাগবে।

জীবনে কখনো হাল ছেড়ে দিবেন না।হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন,অন্যদের থেকে যোজন যোজন পিছিয়ে গেলেন।আছ হয় নি, তো আগামীকাল ...
31/07/2026

জীবনে কখনো হাল ছেড়ে দিবেন না।
হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন,
অন্যদের থেকে যোজন যোজন পিছিয়ে গেলেন।

আছ হয় নি, তো আগামীকাল হবে,
আগামীকাল হয়নি তো কি হয়েছে??
আগামী পরশু যে হবে না, তার নিশ্চয়তা
কেউ দিতে পারে না।

এককথা মনে গেঁথে রাখুন,
শেষ বিন্দু পর্যন্ত অধ্যাবসায়ের সহিত কষ্ট করে লেগে থাকুন, সব অবস্থায় হাসতে শিখুন।

লীলাবতী পাহাড়ী কলা।নিজ পরিবারের জন্য।
31/07/2026

লীলাবতী পাহাড়ী কলা।
নিজ পরিবারের জন্য।

ছুটির দিনটা কাটুক একটু ভিন্নভাবে, স্বাস্থ্যকর উপায়ে।আজকে সাদা চালের পরিবর্তে না হয় একটু লাল চালের ভাত খাওয়া হোক।পেট ভ...
31/07/2026

ছুটির দিনটা কাটুক একটু ভিন্নভাবে, স্বাস্থ্যকর উপায়ে।
আজকে সাদা চালের পরিবর্তে না হয় একটু লাল চালের ভাত খাওয়া হোক।

পেট ভরার পাশাপাশি তা পরিপাকতন্ত্রের যত্নেও অনন্য।
তাই ছুটির দিনটা কাটুক আরো হেলদিভাবে, স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং সুস্থতায়।

#খাদ্য #খাদ্যআঁশ #ফাইবার #আয়রন

শুভ সকাল,নতুন দিনটি সবার জন্য শুভ এবং সুন্দর হোক।
31/07/2026

শুভ সকাল,
নতুন দিনটি সবার জন্য শুভ এবং সুন্দর হোক।

প্রতিদিনের শুরুতে একটু মধু 🍯 পান করুন।ভালো হয় যদি তা খালিপেটে পান করা যায়, চেষ্টা করুন চা দিয়ে না পান করে হাতের তালুত...
30/07/2026

প্রতিদিনের শুরুতে একটু মধু 🍯 পান করুন।
ভালো হয় যদি তা খালিপেটে পান করা যায়, চেষ্টা করুন চা দিয়ে না পান করে হাতের তালুতে নিয়ে কিছুটা চেটেপুটে পান করুন।

তাতে আপনার জিহ্বা তার পুষ্টিকর স্বাদ নিতে পারবে যা দরকারি, শরীরের জন্য উপকারী।

তবে মধু পান করলে আপনার উপকার হবে তা সুনিশ্চি।

বাঙলার ঐতিহ্য ।

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে সুমিষ্ট নাবী জাতের আম গৌড়মতি। এ আম হিমসাগর ও ল্যাংড়া আমের চেয়ে বেশি মিষ্টি ( ১...
19/07/2026

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সবচেয়ে সুমিষ্ট নাবী জাতের আম গৌড়মতি। এ আম হিমসাগর ও ল্যাংড়া আমের চেয়ে বেশি মিষ্টি ( ১৭-২০%) এবং আঁশহীন আম। এর খাবারযোগ্য অংশ প্রাম ৯৩%।

গৌড়মতি পরিপক্ক আম দেখতে হলুদাভ রঙের এবং বোঁটার কাছে কিছুটা লালচে রঙের হয়ে থাকে। তবে ফ্রুট ব্যাগিং হলে লালচে আভা কম হয়, হলদেটে ভাব বেশী হয়ে থাকে। সাধারণত গড়ে ৪টি আমে কেজি হয়।

সাধারণত জুলাই মাসের শেষের দিকে এ আম পাকতে শুরু করে। তবে ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার তারতম্যের কারণে তা পরিবর্তিত হয় বা আগে পরে বাজারে আসে।

মজার ব্যাপার হলো পাকা গৌড়মতি আমের বোঁটার কাছে মিষ্টি এবং তীব্র সুগন্ধ পাওয়া যায়। পাকা আম টিপলে নরম অনুভূত হয় এবং আমের খোসার রং একটু মসৃণ হয় এবং উজ্জ্বলতা কমে যায়।

গাছ থেকে পাড়া আম সাধারণ তাপমাত্রায় ২-৩দিন খাওয়ার উপযোগী হয়ে যায় এবং তা বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। ফ্রিজে রেখে আরো অধিক সময় ধরে রাখা যায় তবে সেক্ষেত্রে আম পেপারে ভালো করে পেঁচিয়ে ফ্রিজে রাখতে হবে।

তবে নাবী জাতের এ আম সিজনের আমের দামের তুলনায় একটু বেশি দামে বিক্রি হয়ে থাকে।

বাঙলার ঐতিহ্য ।

Address

Lichu Bagan Road, Kalachadpur
Dhaka
1212

Opening Hours

Monday 06:00 - 23:00
Tuesday 06:00 - 23:00
Wednesday 06:00 - 23:00
Thursday 06:00 - 23:00
Friday 06:00 - 23:30
Saturday 06:00 - 23:00
Sunday 06:00 - 23:00

Telephone

+8801965426027

Alerts

Be the first to know and let us send you an email when বাঙলার ঐতিহ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাঙলার ঐতিহ্য:

Shortcuts

Share