Islamic Arabic University-IAU

Islamic Arabic University-IAU ইউনিভার্সিটির সকল আপডেট সবার আগে পেতে, আমাদের সাথে থাকুন।
(2)

18/05/2026

ফাজিল-২০২৫ এর ফরম পুরণের বিজ্ঞপ্তি সাময়িক ভাবে ওয়েবসাইট থেকে সরানো হয়েছে,শীঘ্রই আপডেট বিজ্ঞপ্তি আসবে।
Islamic Arabic University-IAU

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ Islamic Arabic University-IAU এর ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদ...
18/05/2026

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
Islamic Arabic University-IAU এর ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা-২০২৫ এর পরীক্ষার্থীদের ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

পরীক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি Islamic Arabic University-IAU এর ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৫ এর উত...
17/05/2026

পরীক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
Islamic Arabic University-IAU এর ফাজিল স্নাতক (অনার্স) ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ পরীক্ষা-২০২৫ এর উত্তরপত্র মূল্যায়নের জন্য দক্ষ ও অভিজ্ঞ ১ম পরীক্ষক ও ২য় পরীক্ষক নিয়োগ করা হবে।

ইত্তেহাদুল অনার্স আলিয়া বাংলাদেশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

ইআবি’র অধীনে ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরুইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্ন...
17/05/2026

ইআবি’র অধীনে ‘আরবি ভাষা পাঠদান পদ্ধতি’
শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো অধিভুক্ত কামিল মাদরাসার শিক্ষকদের দুই দিনব্যাপী “আরবি ভাষা পাঠদান পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে| প্রশিক্ষণের প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদরাসার আরবি বিভাগের শিক্ষকগণ অংশগ্রহণ করেন|

আজ রবিবার (১৭ মে ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রথম দিনের কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান| উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আরবি ভাষা শিক্ষার গুণগত মান উন্নয়নে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়|

উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান বলেন, আরবি ভাষা শিক্ষা শুধু ধর্মীয় জ্ঞান অর্জনের ক্ষেত্রেই নয়, বরং জ্ঞানচর্চা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম| তিনি বলেন, সময়োপযোগী পাঠদান পদ্ধতি অনুসরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং পাঠগ্রহণে আগ্রহ সৃষ্টির সুযোগ ˆতরি হবে| তিনি আরও বলেন, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণের দক্ষতা উন্নয়নের মাধ্যমে মাদরাসা শিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করে গড়ে তুলতে পর্যায়ক্রমে অনুমোদন প্রাপ্ত সকল মাদরাসা শিক্ষকগণকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে|

কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম| রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিন|

এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো: জিয়াউর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী অধ্যাপক হারুনুর রশীদ, সহকারী অধ্যাপক জাহেদ উল্লাহ ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী রেজিস্ট্রার আখলাকুল আ¤ি^য়া সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ|

দিনব্যাপী বিভিন্ন একাডেমিক সেশন, মতবিনিময় ও ব্যবহারিক আলোচনা শেষে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়|

Islamic Arabic University-IAU এর এক সহকারী পরিচালকের....
17/05/2026

Islamic Arabic University-IAU এর এক সহকারী পরিচালকের....

Islamic Arabic University-IAU তে আরবি ভাষা পাঠদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ-২০২৬প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্...
17/05/2026

Islamic Arabic University-IAU তে আরবি ভাষা পাঠদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ-২০২৬

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান।

সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম।

আয়োজনে: কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

Islamic Arabic University-IAU এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি শ্রেণিতে ১ম পর্বে প্রাইভেট পরীক্...
13/05/2026

Islamic Arabic University-IAU এর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি শ্রেণিতে ১ম পর্বে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও টেকসই উৎকর্ষের লক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মশালায় অং...
12/05/2026

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, মানসম্মত ও টেকসই উৎকর্ষের লক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন Islamic Arabic University-IAU এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

আজ মঙ্গলবার (১২ মে ২০২৬) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন-এ “National Workshop on Transforming Higher Education in Bangladesh: Roadmap to Sustainable Excellence” শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দেশের উচ্চশিক্ষাকে আধুনিক, গবেষণামুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার লক্ষ্যে কর্মশালাটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

অনুষ্ঠানে দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার, উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎমুখী নীতিনির্ধারণ নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়।

এ গুরুত্বপূর্ণ আয়োজনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খানের অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করে। দেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা প্রণয়ন ও টেকসই উৎকর্ষ অর্জনের লক্ষ্যে আয়োজিত এমন একটি জাতীয় প্ল্যাটফর্মে তাঁর উপস্থিতি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মানের ও মর্যাদার।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

"আরবি ভাষা পাঠদান পদ্ধতি" শীর্ষক প্রশিক্ষণ সংক্রান্তIslamic Arabic University-IAU  অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রা...
11/05/2026

"আরবি ভাষা পাঠদান পদ্ধতি" শীর্ষক প্রশিক্ষণ সংক্রান্ত

Islamic Arabic University-IAU অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল ফাজিল, ফাজিল অনার্স, কামিল (স্নাতকোত্তর) ২ বছর মেয়াদি ও ১ বছর মেয়াদি মাদরাসার অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র কর্তৃক ০২ (দুই) দিনব্যাপী "আরবি ভাষা পাঠদান পদ্ধতি” শীর্ষক প্রশিক্ষণ (১ম ব্যাচ) আগামী ১৭ ও ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ রবিবার ও সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ধারাবাহিকভাবে অধিভুক্ত ও প্রাথমিক পাঠদান অনুমতিপ্রাপ্ত সকল মাদরাসার শিক্ষকবৃন্দ উক্ত প্রশিক্ষণের আওতাভুক্ত হবেন।

অংশগ্রহণকারী সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ বিশ্ববিদ্যালয় হতে প্রশিক্ষণ ভাতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী প্রাপ্য হবেন। তবে যাতায়াত ভাতা মাদরাসা কর্তৃপক্ষ বহন করবেন।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

Islamic Arabic University-IAU  এর কামিল মাস্টার্স (১বছর মেয়াদী) পরীক্ষা-২০২৪ এর মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি....ইসল...
11/05/2026

Islamic Arabic University-IAU এর কামিল মাস্টার্স (১বছর মেয়াদী) পরীক্ষা-২০২৪ এর মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি....

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়-Islamic Arabic University.

10/05/2026

৩য় মেরিট লিস্ট প্রকাশিত।

Address

Bocila
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Islamic Arabic University-IAU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share