FALTU BOKI

FALTU BOKI FALTU BOKI

10/05/2025

খেলা তাসের হোক ক্রিকেটের হোক জীবনের হোক, আপনার টেক্কা আপনি ব্যবহার তখনই করবেন যখন সামনের জন বাদশা হবে।

যেখানে সেখানে নিজের সম্পন্নটা প্রদর্শন বোকামি ছাড়া আর কিছুই নয় সেটা বুঝতে একটু সময় লেগে গেলও,
নিজেকে শুধরে নেওয়ার সময় সব সময় থাকে।

আমি অতি সাধারণ,
প্রত্যেক সাধারণের কাছে একটা টেক্কা থাকে,
এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ তাকে সেই শক্তিটা দেয়, সর্বোচ্চ বিপদের হাত থেকে রক্ষার জন্য।

আমি সেই টেক্কাটাই হাতে নিয়ে বসে আছি,
শুধু সামনের একজন বাদশার প্রয়োজন ।।

যেখানে সেখানে এই টেক্কা ব্যবহার করা নিজের সম্মানহানি ছাড়া আর কিছুই নয়,
হোক না তা সে যত গুরুত্বপূর্ণ খেলাই,
নিরবে নিভৃতে টেক্কা নিজের হাতে রাখুন,
সময় বলে দেবে কখন সেটা টেবিলের উপর ফেলতে হবে।

বাকিটা উপরে একজন বসা আছে, তার হাতে ছেড়ে দিন দিনশেষে জয় নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ।

02/05/2025

দুষ্টু শব্দটা শুনতে মিষ্টি হলেও তার আউটপুট কিন্তু মিষ্টি না।
ভালোবাসাটা ঠিক তেমনি,
একটা পর্যায়ে তার মিষ্টি থাকে না।

অভিযোগ, অভিমান, রাগ, তারপর - বিচ্ছেদ।।
কিন্তু এই বিচ্ছেদ কিন্তু প্রথম প্রথম বেশ মিষ্টি লাগলেও পুনরায় তা আবার অতীতের রূপ নেয়।

একটা ইচ্ছা, একটা স্বপ্ন, একটা সংসার,
তৈরি হতে অনেক কিছুর প্রয়োজন হলেও,
সবচেয়ে যেটা জরুরী হয়ে পড়ে তা হল রেসপেক্ট।

দুজনের যে কোন একজনের ভেতরে কমতি দেখা দিলেই,
আবার সেই দুষ্টু, দুষ্টু থেকে অভিযোগ,
তারপর অভিমান, রাগ, তারপর আবারো সেই বিচ্ছেদ।

গল্পটা কিন্তু ছোট থেকেই শুরু হয়,
এরপর তা ধীরে ধীরে দিনে দিনে পর্যায় ক্রমে ইগোতে পরিণত হয়।
আর এই ইগো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।

ইগোর একটা বাংলা সিনোনিম আছে যাকে গর্ব বলা হয়,
আমার কেন জানি মনে হয়,
একজন মানুষের শুধু তিনটা ব্যাপারেই গর্ব করা উচিত

প্রথমত -সে একজন মানুষ।
দ্বিতীয়ত -সে একজন মুসলিম।
তৃতীয়ত -একজন গর্ভবতী মা।

তাই নিজের ভেতর গর্ভ তৈরি না করে, অন্যের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি করাটাই সমিচিন নয় কি??

প্রশ্ন রেখে গেলাম।।।

02/05/2025

অনেকটা পথ হয়ে গেছে হাটা,
পায়ে পরা বাটার জুতাটা ঘষে গেলেও ,
আজও আমার সাথী হয়ে আছে।

কিন্তু যাকে নিয়ে হেটেছি এতটা পথ,
সে কোথায়- খুঁজতে হয়তো আর একটা জুতা কিনতে হবে।

জানি ফিরে আসবে একদিন,
তখন -জুতাটা থাকলেও জুতার ভিতরের পা আর তোমার সাথী হবে না।

NIKE এর আশায় যে BATA তুমি ছেড়েছ,
তা NIKE মত দামি না হলেও, মজবুত ছিল।

তবে কখনো অনুশোচনা থেকে আবার ফিরে আসতে যেও না,
বেরিয়ে পড়ো কোন এক নতুন ব্র্যান্ড -
PUMA বা GUCCI এর খোঁজে।

29/04/2025

মাথার পাশে রাখা ঘড়িটা- বেজে উঠতেই,
দায়িত্ব- ব্যস্তকে সাথী করে ,
সময়কে পূজী করে লক্ষে এগিয়ে চলে ।।

ঘর থেকে বের হতেই,
ধুলাবালি ,রোদ ,বাসের বকুনির টেনশন ,
তার উপরে আবার ফিরে আসতে হবে।

সকালে ওই অর্জুনটুকুই তোমাকে বুঝিয়ে দেবে, ফিরে আসার -কতটুকু স্বার্থকতা বা ব্যর্থতার।।

আচ্ছা - তোমরা যারা এই অর্জনের অপেক্ষায় সারাদিন চেয়ে থাকো।
কখনো কি ভেবেছ , শেষ মেট্রোতে যদি ওই যন্ত্রটা আর ফিরে না আসে ....................

তাহলে তার উপর রাগ করোনা, ভেবে নিও যন্ত্র টা খারাপ হয়ে গেছে ,
সার্ভিস দেওয়ার মতন ক্ষমতা ,
তার হয়তো আজ আর নেই ।
শুধু এতোটুকুই মনে রেখো -
ভুল করে তাকে -
খুঁজতে বের হয় না !!!

15/04/2025

একটা বুধবার ,একটা কল ।
তাতে তৈরি হয় একটা ফল ।
একটা ফোন কল, কিছু দরকার কারণ,
আমি একজন দোকানদার ।
সদাই আর প্রয়োজনে আমি সবার প্রিয় ,
দরকার ফুরালেই , আমি আর আমার গৃহ।

কেউ একজন বলেছিল, কষ্ট ও একটা আনন্দ আছে। তখন তাকে বোকা ভাবলেও,এখন অনেক জ্ঞানী লাগে।
দিন শেষে সব স্বার্থ শুধু ,সবচেয়ে জরুরী অর্থ শুধ।
যে এই দুটোতেই অক্ষম ,তার নাই কোন প্রয়োজন।

দিনশেষে আমি খুবই একা, চাইনা হতে আর দোকা, কতবার আর বোকা হব,গাধা সেজে বোঝা নেব। এইতো বেশ ভালো আছি ,কথা কাজে ব্যস্ত আছি।
দিন ফুরোলেই রাতটা আমার ,
সেখানে নেই কারো দরকার ।
একে ঘরে অন্ধকারে ,ঘরটা আমার ভালোই লাগে।

এর ভেতরেও শান্তি আছে,
অনেক কিছুই বোঝার আছে।
সময় তো হয়েই এলো, যাক না কেটে এমনিভাবে।

09/05/2024

অনেক ইচ্ছা পূরণ হবে না জেনেও, স্বপ্ন দেখি।
চাইলে ই পাবনা দেখা জেনেও,
অচেনা রাস্তায় তোমায় খুঁজি।
বিশ্বাস করবে তুমি, হাঁটতে চাই বহুদূর।
তবু ক্যান ভয়ে থাকি ?

মন ক্যান জানি ভাবে তোমায়,
নাচে তোমার ডাকে,
একটু কথা বন্ধ হলে, মন কূ ডাক ডাকে।

ঘুরতে চাই এদিক ওদিক, তোমায় সাথে নিয়ে,
দীন ফুরোলেই ঘূমাতে চাই,
তোমার কোলে মাথা দিয়ে।

হবেনা জেনেও বারবার তোমার কাছে আসতে চাই,
দু হাত দিয়ে জাপটে তোমায় , ভালবাসতে চাই।
বাসবেনা ভালো জেনেও তোমায়, ভালবাসতে চাই,
ধরবে না হাত জেনেও তোমায়, সাথে চলতে চাই।

কাছে দুরে যেখানেই থাকো, অনেক ভালো থেকো,
সুযোগ পেলে একটু খানি, আমায় মনে রেখ ।।

ভালো থেকো - ভালোবাসা।।

12/02/2023

কিছু বন্ধু,
যাদের পাশে থাকাই,
তোমার জনপ্রিয়তা বাড়ায়।
কিছু বন্ধু,
যাদের সাথে সময় নয়,
কেটেছে কয়েক যূগ।
কিছু পুরোনো ছবির অ্যালবাম হাতড়াতেই,
শূন্যতা সুধু মনের কিনারায়।।

বিপদ হলেই ছুটে আসা,
নতুন নতুন ভালবাসা,
সুযোগ পেলেই, ফাঁকি মেরে,
উদাস মনে ঘুরে আসা ।
ছবিগুলি দেয়যে উকী,
সময় আমার দেয়যে ফাঁকি।।

তোর খুশিতেই সবাই খুশি,
চড়ুইভাতি দিবানিশি,
বাড়ি ফিরে,কপালে ঝাটা,
আর নয়তো বাটার জুতা।
তবুও কি মানছি কথা,
দীন ফূরলেই আবার যাতা ।।

কি অপূর্ব দীন ছিল সব,
বন্ধু গুলর মিল ছিল সব।
আয়না আবার গলা মিলাই,
রাত পোহালেই প্রাণের মেলায় ,
সময়টাকে দিয়ে ফাঁকি,
আবার সবাই সঙ্গে থাকি।।

25/12/2022

আজ হয়তো অভিমান করে নিচ্ছ না তাদের খোঁজ,
ব্যস্ততারই বশবর্তী হয়ে ,হচ্ছে না দেখা রোজ।
আগের দিনে অতিথি এলে লাগতো ভীষণ খুশি ,
আর এখন অতিথি এলে ঝামেলা লাগে বেশি।

নিজের কাজে ব্যস্ত সবাই , নেয়া হয় না খোঁজ,
উল্টো আবার অভিমান দেখো ! কেউ নেয় না খোঁজ!
অলিতে গলিতে আশেপাশে কিংবা তোমার দেশে,
তোমারি কোন প্রিয়জন আজ তোমার অপেক্ষায় বসে।।

প্রচলিত একটা প্রবাদ আছে, নিজে বাঁচলে বাপের নাম
খোঁজ কি রাখো সেই বাপের দেও কি সেই বাপের দাম।
মা দিবসের সেলফি তুলে, " মা "অনেক ভালোবাসি ,
সেই মায়েরই অসুস্থতায় উল্টো ওঠে কাশি।।

সময় অনেক ভালো খেলোয়াড় ,খেলতে ভালবাসে, কখনো যদি তোমায় তাদের কাছেই নিয়ে আসে,
তখন যদি তারাও বলে ব্যস্ত বড় আছি,
বুক ফুলিয়ে বলতে পারবে তোমাদের ভালোবাসি।।

সময় নেই -মিথ্যে কথা , সময় তোমারই হাতে ,
বুদ্ধি দিয়েই খেলতে হবে এই সময়ের সাথে,
আজ হয়তো কাউকে লাগেনা , পরশু করবে কি
শেষ যাত্রায়ও তুমি থাকবে চারজনের কাছে ঋণী।।

23/12/2022

সময় লেগে গেল,
সবার সাথে মজা করার জন্য যে যোগ্যতা থাকতে হয়
সেটা বুঝতে।

সময় লেগে গেল,
৩৬৫ দিন একসাথে হাসি তামাশা করলেই যে ভাই হওয়া যায় না,
সেটা বুঝতে।

সময় লেগে গেল,
অন্যের মাধ্যমে পরিচিত কাউকে ভাই বানানো যে অন্যায়,
সেটা বুঝতে।

সময় লেগে গেল,
নিজের হাজার কষ্ট ভুলে ,হাসিমুখে অন্যদের শাহিত হাসি তামাশা করাটাও যে অন্যায়,
সময় লেগে গেল- সেটা বুঝতে।

দোষটা যে আসলে আমারই,
সবাই তো আর আমার মত নিম্নবিত্ত নয় , যে যা ইচ্ছা তাই নিয়ে ইয়ার্কি করলাম কিছু আসে না যায় ।
সময় লেগে গেল - সেটা বুঝতে।

আমি আগেই ভালো ছিলাম,
Good For Nothing,
সকলের Thinking কে একত্রিত করে ভালো থাকতে চাওয়ার চেষ্টাটাও যে বোকামি,
সময় লেগে গেল - সেটা বুঝতে।

যার কাছে অর্থ থাকে না, বিপদে পারতে হয় হাত
তারও যে ইগো থাকতে পারে ,এটা শুধুই প্রবাদ।
সময় লেগে গেল - সেটা বুঝতে।

বড়রা বলে শেখার নেই যে কোন শেষ,
শিখতে হলে ঘোরো মেসো হওনা নিরুদ্দেশ।
এত ঘুরে এত মিশে সময় চলে গেল,
এই বালটা বুঝতে আমার - সময় লেগে গেল।

22/12/2022

৯ মাসে তার জন্ম হলো ,৩৬ সে মৃত্যু,
গণতন্ত্র বন্দী হলো, দেশের ভেতরে শত্রু।
সালাম রফিক জব্বার ভাই বোকাই ছিল বটে ,
না হলে কি ঝাঁপিয়ে পড়ে অন্যের বৌভাতে।

আরেক পাগল খালি গায়ে নামল গিয়ে মাঠে ,
কি জানি কি মনগড়া সব আবোল তাবোল বকে,
ফুস করে এক শব্দ হলো, পাগল নিরুদ্দেশ
সেই পাগলের নাম যে নুরু ,মনে কি রেখেছে দেশ।

ছোট্টবেলা দাদু বলতো বেহেস্ত অনেক দামি,
তাইতো বলি বাড়ছে কেন ,খরচা আর পাগলামি।

আপন মনে লিখছি তো সব লাগছে ভীষণ ভয়,
কোন লেখাতে আবার জানি ,কোন অন্যায় হয়।
বলছি যে ভাই পাগল আমি ,আবোল তাবোল বকি,
আমায় আবার গুম করো না ,পায়ে ধরছি কাকি।

মরা হলেও মডেল আমি ,বিশ্ব চিনে নিন
তাতে কি ভাই রোজ সকালে বাড়ছে আমার ঋণ।
সময় হলেই চুকিয়ে দিব রাগ করোনা দাদা,
চুম মুং ফুৎ বলে আবার গাল দিওনা কাকা।

পদ্মা দিয়ে বাড়ি যাবো, মেট্রোরেলে অফিস
মাস পেরোলেই মাইনে পাবো।
চিন্তা !
সে কি জিনিস?

বলতে গিয়ে বেশি বলেছি লাগছে ভীষণ ভয়
যা বলেছি ভুল ছিল সব
জয় বাংলার জয়।।

22/12/2022

অর্থ সে তো অনেক আছে, গাড়িতে চড়ি রোজ,
ভাব নিয়েছি শিল্পপতির ,তবু নেয় না কেউ খোঁজ।

দেশ-বিদেশে বেড়াই ঘুরি, মদ -মেসেজের নেইকো জুড়ি
বিমান তো রোজ ধরি ছাড়ি ,পাসপোর্ট যে আমার অনেক ভারী।

তবু শালা কেউ ডাকে না , বাল দিয়েও ধোন কেউ চোদেনা,
আমি কি ভাই কম সেয়ানা ,
বুঝেও বোঝার ভান করিনা।

ভাবছি বসে আপন মনে, বাড়ি গেলে বউ কি গোনে?
দিন শেষে কিছু মিলছে না ভাই,
মানি লোকের মান কেন নাই?

আমার রাজ্যে আমিই রাজা ,প্রজা সালাএকটাও নাই।।

Address

Banasree
Dhaka

Telephone

+8801723003129

Website

Alerts

Be the first to know and let us send you an email when FALTU BOKI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FALTU BOKI:

Share

Category