Rijik Limited

Rijik Limited হালাল টাকায়, হালাল খাবার

রিজিক লিমিটেড বাংলাদেশ সরাকার কর্তৃক নিবন্ধিত একটি কোম্পানি “Registration No : C-177295/2021” বর্তমানে আমরা Rijik এবং Arian Perfumes নামে ২টি ব্রান্ড নিয়ে বাংলাদেশে নিজস্ব আউটলেট ও অনলাইনের মাধ্যমে হালাল ফুড সহ ইসলামিক ভাবধারান পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করছি। আমাদের রয়েছে Apps এবং Website “www.rijik.com.bd” যার মাধ্যমে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঘরে বসে আমাদের সকল পণ্য ক্রয় করছেন কয়েক লক্ষ গ্রাহক।

20/03/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
🌙 ঈদ মুবারাক 🌙

মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু দায়িত্ববান মানুষ পাওয়া সৌভাগ্যের বিষয়। এখনকার অনেকেই জবকে শুধু সময় দেওয়া মনে করে, দ...
03/11/2025

মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু দায়িত্ববান মানুষ পাওয়া সৌভাগ্যের বিষয়। এখনকার অনেকেই জবকে শুধু সময় দেওয়া মনে করে, দায়িত্ব নয়। Rijik Limited শুধুমাত্র একটি প্রতিষ্ঠান নয় — এটা একটা Vision। একটি যাত্রা যেখানে কাজ মানে শুধু Task নয়, বরং Growth, Responsibility, Identity, Legacy.

সরাসরি মূল কথায় আসি — আমার টিমে এমন একজন মানুষ প্রয়োজন, যিনি দায়িত্ব নিতে জানেন, কাজকে নিজের প্রতিষ্ঠান ভাবেন, আর সিদ্ধান্ত নেওয়ার সাহস রাখেন । একজন যাকে আমি বিশ্বাস করে অফিস রেখে পৃথিবীর যেকোনো প্রান্তে যেতে পারি।

✅ Position : Chief of Staff (Team Leader)
🏢 Company : Rijik Limited
📍 অফিস: দক্ষিণ বনশ্রী, ঢাকা

🎯 আপনার মুল দায়িত্ব হবে:
• কাস্টমার কেয়ার ডিপার্টমেন্ট, ওয়ারহাউজ ও স্টক ম্যানেজমেন্ট সঠিকভাবে পরিচালনা ও মনিটরিং
• আমার অনুপস্থিতিতে অফিসের সকল কার্যক্রম দেখভাল
• সকল ডিপার্টমেন্টের সাথে সমন্বয় ও নিয়মিত রিপোর্ট প্রদান
• কাজের পরিকল্পনা তৈরি ও কার্যকর করে ফলাফল নিশ্চিত করা

👤 যেভাবে আপনাকে চাই
• টিম ম্যানেজমেন্টে কমপক্ষে ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
• কাস্টমার কেয়ার ও সেলস ব্যাকগ্রাউন্ড থাকলে বাড়তি সুবিধা
• সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা, সমস্যা সমাধানের মানসিকতা ও নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে
• কম্পিউটার ব্যবহারে দক্ষতা আবশ্যক

শিক্ষাগত যোগ্যতা নয় — আপনার Attitude, Competency & Creativity আমাদের প্রধান বিষয়। মাদরাসা হোক বা জেনারেল ব্যাকগ্রাউন্ড — যোগ্য মানুষকেই আমরা খুঁজছি।

💰 বেতন - যোগ্য মানুষ তার নিজের মূল্য বোঝে। তাই সেলারি নির্ধারণ হবে সরাসরি ইন্টারভিউ টেবিলে, আপনার দক্ষতা দিয়ে আপনার সেলফ-ভ্যালু প্রমাণ করতে পারবেন। যদি আপনি Potential দেখান, আমি আপনাকে শুধু একটা জব দেবো না, একটা Platform দেবো।

📩 Apply Now
📧 [email protected]
📌 Subject: Chief of Staff (Team Leader)

যদি মনে করেন আপনি শুধু চাকরি নয় দায়িত্ব নিতে প্রস্তুত, তাহলে আমি আছি আপনার অপেক্ষায়

প্রতিটি প্রতিষ্ঠানে কিছু কর্মী থাকে, যারা শুধু কর্মী নয় বরং ছোটভাইয়ের মতো। রিজিক লিমিটেড-এ নাহিদ ঠিক তেমন একজন মানুষ। ভি...
24/08/2025

প্রতিটি প্রতিষ্ঠানে কিছু কর্মী থাকে, যারা শুধু কর্মী নয় বরং ছোটভাইয়ের মতো। রিজিক লিমিটেড-এ নাহিদ ঠিক তেমন একজন মানুষ।

ভিডিওগ্রাফির ক্ষেত্রে নাহিদের অবদান অনন্য। তার যোগদানের পর থেকে আমাদের ভিডিও প্রোডাকশনে এক অসাধারণ পরিবর্তন এসেছে। শুধু তার নিজস্ব বিভাগ নয়, অফিসের বাইরে কিংবা কাজের অবসর সময়েও সে সর্বোচ্চ প্রচেষ্টা ও মেধা দিয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করেছে। এর ফলেই আমরা গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে প্রশংসা পেয়েছি, যা একজন প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার জন্য সত্যিই গর্বের বিষয়। আমি আমার ব্যবসায় কতটা সফল হয়েছি জানি না, তবে এটুকু বলতে পারি নাহিদের মতো কিছু ছোটভাই পাশে ছিল বলেই বড় বড় সিদ্ধান্ত নিতে ও প্রতিষ্ঠানের বাইরেও নতুন উদ্যোগে সাহস পেয়েছি। আমি যখন অফিসের বাইরে থাকি, কখনো চিন্তা করতে হয়নি অফিস কীভাবে চলবে কারণ নাহিদের মতো বিশ্বস্ত সহযোদ্ধারা সবসময় পাশে থেকেছে।

আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন স্বপ্ন থাকে। সেই স্বপ্নের পথে এগোতে অনেক সময় কর্মক্ষেত্র পরিবর্তন করতে হয়। তারই ধারাবাহিকতায় আজ ছিল নাহিদের রিজিক লিমিটেডে শেষ কর্মদিবস। আমি নিজেও একসময় চাকরি করেছি, আলহামদুলিল্লাহ আজ আল্লাহর রহমতে ব্যবসার সুযোগ পেয়েছি। তেমনি আমিও চাই, আমার প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মী একদিন নিজেদের স্বপ্নের চূড়ায় পৌঁছে যাক।

এই বিশেষ দিনে নাহিদকে রিজিক লিমিটেড থেকে Senior Cinematographer হিসেবে Employee Excellence Award প্রদান করা হয়েছে। এটি তার দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীলতা এবং প্রতিষ্ঠানের প্রতি অসামান্য অবদানের স্বীকৃতি। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ তায়ালা নাহিদকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন, তার স্বপ্নকে সফল করুন, এবং তার জীবনকে শান্তি ও সমৃদ্ধিতে পূর্ণ করুন।

কুরবানী হোক শুধুই একমাত্র রবের সন্তুষ্টির জন্য।আমাদের ইবাদত, ত্যাগ ও কুরবানী আল্লাহ যেন কবুল করেন।تَقَبَّلَ اللَّهُ مِنَ...
06/06/2025

কুরবানী হোক শুধুই একমাত্র রবের সন্তুষ্টির জন্য।
আমাদের ইবাদত, ত্যাগ ও কুরবানী আল্লাহ যেন কবুল করেন।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

ঈদুল আযহার পবিত্রতায় উদ্ভাসিত হোক আমাদের হৃদয়,
ভ্রাতৃত্ব, ত্যাগ ও আল্লাহভীতি হোক জীবনের পথচলা।

ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক! 🌙🐐

রাসেল সাহেব শুধুমাত্র একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার নন তিনি হচ্ছেন সেই ধরনের মানুষ,যিনি প্রতিদিন প্রমাণ করে গেছেন, একটা ...
04/06/2025

রাসেল সাহেব শুধুমাত্র একজন সিনিয়র ডিজিটাল মার্কেটার নন তিনি হচ্ছেন সেই ধরনের মানুষ,যিনি প্রতিদিন প্রমাণ করে গেছেন, একটা কোম্পানি শুধু অফিস টাইমে নয়, বরং হৃদয় দিয়ে ভালোবাসা দিয়েও গড়া যায়।

তিনি তার মূল কাজের বাইরে রিজিক লিমিটেডের প্রতিটি বিভাগে যেভাবে নেতৃত্ব দিয়েছেন, দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন
তা আসলে একজন প্রকৃত লিডার হওয়ার জীবন্ত উদাহরণ। তিনি আমাদের এমন একজন সহকর্মী, যাকে ‘কর্মী’ বলে ডাকা ছোট মনে হয়। তিনি আমাদের আত্মার টিম মেম্বার—যিনি শুধু প্রতিষ্ঠানকে রিপোর্ট দেননি, দিয়েছেন বিশ্বাস ও ভরসা।

🎖️ আজ আমরা গর্ব করে তাঁকে Employee of the Year 2025 হিসেবে সম্মাননা প্রদান করেছি। এই পুরস্কার আসলে একটি মানুষকে নয় একটি মানসিকতা, এক ধরনের নিষ্ঠা, এবং এক নিঃশব্দ নেতৃত্বকে সম্মান জানানো।

রাসেল সাহেব, আপনি আমাদের জন্য শুধু অনুপ্রেরণার উৎস নন—আপনি একজন নির্ভরতার প্রতীক।

🤝 আপনার মত কর্মীকে পাশে পাওয়ায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি । দোয়া করি, আল্লাহ আপনার প্রতি পদক্ষেপে বরকত দিন, আপনার পরিশ্রমকে কবুল করুন, আর আপনাকে আরও বড় পরিসরে নেতৃত্বের জায়গায় পৌঁছে দিন।

রিজিক লিমিটেড আপনার এই অবদান কখনোই ভুলবে না, ইনশাআল্লাহ। আপনি যে নিষ্ঠা, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন তা আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

যখন, যেখানে আপনার প্রয়োজন হবে, রিজিক লিমিটেড ইনশাআল্লাহ আপনার পাশে থাকবে। আমরা আপনাকে শুধু একজন সহকর্মী হিসেবে নয়, নিজস্ব পরিবারের একজন সদস্য হিসেবেই দেখি, ইনশাআল্লাহ সারাজীবন সেভাবেই মনে রাখব।

আলহামদুলিল্লাহ। ইতোমধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত রিকশা চালক ভাইদের জন্য ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়ে...
13/05/2025

আলহামদুলিল্লাহ। ইতোমধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত রিকশা চালক ভাইদের জন্য ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। সরকারের এই উদ্যোগকে রিজিক লিমিটেড এর পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত ও সম্মান জানাচ্ছি।

আমরা সবাই চাই ঢাকায় অবৈধ ব্যাটারিচালিত রিকশা বন্ধ হোক। তবে আমাদের বিনীত অনুরোধ—অনুগ্রহ করে প্রকৃত উৎস, মূল উৎসগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাস্তায় রোজগারের লড়াইয়ে থাকা একেকটা মানুষ যেন চোখের সামনে পিষে না যায়। সিস্টেম ঠিক করা আপনাদের পক্ষেই সম্ভব, আমরা শুধু চাই যেন তা হয় ন্যায়ের ভিত্তিতে, মানবিকতার আলোয়।

ভাইটির সেই ভিডিওটা দেখার পর… সত্যি বলতে—আমি কিছুতেই নিজেকে স্বাভাবিক রাখতে পারিনি।
আমার প্রতিষ্ঠান খুবই ক্ষুদ্র, খুবই সীমাবদ্ধ।
তবুও আমার বুকের ভেতরটা কেমন যেন গুঁড়িয়ে গেল। মনে হলো, একটা রিকশা নয়, যেন একটা মানুষকে ভেঙে ফেলা হলো, একটা পরিবারের পেট ভরার শেষ আশাটুকু কেড়ে নেওয়া হলো।
আমি জানি, অনেকেই আমার মতোই অনুভব করেছেন… কারণ আমরা মানুষ, হৃদয় আছে বলেই তো এখনও বেঁচে আছি।

আমি কিছুই নই…
তবুও ইনশাআল্লাহ, যতটুকু পারি, অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করব।
তাদের চোখের জল মুছে দিতে পারি না, কিন্তু হয়তো দুটো ডালভাতের ব্যবস্থা করতে পারি।
তবে আমি চাই—আমার সকল নিয়ত যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।

সারা পৃথিবী যদি আমাকে বাহবা দেয়, মানুষ যদি প্রশংসায় ভাসিয়ে দেয়—তবুও আমার কোনো লাভ নেই, যদি আমার নিয়ত খালেস না থাকে।
আর সে কারণে যদি আমার রব আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন…
তাহলে আমি সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেই মানুষ, যাকে দুনিয়া চিনলেও আখিরাত চিনবে না।

আমি সফল হবো সেদিন, যেদিন আমার রব বলবেন—“তুমি ভালো করেছো”।
চাই না দুনিয়ার সম্মান, চাই না বাহবা—
চাই কেবল আমার রবের খুশি, তাঁর সন্তুষ্টি, তাঁর রহমত।

আল্লাহ আমাদের সকল কাজ, নিয়ত, কান্না, ভালোবাসা—সবকিছু কবুল করে নিন।
আল্লাহ আমাদের অহংকার থেকে হেফাজত করুন, এবং আমাদের অন্তরকে হালাল ও খালেস পথে স্থির রাখুন।

Arif A***n - Chairman, Rijik Limited

এই ভাইটির সাথে যোগাযোগ করতে চাই। রিজিক লিমিটেড-এর পক্ষ থেকে আমরা তাকে একটি প্যাডেল চালিত রিকশা অথবা বিকল্প একটি সম্মানজন...
13/05/2025

এই ভাইটির সাথে যোগাযোগ করতে চাই। রিজিক লিমিটেড-এর পক্ষ থেকে আমরা তাকে একটি প্যাডেল চালিত রিকশা অথবা বিকল্প একটি সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই ইনশাআল্লাহ।

ভিডিওতে দেখেছি—একজন গরিব মানুষ, হয়তো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার অটো রিকশা চোখের সামনে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো।
হ্যাঁ, অটো রিকশা অবৈধ—তা মানি।
কিন্তু তার পেছনে যে একটি পরিবার, তাদের আহার, ওষুধ, শিক্ষা—সেগুলোর কী হবে?

একটা যান ভেঙে দেওয়া যায়, কিন্তু একটা জীবন কি এত সহজে ভেঙে দেওয়া উচিত?

আমাদের প্রশ্ন,
এই দেশে কি আইনের প্রয়োগ সবার জন্য সমান?
গরিব রিকশাওয়ালার রিকশা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া যায়, অথচ বড় বড় দুর্নীতিবাজরা বহাল তবিয়তে থাকে, কারণ তাদের পিছনে আছে ক্ষমতা আর প্রভাব।

আমরা রিজিক লিমিটেড-এর পক্ষ থেকে এই ভাইটির পাশে দাঁড়াতে চাই—
আমরা কোনো অবৈধ কিছু সমর্থন করি না, বরং চাই উনি যেন আইনি ও সম্মানজনক পথে জীবিকা নির্বাহ করতে পারেন।
তাই আমরা তাকে একটি নতুন প্যাডেল চালিত রিকশা কিংবা অন্য কোনো বিকল্প কাজের সুযোগ করে দিতে চাই, যেন তিনি আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারেন।

যদি কেউ এই ভাইটির পরিচয় বা যোগাযোগ জানেন, অনুগ্রহ করে ইনবক্সে জানান।
আল্লাহ যেন আমাদের সবাইকে অসহায়দের পাশে দাঁড়ানোর মনোভাব দেন।

🎥 আপনি কি ক্যামেরার সামনে এমন সাবলীল, যিনি একবার শুরু করলে দর্শক শেষ না দেখা পর্যন্ত চোখ সরাতে পারে না? তাহলে এই আহ্বান ...
22/04/2025

🎥 আপনি কি ক্যামেরার সামনে এমন সাবলীল, যিনি একবার শুরু করলে দর্শক শেষ না দেখা পর্যন্ত চোখ সরাতে পারে না? তাহলে এই আহ্বান শুধুই আপনার জন্য। 🌟

আমরা খুঁজছি এমন একজন পুরুষ কনটেন্ট ক্রিয়েটর, যাঁর দাঁড়ির সৌন্দর্যে ব্যক্তিত্বের ছাপ, এবং যিনি প্রোডাক্ট ভিডিও, ফেসবুক লাইভ এবং রিভিউ সংগ্রহ—এই তিনটি জায়গাতেই হয়ে উঠতে পারেন এক কথায় অনন্য।

🔊 আপনার প্রধান দায়িত্বগুলো হবে:
🎬 পণ্যের জন্য আকর্ষণীয় ভিডিও কনটেন্ট তৈরি
📡 নিয়মিত ফেসবুক লাইভে উপস্থাপন
🎤 গ্রাহকদের থেকে আন্তরিক ভঙ্গিতে রিভিউ সংগ্রহ
📢 ব্র্যান্ডকে এমনভাবে উপস্থাপন, যেন দর্শক শুনে মুগ্ধ হয়

🎯 আমরা চাই এমন একজন, যিনি—
✅ প্রতিটি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকের মনোযোগ ধরে রাখতে পারেন
✅ কথার ভঙ্গিতে মুগ্ধতা তৈরি করতে পারেন
✅ ক্যামেরার সামনে নিজের মতো করে স্বাচ্ছন্দ্যে কথা বলেন
✅ দাড়ির সৌন্দর্যে আরও পরিপূর্ণ ও আকর্ষণীয় উপস্থিতি তৈরি করেন
✅ মানুষকে গুরুত্ব দেন, আন্তরিকভাবে প্রশ্ন করে তাদের মতামত নেন
✅ টিমের সঙ্গে মিলেমিশে কাজ করতে পছন্দ করেন

💼 পজিশন: Creative Video Presenter (Male)
💰 প্রাথমিক বেতন: ১৫,০০০ – ২৫,০০০ টাকা
📈 ৬ মাস পর: ৩৫,০০০ – ৪০,০০০ টাকা (দক্ষতা ও পারফরম্যান্স বিবেচনায়)
📍 অফিস লোকেশন: South Banasree, Dhaka
📩 আগ্রহী প্রার্থীরা সিভি পাঠান: [email protected]
📅 সর্বশেষ সময় : 30 April 2025

🧑‍💼 আপনি হবেন সেই মুখ, যার কনটেন্টে দর্শক নিজেকে খুঁজে পাবে—এবং ব্র্যান্ডের প্রতি বিশ্বাস তৈরি হবে।

🔁 শেয়ার করুন – কারণ আপনার এক শেয়ারে আমরা পেতে পারি আমাদের সেই পরবর্তী ব্র্যান্ড আইকন!

06/04/2025

আগামীকালকের গ্লোবাল স্ট্রাইকে আমাদের Rijik Limited পূর্ণ সমর্থন রয়েছে এবং যে সকল এমপ্লয়ী এতে অংশগ্রহণ করতে চান তাদেরকে কালকের পুরো বেতন দেওয়া হবে।
Tomorrow

সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী শায়েখ "সুলতান আল বুগমী" বাংলাদেশে একটি বিজনেস সফরে এসেছেন। তাঁর প্রতিষ্ঠানে বর্ত...
03/02/2025

সৌদি আরবের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী শায়েখ "সুলতান আল বুগমী" বাংলাদেশে একটি বিজনেস সফরে এসেছেন। তাঁর প্রতিষ্ঠানে বর্তমানে বাংলাদেশের কয়েক হাজার শ্রমিক কাজ করছেন। ভবিষ্যতে, তিনি বাংলাদেশে বড় কিছু প্রকল্প নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, যা আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—ইনশাআল্লাহ্।

এই সফরের অংশ হিসেবে, শায়েখ সুলতান আল বুগমী "রিজিক লিমিটেড"-এর প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং আমাদের ব্র্যান্ডগুলোর সাথে পরিচিত হন। আপনাদের সকলের দোয়ায় রিজিক লিমিটেড তার পথচলায় ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে, এবং আল্লাহর মেহেরবানীতে এটি আরও নতুন উচ্চতায় পৌঁছাবে। ইনশাআল্লাহ্

রিজিক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শায়েখ "সুলতান আল বুগমী"-এর প্রতি আমরা আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।

জাযাকাল্লাহ্!

Address

Eastern Banabithi Shopping Complex, Shop/G/100, South Banasree Dhaka, Dhaka Division
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Rijik Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rijik Limited:

Share