উড়ান শপ

উড়ান শপ Uran Shop - We provide a safe livelihood. Think pure, buy pure.

Address

ক/১৫৮/খ, কুড়িল ফ্লাইওভার-কুড়াতলী মসজিদ রোড, বসুন্ধরা সি ব্লক মসজিদ সংলগ্ন।
Bhatara
1229

Telephone

01749584848

Website

Alerts

Be the first to know and let us send you an email when উড়ান শপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উড়ান শপ:

Share

শুরুর গল্প

দেশে যেখানে সকল ক্ষেত্রে ভেজাল জিনিসের রমরমা ব্যবসা, সেখানে আপনার মন হয়তো খুঁজে ফেরে ভালো এবং ভেজালমুক্ত জিনিস। লক্ষ্য করলে দেখবেন, গোয়ালা দুধে মেশাচ্ছে পানি, ফল বিক্রেতা ফলে মেশাচ্ছে ফরমালিন, মাছে মেশানো হচ্ছে অপচনশীল উপাদান। কেন? একটুখানি বেশি লাভের আশায়। সেই বেশি লাভটা দিয়ে নিজের সন্তানকে একটু ভালো কিছু খাওয়াবে, পরাবে। তা কি তারা পারছে? তিনি খুবই সচেতন। তাই বাজার থেকে বেছে বেছে সন্তানদের জন্য বিষাক্ত কার্বাইড মুক্ত ফল কিনেন, আর আঙুল দিয়ে পরীক্ষা করে কিনেন দুধ। তার কেনা সকল পণ্যই শতভাগ খাঁটি হওয়া চাই। কিন্তু তিনি গোয়ালার কাছ থেকে সেই পানি মেশানো দুধই পান। হয়তো তার কাছ থেকেই ফরমালিন মেশানো মাছ কিনছে সেই গোয়ালা! এভাবে চক্রাকারে তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করছেন। সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরাও। আমরা চাই এই চক্র থেকে বের হতে। আমরা শুরু করতে চাই একটি ভিন্ন ধারা। যেই ধারায় বিক্রেতা চাইবেনা ক্রেতাকে ঠকাতে, তেমনি ক্রেতাও চাইবেনা বিক্রেতাকে ঠকাতে। যেখানে ক্রেতা হেসে উঠবেন ন্যায্যমূল্যে ও সঠিক পরিমাপে অপেক্ষাকৃত খাঁটি ও উৎকৃষ্টমানের তার কাঙ্ক্ষিত পণ্যটি পেয়ে। তেমনি বিক্রেতাও তৃপ্ত হবেন ক্রেতার মুখে হাসি ফুটাতে পেরে।