Joks.bd

Joks.bd funny joks

22/06/2023

এক গাধা জঙ্গলে বসে কাঁদছে। অন্য এক গাধা রাস্তা দিয়ে যাচ্ছিল। ২য় গাধা: কী হলো, কাঁদছ কেন? ১ম গাধা: আমি আগে এক ধোপার বাড়িতে কাজ করতাম, সে বাড়ির কথা খুব মনে পড়ছে। ২য় গাধা: মালিক বুঝি তোমাকে খুব আদর করত? ১ম গাধা: না, খুব মারত। ২য় গাধা: তাহলে কাঁদছ কেন? ১ম গাধা: ওই বাড়িতে আমার উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। ২য় গাধা: কী রকম? ১ম গাধা: মালিক প্রায়ই তার তরুণী মেয়েটাকে মারত, আর বলত, ‘তোকে আমি গাধার সঙ্গে বিয়ে দেব, তবু ওই বখাটেটাকে মেনে নেব না!’

13/06/2023

জলিল সাহেব আর তাঁর স্ত্রী ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন। বাড়ির দোরগোড়ায় ট্যাক্সি দাঁড়িয়ে। ট্যাক্সিতে ওঠার আগ মুহূর্তে জলিল সাহেবের স্ত্রী বললেন, ‘তুমি এক মিনিট অপেক্ষা করো। বাড়িতে তো বিল্লু একাই থাকবে, আমি ওকে ওর খাবারটা দিয়ে আসি।’
ট্যাক্সি ড্রাইভার জলিল সাহেবকে বললেন, ‘কিছু মনে করবেন না স্যার, বিল্লু কে?’
জলিল সাহেব ভ্রু কুঁচকে তাকালেন। বিল্লু জলিল সাহেবের বিড়ালের নাম। কিন্তু বিল্লু কে, তা জানতে ড্রাইভার ব্যাটার এত আগ্রহ কেন? এমনিতেই দিনকাল খারাপ, ব্যাটার অন্য কোনো মতলব নেই তো…! বাড়িতে কে একা থাকছে, ভালো করে জেনে নিয়ে পরে আবার… নাহ্, হাবভাব ভালো ঠেকছে না। বুদ্ধি করে বললেন জলিল, ‘ওহ্ বিল্লু? ও হচ্ছে আমার ছোট ভাই, পুলিশে চাকরি করে। খুবই বুদ্ধিমান আর সাহসী ছেলে। বেশ ভালো কারাতেও জানে। একাই দু-চারজনকে পিটিয়ে কাবু করতে পারে!’
কিছুক্ষণ পরই ফিরলেন জলিল সাহেবের স্ত্রী। জলিল বললেন, ‘কী, খাবার দিয়েছ ঠিকমতো?’
স্ত্রী: ‘আর বোলো না, আমার ডাক শুনেই ভয় পেয়ে খাটের নিচে গিয়ে ঢুকেছে পাজিটা। এত করে ডাকলাম, বেরই হলো না!’

Address

Brahman Baria
Dhaka
3417

Telephone

+8801979770934

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joks.bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category