17/09/2025
আলহামদুলিল্লাহ !
আলহামদুলিল্লাহ !
আজ সকালে এতটা অবাক হবো ভাবিনি! বাইরে আবহাওয়া ঠান্ডা বলেই বারান্দার দরজাটা একটু দেরীতে খুলেছি আর খুলেই এতটা আনন্দ পেলাম যা ভাষায় প্রকাশ করা যাবে না!!
আসল কথা হলো আজ আমার আমাদের একটা বিশেষ দিন। ১৫ বছর আগে আজকের এই দিনে দুইটা জীবন এক হয়েছিল। তারমানে ১৫টা বছর তাঁর সাথে একসাথে কাটিয়ে দিলাম❤️❤️
আমার লাগানো রঙিন লিলিগুলো দুজনকেই এতো বড় উপহার দিবে ভাবতেই পারিনি।গতকালও কোন কলি দেখতে পাইনি সেটাই অবাক করে দিচ্ছে বার বার!!দু একটা করে মাঝে মাঝেই ফোটে কিন্ত আজকেই দলবেঁধে ফুটেছে এরা।
আমি খুব সাধারণ মানুষ। অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস,মুহূর্ত আমাকে ভীষণ খুশি করতে পারে!সবার কতকিছু চাওয়ার থাকে পাওয়ার থাকে প্রিয় মানুষের থেকে ,সত্যি বলতে আমার সেরকম কিছুই নেই।
ভোরের আকাশ, সকালের রোদের আলো, নীল আকাশ, সাদা মেঘ,গাছ, ফুল ,পাখি এরাই আমার ভালো থাকার নিয়ামক "আর একটু ভালবাসা একটু যত্ন!!"💕💕💕💕💕💕💕💕💕💕
আমাদের জন্য সবাই দোয়া করবেন।।