15/05/2023
🌴গল্প কথা -- ০৭
নির্ভরযোগ্য সূত্রে জানা গেল, হবু শাশুড়ির নাম পিয়ারা। পিয়ারা শব্দটা ঠিক পেঁয়ারা ফল থেকে এসেছে নাকি পেয়ারা উর্দু শব্দ মানে অনেক পছন্দের , হিন্দিতে প্রেম অর্থে পিয়ারা থেকে এসেছে- আমি ব্যপক সন্দিহান। যদি প্রথমটা হয়, তবে গণকের ভাষ্য অনুযায়ী আমি চরম জামাই আদর পাব। যদি দ্বিতীয়টা হয়, তবে শাশুড়ি প্রেমের অভাব হয়বো না। দুইদিক থেকেই পজিটিভ! যাই হোক, শাশুড়ি মানুষ সম্মানিত হওয়ায় আমি তাহারে লইয়া কোন রকুম ফান করুম না। শুধু ছোটখাট একটা গল্প কমু।
গতকাল রাতে খবর পাইছিলাম, ভোরবেলা দাওয়াত। ব্যপক আগ্রহ নিয়া হবু শশুর বাড়ি গেলাম। নাস্তা খাইতে দেয়া হইলো। নাস্তায় সাত- আট রকমের আইটেম দেখে আমি নিজেই ভড়কে গেলাম। ডিমের হালুয়া দেয়া হইলো-
মুখে দিলাম। শাশুড়ি আম্মা জিগাইলেন,
-কেমন হয়েছে!
জিহ্বাতে স্বাদ লাগার আগেই কইলাম
-জি, খুব ভাল! আপনি বানিয়েছেন?"
-হ্যা। তুমি আসবা শুনে বানালাম। মিষ্টি কি বেশি হয়ে গেছে?
ততক্ষনে চিনির বদলে লবনের স্বাদ আমার মুখে লাগতে শুরু করেছে! এতটাই লবন, বমি হওয়ার জোগাড়!
-জি না। ঠিক আছে!
সাথে সাথেই হেচকি উঠা শুরু। দ্রুত পানি এগিয়ে দিলেন তিনি। দুই ঢোক মেরে শান্ত হওয়ার চেষ্টা করলাম। পারলাম না। টয়লেটে গেলাম। দরজা লাগাইয়া বাড়ি থেকে খেয়ে আসা খাবারটাও উগলাইয়া দিলাম! আমার অস্বাভাবিক আচরন দেখে শাশুড়ি আম্মার সন্দেহ হলো কিনা জানি না।
আমি হবু জামাই আদর খেয়ে দ্রুত বিদায় নিলাম।
কিছক্ষন পরে শাশুড়ির ফোন,
-সরি। বাবা, আমি চিনির বদলে লবন দিয়ে ফেলেছিলাম।
-না আন্টি, ঠিক আছে।
-না, বাবা। তোমাকে ঠিকমত খাওয়াতেও পারলাম না। তুমি আরেকদিন এসো।
-জি আন্টি। টেনশন নিয়েন না। আমি কিছুই মনে করিনি।
-আচ্ছা বাবা। তাহলে রাখি আজ। পরে কথা হবে।
-ওকে আন্টি।
কইছিলাম, শাশুড়ি আম্মারে লইয়া ফান করুম না। আমি কিন্তু সত্যিই ফান করি নাই।
--সংগৃহীত
ছবি : চায়না লিচু ♥️♥️
আমাদের দিনাজপুরের লিচুর অর্ডার নেওয়া শুরু হয়েছে ♥️♥️