Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া

Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া 'শুদ্ধতার ছোঁয়া' এনেছে খাটি দেশি ঘিয়ে তৈরি হোমমেড "নান খাতাই" কুকিজ এবং এছাড়াও মিষ্টান্নের আয়োজন।
(1)

আসসালামু আলাইকুম, আমি এস এ এম ফকরুল আলম (রুবেল)। আমি একজন এ গ্রেড রেজিস্টার্ড ফার্মাসিস্ট। জীবনের ইচ্ছে হল নিজের ও দেশের জন্য কিছু করবো। তাই সব বাদ দিয়েছে আরো দক্ষ ও পরিশ্রমী করে তুলার চেষ্টা করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখন আমি একজন উদ্যোক্তা হয়ে নিজ পরিচয় লাভ করার পথে হাটছি দু বছর ধরে। আমার একনিষ্ঠ কাজ বলে দিবে প্রকৃত পক্ষে আমি কি...??

ধন্যবাদ সবাইকে।

পাহাড়ের রাজ্য এখন আপনার কাছে - অথেন্টিক ভাবে কোয়ালিটি পূর্ণ এই সুস্বাদু বিন্নি চাউল এখন সবার ঘরে ঘরে। আমাদের উদ্যোগ এই প...
28/03/2026

পাহাড়ের রাজ্য এখন আপনার কাছে -

অথেন্টিক ভাবে কোয়ালিটি পূর্ণ এই সুস্বাদু বিন্নি চাউল এখন সবার ঘরে ঘরে। আমাদের উদ্যোগ এই প্রথম পাহাড়ের অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আলহামদুলিল্লাহ সকলের দোয়া ও ভালবাসাতে বেশ সাড়া পাচ্ছি। তাই এখন সকলের কাছে পৌঁছে দিয়ে পণ্যের গুনগত মান আর স্বাদে অনন্য তা বুঝতে পাশে আছি প্রতিটি সময় Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া.

দীর্ঘ পাঁচ বছরে আমরা অনলাইনে ভাল এবং গুনগত মানের পণ্য বিবেচনা করে সকল প্রিয় কাস্টমারদের হাতে পৌঁছে দিচ্ছি বিশ্বাস এর সাথে।

সাদা বিন্নি চাল (সাদা বিরুন চাল) পাহাড়ি জুম চাষের একটি অত্যন্ত পুষ্টিকর, সুগন্ধি ও আঠালো স্থানীয় চাল, যা উচ্চ আঁশ (ফাইবার) এবং খনিজ উপাদানে সমৃদ্ধ। এটি সহজে হজমযোগ্য, ফলে শিশু ও অসুস্থদের জন্য আদর্শ। নিয়মিত সেবনে কোলেস্টেরল কমায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

আপনার শরীরের যত্ন সবার আগে।
ধন্যবাদ সবাইকে
ওউনারস - স্যাম রুবেল

28/03/2026

কুমিল্লার সুস্বাদু মজার পেরা সন্দেশ খেতে হলে চেখে দেখতে হবে।

সুস্বাদু নোনা ইলিশ - যে খেয়েছে তার বার বার খেতে মন চায় এই সুস্বাদু নোনা ইলিশ। এটা যে কোন ভাবেই রান্না করা যায়, আর এই খাব...
14/03/2026

সুস্বাদু নোনা ইলিশ -

যে খেয়েছে তার বার বার খেতে মন চায় এই সুস্বাদু নোনা ইলিশ। এটা যে কোন ভাবেই রান্না করা যায়, আর এই খাবার খেতে কেউ না বলে না।

এর দাম বেশি থাকার কারণে সবাই খেতে চাইলেও পারে না, তবে অনেকে আছে দাম বড় নয় বড় হচ্ছে এর কোয়ালিটি এবং স্বাদ। তাই তো আমরা আছি সব সময় আপনার পাশে।

ঢাকা তে আপনি অনেক পাবেন, কিন্তু সব লবণে ভরা থাকে যা মুখে নেওয়া যায় না, গন্ধ টাও বেশ ভাল না আর তরকারি তে দিলেই মুহুর্তে গলে যায়। তাই কম দামের পণ্য সব সময় ঠকে যেতে হয় আমাদের।

আমি আজ ৫ বছরের মতো এই উদ্যোগ নিয়ে কাজ করছি। অথেন্টিক পণ্য নিয়ে কাজ করে যাচ্ছি তাই আজো আপনাদের ভালবাসাতে টিকে আছি।

সততা আর বিশ্বাস আপনার কাজ কে অনেক দূর নিয়ে যেতে পারবে। তাই আপনাদের ভালবাসা সব সময় আমরা পাশে চাই।

ধন্যবাদ সবাইকে
এস এ এম ফকরুল আলম
উদ্যোক্তা

বিন্নি চালের মূল উপকারিতা:পুষ্টিগুণে ভরপুর: এতে ভিটামিন B১, B৩, B৬, আয়রন এবং ফসফরাস উচ্চ মাত্রায় থাকে, যা শরীরের খনিজ ...
14/03/2026

বিন্নি চালের মূল উপকারিতা:

পুষ্টিগুণে ভরপুর: এতে ভিটামিন B১, B৩, B৬, আয়রন এবং ফসফরাস উচ্চ মাত্রায় থাকে, যা শরীরের খনিজ ঘাটতি পূরণে দারুণ কার্যকর।

ক্যানসার প্রতিরোধী: বিশেষ করে কালো বিন্নি চালে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন বা ফ্ল্যাভোনয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যানসার, হৃদরোগ এবং স্নায়ুরোগের ঝুঁকি কমায়।

হজমে সহায়ক: উচ্চ ফাইবার থাকায় এটি হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ: কম গ্লাইসেমিক ইনডেক্স (Low GI) সম্পন্ন হওয়ায় এটি রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ।

রোগ প্রতিরোধ ও ক্লান্তি হ্রাস: এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তস্বল্পতা ও শারীরিক দুর্বলতা কমাতে সাহায্য করে।

হাড় ও ত্বক মজবুত: এতে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত করে এবং অ্যান্টি-অক্সিডেন্ট ত্বককে সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে রক্ষা করে।

শিশুদের জন্য নিরাপদ: এটি আঠালো ও নরম হওয়ায় ছোট শিশুদের জন্য সুপাচ্য এবং নিরাপদ একটি খাবার।

সাধারণত পাহাড়ী এলাকার জুম চাষের মাধ্যমে উৎপাদিত এই চাল (বিশেষ করে কালো ও লাল বিন্নি) সম্পূর্ণ প্রাকৃতিক ও বিষমুক্ত হওয়ায় স্বাস্থ্যসচেতন পরিবারের জন্য এটি একটি চমৎকার খাবার।

ধন্যবাদ সবাইকে
Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া

"আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।"আজ শুক্রবার রমজান মাসের ৪র্থ জুম্মার নামাজ আদায় করতে পেরেছি।...
13/03/2026

"আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।"

আজ শুক্রবার রমজান মাসের ৪র্থ জুম্মার নামাজ আদায় করতে পেরেছি। আমি জানি না আর একটি জুম্মা পাবো কিনা না হলে আজ রমজানের শেষ জুম্মা আদায় করা হয়েছে।

হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি সকল মুসলমান ভাই-বোনদের মনের নেক দোয়া কবুল করে নিন, যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতা দান করুন, সকল প্রকার বিপদ থেকে হেফাজত করুন, যাদের যাকাত ফরজ করেছেন তাদের পরিপূর্ণ ভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুণ।

আমিন, আমিন, আমিন
শুকরান আলহামদুলিল্লাহ 🤲😪🤲

🕋 দুরুদ শরীফের ফজিলত 🕋

১. একবার দুরুদ পাঠ করলে আল্লাহ ১০টি রহমত নাযিল করেন।
২. এটি অভাব মুক্তি, গুনাহ মাফ এবং কঠিন বিপদ থেকে রক্ষার কার্যকরী আমল।
৩. কেয়ামতের দিন নবী (সা.)-এর নৈকট্য লাভের শ্রেষ্ঠ উপায়।

লোভনীয় পেরা সন্দেশ - মিষ্টি খেতে কার না ভালো লাগে, সব থেকে মজার ব্যাপার হল বাংলাদেশে মিষ্টি বেশি খায় ডায়াবেটিস রোগীরা। ...
12/03/2026

লোভনীয় পেরা সন্দেশ -

মিষ্টি খেতে কার না ভালো লাগে, সব থেকে মজার ব্যাপার হল বাংলাদেশে মিষ্টি বেশি খায় ডায়াবেটিস রোগীরা। মিষ্টি মানেই হল মিষ্টি এর মাঝে কম আর বেশি বলতে কিছুই নেই। যার জন্য এর নামকরণ করা হয় মিষ্টি।

কুমিল্লার মুঘল সম্রাটের আমল থেকে এই বিখ্যাত পেরা সন্দেশ তৈরি হয়ে আসছে। সবাই খুব ভাল করে জানে না। আর জানতে হলে তো দেশের ইতিহাস ঘাটতে হয়। যা মানুষ এখন আর সেই ভাবে জানার আগ্রহ দেখায় না।

এই পেরা সন্দেশ এর অসাধারণ একটা বৈশিষ্ট্য রয়েছে যা খেলে কেউ বুঝতে পারবে না। এটা ছোট থেকে বড় সকলের বেশ প্রিয়। এর কারণ হল মুখে নিলেই এর স্বাদ অনেক বেড়ে যায় আর একদম মিশে যায়। আপনি যতভাবেই কামড় দিয়ে খান না কেন এটা দাঁতে আটকে থাকে না। যার জন্য ছোটদের দাঁতে পোকা ধরার কোন চান্স নেই।

আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া এবারও বেশ অর্ডার সংগ্রহ করছি। এছাড়াও সবাই অর্ডার কনফার্ম করে নিতে পারবেন এই মজাদার সুস্বাদু পেরা সন্দেশ। ঈদের পর সকলের কাছে পৌঁছে যাবে ইন শা আল্লাহ।

আমরা সব সময় প্রোডাক্ট কোয়ালিটি ধরে রাখি বলে সকলের আস্থা আমাদের প্রতি সব সময় থাকে আলহামদুলিল্লাহ।

ধন্যবাদ
উদ্যোক্তা

বিন্নি চালের বৈশিষ্ট্য ও উপকারিতা:পুষ্টিগুণ: এতে প্রচুর আঁশ (Fiber), আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা স্বাস...
25/02/2026

বিন্নি চালের বৈশিষ্ট্য ও উপকারিতা:

পুষ্টিগুণ: এতে প্রচুর আঁশ (Fiber), আয়রন, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।

ডায়াবেটিস ও হজম: সাধারণ চালের তুলনায় এতে সুগারের পরিমাণ কম, যা ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। এটি সহজেই হজমযোগ্য।

ঐতিহ্যবাহী ব্যবহার: পাহাড়ি ও সমতলের আদিবাসীরা সামাজিক ও ধর্মীয় উৎসবে এই চালের পোলাও, ফিরনি ও বিশেষ খাবার তৈরি করে।

জাত: সাদা বিন্নি চাল ছাড়াও লাল বিন্নি চালে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এবং কালো বিন্নি চাল ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে।

চাষ পদ্ধতি: আষাঢ়-শ্রাবণ মাসে জুম চাষের মাধ্যমে এটি উৎপাদিত হয়, যা পরিবেশবান্ধব।

এটি একটি পুষ্টিকর ও অর্গানিক সুগন্ধি চাল, যা নিয়মিত ভাতের বদলে সুস্বাদু নাস্তা হিসেবে খাওয়া যায়।

বিন্নি চাল (Binni Rice) বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী সুগন্ধি ও আঠালো (Glutinous) চাল, য...
25/02/2026

বিন্নি চাল (Binni Rice)

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের একটি ঐতিহ্যবাহী সুগন্ধি ও আঠালো (Glutinous) চাল, যা মূলত জুম পদ্ধতিতে উৎপাদিত হয়।

ধরণ ও পুষ্টি -

এটি সাদা, লাল ও কালো রঙের হয়ে থাকে এবং উচ্চ ফাইবার, ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ।

খেতে পছন্দ -

এই চাল সাধারণত পিঠা, পায়েস, খিচুড়ি ও স্টিকি ভাতের জন্য সুপরিচিত।

24/02/2026

পাহাড়ের রাজ্য খাগড়াছড়ির সুস্বাদু বিন্নী চাউল নিয়ে এসেছি, ঢাকা তে এটা পাওয়া বেশ মুশকিল ব্যাপার টা হলো অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় না। তাই আমি নিজেই অথেন্টিক ভাবে নিয়ে আসবো সকলের জন্য।

নিজের উদ্যোগে কাজ করবো এই সু-স্বাস্থ্যকর বিন্নী চাউল নিয়ে। ইফতারের আগেই চাল টা এসেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম।

অনেকেই চিনে না আবার রান্নাও পারে না তাই এই চালের রান্না টা নিয়ে আসবো কোন একদিন ইন শা আল্লাহ।

ধন্যবাদ সবাইকে

দেশী সিদল শুঁটকি -  ঘ্রাণে ভরপুর এই সনাতন পদ্ধতির সিদল শুঁটকি। বাংলাদেশের বেশ কিছু জেলাতে এই সিদল শুঁটকি আপনিও পাবেন। এর...
08/02/2026

দেশী সিদল শুঁটকি -
ঘ্রাণে ভরপুর এই সনাতন পদ্ধতির সিদল শুঁটকি। বাংলাদেশের বেশ কিছু জেলাতে এই সিদল শুঁটকি আপনিও পাবেন। এর ঘ্রাণ এবং স্বাদ হয় অসাধারণ। অনেক শুঁটকি প্রিয় কাস্টমার রয়েছেন যাদের এমন ফ্রেশ ও গুনগত মানের শুঁটকি প্রয়োজন।
দীর্ঘদিন ধরে আমরা দেশি শুঁটকি নিয়ে কাজ করছি বিশ্বাস ও সততার সাথে। তাই আপনিও টেস্ট করতে পারেন এই সিদল রান্না করে। ধন্যবাদ সবাইকে।

এক সময়ের বেশ সুস্বাদু কুকিজ আমার হাতের "নানখাতাই"। এই নিয়ে আমি দেশ-বিদেশে শতবার বিক্রির খ্যাতি অর্জন করেছি। সা সত্যি আমা...
07/02/2026

এক সময়ের বেশ সুস্বাদু কুকিজ আমার হাতের "নানখাতাই"। এই নিয়ে আমি দেশ-বিদেশে শতবার বিক্রির খ্যাতি অর্জন করেছি। সা সত্যি আমার জন্য জন্য বিশাল এক অর্জন ছিল। ঢাকা শহরের ধনাঢ্য পরিবারের বিশেষ চাহিদা সম্পূর্ণ খাবার ছিল এই হাজার বছরের বিখ্যাত নানখাতাই।

বর্তমানে এর চাহিদা কমে যাওয়া শুরু করেছে কারণ এই সুস্বাদু খাবারের পরিমানমত প্রোডাকশন না হবার কারণে। আভিজাত্য পরিবার গুলো এখন আর সেই মান সম্মত নানখাতাই না পাবার কারণে এবং যদিও পেয়ে থাকে তখন এর কোয়ালিটি কমে যাবার কারণে এর চাহিদা একদম কমে যেতে শুরু করেছে।

২০২৩-২৪ এ আমি নতুন করে আবার এই বিখ্যাত নানখাতাই নিয়ে এসেছিলাম আমার উদ্যোগ Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া এর মাধ্যমে। দীর্ঘদিন ধরে দেশের পরিস্থিতি এবং সাময়িক সমস্যার কারণে কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি নি। তবে এর স্বাদ যারা গ্রহণ করেছে তারা কখনোই ভুলতে পারে না।

আমি আবারও ছড়িয়ে দিতে চাই আমার সকল প্রিয় মানুষদের কাছে। ইন শা আল্লাহ।

ধন্যবাদ সবাইকে
স্যাম রুবেল

মজাদার সুস্বাদু "পেড়া সন্দেশ" খেতে ভালবাসে ছোট বড় সকলেই। মুঘল যুগ থেকে এই মজাদার মিষ্টান্ন তৈরি হতো, যা এখনো কিছু সেই যু...
05/02/2026

মজাদার সুস্বাদু "পেড়া সন্দেশ" খেতে ভালবাসে ছোট বড় সকলেই। মুঘল যুগ থেকে এই মজাদার মিষ্টান্ন তৈরি হতো, যা এখনো কিছু সেই যুগের মিষ্টি দোকান গুলো বানাতো। এখনো কুমিল্লার জেলার শহরে কিছু মিষ্টি দোকান এই পেড়া সন্দেশ তৈরি করে।
আজ দীর্ঘ ৪ বছরের বেশি সময় ধরে আমরা শুদ্ধতার ছোঁয়া থেকে বিশ্বাস ও কোয়ালিটি নিয়ে এই সুস্বাদু পেড়া সন্দেশ সকলের কাছে পৌছে দিচ্ছি। আলহামদুলিল্লাহ সবাই আমাদের কাজে সন্তুষ্ট হয়ে সব সময় পাশে ছিল এবং আছেন।
আমরা সব সময় আপনাদের পাশে আছি কাজ ও ভালবাসা নিয়ে।
ধন্যবাদ সবাইকে

Address

Hatkhola Road, K. M. Das Lane, Tikatuli, Wari
Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shuddotar Choua - শুদ্ধতার ছোঁয়া:

Share