Hamd-হামদ

Hamd-হামদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hamd-হামদ, Health Food Shop, Dhaka.

31/10/2023

নতুন মৌসুমের আগমন।

এই শীতে মধু হচ্ছে আপনার শরীরের জন্য শ্রেষ্ঠ খাবার। জান্নাতের যেসব খাবার আল্লাহতায়ালা দুনিয়াবাসীদের জন্য পাঠিয়েছেন তার মধ...
21/10/2023

এই শীতে মধু হচ্ছে আপনার শরীরের জন্য শ্রেষ্ঠ খাবার। জান্নাতের যেসব খাবার আল্লাহতায়ালা দুনিয়াবাসীদের জন্য পাঠিয়েছেন তার মধ্যে মধু অন্যতম। মধু আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। এতে রয়েছে অসংখ্য রোগের শেফা।
আয়ুর্বেদ শাস্ত্র বলুন আর ধর্মগ্রন্থ সব জায়গায় মধুকে দেয়া হয়েছে যথেষ্ট গুরুত্ব। মৌমাছি নিয়ে আল কুরআনে একটি সূরাও নাজিল হয়েছে। যার নাম ‘নাহল’। সূরা মোহাম্মদে মহান আল্লাহ্ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন “এর তলদেশে প্রবাহিত হবে মধুর প্রবাহ”
নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোন রোগ হবে না।’ (ইবনে মাজাহ : ৩৪৪১)
হাজারো গুণে ভরা মধুতে গ্লুকোজ ও ফ্রূকটোজ আছে যা শরীরে শক্তি যোগায়। অনেক প্রয়োজনীয় খাদ্য উপাদানও আছে। যেমন- এনজাইম বা উৎসেচক, খনিজ পদার্থ (যথা পটাশিয়াম, ক্যালশিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ) ও প্রোটিন আছে। মধুতে কোনো কোলেস্টেরল নেই। তাই সুস্থ অসুস্থ যে কেউ মধু খেতে পারেন।

🍯 কালোজিরা ফুলের মধু অসাধারণ চেষ্টা। আপনিও একবার নিয়ে দেখতে পারেন স্বাধে ভরপুর।
ওডার করার জন্য ইনবক্সে যোগাযোগ করুন

সারাবছরই মধু দেহের জন্য উপকারী। মধুতে এমন কিছু উপাদান আছে যেগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন...
20/10/2023

সারাবছরই মধু দেহের জন্য উপকারী। মধুতে এমন কিছু উপাদান আছে যেগুলো শরীর ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি রয়েছে। এছাড়া এনজাইম, বিভিন্ন খনিজ যেমন পটাসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ ও প্রোটিন আছে। মধুতে কোনো কোলেস্টেরল নেই। এ জন্য সবাই নিশ্চিন্তে মধু খেতে পারেন। মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে, পেটের আলসার ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।
কালোজিরা ফুলের মধু 🍯 যাদের লাগবে ইনবক্সে মেসেজ করুন।
#মধু #কালোজিরা

বিভিন্ন খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে কাজ করে ঘি। শুধু কি তাই? এটি আমাদের সুস্থ রাখতেও বিশেষ ভূমিকা রাখে। অনেকে আবার ওজন ব...
24/09/2023

বিভিন্ন খাবারের স্বাদ ও গন্ধ বাড়াতে কাজ করে ঘি। শুধু কি তাই? এটি আমাদের সুস্থ রাখতেও বিশেষ ভূমিকা রাখে। অনেকে আবার ওজন বেড়ে যাওয়ার ভয়ে ঘি খাওয়া বন্ধ করে দেন। কিন্তু ঘি খেলেই ওজন বেড়ে যায় এমনটা মানতে নারাজ বিশেষজ্ঞরা। তাদের মতে, ঘি কেবল তখনই শরীরের ক্ষতি করে যখন তা প্রয়োজনের তুলনায় বেশি খাওয়া হয়। প্রতিদিন ধোঁয়াওঠা গরম ভাতে এক চামচ ঘি খেলে মিলবে অনেক উপকার।

ওডার করার জন্য ইনবক্স করুন
#হামদ #হামদফুড #হামদফুডসার্ভিস
#ঘি #গাওয়া #পিওর #খাটি #অর্গানিক #খাটিঅর্গানিক #সুপার #মজাদার #হেলদি #স্বাদেভিন্নতা #টেস্টি #রাঁধুনি #গৃহিণী #ঘরোয়া #পরিবেশ

ঘি আয়রন সমৃদ্ধঘিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, জিঙ্ক এবং আয়রন যা যেকোনো ঋতুতে স্বাস্থ্যকর হ...
23/09/2023

ঘি আয়রন সমৃদ্ধ
ঘিতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, জিঙ্ক এবং আয়রন যা যেকোনো ঋতুতে স্বাস্থ্যকর হাড়, ত্বক ও চুল বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তশূন্যতার মতো রোগ থেকেও রক্ষা করে। তাই ঋতু যাই হোক না কেন প্রতিদিন ঘি খাওয়া উচিত। ঘি শুধু আপনার স্বাস্থ্যের উন্নতিই করে না খাবারের স্বাদও বাড়ায়।

বলা হয়ে থাকে ‘ মধুর মতো মিষ্টি ‘ জ্বি , মধু খুব মিষ্টি। কারণ মধু চিনির থেকে ২৫ গুন বেশি মিষ্টি। মধু এবং কালোজিরার উপকারি...
30/08/2023

বলা হয়ে থাকে ‘ মধুর মতো মিষ্টি ‘ জ্বি , মধু খুব মিষ্টি। কারণ মধু চিনির থেকে ২৫ গুন বেশি মিষ্টি। মধু এবং কালোজিরার উপকারিতা সম্পর্কে জানেনা এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। যেহেতু কালোজিরা কোরআনে উল্লেখিত মহৌষধ তাই বলাবাহুল্য কালোজিরা ফুলের মধুর উপকারিতা অন্যান্য যেকোন মধুর তুলনাই বেশি।

কালোজিরা ফুলের মধু চিনবেন কি করে ?

কালোজিরা ফুলের মধুর আছে স্বাতন্ত্র কিছু বৈশিষ্ট্য।

স্বাদঃ কালোজিরা ফুলের মধুর স্বাদ একদম খেজুরের গুড়ের মতো।

গন্ধঃ স্বাদ যেহেতু অনেকটা গুড়ের মতো তবে গন্ধ কিন্তু গুড়ের মতো না। বেশ আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর।

রংঃ কালোজিরা ফুলের মধুর স্বাদ প্রায় গুড়ের মতো এবং দেখতে কালার ও কিন্তু গুড়ের মতোই প্রায়। কালো কালো টাইপ এর।

ঘনত্বঃ এই মধুর ঘনত্ব ডিপেন্ড করে পারিপার্শ্বিক আবহাওয়া, তাপমাত্রা, মধু পরিপক্ব কি না এবং মৌচাষির উপরে। আমাদের দেশে যে মধু বিক্রি হয় তা সাধারণত ১৮% থেকে ২৫% পর্যন্ত জলীয় উপাদান থাকে। জলীয় উপাদান যত কম হবে মধু তত ঘন হবে।

ভূমিকম্প! অতঃপর আল্লাহর ডাকে চলে গেলেন প্রিয় সাঈদী হুজুর। এভাবে কোরআনের পাখির মৃত্যু হবে ভাবতেও পারিনি 😭😭ইন্না-লিল্লাহি...
14/08/2023

ভূমিকম্প! অতঃপর আল্লাহর ডাকে চলে গেলেন প্রিয় সাঈদী হুজুর।
এভাবে কোরআনের পাখির মৃত্যু হবে ভাবতেও পারিনি 😭😭ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন!

আল্লাহ তায়ালা জান্নাতের উচ্চমাধ্যম দান করুন।

11/08/2023

স্বাস্থ্য সুরক্ষায় সরিষার তেল
কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুর হোসেন
সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গে মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এর ঔষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এ তেল। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও।
দেশে প্রতি বছর প্রায় ২৪ লাখ মেট্রিক টন ভোজ্যতেল প্রয়োজন হয়। যার বেশির ভাগই সয়াবিন ও পামওয়েল। ভোজ্যতেলের বিপুল চাহিদার বিপরীতে অভ্যন্তরীণভাবে মেটানো হয় ১০ শতাংশের মতো । যার ৯৮ ভাগই সরিষার তেল। পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় দেশের ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখাসহ আমদানি নির্ভরতা কমাতে চাহিদার ৪০ শতাংশ ভোজ্যতেল স্থানীয়ভাবেই উৎপাদনের লক্ষ্যে সরিষা আবাদ বাড়ানোর কর্মপরিকল্পনা নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
সরিষার তেলের উপকারিতা: সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এর ফলে কার্ডিওভাসকুলার তথা হৃদরোগের ঝুঁকি কমে; সরিষার তেলে উপস্থিত গ্লুকোসুনোলেট এবং মিরোসিনেস নামে দুটি উপাদান শরীরে ক্যান্সার সেলের বৃদ্ধি প্রতিরোধে গুরুতপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যানসার থেকে সুরক্ষা প্রদান করে; সরিষার তেলের অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ব্যকটেরিয়া ও ছত্রাকের ক্ষতিকারক সংক্রমণ থেকে রক্ষা করে; সরিষার তেলে থাকা ওমেগা-৩, ওমেগা-৬ ফ্যাটিঅ্যাসিড এবং ভিটামিন-ই শরীরকে প্রয়োজনীয় পুষ্টিমান সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়; সরিষার তেলে রয়েছে কপার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং সেলেনিয়াম। এই খনিজগুলো রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম আর্থ্রাইটিসের প্রদাহ (হাড়ের রোগ) কমানোর পাশাপাশি এই রোগের প্রকোপ হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে; সরিষার তেল পরিপাক, রক্ত সংবহন ও রেচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে; সরিষার তেলের ঝাঁঝালো উপাদান শ্লেষ্মা এবং অবরুদ্ধ সাইনাস পরিষ্কার করতে সাহায্য করে; রান্নায় সরিষার তেল সয়াবিন তেলের থেকে কম পরিমাণে লাগে। এতে শরীরে ক্যালরি বাড়ার আশঙ্কাও কমে যায়; এ তেলের রয়েছে উচ্চমাত্রার স্মোক পয়েন্ট, যা বেশি তাপমাত্রার রান্নার জন্য উপযোগী।
করোনাভাইরাস মহামারী আমাদেরকে সুস্বাস্থ্য রক্ষায় আরও বেশি সতর্ক করে তুলেছে। সঠিক খাবার গ্রহণের মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রান্নায় সরিষা তেলের ব্যবহার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আশ্চর্যজনকভাবে। সে সাথে সরিষার তেলের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে, সাশ্রয় হবে দেশের বৈদেশিক মুদ্রা।
‘স্বাস্থ্য সুরক্ষায় সরিষার তেল খান। দেশের উৎপাদিত তেল ব্যবহার করে আমদানি নির্ভরতা কমান।’

যারা নিজেদের জমিদার মনে করেন দয়া করে তারা কোন পেইজে অর্ডার করবেননা।নিচের পিকচারটা দেখছেন?এটা স্টেটফাস্ট কুরিয়ারের রাইডার...
06/08/2023

যারা নিজেদের জমিদার মনে করেন দয়া করে তারা কোন পেইজে অর্ডার করবেননা।
নিচের পিকচারটা দেখছেন?
এটা স্টেটফাস্ট কুরিয়ারের রাইডার আপনার মতো কারো বাসার সামনে প্রোডাক্ট নিয়ে দাড়িয়ে গেটের দিকে তাকিয়ে আছে কতক্ষণে আপনি আসবেন আর উনি প্রোডাক্টটা আপনার হাতে দিয়ে আসবে।
অথচ আপনারা কি করেন?
কতক্ষণ দাড়‌ করিয়ে রাখেন।
আপনাদের হাতের কাজ শেষ করে আস্তে ধীরে আসেন।
আবার কেউ কেউ কত খারাপ আচরণও করেন ডেলিভারিম্যানের সাথে।
একটু উনিশ বিশ হলেই ডিরেক্ট বলেন প্রোডাক্ট রিসিভ করবনা।
কেনোরে ভাই??
ওরা মানুষ না?.
নাকি আপনি টাকা দিয়ে প্রোডাক্ট নিচ্ছেন এ জন্য একটু ভালো আচরণও করতে পারেননা।

পরিশেষে একটা কথাই বলি।
কোন ডেলিভারিম্যানের সাথে খারাপ আচরণ করবেননা কেউ।
সম্মান করতে না পারলেও অসম্মান করবেননা।
পারলে ১০/২০৳ হাদিয়া দিবেন কত টাকা তো কত জায়গায় যায়।

পিক কালেক্টেড

Address

Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Hamd-হামদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamd-হামদ:

Share