11/01/2026
আমাদের এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা এলাকার কিছু তরুণ একসাথে গড়ে তুলেছি একটি সামাজিক সংগঠন—
“প্রতাপপুর হেল্পিং সোসাইটি”।
এই সংগঠনের মূল লক্ষ্য হলো—
এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো
শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধি
তরুণদের একত্রিত করে উন্নয়নমূলক ও মানবিক কাজে যুক্ত করা
বিপদ-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া
আমরা বিশ্বাস করি, একতা ও সহযোগিতার মাধ্যমেই একটি এলাকা এগিয়ে যেতে পারে। সেই বিশ্বাস থেকেই আমাদের এই পথচলা।
এলাকার সকল শুভানুধ্যায়ী ভাই-বোনদের সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।
আসুন, সবাই মিলে প্রতাপপুরকে আরও সুন্দর ও মানবিক একটি এলাকা হিসেবে গড়ে তুলি।
প্রতাপপুর হেল্পিং সোসাইটি
মানবতার পাশে, উন্নয়নের পথে