Cricket sports

Cricket sports Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cricket sports, Grocers, Rangpur bivag, Dhaka.

05/09/2023

লাইভ EN
রাজনীতি দেশজুড়ে আন্তর্জাতিক খেলা বিনোদন লাইফস্টাইল টিভি নিউজ টক শো নাটক
মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২১ ভাদ্র ১৪৩০
rtv
প্রচ্ছদ
খেলা
শ্রীলঙ্কাকে যে ব্যবধানে হারালে সুপার ফোরে যাবে আফগানরা
স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৬ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৪

Nagad
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত
Bengal
শ্রীলঙ্কার কাছে ৬৬ বল ও ৫ উইকেটের ব্যবধানে হারায় খাদের কিনারায় ছিল বাংলাদেশ। তবে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে চলমান এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে টাইগাররা। আনুষ্ঠানিকভাবে না হলেও কাগজ-কলমের হিসেবে সুপার ফোরে পা দিয়ে রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জেতায় এই ম্যাচ জিতলেই সুপার ফোর নিশ্চিত করবে লঙ্কানরা। তবে সুপার ফোর নিশ্চিতে আফগানদের করতে হবে অতিমানবীয় কিছু।

আরও পড়ুন: রিয়াদ ভক্তদের সুখবর দিলেন বিসিবি সভাপতি
এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই দুই দলের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে কে যাচ্ছে সুপার ফোরে। লাহোরের ব্যাটিংবান্ধব পিচে আফগানদের প্রথমত জিততে হবে এবং সেটি হতে হবে অনেক বড় ব্যবধানে। ফলে অনেকের মনেই প্রশ্ন জাগছে, লঙ্কানদের বিপক্ষে রশিদ খানদের ঠিক কত বড় জয় দরকার?

আফগানরা যদি প্রথমে ব্যাট করেন, তাহলে অবশ্যই ২৭৫ বা তার বেশি রান করতে হবে। এরপর লক্ষ্য তাড়ায় লঙ্কানদের অন্তত ৬৮ রান পেছনে অলআউট করতে হবে। অর্থাৎ যদি প্রথমে তারা ২৭৫ রান করেন, তাহলে দাসুন শানাকাদের ২০৭ রানের আগেই থামাতে হবে।

Ruchi
আরও পড়ুন: গম্ভীরের বাছাইকৃত ভারতের বিশ্বকাপ দলে চমকের ছড়াছড়ি
আর প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করলে আফগানদের জন্য সমীকরণটা আরেকটু জটিল হবে। লঙ্কানরা ব্যাটিংয়ে যা সংগ্রহ করবে তা অন্তত পনের ওভার থাকতে অর্থাৎ ৩৫ ওভার বা তার আগেই পেরোতে হবে আফগানদের। সেক্ষেত্রে ২ পয়েন্ট সংগ্রহ করা শ্রীলঙ্কাকে পেছনে ফেলতে পারবে আফগানিস্তান।

বাংলাদেশ বড় ব্যবধানে জয় পাওয়ায় গ্রুপের অন্য দুই দলের শঙ্কা, বাদ পড়তে হবে দুই দলের যে কাউকে! রান রেটের জটিল প্রশ্নের উত্তর মেলাতে পারলে বাংলাদেশের সঙ্গী হবে আফগানিস্তান, সেটা না হলে শ্রীলঙ্কা। এজন্য ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে

ভারত vs নেপালের সরাসরি খেলা দেখতে পেজটি ফলো দেবেন
04/09/2023

ভারত vs নেপালের সরাসরি খেলা দেখতে পেজটি ফলো দেবেন

03/09/2023

ক্রিকেট ভক্তদের ভালোবাসার একটা নাম মাহমুদউল্লাহ

03/09/2023

আফগানকে উড়ে দিয়ে সুপার ফোরে
বাংলাদেশ,, আলহামদুলিল্লাহ,,

Address

Rangpur Bivag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cricket sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category