27/08/2026
গতকাল একজন শুভাকাঙ্ক্ষী মেসেজ দিলেন "আপনার খেজুর দিছি জর্দাতে"।
আমিও কথার এক পর্যায়ে বললাম " স্যাম্পল পাঠান আমার মতো অভুক্তদের জন্য"।
উনিও পাঠালেন, আমরা খেলাম। ভিন্ন এক স্বাদের স্বাক্ষী হলাম।
আমাদের বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে ডেজার্ট হিসেবে জর্দা এখন এক অবিচ্ছেদ্য অংশ। এই জর্দায় মালটা কিংবা কমলার রস, কিশমিস, মোরব্বার সাথে আংগুর আনার, ছোট ছোট মিস্টি দেয়ার প্রচলন শুরু হয়েছে অনেক দিন যাবৎই। কালকে ছোট ছোট টুকরো করা খেজুর দিয়েও খেয়ে দেখলাম।
আপনারা আপনাদের আয়োজন করা বিয়ে শাদীর অনুষ্ঠানগুলোতে বাবুর্চীকে বলতে পারেন যে জর্দাতে খেজুর এড করতে। খেজুরের মিস্টতা, আংগুর, আনারের টক-মিস্টি স্বাদ দারুন ব্যালেন্স করে।
প্রয়োজনে কোন খেজুর দিবেন সেটার পরামর্শের জন্য নক দিয়েন।
আর খেজুর লাগলেও নক দিয়েন 😁।
উল্লেখ্য কালকের জর্দায় সুগাই খেজুর ছিলো।