14/08/2024
বন্ধু ছাড়া কি আর জীবন চলে? আর সব সম্পর্কের মতো বন্ধুত্বেও আছে উত্থান-পতন। কখনো গলায়-গলায় বন্ধুত্ব, কখনো আবার যোগাযোগের অভাবে সম্পর্কের তার আলগা হয়ে যায়। মাঝেমধ্যে সম্পর্ক হয়ে পড়ে শীতল। ভালো-মন্দ মিলিয়েই বন্ধুত্ব। কখনো কখনো ছোট্ট একটি কারণে ভেঙে যেতে পারে বহু বছরের সম্পর্ক। আস্তে আস্তে তৈরি হওয়া দূরত্ব থেকে কখন যে বন্ধুত্বের সম্পর্কে ছন্দপতন ঘটে, অনেকেই তা বুঝতে পারেন না। মতের অমিল, কথা-কাটাকাটি, দূরত্ব থেকে বন্ধুত্বের সম্পর্কে অগোচরেই পড়ে যায় ‘দাঁড়ি’। এমন আষাঢ়ের এক মন খারাপের দিনে হুট করেই হয়তো পুরোনো বন্ধুর কথা মনে পড়ে, মনটা হু হু করে। বন্ধুহীন জীবনের কথা ভেবে ফাঁকা ফাঁকা লাগে। মেসেজ করতে গিয়েও তাই অনেক সময়ই চাপতে হয় ব্যাক স্পেস। ফোন করতে গিয়েও অনেক সংশয়, ‘কী মনে করবে’—এমনটা মনে করে নিজেকে থামান। তবে একবার সম্পর্কে টান পড়েছে বলেই যে আর নতুন করে জোড়া লাগবে না, তেমন কিন্তু নয়। বাকি সম্পর্কের মতো ভাঙা বন্ধুত্বও ঝালিয়ে নেওয়া, জোড়া দেওয়া সম্ভব।
বন্ধুত্ব জোড়া লাগানোর উদ্যোগটা না হয় আপনি–ই নিলেন!
🔘বন্ধুত্ব জোড়া লাগানোর আগে
বন্ধুত্ব জোড়া লাগানোর আগে এটা জানা জরুরি, এই বন্ধুত্ব জোড়া দেওয়াটা কি আপনার জন্য খুব প্রয়োজন? নিজের কাছে নিজেই এই উত্তর খুঁজুন। আপনি কি নিজের ভালো কিংবা খারাপ সময়ে তার অভাব বোধ করছেন? যে কারণে বন্ধুত্ব ভেঙে গিয়েছিল, সেটি ভুলে কি নতুন করে শুরু করা সম্ভব? প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তবেই সব ভুলে নতুন করে শুরু করুন।
🔘শুরুটা হোক আপনার থেকেই
নিজের মনে যেহেতু বন্ধুর অভাব বোধ করছেন, সেহেতু নতুন করে সম্পর্কের সূচনাটাও আপনিই করুন। পুরোনো বন্ধুত্বের রেশ ধরে নতুন করে কথা বলা শুরু করুন। শুরুটা হতে পারে ছোট্ট একটা টেক্সট কিংবা কল দিয়ে। পুরোনো বন্ধুত্বের স্মৃতিগুলোকেই ঝালাই করুন। ভালো সময়গুলোর ওপর জোর দিন। বাসায় ডাকুন বা কফিশপে দেখা করুন। মন খুলে কথা বলুন। পুরোনো বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন।
🔘অনলাইনের সম্পর্কও গুরুত্বপূর্ণ
বন্ধুর অনলাইন কার্যক্রমের সঙ্গী হন। বন্ধুর ছবিতে এঁকে দিন ভালোবাসা চিহ্ন। মন্তব্য করুন। রিলস বা ভিডিও শেয়ার করুন বন্ধুকে। ইমোজি পাঠাতে পারেন। যে গান আপনার শুনতে ভালো লাগল, ভিডিওটা ভালো লাগল, পাঠিয়ে রাখুন। সংশ্লিষ্ট পোস্টের নিচে বন্ধুকে ‘মেনশন’ করুন। এমন ছোট ছোট উদ্যোগ থেকেও নতুন করে শুরু হতে পারে বন্ধুত্ব।
🔘‘সরি’ বলতে বাধা কোথায়
কিছ