16/05/2026
প্রতিদিনই সানস্ক্রিন লাগাচ্ছেন, তারপরও রোদে বের হলে মুখ কালো হয়ে যায়?😔
স্কিনে ট্যান পড়ে?☹️
সমস্যা সানস্ক্রিনে না। সমস্যা আপনার অ্যাপ্লাই করার প্রোসেসে।
সানস্ক্রিন Mistake যেগুলো অলমোস্ট সবাই করে।
ধরুন বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন দিয়ে বের হলেন। কিছুক্ষণ পর মুখে হাত দিলে মনে হয় তেলের খনি 🫠অথবা বিকেলে আয়নায় দেখতে পেলেন— ফেইস দুই শেড কালো হয়ে গেছে।
এটা একটা কমন প্রবলেম, তাইনা? আমার সাথেও এটা হতো আগে।
আসলে সানস্ক্রিন লাগানো মানে শুধু টিউব থেকে বের করে মুখে ঘষলেই হয় না। এখানে কিছু বড় ভুল হয় — যেগুলো আপনার পুরো স্কিনকেয়ার রুটিন বরবাদ করে দেয়।
** পরিমাণ কম লাগানো: ফেইসে কার্যকর সুরক্ষার জন্য দরকার ১/৪ চা চামচ সানস্ক্রিন — শুধু মুখের জন্য। আপনি কি এতটুকু লাগান ? Be honest 😁
** বের হওয়ার আগে মুহূর্তে লাগানো: সানস্ক্রিন লাগিয়ে সঙ্গে সঙ্গে রোদে বের হলে — কোনো কাজ হয় না।
Chemical sunscreen কাজ শুরু করতে সময় লাগে । বের হওয়ার ১৫-২৫ মিনিট আগে লাগানো উচিত।
** রিঅ্যাপ্লাই না করা: একবার সকালে লাগালে — ব্যস, সারাদিন?🙄
না! সানস্ক্রিনের প্রোটেকশন প্রতি ২ ঘণ্টায় একবার শেষ হয়ে যায়। আপনি যদি সরাসরি রোদে থাকেন, রিঅ্যাপ্লাই না করলে রোদে স্কিন ড্যামেজ হয়ে যায়।
** ঘাড় আর কান ভুলে যাওয়া: শুধু মুখে দিলেই হবে না। কান, গলা এমনকি বাইরে যাওয়ার আগে হাতেও সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
** ভুল সানস্ক্রিন টাইপ বেছে নেওয়া: Oily skin হলে heavy cream sunscreen মুখে পিম্পল তৈরি করে।
Dry skin হলে alcohol-based sunscreen স্কীন আরো ড্রাই করে ফেলে।
স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন বেছে না নিলে — সানস্ক্রিন হেল্প না করে বরং হার্ম করে।
ডার্মাটোলজিস্ট-দের বাংলাদেশের মতো উষ্ণ আবহাওয়ায় SPF 30 এর বেশি এমন সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কিন্তু শুধু SPF সংখ্যা দেখলেই হবে না।
SPF শুধু UVB ray থেকে বাঁচায়। UVA ray থেকে বাঁচতে দরকার "Broad Spectrum" লেখা সানস্ক্রিন। বেশিরভাগ সস্তা সানস্ক্রিনে এটা থাকে না।
UVA ray হলো সেটা যেটা তোমার স্কীনে বয়সের দাগ ফেলে, স্কিন ডার্ক করে, কোলাজেন ভেঙে দেয়।
আপনি SPF 50 লাগালেন কিন্তু Broad Spectrum না থাকলে হাফ প্রোটেকশন পাবেন।
🍀 এখন থেকে এই নিয়মগুলো মেনে চলুন 👇
* মুখে কমপক্ষে ১/৪ চা চামচ সানস্ক্রিন — মানে ২ আঙুলের ভরা পরিমাণ।
* বের হওয়ার ২০ মিনিট আগে লাগাও।
* প্রতি ২ ঘণ্টায় রিঅ্যাপ্লাই।
* মুখ + ঘাড় + কান + হাত — সব জায়গায় লাগানো।
* Oily skin? Water-based বা gel sunscreen নাও। Dry skin? Moisturizing sunscreen নাও। Sensitive skin? Mineral sunscreen (Zinc Oxide)
আরেকটা বিষয় 👇
ঘরের ভেতরে থাকলেও সানস্ক্রিন দরকার। 😱
কারণ? জানালার কাঁচ UVA ray ঠেকাতে পারে না।
হয়তো সারাদিন জানালার পাশে বসে কাজ করছেন এতে আপনার স্কিন ধীরে ধীরে ড্যামেজ হচ্ছে।
So বাসায় থাকলেও সানস্ক্রিন লাগাতে ভুলবেন না 🥰
Mirin Mart By HUr Mirin Mart By Hur Mirin Makeover Salon fans