বইওয়ালা-boiwala

বইওয়ালা-boiwala বই পড়তে ভালোবাসি, বইয়ের জগতে থাকতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকে বই বিক্রির জগতে পা রাখা।

অর্ডার করতে মেসেজ করুন আমাদেরকে,আমরা সুলভ মূল্যে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য দায়বদ্ধ থাকব ইনশাআল্লাহ।
11/11/2024

অর্ডার করতে মেসেজ করুন আমাদেরকে,আমরা সুলভ মূল্যে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য দায়বদ্ধ থাকব ইনশাআল্লাহ।

Manhal Publication এর যাত্রা শোভনীয় হোক, আমরা বইটির পাঠকপ্রিয়তা কামনা করার সাথে সাথে প্রকাশনী উত্তরোত্তর উন্নতিও কামনা...
07/11/2024

Manhal Publication এর যাত্রা শোভনীয় হোক, আমরা বইটির পাঠকপ্রিয়তা কামনা করার সাথে সাথে প্রকাশনী উত্তরোত্তর উন্নতিও কামনা করছি।
বইটি নিতে নক করুন আমাদের পেজে।

📣 প্রি-অর্ডার! 📣 প্রি-অর্ডার! 📕 বই: কিতাবুল মাগাজি  (২ খণ্ডে)✒ লেখক: মাওলানা আহমাদ রিফআত📑পৃষ্ঠাসংখ্যা: ১০৫০+💰মুদ্রিত মূল...
18/08/2024

📣 প্রি-অর্ডার! 📣 প্রি-অর্ডার!

📕 বই: কিতাবুল মাগাজি (২ খণ্ডে)

✒ লেখক: মাওলানা আহমাদ রিফআত

📑পৃষ্ঠাসংখ্যা: ১০৫০+

💰মুদ্রিত মূল্য: ১৯৫০ ৳

🔥 ৫৮% নিশ্চিত ছাড়!

🎀 স্পেশাল নোটবুক ও বুকমার্ক উপহার!


🏵 জিহাদের বিধান মূলত উম্মাহর সম্মান শ্রেষ্ঠত্ব ও স্থায়িত্বের প্রতীক। এটি চিরন্তন ও অলঙ্ঘনীয় বিধান। ফলে নির্দ্বিধায় বলা যায়, যখনই উম্মাহ জিহাদকে ভুলে যাবে, তখনই গড়াগড়ি খাবে পতনের খাদে। হবে লাঞ্ছিত, অত্যাচারিত কিংবা কুফুরি শক্তির সেবাদাস। অস্তিত্ব হারিয়ে ফেলাও অসম্ভব নয়। উম্মাহকে তলোয়ার লেখে কলম হাতে নিয়ে যদি সভ্যতা-সংস্কৃতির পাহাড় চূড়ায় বসে পা দুলাতেও দেখা যায়, তারপরও মুছে যেতে পারে মানচিত্র থেকে। নামাজ, রোজা, হজ ও জাকাত সবকিছু যদি ঠিকঠাক করেও যায় কিন্তু ছেড়ে দেয় জিহাদ, তাহলে অধঃপতিত হতে সময় লাগবে না। উম্মাহর ইতিহাসে রয়েছে এর অসংখ্য উদাহরণ। জ্ঞান-বিজ্ঞানের উন্নতি বাঁচাতে পারেনি স্পেনের মুসলমানদের। ইসাবেলা ও ফার্দিনান্দীয় ঝড় তাদের মুছে ফেলেছে আইবেরীয় উপদ্বীপ থেকে। ধর্মীয় বিধান নিয়ে বিতর্ক বাঁচাতে পারেনি বাগদাদকে চেঙ্গিজি সয়লাব থেকে। বর্তমান সময়ে উম্মাহর করুণ পরিণতিও মূলত জিহাদ ভুলে থাকার কারণে। আর আফগানদের আজকের সম্মান ও মর্যাদা এই বিধানকে মর্যাদা দেওয়ার কারণে। মাগাজিন নববী বা নবীজির যুদ্ধ-ইতিহাসে রয়েছে উম্মাহর অস্তিত্বের প্রতিশেধক। বইটি পড়তে হবে আদ্যোপান্ত, অভিনিবেশ সহকারে। কারণ, নবীজির প্রতিটি যুদ্ধে রয়েছে সর্বকালের উম্মাহর সার্বিক সমস্যার দীপ্ত পথনির্দেশনা। বইটি হোক এই চেতনাহীন উম্মাহর চেতনা ও ইমান জাগানোর খোরাক।


📙 শর্ট পিডিএফ পড়ুন : https://drive.google.com/drive/folders/1HPCUADEsEBG74JrymXYOHDotoLFdkvhe


✅ ৫৮% নিশ্চিত মূল্য ছাড় ও নোটবুক আর বুকমার্ক উপহারসহ প্রি-অর্ডার করতে
ইনবক্সে করুন।

সুন্দর সংগ্রহ।
22/12/2023

সুন্দর সংগ্রহ।

(১)এখন পর্যন্ত হজরত মাওলানা মুহাম্মাদ কাসেম নানুতবি রহ.-এর জীবনচরিত নিয়ে যেসব গ্রন্থ প্রকাশ পেয়েছে এবং যেগুলো সাধারণত ...
19/12/2023

(১)
এখন পর্যন্ত হজরত মাওলানা মুহাম্মাদ কাসেম নানুতবি রহ.-এর জীবনচরিত নিয়ে যেসব গ্রন্থ প্রকাশ পেয়েছে এবং যেগুলো সাধারণত বাজারে বিদ্যমান, এর মধ্যে হজরত মাওলানা ইয়াকুব নানুতবির লিখিত ছোট্ট একটি পুস্তিকা—'হালাতে তায়্যিব মাওলানা মুহাম্মাদ কাসেম'-ও একটি। এটি হালাতে হজরত মাওলানা মুহাম্মাদ কাসেম অথবা তাজকিরায়ে মাওলানা মুহাম্মাদ কাসেম নানুতবি নামে বারবার প্রকাশ পেয়েছে। এটিই মাওলানাকে নিয়ে লিখিত সবচেয়ে প্রাচীন জীবনী বা স্মারক।

সংক্ষিপ্ত এই পুস্তিকাটি নিয়মতান্ত্রিক কোনো জীবনী বা তাজকিরা না হলেও এর মধ্যে দুষ্প্রাপ্য তথ্যাবলি ও বৈশিষ্ট্য মাওলানা ইয়াকুব-পরবর্তী সব রচনা থেকে এর মূল্য অনেক ভারী। বলতে গেলে, মাওলানাকে নিয়ে যেসকল কিতাব লেখা হয়েছে, সম্ভবত সেগুলোর মধ্যে তার ছাত্র, ভক্ত-অনুরক্তদের লেখা জীবনী এত বেশি মর্যাদা পায়নি, যেটুকু মর্যাদা এই ছোট্ট পুস্তিকা পেয়েছে।

বই পরিচিত :
বই : মাওলানা মুহাম্মাদ কাসেম নানুতবি রহ. জীবন ও কর্ম
মূল : মাওলানা মুহাম্মাদ ইয়াকুব নানুতবি রহ.
অনুবাদ : আবদুর রশীদ তারাপাশী
সম্পাদনা : মুতিউল মুরসালিন
পৃষ্ঠা সংখ্যা : ৯৬
মুদ্রিত মূল্য : ১৮০/-

(২)
ইসলামের একমাত্র উদ্দেশ্য ছিল গোটা দুনিয়াকে এক কাতারে নিয়ে আসা। আল্লাহ তায়ালার রাজত্বে রাজা-প্রজা, আমির-ফকির, উঁচু-নিচু, জ্ঞানী-মূর্খ আর নারী-পুরুষ যেহেতু সমান, এজন্য রাসুলগণ তাদের শিক্ষা ও ঐশী নীতিমালার আলোকে গোটা দুনিয়াকে সাম্যের বাণী শুনিয়েছেন। এর মাধ্যমে পরিবর্তন হয়েছিল ধর্ম, সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতির গোটা দৃশ্যপট। এ সবে প্রাণ সঞ্চারিত হয়েছিল নব উদ্যমে। মিসর, ব্যবিলন, গ্রিক বা আর্য সভ্যতাগুলোতে যতটুকুই উৎকর্ষ সাধন হয়েছে, তার পুরোটাই ছিল সমাজের পুরুষশ্রেণির কল্যাণে। সেখানে নারীদের সবিশেষ কোনো অংশগ্রহণ ছিল না। কিন্তু ইসলাম নারী-পুরুষ উভয়কেই সমানভাবে মূল্যায়ন করে। ফলে পুরুষ সাহাবিদের পাশাপাশি নারী সাহাবিদের অবদান ইসলামি সভ্যতার উৎকর্ষে এক নতুন মাত্রা যোগ করে। উম্মাহর শ্রেষ্ঠ সেই মহীয়সীদের জীবনাদর্শ নিয়ে রচিত হয়েছে—নারী সাহাবিদের জীবনাদর্শ।

বই পরিচিতি :
বই : নারী সাহাবিদের জীবনাদর্শ
মূল : মাওলানা আবদুস সালাম নদভি রহ. ও সাইয়েদ সুলাইমান নদভি রহ.
অনুবাদ : মঈনুদ্দীন তাওহীদ
সম্পাদনা : যুবাঈর আহমাদ
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
মুদ্রিত মূল্য : ২৮০/-

(৩)
'মুসলিম নারী' বইটি মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহ.-এর নারীবিষয়ক চমৎকার চারটি বয়ান সংকলন। ইসলামে নারীর মর্যাদা, আদর্শ মুসলিম রমণী, পর্দা নারীর ভূষণ এবং নারীর সাজসজ্জা ও ইসলাম—গুরুত্বপূর্ণ এ চারটি বিষয় নিয়ে বইটি সাজানো হয়েছে। লেখক বিভিন্ন দলিল-দস্তাবেজ থেকে বইয়ে ইসলামে নারীর মহৎ মর্যাদা, আদর্শ মুসলিম রমণীর গুণাবলি, ইতিহাসের আলোকে মহীয়সী মুসলিম নারীদের জীবন উল্লেখ করেছেন।

মহীয়সী নারী হতে হলে পর্দার বিষয়টিও খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে সবচেয়ে অবহেলিত এ বিষয়টি লেখক খুব দরদ নিয়ে অধ্যায়টি বিন্যাস করেছেন। পর্দার হুকুম আসা মানে এ নয়, নারীর সাজসজ্জায় ইসলাম বাধা দিয়েছে। ইসলাম নারী-পুরুষ উভয়কে সাজসজ্জা ও সৌন্দর্য গ্রহণের অনুমতি দিয়েছে। শুধু অনুমতিই দেয়নি; বরং আদেশও করেছে। কিন্তু এর জন্য ইসলামের কিছু নিয়ম-নীতি রয়েছে। উপমা ও বাস্তবতার নিরীখে লেখক এ বিষয়টিও আকর্ষণীয় করে বইতে ফুটিয়ে তুলেছেন।

বইটি পড়ার দ্বারা একজন মুসলিম নারীর তার আদর্শগত বিষয়ে আরও সচেতন ও সংশোধন হবে ইনশাআল্লাহ।

বই পরিচিত :
বই : মুসলিম নারী
মূল : মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহ.
অনুবাদ : আবু শিফা কুদ্দুস ও মুহাম্মাদ নূরুযযামান
সম্পাদনা : আহসান ইলিয়াস
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
মুদ্রিত মূল্য : ২৪০

বইওয়ালা-boiwala এর আজকের অর্ডার। বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে ইসলামিক সব বই কিনুন আমাদের থেকে। আস্থার প্রতিদান দিতে আ...
12/12/2023

বইওয়ালা-boiwala এর আজকের অর্ডার।
বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে ইসলামিক সব বই কিনুন আমাদের থেকে। আস্থার প্রতিদান দিতে আমরা কার্পণ্য করব না ইনশাআল্লাহ।

সময়ের অন্যতম সেরা আলেম ও রাজনীতিবিদ ছিলেন মাওলানা জিয়াউর রহমান ফারুকী। আপনি জেনে অবাক হবেন, এ বইটি লেখার আনুমানিক তিন ঘণ...
10/12/2023

সময়ের অন্যতম সেরা আলেম ও রাজনীতিবিদ ছিলেন মাওলানা জিয়াউর রহমান ফারুকী। আপনি জেনে অবাক হবেন, এ বইটি লেখার আনুমানিক তিন ঘণ্টা পর তিনি শাহাদাতবরণ করেন। এই মহান ব্যক্তির জীবন ও সিপাহে সাহাবাবিষয়ক জানতে পড়ুন, ইমরান রাইহান অনূদিত 'জেল থেকে জেলে'।
অর্ডার করুন বইওয়ালা-boiwala থেকে।

আলহামদুলিল্লাহ, মাআরিফে সুলতান এখন প্রস্তুত।তবে পাঠকের হাতে পৌঁছাতে আরেকটু সময় লাগবে।এখনো যারা প্রি-অর্ডার করেননি, দ্রুত...
07/12/2023

আলহামদুলিল্লাহ, মাআরিফে সুলতান এখন প্রস্তুত।
তবে পাঠকের হাতে পৌঁছাতে আরেকটু সময় লাগবে।
এখনো যারা প্রি-অর্ডার করেননি, দ্রুত অর্ডার করুন।

প্রি-অর্ডার মূল্য : ৫৪০ টাকা

সিয়ারুস সাহাবার বৈশিষ্ট্যসমূহ :১. বাংলা ভাষায় সর্ববৃহৎ সাহাবি, তাবেয়ি, তাবে-তাবেয়ি জীবনীগ্রন্থ।২. ২৮০টিরও অধিক প্রাচীন ক...
30/11/2023

সিয়ারুস সাহাবার বৈশিষ্ট্যসমূহ :

১. বাংলা ভাষায় সর্ববৃহৎ সাহাবি, তাবেয়ি, তাবে-তাবেয়ি জীবনীগ্রন্থ।

২. ২৮০টিরও অধিক প্রাচীন কিতাবের আলোকে রচিত।

৩. তাহকিক,তাখরিজ ও অনুবাদ প্রকাশের ক্ষেত্রে মূল প্রকাশনা প্রতিষ্ঠান ‘দারুল মুসান্নিফিন’-এর অনুমোদন।

৪. বরেণ্য ঐতিহাসিক মাওলানা ইসমাইল রেহান হাফিঃ এর পরামর্শে গ্রন্থ-নিরীক্ষণ।

৫. দেশবরেণ্য লেখক ও গবেষকদের ভূমিকা।

৬. যোগ্য মুহাক্কিকের হাতে পুরো বইটির তাহকিক ও তাখরিজ।

৭. পাঁচজন বিচক্ষণ আলেমের হাতে পুরো বইটির শরয়ি নিরীক্ষণ।

৮. অনির্ভরযোগ্য, স্পর্শকাতর, ধোঁয়াশাপূর্ণ তথ্য ক্ষেত্রবিশেষ পরিমার্জন ও টীকা সংযোজন।

অফার মূল্যে সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন।

দীর্ঘ সময়কাল ধরে রাজত্ব করা আব্বাসি খিলাফাহর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কলম ধরেছেন তরুণ আলেম ইমরান রাইহা...
27/11/2023

দীর্ঘ সময়কাল ধরে রাজত্ব করা আব্বাসি খিলাফাহর রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে কলম ধরেছেন তরুণ আলেম ইমরান রাইহান৷ ইতিহাসের জটিল আলাপ ও গভীর বিশ্লেষণ এড়িয়ে সাধারণ পাঠকের সামনে সহজ করে ইতিহাসের সামগ্রিক চিত্র তুলে ধরার প্রয়াস চালিয়েছেন লেখক৷ সরল উপস্থাপনা, সহজ বর্ণনা ও শৈল্পিক আঙ্গিকের এই ইতিহাসের বইয়ে পাঠক পাবেন মুগ্ধতার আবেশ, পাশাপাশি অবগত হতে পারবেন নির্ভেজাল ইতিহাসের এক চাঞ্চল্যকর অধ্যায় সম্পর্কে৷

বই: আব্বাসি খিলাফাহ
ধরন: ইতিহাস
লেখক: ইমরান রাইহান
প্রচ্ছদ: শাহ ইফতেখার তারিখ
প্রকাশক: ইত্তিহাদ
পৃষ্ঠা: ৪৫৬
বাঁধাই: হার্ডকভার ডায়েরি বাঁধাই
কাগজ: অফহোয়াইট
মুদ্রিত মূল্য: ৮০০/-
৫০% ছাড় মূল্য : ৪০০/-

#ডেলিভারি চার্জ একদম ফ্রি!

বইয়ের শর্ট পিডিএফ লিংক: https://rb.gy/7deerc

সময়ের অন্যতম সেরা আলেম ও রাজনীতিবিদ ছিলেন মাওলানা জিয়াউর রহমান ফারুকী। আপনি জেনে অবাক হবেন, এ বইটি লেখার আনুমানিক তিন ঘণ...
27/11/2023

সময়ের অন্যতম সেরা আলেম ও রাজনীতিবিদ ছিলেন মাওলানা জিয়াউর রহমান ফারুকী। আপনি জেনে অবাক হবেন, এ বইটি লেখার আনুমানিক তিন ঘণ্টা পর তিনি শাহাদাতবরণ করেন। এই মহান ব্যক্তির জীবন ও সিপাহে সাহাবাবিষয়ক জানতে পড়ুন, ইমরান রাইহান অনূদিত 'জেল থেকে জেলে'।

খিলাফতে রাশিদাদের পরের খিলাফতই ছিল বনু উমাইয়ার খিলাফত। নবিজির বর্ণিত খায়রুল কুরুন তথা সর্বোত্তম সময়ব্যাপী ছিল এর ব্যা...
20/11/2023

খিলাফতে রাশিদাদের পরের খিলাফতই ছিল বনু উমাইয়ার খিলাফত। নবিজির বর্ণিত খায়রুল কুরুন তথা সর্বোত্তম সময়ব্যাপী ছিল এর ব্যাপ্তি। খিলাফতে রাশিদার সেই সৌন্দর্য তাতে ছিল পুরোপুরো বিদ্যমান। এই খিলাফত ইসলামের বিজয়াভিযানে রেখেছিল যে ভূমিকা, জগৎ-ইতিহাসে তার কোনো উপমা ছিল না। পামিরের ছাদ থেকে নিয়ে স্পেনের সবুজ উপত্যকা পর্যন্ত এবং হিন্দুস্থান থেকে প্রায় সাইবেরিয়া পর্যন্ত ইসলামের বিস্তৃতি ঘটেছিল এ সালতানাতেরই মহান খলিফাদের কল্যাণে। বিশ্বখ্যাত ইতিহাসবিদ ও গবেষক ড. আালি মুহাম্মাদ সাল্লাবির কলমে জীবন্ত হয়ে ওঠা সেই সেই উমাইয়া খিলাফতের অমর ইতিহাস পড়ুন কালান্তর প্রকাশনীর সৌজন্যে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইওয়ালা-boiwala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category