29/03/2024
তরমুজ কিনতে গিয়েছিলাম আজ স্কুল জীবনের এক বন্ধুকে নিয়ে। প্রথমে গেলাম আড়ৎ দারের কাছে । বললাম যে বড় সাইজের ৪ টি নিবো , তরমুজ গুলোর আনুমানিক ওজন ৮-১০ কেজি করে হবে একেকটা । দোকানী দাম চাইলো ৪ টা ২৪০০ টাকা । আমি বললাম কম হয় না ? আচ্ছা প্রতি পিস ২০ টাকা কম দেন । আমি বললাম ৩০০ টাকা করে হবে ? পিছন থেকে আমার বন্ধু বললো দাম বেশি বলে ফেলেছি । এই দামে ও আড়ৎদার দেয় নাই । পরে গেলাম খুচরা বিক্রেতার কাছে, সেখানে তরমুজ গুলো ৫-৬ কেজি সাইজের। দাম জানতে চাইলে বললো ৩৫০ টাকা করে পিস । পিছন থেকে বন্ধু বললো ৩০০ করে বলে দেখ দেয় কিনা !