23/02/2025
যারা মানুুষকে মোটিভেট করে তারাও কোনো একটা সময় হতাশাগ্রস্ত হয়ে পরে!
ঝড় থেমে গেলেই পুবের আকাশে রঙধনুর দেখা মিলবে বলে মানুষকে রঙিন স্বপ্ন দেখানো লোকটারও স্বপ্নভঙ্গ হয়!স্বপ্নভঙ্গের যন্ত্রণায় সেও কাতড়াতে থাকে,নিরবে!
সমুদ্রের প্রবল গর্জনের সামনে অঢেল পর্বত হয়ে দাড়াবার মন্ত্র যে শিখায় সেও মাঝেমাঝে সামান্য বাতাসেই আচমকা ঢলে পরে!
মানুষ আসলেই বৈচিত্র্যময়!একটার পর একটা ইটের গাঁথুনি দিয়ে জীবনকে সুবিশাল ভবনের মতো দাড় করানো মানুষটাও একদিন সামান্য আঘাতেই তাসের ঘরের মতো দুমড়ে মুচড়ে পড়ে!
~ Jannatul Ferdous Priya