08/02/2026
আসসালামু আলাইকুম
আমি এস এম ইউসুফ উদ্দিন।
১২ নং চর বিশ্বাস ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সন্তান।
আমি ৬ নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করতে আগ্রহী।
হ্যাঁ, আমার কাছে হয়তো অনেক টাকা নেই। আমি দিন আনা দিন খাওয়া একজন সাধারণ মানুষ।
কিন্তু আমার আছে সততা, সাহস এবং আপনাদের জন্য কাজ করার অদম্য ইচ্ছা।
আমি বিশ্বাস করি—ওয়ার্ডের উন্নয়ন টাকার জোরে নয়, মানুষের ভালোবাসা ও সৎ নেতৃত্বের মাধ্যমে হয়।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সমর্থন পেলে ৬ নং ওয়ার্ডকে দুর্নীতি ও অবহেলা থেকে মুক্ত করে উন্নয়নের একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই।
আমার শক্তি আপনারা।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার একমাত্র ভরসা।
আসুন, আমরা সবাই মিলে পরিবর্তনের পথে হাঁটি। 🤝
ইনশাআল্লাহ, বিজয় হবে জনগণের।
— এস এম ইউসুফ উদ্দিন
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী
৬ নং ওয়ার্ড, ১২ নং চর বিশ্বাস ইউনিয়ন