Sonjiboni Krishi সঞ্জীবনী কৃষি

Sonjiboni Krishi সঞ্জীবনী কৃষি খাবার হোক নিরাপদ

26/10/2024

শীত তো চলেই এলো। এ বছর ঝিটকায় বিখ্যাত হাজারী গুড় নিয়ে আরেকটু বেশি কাজ করবো। খুচরা ও পায়কারী ক্রেতারা যোগাযোগ করতে পারেন! আমাদের নিজ বাড়ির গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি হয়।

22/10/2024

পলিটিক্স দেখছি সর্বসাধারনের বিনোদন হয়ে উঠছে। কিন্তু কেন যে, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে মানুষের কোনো এটেনশন নেই। যেমন- বৈশ্বিক উষ্ণায়ন এবং খাদ্যাভাব। এখন যেমন sovereignty বা সার্বভৌমত্ব খুর গুরুত্বপূর্ণ। কিছুদিন পরে food sovereignty বা খাদ্য সার্বভৌমত্ব তারচেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তখন তারাই কেবল খাবে, যারা উৎপাদন করবে এবং যারা কেড়ে খেতে পারবে। কাঁচা বাজারে আগুন, সিন্ডিকেটের পাশাপাশি এটার একটা গুরুত্বপূর্ণ কারন "ভূমি সংকট"। বাংলাদেশে প্রতি বছর সাত শতাংশ করে কমে যায় কৃষিজমি। অন্যদিকে সড়ক মহাসড়কের পাশে বড়লোকের কল ফ্যাক্টরি আর প্রমোদ প্রাসাদ বা রিসোর্টে নিঃশেষ হচ্ছে কৃষি জমি। OXFAM International বলছে প্রতিদিন পঁচিশ হাজার লোক মারা যাচ্ছে খাদ্যাভাবে......

20/10/2024
মশলা বেস্ট কোয়ালিটি না হলে ভালোলাগে না আমার। অনেক অর্ডার পেন্ডিং। রোদের দেখা পাওয়া মাত্র দেরি করি নি। অপেক্ষায় রাখার জন্...
20/10/2024

মশলা বেস্ট কোয়ালিটি না হলে ভালোলাগে না আমার। অনেক অর্ডার পেন্ডিং। রোদের দেখা পাওয়া মাত্র দেরি করি নি। অপেক্ষায় রাখার জন্য আন্তরিকভাবে দুঃখিত! ভালো মসলার জন্য আবহাওয়া একটা মুখ্য বিষয়!

29/08/2024

ঘি সংরক্ষণের জন্য কাঁচের পাত্র বেছি নিন। প্লাস্টিকের পাত্রে কখনোই দীর্ঘদিন ঘি ভালো থাকে না। তাই প্লাস্টিকের পাত্রে ঘি কিনে আনলেও তা পরিষ্কার এবং শুকনো কাঁচের পাত্রে ঢেলে রাখুন। ঘি রাখা পাত্রের ঢাকনা বারবার অকারণে খুলবেন না। তাতে ঘিয়ের ঘ্রাণ কমে যায়।

Address

Flat 4M, Hal Udayan Raktakarabi. , Plot# J4, Block# J, Section# 3, Mirpur, Dhaka. ( Near Dhaka Commerce College)
Dhaka
1216

Telephone

+8801680444000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonjiboni Krishi সঞ্জীবনী কৃষি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonjiboni Krishi সঞ্জীবনী কৃষি:

Share

সঞ্জীবনী

আমাদের ড্রিম প্রজেক্ট "সঞ্জীবনী"। সঞ্জীবনী আপাতত নিরাপদ খাদ্যের বিপণন করছে, যা নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত। শুধু বিপণন নয়, নিরাপদ খাদ্য উৎপাদন সঞ্জীবনীর চূড়ান্ত লক্ষ্য। সঞ্জীবনী নিরাপদ খাবারের খামার গড়ে তুলতে চায়। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নিরাপদ খাদ্য আর সোনার হরিণ একই কথা। ভেজাল খেয়ে বেড়ে উঠছে আমাদের সন্তানেরা। এটা আমাদের কষ্ট দেয়। আমরা আমাদের সন্তানকে ভেজাল এবং বিষাক্ত খাবারের চক্র থেকে বের করে আনতে চাই। এর পাশাপাশি আমরা প্রাণ, প্রকৃতি, পরিবেশ নিয়ে কাজ করার ইচ্ছা রেখেছি সবসময়। সঞ্জীবনীর মাধ্যমে তা বাস্তবায়ন হচ্ছে। খাবার বিষমুক্ত করতে হলে কৃষকের জমি বিষমুক্ত করতে হবে। কৃষকের জমি বিষমুক্ত করা গেলে বাঁচবে প্রাণ, প্রকৃতি এবং পরিবেশ।

ছোট আকারে কাজ শুরু হয়েছে। আমরা সরাসরি মাঠে থাকার পরিকল্পনা করেছি, কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে, নিরাপদ খাবার উৎপাদনের চেয়ে বিপণন কঠিন কারন এত অনিয়মের ভীড়ে সঠিক বিপণন ব্যবস্থা গড়ে ওঠে নি। তাই বিপণন কার্যকম জরুরী। বড় বড় সভা, সেমিনারে বক্তৃতা করে কতটুকু পরিবেশ রক্ষা করা যায় জানি না। তবে মাঠে নেমে কৃষকের দশ কেজি বিষমুক্ত উৎপাদন বেচে দিতে পারলে কৃষক মাঠ বিষমুক্ত করায় আগ্রহী হয়। আর এই চেষ্টার নাম সঞ্জীবনী। সাথে থাকুন ..