নিত্য গ্রোসারি - Nitto Grocery

নিত্য গ্রোসারি - Nitto Grocery দেশীয় সকল ধরনের ঐতিহ্যবাহী পন্যের সমাহার।
এখন হাট বসবে নিত্যদিনই।

ঘন ক্ষীরে তৈরি সরিষাবাড়ীর সুস্বাদু প্যারা সন্দেশ খেয়েছেন কিশহিদুল ইসলাম নিরবশুক্রবার নভেম্বর ১০, ২০২৩প্রাচীনকাল থেকেই বা...
05/12/2023

ঘন ক্ষীরে তৈরি সরিষাবাড়ীর সুস্বাদু প্যারা সন্দেশ খেয়েছেন কি
শহিদুল ইসলাম নিরব
শুক্রবার নভেম্বর ১০, ২০২৩

প্রাচীনকাল থেকেই বাঙালির খাদ্যতালিকায় মিষ্টি ও মিষ্টি জাতীয় খাবারের গুরুত্ব অনেক বেশি। জন্মদিন, বিয়েসহ যেকোনো শুভ সংবাদে পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়স্বজনের মাঝে মিষ্টি বিতরণ বাঙালির চিরকালীন প্রথা। আর অনেক রকম মিষ্টির ভীড়ে আলাদা জায়গা করে নিয়েছে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্যারা সন্দেশ। এখন ইউরোপে যাওয়ায় সেখানকার অনেক বাংলাদেশি প্রবাসীরও প্রিয় মিষ্টি খাবার হয়ে উঠেছে এটি।

গরুর খাঁটি দুধের ঘন ক্ষীর এবং চিনির মিশ্রণে তৈরি হওয়া এই মিষ্টির স্বাদ অন্য মিষ্টির চেয়ে একটু আলাদা। শুকনো হওয়ায় দূর-দূরান্তে বহনেও বেশ সুবিধা।

ফলে অনেকের কাছে রসালো মিষ্টির চেয়ে এই মিষ্টির চাহিদা বেশি। উপজেলায় অনেক মিষ্টির দোকান থাকলেও কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডার, মধু মিষ্টান্ন ভাণ্ডার, বর্ধন মিষ্টান্ন ভাণ্ডার, সংগীতা মিষ্টান্ন ভাণ্ডারে তৈরি হওয়া প্যারা সন্দেশের নাম বেশি। স্বাদে অতুলনীয় এগুলো।

উপজেলার মিষ্টি ব্যবসায়ীরা জানান, সরিষাবাড়ীতে এসেছেন আর প্যারার স্বাদ নেননি এমন লোক পাওয়া মুশকিল। এটি এ অঞ্চলের গর্ব। বাপ-দাদার আমল থেকেই তারা এটি তৈরি করছেন। হিন্দু ধর্মালম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে দুধের ক্ষীর এবং আখের রসের মিশ্রণে এক ধরনের মিষ্টান্ন তৈরি হতো। সেই থেকে ধীরে ধীরে প্যারা সন্দেশ বা মিষ্টিতে রূপান্তর হয়। এটি তৈরিতে পরিশ্রম বেশি হলেও ব্যাপক চাহিদা থাকায় উপজেলার প্রত্যেকটি মিষ্টির দোকানে এটি পাওয়া যায়। যারা এর ভক্ত, তারা রীতিমতো ফরমায়েশ দিয়ে আনিয়ে নেন। বর্তমানে এই 'প্যারা সন্দেশ' যুক্তরাজ্য -ইতালিসহ বিভিন্ন দেশে যাচ্ছে।

সরিষাবাড়ীর বাসিন্দা জাকারিয়া জাহাঙ্গীর। ছাত্রাবস্থা থেকেই তিনি প্যারা সন্দেশের ব্যাপক ভক্ত। শুধু তিনি নন, তার পরিবারের সবাই এই সন্দেশ খেতে খুব পছন্দ করেন।

তিনি বলেন, 'প্যারা সন্দেশ স্বাদে-মানে ও গুণে অতুলনীয়। এটি শুকনো থাকায় দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। সম্প্রতি বগুড়ার দইকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তেমনিভাবে আমরা সরিষাবাড়ীবাসীও চাই সরিষাবাড়ীর এই ঐতিহ্যবাহী প্যারা সন্দেশকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হোক।'

বর্ধন মিষ্টান্ন ভাণ্ডারে রাসেল মিয়া নামে এক ক্রেতার দেখা মেলে। তিনি কিছু কাজে জেলা শহর থেকে সরিষাবাড়ীতে এসেছেন।

তিনি বলেন, 'সরিষাবাড়ীতে এলেই পরিবারের জন্য এই বিখ্যাত প্যারা সন্দেশ নিয়ে যাই। পরিবারের সবার খুবই প্রিয় এই সুস্বাদু খাবার। বিশেষ করে শিশুরা খুবই পছন্দ করে এই মিষ্টি।

আমরা চাই বিখ্যাত এই প্যারা সন্দেশের সুনাম সারাদেশে ছড়িয়ে পড়ুক।

উপজেলার শিমলাবাজারের কাঁলাচাদ মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী সুমন ঘোষ জানান, প্রতিদিন তার দোকানে বিভিন্ন রকম মিষ্টি তৈরি হলেও সবার চাহিদা প্যারা সন্দেশ। এটি এই অঞ্চলের ঐতিহ্য। প্রতিদিন তার দোকানে গড়ে ৮০-১০০ কেজি প্যারা মিষ্টি তৈরি হয়। নিজ উপজেলার চাহিদা মিটিয়ে ময়মনসিংহ, শেরপুর, টাঙ্গাইল ও ঢাকাসহ দেশের অনেক স্থানেই এই প্যারা সন্দেশ সরবরাহ করে থাকেন তিনি।

তিনি জানান, তার দোকানের প্যারা সন্দেশ যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইতালি, মালেশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, দুবাই প্রবাসীদের কাছেও সরবরাহ করা হয়ে থাকে। শুকনো মুড়ির পাত্রে দেড় থেকে দুই মাস সংগ্রহ করে খাওয়া যায় বিধায় বিদেশে থাকা এই অঞ্চলের মানুষের কাছে প্যারার কদর একটু বেশি।

তিনি আরও জানান, এই মিষ্টির সবটুকুর জন্যই দুধের ওপর নির্ভর করতে হয় বলে অন্যান্য মিষ্টির তুলনায় দাম একটু বেশিই হয়ে থাকে। এক কেজি ওজনের ৪০-৪৫টি প্যারা মিষ্টি হয়ে থাকে।

কারিগর চন্দন পাল ৩০ বছর ধরে তিনি প্যারা মিষ্টি তৈরির সঙ্গে জড়িত।

আরও

পুরান ঢাকার বাকরখানি ও করুণ প্রেমের গল্প

তিনি বলেন, 'বাইরে থেকে দেখে প্যারা সন্দেশ বানানো সহজ মনে হলেও ততটা সহজ নয়। দুধের ক্ষীর তৈরি করে তাতে চিনি ও ক্ষীরের মিশ্রণের একটা সঠিক অনুপাত প্রয়োজন হয়। আর এই অনুপাতের তারতম্য ঘটলে এর স্বাদ ও গুণগত মান দুটোই নষ্ট হয়ে যায়।'

কারিগর হিসেবে দেশের অনেক অঞ্চলের প্রসিদ্ধ মিষ্টির স্বাদ গ্রহণ করলেও সরিষাবাড়ীর প্যারা সন্দেশের স্বাদ দেশের অন্য অঞ্চলের মিষ্টির চেয়ে সেরা বলে মনে করেন তিনি।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আল হাদী বলেন, 'দেশের প্রত্যেক এলাকায় বিশেষ ধরনের মিষ্টি তৈরি হয়। যেমন নাটোরের কাঁচাগোল্লা, বিক্রমপুরের মিষ্টি-দই, বগুড়ার দই, কুমিল্লার রসমালাই। তেমনি জামালপুরেও মিষ্টি ক্ষেত্রে বিশেষত্ব থাকলেও প্রচার-প্রচারণার অভাবে এটি পরিচিতি পায়নি। সরিষাবাড়ী উপজেলার প্যারা সন্দেশ বেশ প্রসিদ্ধ। তবে নাটোরের, কুমিল্লা, বগুড়া, বিক্রমপুরের মতো এত জাতীয়ভাবে পরিচিতি লাভ করতে পারেনি। জামালপুর হয়ে খুব কম জেলার লোক যাতায়াত করে। এইজন্য এই সুস্বাদু মিষ্টি তেমন পরিচিতি পায়নি বলে মনে করেন তিনি।

সরিষার তৈল:১ লিটার ২৭০/-২ লিটার ৫২০/-৫ লিটার ১২৭৫/-১২.১২.২৩ ওপেনিং অর্ডার নেয়া হচ্ছে, চাইলে আপনিও বুকিং করতে পারেন।পন্য ...
01/12/2023

সরিষার তৈল:
১ লিটার ২৭০/-
২ লিটার ৫২০/-
৫ লিটার ১২৭৫/-

১২.১২.২৩ ওপেনিং অর্ডার নেয়া হচ্ছে, চাইলে আপনিও বুকিং করতে পারেন।

পন্য হাতে পাওয়ার আগে কোন ধরনের পেমেন্ট নাই,পন্য হাতে বুঝে নিয়েই পন্যের মুল্য পরিশোধ করুন।

💥অর্ডার করতে কল করুনঃ
📞📞📞
+88 01580-935323
WhatsApp : +88 01580 925323 📱📱

♻️ নিত্য গ্রোসারি - Nitto Grocery এর পণ্য ক্রয়ের পর,
যদি এর গুণগত মান নিয়ে কারো অভিযোগ থাকে, তাহলে ৩ দিনের মধ্যে জানালে পণ্য পরিবর্তন এমনকি প্রয়োজনে পণ্য ক্রয়ের মূল্য ফেরত দেয়া হয়।

প্রডাক্ট কালেক্ট: সরিষাবাড়ি, জামালপুর।

নানা গুণের সরিষার তেলইসরাত জাহানলেখক: প্রধান পুষ্টিবিদ, বিআরবি হাসপাতাল, ঢাকাস্বত্বঃ প্রথম আলোসরিষার তেল আমাদের ঐতিহ্যের...
29/11/2023

নানা গুণের সরিষার তেল

ইসরাত জাহান
লেখক: প্রধান পুষ্টিবিদ, বিআরবি হাসপাতাল, ঢাকা
স্বত্বঃ প্রথম আলো

সরিষার তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে। একসময় গ্রামবাংলার একমাত্র ভোজ্যতেল ছিল সরিষার তেল। এর ওষুধি গুণাগুণের জন্য প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে এই তেল। সরিষার তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীও। ভারতীয় উপমহাদেশে খ্রিষ্টপূর্ব ৩০০০ থেকে সরিষার ব্যবহার হয়ে আসছে। সরিষার তেল উদ্দীপক হিসেবে পরিচিত। অন্ত্রে পাচকরস উৎপাদনে সাহায্য করায় হজমপ্রক্রিয়া দ্রুত হয়। এ ছাড়া একই প্রক্রিয়ায় ক্ষুধা বৃদ্ধিতে সহায়তা করে। সর্বজনীনভাবে সরিষার তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তবে এই তেলের গুণাগুণ সম্পর্কে যাঁরা অবগত আছেন, তাঁরা নিয়মিতই ব্যবহার করে চলেছেন সরিষার তেল।সরিষাবীজ থেকে তৈরি হয় সরিষার তেল। এটি গাঢ় হলুদ বর্ণের এবং বাদামের মতো সামান্য কটু স্বাদ ও শক্তিশালী সুবাসযুক্ত তেল। ওমেগা আলফা ৩ ও ওমেগা আলফা ৬ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ উৎস হওয়ায় সরিষার তেলকে স্বাস্থ্যকর তেল বলা হয়। বিভিন্ন ভোজ্য তেলের ওপর করা একটি তুলনামূলক সমীক্ষায় দেখা যায়, সরিষার তেল ৭০ শতাংশ হৃৎপিণ্ড–সংক্রান্ত রোগের ঝুঁকি কমায়। সরিষার তেল ব্যবহারে শরীরে কোলেস্টেরলের মাত্রা হ্রাস পায়, যা হৃদ্​রোগের আশঙ্কা কমিয়ে দেয়।এ ছাড়া সরিষা তেল ঠান্ডা ও কাশি উপশমে সহায়ক প্রমাণিত হয়েছে। যখন বুকে প্রয়োগ বা তার দৃঢ় সুবাস নিশ্বাসের মাধ্যমে নেওয়া হয়, এটা শ্বাসযন্ত্রের নালির থেকে কফ অপসারণেও সাহায্য করে। শুধু খাওয়ার জন্যই নয়, সরিষার তেল চুল ও ত্বকের যত্নেও কাজে লাগে।

সরিষার তেলের উপকারিতাত্বকের তামাটে ভাব দূর করে

সরিষার তেল ত্বকের তামাটে ভাব ও দাগ দূর করে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে পারে। এ জন্য বেসন, দই, সরিষার তেল ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে মিশ্রণটি আপনার ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে তিনবার ব্যবহার করতে পারেন।

প্রাকৃতিক সানস্ক্রিন

সরিষার তেল খুব ঘন হয় এবং এতে উচ্চমাত্রার ভিটামিন ই থাকে। এই তেল ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে এবং অন্যান্য দূষিত পদার্থ থেকে ত্বককে সুরক্ষা করে। তাই এটি ত্বকের ক্যানসারও প্রতিরোধ করতে পারে। ভিটামিন ই বলিরেখা ও বয়সের ছাপ দূর করতেও সাহায্য করে। তাই সানস্ক্রিন লোশনের মতোই ব্যবহার করতে পারেন এই সরিষার তেল। তবে এই তেল যেহেতু ঘন, তাই ত্বকে লাগানোর পর ভালোভাবে ঘষে নিতে হবে, যেন অতিরিক্ত তেল লেগে না থাকে। অন্যথায় অতিরিক্ত ধুলাবালু জমা হয়ে ত্বকের ভালোর চেয়ে খারাপই হতে পারে বেশি।

চুলের বৃদ্ধিতে সহায়ক

সরিষার তেল চুলের বৃদ্ধিতে সাহায্য করে। অকালে চুল সাদা হওয়া রোধ করে ও চুল পড়া কমায়। সরিষার তেলে প্রচুর ভিটামিন ও খনিজ থাকে। বিশেষ করে উচ্চমাত্রার বিটা ক্যারোটিন থাকে এতে। বিটা ক্যারোটিন ভিটামিন-এতে রূপান্তরিত হয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এ ছাড়া এতে আয়রন, ক্যালসিয়াম, ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেশিয়াম থাকে, যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে। এ ছাড়া প্রতি রাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো হয়।

উদ্দীপক হিসেবে কাজ করে

সরিষার তেল পরিপাক, রক্ত সংবহন ও রেচনতন্ত্রের শক্তিশালী উদ্দীপক হিসেবে কাজ করে। এ ছাড়া খাওয়ার পাশাপাশি বাহ্যিকভাবে শরীরে মালিশ করলে শরীরের রক্ত সঞ্চালন এবং ঘর্মগ্রন্থি উদ্দীপিত হয় এবং শরীরের তাপমাত্রা কমে।

ক্যানসারের ঝুঁকি কমায়

সরিষার তেলে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে, যা অ্যান্টিকারসিনোজেনিক উপাদান হিসেবে পরিচিত। তাই এটি ক্যানসারজনিত টিউমারের গঠন প্রতিরোধে সাহায্য করে। এর ফাইটোনিউট্রিয়েন্ট কোলোরেক্টাল ও গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ক্যানসার থেকে সুরক্ষাও প্রদান করে।

চুল পাকা রোধ করতে

সরিষা তেলের পুষ্টি উপাদান, ভিটামিন, মিনারেল চুলের অকালপক্বতা রোধ করে থাকে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তেল মালিশ করুন চুল এবং মাথার তালুতে যা আপনার চুল পাকা রোধ করবে।

ঠোঁটফাটা রোধ করে

ঠোঁট ফাটা খুব সাধারণ একটি সমস্যা। অনেকের এই সমস্যা এত বেশি হয়ে থাকে যে লিপবাম কাজ করে না। অল্প একটু সরিষার তেল নিয়ে ঠোঁটে লাগান। এই প্রাকৃতিক ময়েশ্চারাইজার ঠোঁটফাটা রোধ করে ঠোঁট নরম কোমল করে তোলে। শুষ্ক ঠোঁটের যত্নে সরিষার তেল ভালো কাজ করে। লিপবাম বা চ্যাপস্টিক—এগুলোর পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন।

কার্ডিওভাসকুলার উপকারিতা

সরিষার তেল মনোস্যাচুরেটেড ও পলিস্যাচুরেটেড ফ্যাটে সমৃদ্ধ বলে কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। এর ফলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে।

সতর্কতা

সরিষা তেল ব্যবহারের আগে অবশ্যই নিশ্চিত হয়ে জেনে নিতে হবে যে আপনার সরিষার তেল খাঁটি কি না? নকল বা ভেজাল সরিষার তেল ব্যবহারের ফলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের স্বাস্থ্যসুরক্ষায় সরিষার তেল কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু যেকোনো সরিষার তেল কি আমাদের জন্য উপকার বয়ে আনবে? মোটেও তা নয়। দোকানের খোলা সরিষার তেলে ভেজাল মিশ্রিত থাকে, যা ব্যবহার করলে নানা রকম অসুখ–বিসুখ হওয়ার আশঙ্কা রয়েছে।

তাই খাঁটি সরিষার কেনার ক্ষেত্রে সাবধান হতে হবে।

NOTE : এইখানেই নিত্য গ্রোসারি দিচ্ছে খাঁটি সরিষার তেলের নিশ্চয়তা। আমাদের সরিষার তেল জামালপুর এর সরিষাবাড়ি থেকে সংগ্রহ করি।কৃষকের যত্নের ফসল সংগ্রহ করে, নিজস্ব তত্ত্বাবধানে সর্বোচ্চ গুনগত মান ঠিক রেখেই তেল উৎপাদন করে পৌঁছে দিচ্ছি আপনার দরজায়।

এই অঞ্চলে এতো ভালো মানের সরিষা উৎপাদন হয় যে এই উপজেলার নামই সরিষাবাড়ি, জামালপুর জেলার ঐতিহ্যবাহী এবং অন্যতম গুরুত্বপূর্ণ উপজেলা।

নিত্য আসছে...ঐতিহ্যবাহী সকল পন্য নিয়ে...নিত্য গ্রোসারি - Nitto  Grocery
29/11/2023

নিত্য আসছে...

ঐতিহ্যবাহী সকল পন্য নিয়ে...

নিত্য গ্রোসারি - Nitto Grocery

Address

Road 01, House 10, Bosila Road, Mohammadpur Bus Stand
Dhaka
1207

Telephone

+8801580935323

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিত্য গ্রোসারি - Nitto Grocery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নিত্য গ্রোসারি - Nitto Grocery:

Share