Tomij Foods

Tomij Foods পুষ্টিকর খাবার নিজে খান এবং অন্যকেও খাওয়ান।

শিশুর খাবার তালিকায় হোমমেইড পুষ্টি মিশ্রণ বেস্ট।👍
03/03/2024

শিশুর খাবার তালিকায় হোমমেইড পুষ্টি মিশ্রণ বেস্ট।👍

03/12/2023

আপনি যদি একজন শিশু সন্তানের সচেতন বাবা অথবা মা হয়ে থাকেন তবে এই ভিডিও টি আপনার জন্যই।

👉প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে যোগাযোগ করুন।

𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 : 𝟎𝟏𝟖𝟖𝟔𝟏𝟏𝟎𝟎𝟓𝟕
𝐄𝐦𝐚𝐢𝐥 : 𝐭𝐨𝐦𝐢𝐣𝐟𝐨𝐨𝐝𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

আপনি যদি একজন শিশু সন্তানের সচেতন বাবা অথবা মা হয়ে থাকেন তবে এই লেখাটি আপনার জন্যই।====================================...
25/11/2023

আপনি যদি একজন শিশু সন্তানের সচেতন বাবা অথবা মা হয়ে থাকেন তবে এই লেখাটি আপনার জন্যই।
=========================================

⭐️পুষ্টিবিদদের মতে নির্দিষ্ট পরিমাণের সুষম খাদ্যই কেবল পারে একটি শিশুর সকল ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে।

⭐️আপনার শিশুর সারাদিনের পুষ্টির চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি হোমমেড নিউট্রিশন মিক্স বা ঘরোয়াভাবে তৈরি পুষ্টি মিশ্রণ।

⭐️আমাদের এই মিশ্রণটিতে রয়েছে পাঁচ প্রকারের ডাল, চার প্রকারের বাদাম, দুই প্রকার চাল, সূর্যমুখী বীজ এবং ভুট্টা।
অর্থাৎ আমাদের এই মিশ্রণটিতে সুষম খাদ্যের সবগুলো উপাদান বিদ্যমান রয়েছে।

আমাদের এই মিশ্রণটি:-
✅আপনার শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে।
✅মাসল ডেভেলপমেন্ট বা দৈহিক শক্তি গঠনে সাহায্য করবে।
✅শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করবে, ইত্যাদি।

আমাদের এই মিশ্রণটি রান্না করা খুবই সহজ। পরিমাণ মতো পানিতে মিশ্রণটি মিশিয়ে জাল করতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করবেন, যখন আপনি মনে করবেন মিশ্রণটি খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে।
এর সাথে কিছু পরিমাণ তাল মিশ্রি এবং দুধ মেশালে মিশ্রণটির স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পাবে।

👉আমাদের এই হোমমেড নিউট্রেশন মিক্স বা অর্গানিক পদ্ধতিতে ঘরোয়া ভাবে তৈরি পুষ্টির মিশ্রণটি ৭ মাস বয়স থেকে যেকোনো বয়সী মানুষ খেতে পারবে।

👉প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে যোগাযোগ করুন।

𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 : 𝟎𝟏𝟖𝟖𝟔𝟏𝟏𝟎𝟎𝟓𝟕
𝐄𝐦𝐚𝐢𝐥 : 𝐭𝐨𝐦𝐢𝐣𝐟𝐨𝐨𝐝𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

আপনি কি জানেন?আমাদের দেশে প্রায় সকল বাবা মায়ের একটি কমন সমস্যা হচ্ছে তাদের শিশু সন্তান ঠিকমতো খেতে চায় না, কান্নাকাটি...
15/11/2023

আপনি কি জানেন?

আমাদের দেশে প্রায় সকল বাবা মায়ের একটি কমন সমস্যা হচ্ছে তাদের শিশু সন্তান ঠিকমতো খেতে চায় না, কান্নাকাটি করে, মেজাজ খিঁটখিটে থাকে, খেলাধুলায় আগ্রহী কম, ইত্যাদি।

আর আপনি যদি একজন শিশু সন্তানের বাবা অথবা মা হয়ে থাকেন তবে এই লেখাটি আপনার জন্যই।
===========================================

আমরা জানি একটি পুষ্টিকর বা সুষম খাদ্যের ছয়টি উপাদান রয়েছে যথা :-
শর্করা, আমিষ বা প্রোটিন, ভিটামিন, খনিজ লবন, ফ্যাট বা চর্বি এবং পানি।

আপনার শিশু সন্তানকে সারাদিন যে খাবারগুলো দিচ্ছেন, তাতে পুষ্টিকর খাদ্যের সবগুলো উপাদান বিদ্যমান রয়েছে কি না? তা কি কখনো লক্ষ্য করেছেন?

পুষ্টিবিদদের মতে নির্দিষ্ট পরিমাণের সুষম খাদ্যই কেবল পারে একটি শিশুর সকল ধরনের পুষ্টির চাহিদা পূরণ করতে।

⭐️আপনার শিশুর সারাদিনের পুষ্টির চাহিদা পূরণের বিষয়টি মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি হোমমেড নিউট্রিশন মিক্স বা ঘরোয়াভাবে তৈরি পুষ্টি মিশ্রণ।

আমাদের এই মিশ্রণটিতে রয়েছে পাঁচ প্রকারের ডাল, চার প্রকারের বাদাম, দুই প্রকার চাল, সূর্যমুখী বীজ এবং ভুট্টা।

ছোলা বুট, কাজুবাদাম, মসুর ডাল, আখরোট, এঙ্কর ডাল, সূর্যমুখী বীজ, খেসারি ডাল, কাঠবাদাম, ভুট্টা, চিনি গুড়াচাল, চিনাবাদাম, মুগ ডাল এবং মিনিকেট চাল। এই সবগুলো উপাদান দিয়েই আমাদের এই পুষ্টি মিশ্রনটি তৈরি করা হয়েছে।

ডাল প্রোটিন প্রধান খাদ্য। প্রোটিন ছাড়াও ডালে পর্যাপ্ত শর্করা, চর্বি ও খনিজ লবণ থাকে। এটা শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করে ও দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। এছাড়াও ডাল নানা রকম খনিজ ও পুষ্টি উপাদান সমৃদ্ধ হওয়ায় তা শরীর সুস্থ রাখতে সহায়তা করে।

বাদাম একটি মুখরোচক খাদ্য। এতে রয়েছে অনেক পুষ্টিগুণ। চিনাবাদাম, কাজুবাদাম, কাঠবাদাম, পেস্তাবাদামসহ সব ধরনের বাদামে অনেক উপাদান আছে, যা শরীরের জন্য উপকারী। এতে মজুত রয়েছে শরীরের জন্য প্রয়োজনীয় প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালশিয়াম, ভিটামিন-ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন-সি, অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যামাইনো এসিড, পটাশিয়াম এবং ওমেগা-থ্রি ফ্যাটি এসিড।

আমাদের এই মিশ্রণটি:-
✅আপনার শিশুর ব্রেইন ডেভেলপমেন্ট বা মস্তিষ্কের বিকাশে সাহায্য করবে।
✅মাসল ডেভেলপমেন্ট বা দৈহিক শক্তি গঠনে সাহায্য করবে।
✅শিশুর ওজন বৃদ্ধিতে সাহায্য করবে, ইত্যাদি।

আমাদের এই মিশ্রণটি রান্না করা খুবই সহজ। পরিমাণ মতো পানিতে মিশ্রণটি মিশিয়ে জাল করতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করবেন, যখন আপনি মনে করবেন মিশ্রণটি খাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে।
এর সাথে কিছু চিনি এবং দুধ মেশালে মিশ্রণটির স্বাদ কয়েক গুণ বৃদ্ধি পাবে।

👉আমাদের এই হোমমেড নিউট্রেশন মিক্স বা অর্গানিক পদ্ধতিতে ঘরোয়া ভাবে তৈরি পুষ্টির মিশ্রণটি ৭ মাস বয়স থেকে যেকোনো বয়সী মানুষ খেতে পারবে।

👉প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জারে যোগাযোগ করুন।

𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 : 𝟎𝟏𝟖𝟖𝟔𝟏𝟏𝟎𝟎𝟓𝟕
𝐄𝐦𝐚𝐢𝐥 : 𝐭𝐨𝐦𝐢𝐣𝐟𝐨𝐨𝐝𝐬@𝐠𝐦𝐚𝐢𝐥.𝐜𝐨𝐦

বাবা-মা কে জিজ্ঞেস করলেই বুঝা যায়, সন্তানের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা কতটা কঠিন। বিশেষ করে স্কুলগামী শিশুরা...
29/10/2023

বাবা-মা কে জিজ্ঞেস করলেই বুঝা যায়, সন্তানের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা কতটা কঠিন। বিশেষ করে স্কুলগামী শিশুরা পুষ্টিকর খাবারের পরিবর্তে খুব সহজেই অস্বাস্থ্যকর জাঙ্কফুডের প্রতি আকৃষ্ট হয় ৷

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরিতে সাহায্য করবে শিশুদের জন্য এমন ৪টি গুরুত্বপূর্ণ খাদ্য শ্রেণি নিয়ে আলোচনা করা হয়েছে এই লেখায়।
=====================================

👉ফল ও সবজি : ভিটামিন, এন্টিঅক্সিডেন্ট, আঁশযুক্ত শাকসবজি, পানি, ফলমূল ও শাক-সবজী পুষ্টির একটি অন্যতম উৎস। এগুলো জীবনের পরবর্তী সময়ে শিশুদের রোগ প্রতিরোধে সাহায্য করে। সাধারণত বেশিরভাগ শিশুর কাছে ফল ও বেশি সবজি দিয়ে রান্না করা খাবার তেমন পছন্দ না। তবে অবশ্যই তাদের বিভিন্ন রঙ ও স্বাদের ফলমূল ও সবজি খেতে উৎসাহিত করতে হবে।

👉শস্যজাতীয় খাবার : বাচ্চাদের বেড়ে ওঠা, বিকাশ ও শেখার জন্য শক্তির প্রয়োজন। সঠিকভাবে বিকাশের জন্য তাদেরকে পাস্তা, ভাত, ওটস, বার্লির মতো দানাদার বা শস্যজাতীয় খাবার দেওয়া অপরিহার্য। যে কোনো শস্যজাতীয় খাবারের সবচেয়ে ভালো দিক হলো দীর্ঘ সময় শিশুর পেট ভরা থাকে। এই খাবারগুলো কম গ্লাইসেমিক ইনডেক্স হওয়ার কারণে বাচ্চা সক্রিয় ও উদ্যমী থাকে।

👉দুগ্ধজাত পণ্য/খাবার : প্রোটিন ও ক্যালশিয়ামের একটি বড় উৎস দুগ্ধজাত বিভিন্ন খাবার যেমন, দুধ, পনির, দই ইত্যাদি। এগুলো শিশুর জন্য আদর্শ স্বাস্থ্যকর খাবার। শিশুদের নিয়মিত দুধের তৈরি খাবার খেতে উৎসাহিত করা উচিৎ।

👉প্রোটিন সমৃদ্ধ খাবার : শিশুদের পেশীর বৃদ্ধি ও বিকাশের জন্য প্রোটিন জাতীয় খাবার খুবই গুরুত্বপূর্ণ। চর্বিহীন মাংস, মাছ, মুরগি, মটরশুঁটি, ডিম ও মসুর ডালের মতো খাবারে প্রোটিন ছাড়াও আয়রন, জিঙ্ক, ভিটামিন বি-১২ এর মতো বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান আছে। শিশুদের শেখার এবং মস্তিষ্কের বিকাশের জন্য মাছের তেল ও চর্বিহীন লাল মাংস থেকে পাওয়া ওমেগা-৩ ফ্যাটি এসিড বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

⭐️যেসব খাবার কম খাওয়া উচিত : যেসব খাবারে প্রচুর পরিমাণে লবণ ও চিনি থাকে সেসব খাবার গ্রহণ করলে শিশুদের স্থূলতা এবং টাইপ-২ ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকিতে রাখে। এছাড়াও, এই খাবারগুলো অতিরিক্ত খেলে অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি হতে পারে। অবশ্যই, কোমলমতি শিশুদের জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত রাখা একেবারেই অসম্ভব। তাই এই খাবারগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পরিবর্তে, আমাদের নিশ্চিত করতে হবে, যেন শিশুরা কেবল মাঝেমধ্যে, পিতামাতার উপস্থিতিতে সেগুলো খায়।

✅তমিজ ফুডস আপনাদের মাঝে শতভাগ পিওর এবং অর্গানিক শিশু খাদ্য নিয়ে আসছে। তাই আমাদের পেইজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করুন।

মানুষের মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য) মধ্যে খাদ্য একটি প্রধান ও অন্যতম মৌলিক চাহিদা। জীবন ...
28/10/2023

মানুষের মৌলিক চাহিদার (খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্য) মধ্যে খাদ্য একটি প্রধান ও অন্যতম মৌলিক চাহিদা। জীবন ধারণের জন্য খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্বাস্থ্যের জন্য প্রতিটি মানুষের প্রয়োজন বিশুদ্ধ ও পুষ্টিকর খাদ্য। আর এ বিশুদ্ধ খাদ্য সুস্থ ও সমৃদ্ধশালী জাতি গঠনে একান্ত অপরিহার্য। কিন্তু বাংলাদেশে বিশুদ্ধ খাবার প্রাপ্তি কঠিন করে ফেলছে কিছু বিবেকহীন ব্যবসায়ী ও আড়তদার। আইনশৃঙ্খলা বাহিনী ও এদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে।

খাদ্যে ভেজালের কিছু নমুনা নিচে দেয়া হলো :-👉
===========================

⭐মাছ ও সবজিতে ফরমালিন : শুধু ব্যবসায়িক ফায়দা লুটতেই ইউরিয়া, ফরমালিনসহ নানা কেমিক্যাল মিশিয়ে মাছকে বিপজ্জনক বিষে পরিণত করা হচ্ছে।

⭐বেকারির খাদ্যপণ্যে ভেজাল : অভিযোগ আছে উৎপাদন ব্যয় কমাতে এসব বেকারির খাদ্যপণ্যে ভেজাল আটা, ময়দা, ডালডা, তেল, পচা ডিমসহ নিম্নমানের বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়। কেক ও ব্রেড তৈরির জন্য সেখানে পিপারমেন্ট, সোডা ও ব্রেকিং পাউডার রাখা হয়েছে পাশাপাশি। বেকারির কারখানায় উৎপাদিত খাদ্যদ্রব্য সতেজ রাখতে ট্যালো, ফ্যাটি এসিড ও ইমউসাইল্টিং, টেক্সটাইল রঙসহ নানা কেমিক্যালও ব্যবহার করতে দেখা যায়।

⭐মসলায় রঙ, ইট ও কাঠের গুঁড়া : অধিক মুনাফার আশায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী মসলায় কাপড়ে ব্যবহৃত বিষাক্ত রঙ, দুর্গন্ধযুক্ত পটকা মরিচের গুঁড়া (নিম্নমানের মরিচ) ধানের তুষ, ইট ও কাঠের গুঁড়া, মটর ডাল ও সুজি ইত্যাদি মেশাচ্ছেন।

⭐ফলে বিষাক্ত কেমিক্যাল : বাজারের কলা, আম, পেঁপে, পেয়ারা থেকে শুরু করে আপেল, আঙুর, নাশপাতিসহ দেশি-বিদেশি প্রায় সব ফলেই মেশানো হচ্ছে বিষাক্ত কেমিক্যাল।

⭐মুড়িতে ইউরিয়া : প্রতিযোগিতার বাজারে মুড়িকে লম্বা, সাদা, ফাঁপানো ও আকর্ষণীয় করতে মুড়ি বেপারি এবং আড়তদাররা শ্রমিকদের সার সরবরাহ করছেন। তাদের প্ররোচনায় না বুঝে ঘরে ঘরে মুড়ি শ্রমিকরা লবণের বদলে চালে ইউরিয়া মিশিয়ে মুড়ি তৈরি করছেন।

⭐দূষিত পানি বোতলে : যত্রতত্র নকল কারখানা বানিয়ে পুকুর ডোবা এবং ওয়াসার পানি বিশুদ্ধকরণ ছাড়া বোতলজাত করেই বিশুদ্ধ মিনারেল পানি বলে বাজারে সরবরাহ করা হচ্ছে। প্লাস্টিক জার (বড় আকারের বোতল) ভরা পানি বাসা-বাড়ি, অফিস-আদালতে পৌঁছানোর মাধ্যমেও জমে উঠেছে দূষিত পানির রমরমা ব্যবসা। জীবন রক্ষাকারী পানি নিয়ে মরণঘাতী খেলা চলছে।

⭐দুধ নয় পুরোটাই নকল : জানা গেছে, পানি গরম করে তাতে অ্যারারুট মিশিয়ে সহজেই নকল দুধ তৈরি করা যায়। তবে প্রয়োজন পড়ে আরও কয়েক পদের রাসায়নিক পাউডারের। যা পানিতে মিশিয়ে একেবারে সাদা দুধের আকার ধারণ করে। খালি চোখে তা ধরা অসম্ভব। এর শিকার হচ্ছেন পূর্ণ বয়স্ক থেকে শিশু।

✅এতসব খাদ্যে ভেজালের ভিরে তমিজ ফুডস আপনাদের মাঝে শতভাগ পিওর এবং অর্গানিক খাদ্য নিয়ে আসছে। তাই আমাদের পেইজটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন এবং আপনার ও আপনার পরিবারের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করুন।

Address

Fulbaria

Telephone

+8801886110057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tomij Foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tomij Foods:

Share