Perfection CG, পারফেকশন কনজিউমার গুডস

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Perfection CG, পারফেকশন কনজিউমার গুডস

Perfection CG, পারফেকশন কনজিউমার গুডস দেশের বিভিন্ন অঞ্চলের খাঁটি পণ্য সংগ্রহ করার মাধ্যমে ভোক্তার কাছে পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য।

পারফেকশন কনজিউমার গুডস এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা।

আলহামদুলিল্লাহ, আশাকরি সকলে ভালো আছেন। আমরা কৃষক পরিবার থেকে উঠে আসা স্বপ্ন সারথী। দিনাজপুর ভিত্তিক কৃষি পণ্য নিয়ে যাত্রা শুরু হয়, নিজেদের তত্ত্বাবধানে উৎপাদিত চিনিগুড়া চাল এবং লিচু, আম নিয়ে পথচলা শুরু হয়।

বর্তমান পণ্যের শ্রেণিকরনঃ
বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি ভিত্তিক পণ্য, তৈরি খাবার, ভেষজ, হাওর ও খুলনা অঞ্চলের লোনাপানির মাছ, চাঁদ

পুর ও বরিশাল অঞ্চলের ইলিশ, কৃষকের দেশি মুরগী, নিরাপদ বয়লার, ডিম উৎপাদন ও বিপননের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে সম্পৃক্ত।

নিরাপদ খাবারের খোঁজে আমাদের খামার ও কৃষকদের অবস্থানঃ
দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, গাজীপুর, ময়মনসিংহ, মোহনগঞ্জ, নেত্রকোনা, নরসিংদী, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা, খুলনা, চাঁদপুর, শরীয়তপুর, ভোলা, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবন।
ডেলিভারিঃ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারির ব্যবস্থা আছে।
ডেলিভারি চার্জ প্রযোজ্য।

পণ্যের গুণগত মান নিয়ে যে কোন ধরনের অভিযোগে রিটার্ন ব্যাক পলিসি আছে।

আরও জানতে আমাদের সাথে যুক্ত থাকুন।
www.perfectioncg.com
মেইল করতে পারেনঃ
[email protected]

✆ মোবাইলেঃ
+8801833112007
+8801622767677

ভালো খাবো, ভালো থাকবো!

18/04/2026
নিখাঁদ পন্যের নিশ্চয়তা, পারফেকশনের অংগীকার।
10/04/2026

নিখাঁদ পন্যের নিশ্চয়তা, পারফেকশনের অংগীকার।

20/03/2026

পারফেকশন কনজিউমার গুডস এর সকল কাস্টমার, শুভাকাঙ্ক্ষী, সমালোচক, এবং সরবরাহকারী সহ সকলকে ইদুল ফিতরের শুভেচ্ছা।

ইদ মুবারক।

পারফেকশন কনজিউমার গুডস

✅ শীতের পিঠার স্বাদ নিন শতভাগ নিরাপদ খাঁটি খেজুরের গুড় দিয়ে ✅খেজুরের গুড়ের স্বাদ নেয়নি আমাদের দেশে এমন মানুষ খুজে পাওয়া ...
22/11/2025

✅ শীতের পিঠার স্বাদ নিন শতভাগ নিরাপদ খাঁটি খেজুরের গুড় দিয়ে ✅
খেজুরের গুড়ের স্বাদ নেয়নি আমাদের দেশে এমন মানুষ খুজে পাওয়া দুস্কর।

পিঠা-পুলি বাঙ্গালির ঐতিহ্য। আর পিঠা-পুলি এর মূল উপাদান হলো খেজুড়ের গুড়।
আমরা ভেজালমুক্ত গুড় আপনাদের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে নিজেরাই তৈরী করছি খেজুড়ের ঝোলা, পাটালি এবং দানাদার গুড় ।

আমাদের খেজুড়ের গুড় শতভাগ খাঁটি এবং রং, চিনি এবং কেমিক্যাল মুক্ত। তাই দেরী না করে ভেজালমুক্ত গুড় পেতে আজই অর্ডার করুন।

নিজেদের তত্ত্বাবধানে তৈরী
🌴 সন্দেশ গুড় ১ কেজি - ৫৫০ টাকা
🌴 স্পেশাল পাটালি গুড় ১ কেজি - ৪৩০ টাকা
🌴 ফয়েল পাটালি গুড় ১ কেজি - ৩৮০ টাকা
🌴 গোল/খুড়ি পাটালি গুড় ১ কেজি - ৩৭০ টাকা
🌴ঝোলা গুড় ১ কেজি - ৩৮০ টাকা

👉 যোগাযোগ : 01833-112007

বি:দ্র: খিলক্ষেত, লেকসিটি, নিকুঞ্জ ডেলিভারি চার্জ ফ্রি
( ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ৬০ টাকা এবং ঢাকার বাহিরে ১২০ টাকা। )

31/10/2025

সব ভালোর সাথে আপনাদের সাথে আমরা আছি।

শুভ সকাল
31/10/2025

শুভ সকাল

Perfection consumer goods
02/09/2025

Perfection consumer goods

09/06/2025

মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ!

ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী।

অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে! রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া!

মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!

ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”।

রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!

অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”।

একটি মৌচাক একটি মাত্র রাণী স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে।

যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু। শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে। হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা।

অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মারা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়।

আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন,,, ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না!
এ ধরনের অদ্ভুত তথ্য জানতে আমার পেইজটি ফলো করুন।

সংগৃহীত

06/06/2025

যোগাযোগ রাখুন

03/06/2025

দিনাজপুরে লিচু নিয়ে অনেকে চরম বিড়ম্বনায়!

সুমিষ্ট স্বাদে বিভোর প্রকৃতির রসগোল্লা খ্যাত দিনাজপুরের লিচু। প্রতি মৌসুমে কমপক্ষে একমাস, মুঠোফোনে লিচু নিয়ে থাকে উৎপাত ! কর্মরত প্রতিষ্ঠানের কতিপয় কর্মকর্তা, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, পরিচিত এবং অপরিচিত ব্যক্তিরাও কুশল বিনিময়ে দিনাজপুরের লিচু'র স্বাদ গ্রহণ করতে চায়। বিকাশে টাকা পাঠিয়ে দিবে বলেও কেউ কেউ জানায়। কিন্তু, লিচু পাবার পর খেয়ে সেই টাকা পাঠাতে অনেকেই ভুলে যায়। কেউ কেউ নিখোঁজ হয়!

তাই, মুঠোফোনে জেলার বাইরের অথবা অপরিচিত কারো কল আসলেই পিলে চমকে যায়।

এমনই মন্তব্য দিনাজপুরে অবস্থানরত ভুক্তভোগী অনেকেরই।

প্রকৃত পক্ষে মৌসুমের শুরুতে অনেক গাছেই লিচু পাকার আগেই বিক্রি হয়ে যায়। এটা অজানা থাকে অনেকেরই। ওষুধ, বীজ, সার, কীটনাশকসহ বিভিন্ন নামী-দামী কোম্পানি, ব্যাংক-বীমা, এনজিও এবং সরকারি-বেসরকারি দপ্তরের কতিপয় কর্মকর্তা,ঠিকাদার, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক নিজের অবস্থান ধরে রাখতে বা বস-স্যারদের মন যোগাতে, খুশি রাখতে, পাকার আগেই চড়া দামে লিচু ক্রয় করে নেয় গাছেই। পরে তা গাছ থেকে নামিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়। যে দপ্তর, প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে লিচু পৌঁছে, তার চাহিদার চাইতে কয়েক গুণ বেশি লিচু পাবার পর তা খেতে না পারায় পঁচে বিনষ্ট হয়,সেই স্বপ্নের সুস্বাদু লিচু! অথচ, যারা পাঠায় তাদের অনেকের পরিবার সদস্যদের মুখে ওঠে না সেই চড়া দামের লিচু !

এই লিচু'র কারণে আবার অনেককে বিপাকে পড়তে হয়। কর্মরত প্রতিষ্ঠানের কতিপয় কর্মকর্তা,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, পরিচিত অপরিচিত ব্যক্তি'কে লিচু পাঠাতে না পেরে বা তাদের মন যোগাতে না পারায়। এজন্য অনেককে খেসারতও দিতে হয়। লিচু দিলে প্রমোশন আর না দিলে ডিমোশন, লিচু দিলে কারো কারো নিউজ লিড হয়,না দিলে গুরুত্বপূর্ণ নিউজ অজানায় থেকে যায়।

প্রতি মৌসুমে এভাবেই অনেকই পড়ে লিচু বিড়ম্বনায়। যাদের সাংসারিক হিসেবের টাকা,নুন আনতে পান্তা ফুরায়- তাদের জন্য এটি খুবই কঠিন সময়।

প্রচন্ড তাপদাহ আর ঝড়-বৃষ্টিতে এবার লিচু খাওয়ার স্বপ্ন ভঙ্গ হবে অনেকেরই। চড়া দামের কারণে অনেকেই মুখে উঠছেনা লিচু। বাগানে গিয়ে হাই কোয়ালিটি ১০০ বেদানা লিচুর দাম ৮০০ টাকার নিচে নেই। এদিকে ৫০০ লিচুর একটা ক্যারেট কুরিয়ার সার্ভিস চার্জ ৪০০/৫০০টাকা, ক্যারেট ১২০ টাকা লোকাল প্যাকেজিং, ট্রান্সপোর্টেশন ১০০ টাকা হলে লিচুর মূল্য কতো দাঁড়ায়?

শুধু তাই নয়,এ লিচু কুরিয়ারে বাইরে পাঠাতে অনেক ঝুট-ঝামেলায় পড়তে হয়। খাঁচায় ভোরানো,খাঁচা বাঁধাই, কুরিয়ারের নির্দিষ্ট টোকেনে ঠিকানা লিখে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বুকিং দিয়ে হয় লিচু। এই প্রচন্ড তাপদহনে ঘেমে একাকার হয়ে যায় লিচু প্রেরণকারীবা। টাকার চাইতে এই দুর্ভোগ অনেকের কাছে বেশি চরম অসহনীয়।

তারপরও কথা থেকে যায়। কুরিয়ারে এই লিচু নির্দিষ্ট স্থান বা ব্যক্তির কাছে পৌঁছাতে ৩ থেকে ৫ দিন সময় লেগে যায়। যার কারণে অনেক লিচু গরমে পঁচে গলে নষ্ট হয়ে যায়। লিচু'র প্রকৃত স্বাদ থেকেও বঞ্চিত হয় প্রাপকেরা। আবার অনেক সময় কুরিয়ারে লিচুর খাঁচা বদল হয়ে যায়।একজনেরটা অরেক জনের কাছে। কখনো আবার কুরিয়ার লিচুর খাঁচা প্রাপকের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়।

অনেকে আবার বলে কুরিয়ার নয়,ঢাকাগামী যে কোন যাত্রীবাহী পরিবহনে হবে দিলেই। জানিয়ে দিলে নামিয়ে দিবো আমি গিয়েই। তারা কী জানে-যাত্রীবাহী পরিবহনে এক ক্যারেট লিচু পাঠাতে কতো নেয়? একজন যাত্রীর চেয়েও বেশি টাকা লাগে সেখানেই। তারপরও লিচু পৌঁছাবে কিনা সন্দেহ থাকে তা নিয়েও সন্ধিহান থাকতে হয়। তারপরও অনেক কষ্ট করেও কেউ কেউ পাঠিয়ে দেয়।,কিন্তু, যে নিতে আসবে তার কোন খোঁজ নেই। ভাবে,লিচু পাবো যে কোন সময় গেলেই। কিন্তু সেই লিচু খোয়া যায় অনেক সময়।

তারপরও এই চরম দূর্ভোগ আর লড়াই করে যে লিচু প্রাপকের কাছে পৌঁছানো হয়, সেই লিচুর যে মুল্য দাঁড়ায়,তার অর্ধেকেরও কম মুল্যে নিজের এলাকা থেকে লিচু ক্রয় করে খেতে পারেন যে কেউই।

কিন্তু, তারপরও ---কথা থেকে যায় !

হায় রে হায় !

Address

Nama Para, Lakecity Concord, Khilkhet
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Perfection CG, পারফেকশন কনজিউমার গুডস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Perfection CG, পারফেকশন কনজিউমার গুডস:

Share

Category