Fresh Hub

Fresh Hub all kind of Organic and authentic foods seller & fitness adviser

বলে যান
05/10/2025

বলে যান

সুবাহানাল্লাহ 🤍
05/09/2025

সুবাহানাল্লাহ 🤍

🥛✨ Sweet Hub – Premium Flavoured Milk ✨🥛🍯 Flavours with a little “oops 😜”:খেজুর গুড় দুধ – শীতের আসল মজা! (দাঁতের কষ্ট হত...
01/09/2025

🥛✨ Sweet Hub – Premium Flavoured Milk ✨🥛

🍯 Flavours with a little “oops 😜”:

খেজুর গুড় দুধ – শীতের আসল মজা! (দাঁতের কষ্ট হতে পারে 😅)

পেস্তা-বদাম দুধ – ঘন & রিচ (বাদামের অ্যালার্জি সাবধান!)

হানি মিল্ক – প্রাকৃতিক মধুর স্বাদ (মিষ্টি বেশি মনে হতে পারে 🍯)

চকলেট মিল্ক – শিশু থেকে বড় সবার প্রিয় (মজা অতিরিক্ত 😆)

💜 Sweet Hub – Pure Taste, Premium Style

🥛 Sweet Hub – Premium Flavoured Milk✨ দুধ তো সবাই খায়… কিন্তু স্বাদে ও স্টাইলে আলাদা দুধ খেয়েছেন কখনো?Sweet Hub বাজারে আ...
01/09/2025

🥛 Sweet Hub – Premium Flavoured Milk

✨ দুধ তো সবাই খায়… কিন্তু স্বাদে ও স্টাইলে আলাদা দুধ খেয়েছেন কখনো?
Sweet Hub বাজারে আনতে যাচ্ছে প্রিমিয়াম বোতলজাত দুধ – একদম ফার্ম ফ্রেশ, কোনো কেমিক্যাল ছাড়া।

🍶 Available Flavours:
✅ খেজুর গুড় দুধ – শীতের আসল মজা!
✅ পেস্তা-বদাম দুধ – ঘন ও রিচ ফ্লেভার
✅ হানি মিল্ক – প্রাকৃতিক মধুর স্বাদ
✅ চকলেট মিল্ক – শিশু থেকে বড় সবার প্রিয়
✅ম্যাংগো মিল্ক – যা আপনাকে পরফেক্ট আম দুধের চেস্ট মুখে লেগেই থাকবে 🙆‍♂️

Sweet Hub – Pure Taste, Premium Style 💛

আপনারা কি মনে করেন জানাবেন
01/09/2025

আপনারা কি মনে করেন জানাবেন

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচ...
16/08/2025

খাবার হজম হতে কত সময় লাগে এবং কখন খাওয়া ভালো:

পানি সঙ্গে সঙ্গেই শোষিত হয় (০–১০ মিনিট)। খালি পেটে সকালে পানি খাওয়া সবচেয়ে উপকারী।

জলসমৃদ্ধ ফল (তরমুজ, বাঙ্গি, আঙুর) ২০–৩০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খান।

অম্লীয় ফল (কমলা, আনারস, কিউই) ৩০–৪০ মিনিটে হজম হয়। সকালে বা স্ন্যাক্স টাইমে ভালো, তবে খাবারের পরপর খেলে গ্যাস হতে পারে।

আপেল, নাশপাতি, পেঁপে ৪০–৫০ মিনিটে হজম হয়। খালি পেটে বা খাবারের মাঝে খেলে ভালো।

কাঁচা শাকসবজি (শসা, গাজর, সালাদ) ৩০–৪০ মিনিটে হজম হয়। দুপুর বা রাতের খাবারের আগে খেলে উপকারি।

রান্না করা সবজি ৪০–৫০ মিনিট লাগে। দুপুর বা রাতে খাওয়া যায়।

ভাত, রুটি, আলু প্রায় ১.৫–২ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

ডাল, ছোলা, সয়াবিন ২–৩ ঘণ্টা লাগে। দুপুর বা বিকেলের দিকে খেলে হজম সহজ হয়।

দুধ ও দই ৩-৪ ঘণ্টা লাগে। সকালে বা রাতে খাওয়া ভালো।

সেদ্ধ ডিম ১ ঘণ্টা ৪৫ মিনিট লাগে, ভাজা ডিমে সময় বেশি লাগে। সকাল বা দুপুরে ভালো।

মাছ ১ ঘণ্টায় হজম হয়। দুপুর বা রাতে উপযোগী।

মুরগি ২-৩ ঘণ্টা লাগে। দুপুর বা রাতে ভালো।

গরু/খাসি মাংস ৩–৪ ঘণ্টা লাগে। দুপুরে খাওয়া উত্তম, রাতে খেলে হজম ধীর হয়।

বাদাম ও বীজ ২–৩ ঘণ্টা লাগে। সকালে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে ভালো।

ফাস্টফুড ও তেলেভাজা ৩–৪+ ঘণ্টা লাগে। যতটা সম্ভব এড়িয়ে চলুন।

টিপস:
ফল সবসময় খালি পেটে বা খাবারের অন্তত ১ ঘণ্টা আগে খান।
দুপুরে ভারী খাবার, রাতে হালকা খাবার রাখুন।
পানি খাবারের ঠিক আগে বা ৩০ মিনিট পরে পান করুন।

লিটল ডায়োমিড দ্বীপ (Little Diomede Island) সম্পর্কে জানতে চাইলে আগে এর ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য বোঝা জরুরি। এটি একটি ...
01/07/2025

লিটল ডায়োমিড দ্বীপ (Little Diomede Island) সম্পর্কে জানতে চাইলে আগে এর ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য বোঝা জরুরি। এটি একটি খুবই অদ্ভুত এবং আকর্ষণীয় দ্বীপ।

---

🗺️ অবস্থান:

লিটল ডায়োমিড দ্বীপ যুক্তরাষ্ট্রের অংশ (আলাস্কা) এবং এটি বেরিং সাগরে অবস্থিত। এটি আরেকটি দ্বীপ — বিগ ডায়োমিড (রাশিয়ার অংশ) থেকে মাত্র ৩.৮ কিলোমিটার দূরে।

---

🌍 বিশেষত্ব:

1. দুই দেশের মধ্যে অবস্থিত:

লিটল ডায়োমিড: যুক্তরাষ্ট্রের।

বিগ ডায়োমিড: রাশিয়ার।

এই দুই দ্বীপের মাঝখান দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) চলে গেছে।
🕐 অর্থাৎ দুই দ্বীপের মধ্যে সময়ের পার্থক্য প্রায় ২১ ঘন্টা!

2. মানুষ বাস করে কেবল লিটল ডায়োমিড-এ:

এখানে প্রায় ৮০-৯০ জন ইনুপিয়াক (Inupiat) আদিবাসী মানুষ বাস করেন।

বিগ ডায়োমিড দ্বীপে কেউ বাস করে না, এটি রাশিয়ার সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

3. মৌসুমি কঠোরতা:

এখানকার আবহাওয়া খুবই কঠিন ও ঠান্ডা।

শীতকালে দুই দ্বীপের মাঝে বরফ জমে গেলে কেউ কেউ পায়ে হেঁটেও এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার চেষ্টা করেছে (যদিও এটি অবৈধ এবং বিপজ্জনক)।

---

✈️ পর্যটন ও যাতায়াত:

এখানে পৌঁছানো খুব কঠিন। বিমান ও হেলিকপ্টার ছাড়া সরাসরি কোনো রাস্তা নেই।

পর্যটকদের জন্য এটি একটি রহস্যময় জায়গা, কিন্তু যাওয়া সহজ নয়।

---

🧠 কেন এটি বিখ্যাত:

এই দুই দ্বীপের দূরত্ব কম হলেও দেশ ও সময়ের পার্থক্য বিশাল।

এক দ্বীপ থেকে অন্য দিকে তাকালেই, আপনি "আগামীকাল" দেখতে পাবেন!
যেমন, আপনি লিটল ডায়োমিডে সোমবার থাকলে, বিগ ডায়োমিডে তখন মঙ্গলবার!

মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের...
16/06/2025

মৌমাছিরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ!

ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী।

অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পাড়ে! রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া!

মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!

ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”।

রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!

অদ্ভুত ব্যাপার হল, যৌ/ন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌ/নাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”।

একটি মৌচাক একটি মাত্র রাণী স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে।

যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু। শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে। হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা।

অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মারা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়।

আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন,,, ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পচে না!

💥একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে। আর নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্...
30/05/2025

💥একটি পূর্ণবয়স্ক নিমগাছ একসাথে ১০টি এসি চালানোর সমান কাজ করে। আর নিমগাছের ছায়াতলে তাপমাত্রা বাইরের পরিবেশের চেয়ে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে।

💥নিম গাছ আসলে একটি ব্লেসিং! এটি পরিবেশগতভাবে যেমন উপকারী , তেমনি এটি অনেক বেশি মাত্রার দূষণও সহ্য করতে পারে। নিম গাছের পাতা প্রচুর পরিমাণে সীসা শোষণ করে।

💥ধূলিকণা, কার্বন ডাই-অক্সাইড, সালফার অক্সাইড এবং নাইট্রোজেনের মতো দূষক শোষণ করার ক্ষমতাও নিম গাছের রয়েছে।

পরিবেশ শীতল আর বিশুদ্ধ করতে নিমগাছের তুলনা হয় না আসলে!

💥আপনার বাড়ির চারদিকে ঘুরিয়ে যদি নিম গাছ লাগাতে পারেন, তাহলে সেটা একটা সবুজ বেল্ট এর মতো কাজ করবে। যার কারনে আপনার বাসার ভেতরে একটা "মাইক্রোক্লাইমেট" তৈরি হবে। তাহলে হবে কী, আপনার বাড়ির তাপমাত্রা আশপাশের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাবে।

💥বাড়ির আশেপাশে নিমগাছ লাগিয়ে মাইক্রোক্লাইমেট তৈরি করে প্রাকৃতিক এসির ফিল নেওয়ার সময় এখনই। কারণ বর্ষাকাল চলছে। এই সময়ে বেশি বেশি নিমগাছ লাগিয়ে নিজের ও পরিবারের ভবিষ্যতের জন্য ইনভেস্ট করা হতে পারে সেরা একটা আইডিয়া!
Source : Geography

ম্যাংগো স্টিকি রাইস🥭রেসিপি ইসমত জাহান রিপা উপকরণ : বিন্নি চাউল ১ কাপ নারিকেল দুধ ১ ১/২ কাপচিনি ১/২ কাপ লবণ ১/৪ চা. চামচ ...
25/05/2025

ম্যাংগো স্টিকি রাইস🥭
রেসিপি ইসমত জাহান রিপা
উপকরণ : বিন্নি চাউল ১ কাপ
নারিকেল দুধ ১ ১/২ কাপ
চিনি ১/২ কাপ
লবণ ১/৪ চা. চামচ
সাদা তিল ১ চা. চামচ
পানদান ফ্লেভার কয়েক ফোঁটা( ইচ্ছা)
কর্ণফ্লাওয়ার ২ চা. চামচ
পাকা আম কুচি ইচ্ছা মত
প্রস্তুত প্রনালী : বিন্নি চাউল ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ধুয়ে একটা স্টেইনারে নেটের কাপড় দিয়ে ভাপে দিব। উপড়ে ঢাকনা দিব।এভাবে ৩০ মিনিটের জন্য চুলায় দিয়ে দিব। এবার অন্য প্যানে ১/২ কাপ নারিকেল দুধ, চিনি, পানদান ফ্লেভার এবং লবণ দিয়ে ফুটিয়ে তুলব। তারপর ১ চা. চামচ কর্ণফ্লাওয়ার মেশাবো। ঘন হলে সসটা নামিয়ে নিব। এবার ভাতটা নামিয়ে নিব। একটা বাটিতে ঢেলে নিয়ে তার উপর আরেক কাপ নারিকেল দুধ মিশিয়ে নেড়ে ঢেকে রাখব১৫-২০ মিনিট। এতে ভাত আরও নরম হবে। এবার একটা প্লেটে স্টিকি রাইস সাজিয়ে তার উপর সস টা ঢেলে দিব। উপরে তিল দিব। আম দিয়ে সাজিয়ে পরিবেশন করব। এখন আমের মৌসুম চাইলে এই সুস্বাদু রেসিপি টা বাসায় ট্রাই করতে পারেন।

Address

Mohammadpur Dhaka
Dhaka

Telephone

+8801889965764

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fresh Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share