Sayed H Md Habibur Rahman

Sayed H Md Habibur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayed H Md Habibur Rahman, Grocers, Kumilla, Dhaka.

04/12/2025

অনেক কিছু বলার প্রয়োজন হয় না,
কারণ কথার ধরণ,সুর, আর ব্যবহার—
এসবই বলে দেয়,
মানুষটা আপনাকে কতটুকু গুরুত্ব দেয়।

যারা সত্যিকারের মূল্য দেয়,
তাদের কথায় থাকে টান,দায়িত্ব,আর মমতা।
আর যাদের কাছে গুরুত্ব ফুরিয়ে যায়,
তাদের বাক্যে থাকে সংক্ষিপ্ততা,অসাবধানতা,আর দূরত্ব।

কিছু অনুভূতি বদলায় না কথায়,
বদলায় টোনে,
যা বোঝানোর আগেই বুঝিয়ে দেয়—
আপনার জায়গাটা আর আগের মতো নেই।

কারণ…....
কথার ধরন মিথ্যা বলে না।

আত্মসম্মান সবারই থাকে,তবুও কেউ কেউ একবার একটা
মেসেজ করে ফেলে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

28/11/2025

মানুষের জীবনে বড়ো একটা লস কী,জানেন?

‎জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা, যে-মানুষটাকে একদিন আপনি তীব্রভাবে ভালোবাসতেন।

‎তবে আপনার জীবনে তার চেয়েও হাজারগুণ বড়ো লস কোনটা,জানেন? জীবন থেকে এমন কাউকে হারিয়ে ফেলা,যে-মানুষটা আপনাকে নিখুঁতভাবে ভালোবাসত।

‎যেদিন বুঝবেন,আপনাকে আদুরে বেড়ালের মতন স্নেহে-আদরে যে-মানুষটা তীব্র মমতায় ভালোবাসত,সে আপনাকে আর ভালোবাসে না,সেদিন বুকে চিনচিন ব্যথা করবে,ঘুমোতে গিয়ে রোজ মধ্যরাতে ঘুম ভেঙে যাবে।

‎আপনি ভালোবাসেন, এমন কাউকে হারিয়েছেন,তার জন্য নয়,বরং আপনাকে ভালোবাসত,এমন কাউকে হারিয়েছেন,এই আফসোসে আপনি সেদিন কাতরাবেন।
আপনি যাকে ভালোবাসেন,তার প্রতি আপনার মুগ্ধতা একদিন শুকনো নদীর মতন শুকিয়ে যাবে,কিন্তু আপনাকে ভালোবাসত,এমন একটা মানুষকে হারানোর আফসোসে আজীবন আপনার বুকের ভেতর গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াই জ্বালাপোড়া করবে।

‎পৃথিবীতে এমন হাজারো মানুষ আপনার জীবনে আসবে যাবে,যাদেরকে আপনি তীব্রভাবে ভালোবাসবেন,আবার ভুলেও যাবেন।
কিন্তু আপনাকে তীব্রভাবে ভালোবাসবে,এমন মানুষ আপনার গোটা জীবনে বড়োজোর এক-দুই জন পাবেন,বেশিরভাগ সময়ই,এক জন‌ও পাবেন না।

‎বাড়ি হারালে নতুন বাড়ি কিনতে পারবেন,গাড়ি ভাঙলে জোড়া লাগাতে পারবেন,জমি বেচে-কিনে বা হাত বদলে হাজার হাজার জমির মালিকও হতে পারবেন, কিন্তু শখের মানুষটাকে একবার হারালে তেমন শখের মানুষ আর কখনোই খুঁজে পাবেন না।

‎আপনার পথ চেয়ে কুকুরের মতন যে-মানুষটা অপেক্ষা করত,সে এখনও অপেক্ষা করে, তবে আপনার জন্য নয়।‌
আপনার চোখের দিকে তাকিয়ে যে-মানুষটা মরে যেতেও দ্বিধা করত না,সে এখনও মরে যেতে দ্বিধা করে না,তবে তা আপনার জন্য নয়।
আপনার বুকে মাথা রেখে যে-মানুষটা হাজার বছর বাঁচতে চাইত,সে এখনও বাঁচতে চায়, তবে আপনার বুকে মাথা রেখে নয়।

‎এই যে এমন নিখুঁত একটা মানুষ হেলায় হারিয়ে ফেললেন,এর ক্ষতিপূরণ পুরো জীবনটাই দিয়ে দিলেও হয় না।

‎মানুষ তার ভালোবাসার মানুষটাকে পেতে তীব্র জোয়ারে ভাসিয়ে নিয়ে যাওয়া হরিণছানার মতন নদীর পাড়ে আটকে গিয়ে খড়কুটো আঁকড়ে ধরে হলেও কোনোমতে থেকে যেতে চায়।

‎কিন্তু সে ভেসে যাচ্ছে তো যাচ্ছেই,আপনি তাকে এক বারও ধরে আটকালেন না,হাতে ধরে জোয়ারের পানি থেকে টেনে পাড়ে তুললেন না।
মনে করলেন,সে তো থাকতেই চায়,আটকাতে চায়,তাই সে কোনো না কোনোভাবে ঠিক‌ই আটকে থাকবে।

‎অথচ একদিন রোদজ্বলা মিষ্টি ভোরে ঘুম ভেঙে জেগে দেখলেন,ঝড় থেমে গেছে,জোয়ার নেমে গেছে,কিন্তু কিনারায় আটকে থাকতে চাওয়া মানুষটা আর নেই, জোয়ারে ভেসে গেছে অন্য কোনো নদীতে অথবা ভিন্ন কোনো সাগরে।
অনেকসময় মানুষ নিজে সরে না গেলেও,আটকে রাখতে না জানলে,ঝড় তাকে ঠিক‌ই সরিয়ে নিয়ে যায়।

‎আপনি তাকে ছুঁয়ে দেখবেন,তার কাছ ঘেঁষে তাকে গিয়ে বলবেন,আমাকে একটু মাথায় হাত বুলিয়ে দাও। দেখবেন,মানুষটার ছোঁয়ায়,মায়ায় কিংবা কায়ায় কোথাও আপনি নেই।

‎ঠিক এই জায়গাটায় আপনার বড়ো পরাজয়,বড়ো লসটা হয়ে গেল।

‎মানুষটা আছে,অথচ মানুষটা নেই।

‎এই যে হারিয়ে ফেললেন, একদিন দেখবেন,মানুষের ভারে নুয়ে-পড়া দুনিয়াটাকে আপনার কাছে মানুষশূন্য মরুভূমি মনে হবে।

‎হাজার-কোটি মানুষ আছে চারিদিকে,অথচ আপনার কোনো মানুষ নেই।
আপনাকে পায়,এমন হাজারো মানুষ আছে,অথচ আপনি পান, এমন মানুষ এক জনও নেই।

‎এমন ভয়ানক ক্ষতির সারাটা জীবনেও কোনো ক্ষতিপূরণ হয় না,এমন সুজন হারানোর পর তার অলটারনেটিভ কোনো পরিপূরক হয় না।

‎হয় না,হয় না,সত্যিই হয় না।
একবার হারিয়ে দেখুন, খুব স্পষ্ট করে সব বুঝে যাবেন।

‎তাই সময় থাকতে প্রকৃত মানুষের মূল্যায়ন করতে শিখতে হয় এটাই চিরন্তন একটা সত্য আর এটাই বাস্তবতা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

পজেসিভনেস জিনিস তখনই আসে যখন ভালবাসায় খাঁদ থেকে যায়।আমি তো মনে করি কন্ট্রোলিং শব্দটা আমার কাছে গালির মত।আপনার ভালোবাসার ...
28/11/2025

পজেসিভনেস জিনিস তখনই আসে যখন ভালবাসায় খাঁদ থেকে যায়।
আমি তো মনে করি কন্ট্রোলিং শব্দটা আমার কাছে গালির মত।

আপনার ভালোবাসার মানুষটি যখন আপনাকে কন্ট্রোল করা শুরু করবে তখন বুজতে হবে এটা সম্পর্ক না দাসত্ব।
মানুষ নিজের স্পেস চায়,সে চায় তার প্রিয় মানুষ তাকে বিশ্বাস করতে শিখুক।

একজন মানুষ তার মন থেকে আপনাকে ভালোবেসে কিংবা রেসপেক্ট করে আপনার জন্য অন্য কারো দিকে ফিরেও তাকাবে না এর চেয়ে সুন্দর সম্পর্ক আর কিছু হতে পারে না।

যে মানুষকে আয়ত্তে রেখে ভালবাসতে হয় সে মানুষ আপনাকে ভালোবাসেনি কিংবা আপনি তার ভিতরে কোন ভালবাসার অনুভূতি জাগাতে পারেননি।
এটা ভালোবাসা না বরং বেঁধে রাখা।

আমার তো এটা সবচেয়ে বেশি ভাললাগে যে আপনি যাকে ভালোবাসেন সে মেয়েটার ফ্রেন্ড লিষ্টের ১০ জন ছেলে তার প্রেমে পড়ে আছে ৫ জন দেখতে আপনার চেয়েও হ্যান্ডসাম আর তিনজন তারজন্য সব সময়ই রেডি কিন্তু সে মেয়েটা আপনাকে প্রচন্ড ভালোবাসে।
তার সমস্ত ভালোবাসাটাই আপনি।
সে এতটাই লয়্যাল যে আপনি তার জীবনে আছেন তার সমস্ত কাছের মানুষ জানে।

আর অন্যদিকে এমন কোন ষ্ট্যাবল ছেলেকে আপনি ভালোবাসেন যে প্রচন্ড সুপুরুষ এবং ক্যারিয়ারিষ্ট এবং জ্ঞানী তার ফ্রেন্ড লিষ্টের সব মেয়েরা হুমরি খেয়ে পড়ে তার সাথে সম্পর্ক করার জন্য অথচ মানুষটার ধ্যান ধারনা জুড়ে আপনি বাস করেন।
সে ছেলেটা আপনাকেই কেবল ভালোবাসে।
এই ভালোবাসার চেয়ে সুন্দর কোন সম্পর্ক হতে
পারে না।

মায়ার নামই ভালোবাসা,সেখানে হিংসা,সন্দেহ, কন্ট্রোলিং,কিংবা ধরে রাখার ব্যাপার থাকে না। হারানোর ভয় ও তাড়িয়ে বেড়ায় না।
এই প্রেম টিকে কেবল বিশ্বাসে।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

23/11/2025

যেকোনো মানুষের জীবনের একটা বড় অংশ হল এই বেদনা।
কারও জীবনে বেদনার আগমনের মূল কারণ তার মনের মাঝে থাকা আশা এবং ভালোবাসা।

23/11/2025

বিশ্বের কাছে তুমি উন্মুক্ত শুধু আমার কাছেই ঢাকা?

22/11/2025

সম্পর্কে থাকা দুটো মানুষের মধ্যে পার্টনারকে মেন্টালি এ‍্যাবিউস করার আরেকটি সবচেয়ে বড় মাধ‍্যামটি হল সাইলেন্ট ট্রিটমেন্ট।

মানে কিছু থেকে কিছু হলেই কথা বন্ধ করে দেওয়া। এই কথা বন্ধ করে দেওয়াকে মেডিকেলের ভাষায় এই সাইলেন্ট ট্রিটমেন্ট বলা হয়।
সাইলেন্ট ট্রিটমেন্ট ভয়ংকর ভাবে ক‍্যালকূলেট করা একটি গেইম যা আপনার পার্টনারকে জব্দ করার হাতিয়ার।
মেন্টালি পার্টনারকে কেউ নিজের হাতের মুঠোয় রাখার পরিকল্পনা যদি করে তবেই সাইলেন্ট ট্রিটমেন্ট দেয়।

সাইলেন্ট ট্রিটমেন্ট একটা মারাত্নক ভয়ানক ইমোশনাল এ‍্যাবিউস।
খুব সুক্ষ্ন ভাবে যে এই গেমটা খেলে,সে সব নিজের পরিকল্পনা অনুযায়ী খেলে থাকে যাতে পার্টনারকে কন্ট্রোল করতে পারে।
যাতে করে সে যা চায় তা যেন পার্টনার হুবহু তার ডিমান্ড পুরো করে।

এক কথায় পার্টনারকে কন্ট্রোল করার রিমোট হিসেবে এই গেইমটা পার্টনার খেলে থাকে।
সে আপনাকে কষ্ট দিতে চায় এবং তার কথার মানছেন না বলে প‍্যানিশ করতে চায়।
আপনাকে সে মেন্টালি ম‍্যানূপুলেট করতে চায় ।তার মতন করে ভাবার জন‍্য পুশ করতে চায়।

একটা সম্পর্কে থেকে কিংবা এক ঘরে থেকে আপনার পার্টনার যদি,নিজেকে বিরত রাখে কথা না বলার থেকে।
এমন কি সে কোন কাজ করে না যেটা আপনার দৈনন্দিন রূটিনে আপনার সাথে সে শেয়ার করে।
এ অবস্হায় আপনি অনেক বার চেষ্টা করেন যাতে সে স্বাভাবিক হয়,কিন্তু সে হয় না তার কারন সে চায় আপনাকে পুরোটা কন্ট্রোল করতে।
যাতে ভয়ে হলে আপনি আর দ্বিতীয় বার সাহস না করেন তার মতের বিরুদ্ধে দাঁড়াতে।

মানুষ যখন কারো সাইলেন্ট পায় কাছের কারো কাছ থেকে তখন ব্রেনের একটা অংশ ভয়ংকর অবচেতন ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
সে দ্বিধায় পরে যায় তখন তার নানান শাররীক সমস‍্যা তৈরী হতে শুরু করে । এখন আপনি চুজ করবেন কি ভাবে এ খেলা থেকে বের হবেন।

ছোট বাচ্চারা যখন জিদ করে কোন কিছু পাওয়ার জন‍্য তখন তারা কান্না করে,গড়াগড়ি দেয় মাটিতে।
তারা কান্না করে পুরো করে নেয় তাদের ডিমান্ড তাতে করে এক সময় পেতে ভবিষ‍্যৎতে বাচ্চাটা নষ্ট হয়ে যায়।

তেমনি করে বড় এডাল্ট কেউ তার পাশের মানুষের কাছ থেকে ডিমান্ড পুরো করতে,সে প্রেশার ক্রিয়েট করে ও যদি না পারে,তবে ম‍্যানূপেলট গেইম সাইলেন্ট ট্রিটমেন্ট গেইমের খেলা খেলে।
আপনাকে অসহায় ফিল করানোর জন‍্য ছক একেঁ পরিকল্পনা করেই গেইমটা খেলে থাকে।
এবং সে জানে নিশ্চিত সে জয়ী হবে।

এখন আপনি যদি এই গেইম থেকে বের হয়ে নিজের মানসিক স্বাস্হ্য ভালো রাখতে চান,তবে প্রথমেই তাকে ইগ্নোর করুন।
তার ভাবনাকে আপনার মনে প্রশ্রয় দেওয়া প্রথমে বাদ দিতে হবে।
নিজেকে অন‍্য কাজে ইনভল্ব করুন।
সেল্ফরেসপেক্ট ও নিজের পরিচর্যা শুরু করুন।

সে মানুষটাকে তার মতন ছেড়ে দেন।
খুব সতর্ক ভাবে নিজেকে গুছিয়ে নেন নিজের মাঝে। কারন সম্পর্ক মানেই কন্ট্রোল না,মানসিক এ‍্যাবিউস না,কারো মাইন্ড গেইমের শিকার হওয়া না।
জাষ্ট নিজের প‍্যাশন ও যারা আপনাকে ভালোবাসে তাদের সাথে অবসর সময় কাটান।
যারা আপনার মানসিক শান্তি কারন কিংবা যাদের সাথে মিশলে আপনি ভালো থাকা তাদের সাথে থাকুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

22/11/2025

মানুষ কখন নীরব বিপদজনক হয় ? জানেন ? মানুষ যখন ভেবে নেয় একাই সে সমগ্র অজর্ন নিজের জন‍্য নিজেই করতে পারবে।
তার কোন কারো সাহায‍্য দরকার নেই।
তখন সে মানুষটা ভয়ংকর বিপদ জনক।

প্রতিটা বিপদ জনক মানুষ তৈরী হওয়ার পিছনে,তার অতীত জীবনের গল্পটায় একজন ভীতু আদরে মানুষ বাস করে।
পরে কাছের মানুষের বিশ্বাস ঘাতকতা আর নিজের মানুষ গুলোর মুখফেরানোর অভ‍্যসে সে বিপদজনক হয়ে যায়।

আর ধীরে ধীরে যখন সে বুঝতে পারে নিজের আত্মবিশ্বাস ও একাকীত্ব তার সম্পদ।
এবং সে সম্পদ দিয়ে তার দিয়ে,তিনি তার সমস্ত চাওয়া পূর্ন করতে সক্ষম।
সে তখন মনষ্টার হয়ে যায় ভিতরে ভিতরে।

তার ভিতরে কোন আবেগ আর অনুভূতি কখনো আর কাজ করে না।
যে মানুষটা সামন্য মুভি দেখেও চোখে জল আসতো,
সে মানুষটা রিয়েলাইজ করে মানুষের সব অনুভূতিই নাটকীয়।

সে কাউকে বিশ্বাস করে না,তার জীবনে কে থাকলো কে গেলো কোন কিছুতেই তার কিছু যায় আসে না। লোক তাকে পাষান নামে ডাকে।
আসলে এই পাষান পাথড়ে ও কোন একদিন কাঁদা মাটির ঢেলা বাস করতো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

17/11/2025

সম্পর্কে এফোর্ট দিতে পারা মানে আপনি টিকিয়ে রাখলেন সম্পর্কটাকে।
চেষ্টা ভয়ানক ম‍্যানূপুলেটর।
আপনি না চাইতেও কারো চেষ্টায় মায়ায় পড়তে বাধ‍্য।

এমন কোন মানুষকে আপনার প্রথম দেখায় ভালো না লাগলেও তার আপনার প্রতি,ছোট চেষ্টা ও ফ্লেক্সিব্লিটি তাকে নিয়ে আপনি ভাবতে বাধ‍্য হবেন।
মানুষ মাত্রই কারো এ‍্যাটেনশন শিকার কিংবা প‍্যামপার পছন্দ করে।
আর এই যে কাউকে ভালোবাসার চেষ্টা ও প‍্যাম্পারটা ভিতর থেকে আসে।
এই যে ব‍্যাপারটা উপভোগ‍্য।

একজন মেয়ে যখন কোন পুরুষের কাছ থেকে কুইনের মতন,ট্রিট পায় তখন সে পুরুষটি তার পছন্দের পুরুষ না হলেও তাকে নিয়ে সে একটা ভাবনা শুরু করে দেয়। ছেলেদের বেলায় ও অনেক সত্যি।
মেয়েটি যখন মমতায় আগলে নেয়,ছেলেটি তখন নিজেকে জমা দেয় রোজ একটু একটু করে।

ভালোবাসাটা হলো চর দখলের মতন,কারো দখলদারি ততক্ষন থাকে,যতক্ষন সে নিজের সম্পদকে টেক কেয়ার করতে পারবে।
একবার ভাবুন তো আপনি যার প্রেমে পড়েছেন সে মানুষটা যদি আপনার কাছে সুন্দর কিংবা ভালো হয়ে থাকে,সে মানুষটা অন‍্যদশ জনের কাছেও আকর্ষনীয়।

তাহলে আপনি তাকে অবহেলায় ফেলে রাখলেন তার প্রাপ‍্যটা দিলেন না,সে সময়টা আপনার পার্টনার বেশ ইনসিকিউর ফিল করবে।
সে মানুষটাকে যখন আপনার চাইতেও বেশি ভালোবাসা ও মমতা দিয়ে অন‍্য কেউ ট্রিট করবে, আপনি তখন ধীরে ধীরে মৃত নক্ষত্রের মতন ম্লান হয়ে যাবেন।

একদিন দেখবেন কেবল খাঁচাটা পরে আছে,পাখি উড়ে চলে গেছে।
ভালোবাসি তোমাকে বলার চাইতে এফোর্ট ভয়ংকর সুন্দর।
মুখে ভালোবাসি বলে নিজেকে হাল্কা না করে এফোর্ট দিয়ে বোঝান আপনি তাকে ভালোবাসেন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

16/11/2025

কেউ যখন জিজ্ঞাসা করে আমাকে মাঝে মাঝে আমার জিদ ও রাগ কেন ভর করে ? আমি হেসে বলি জিদ ও রাগ আছে বলেই তো আমি বেঁচে আছি। এটা যদি না থাকতো আমার কাছের ভাবা মানুষ গুলো আমাকে যে ভাবে ভেঙ্গে গেছে কবেই তো মারা যেতাম ।কবেই মনে হয় ঝু*লে যাই ।

মানুষ আমাকে যে ভাবে ভিতরে ভিতরে মেরে ফেলছে এত দিনে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে ঘুরে বেড়াতাম কোন পাগলা গারদে।

এই মনে জিদ পোষে আছে বলেই তো নিজেকে ভালোবাসতে পারি । এ মনে জিদ আছে বলেই তো ক্ষমা করতে পারি। কান্না শেষে চোখ মুছে বলতে পারি ব‍্যাপার না মানুষ এমনই হয় ।আমার কাউকে দরকার নেই।

জিদ ও রাগ আমাকে সবচেয়ে বেশি আগলে রাখে বলেই তো আমি নিজের ক‍্যারিয়ার ভালোবাসি। জীবনের প্রতিটা চ‍্যালেন্সকে বলি ভাগ‍্য আমাকে কিছুই দিবে না।
শুধু কান্না ছাড়া তাই নিজেকে জিজ্ঞাসা করি কি করতে চাই ?
আমার জিদ আমাকে শেখায় করো নয়তো মরো।

আমার জিদ আমাকে রাস্তায় নামায় নি বরং আমার জিদ ও রাগ আমাকে শিখিয়েছে এই পথটা তোমার একার এটা তোমাকে একাই পার হতে হবে।

পৃথিবীতে যাকে ভালোবাসবে এক্সপেকটেশন ছাড়া। সৃষ্টিকর্তা তোমাকে লাইট হাউজ বানিয়েছে বলেই তুমি মানুষকে পথ দেখাবে কিন্তু নিজেকে আলোকিত করার সুযোগ তুমি পাবে না।
কি আশ্চর্য সেই পনের বছর বয়স থেকেই জেনেছি পৃথিবী আমার জন‍্য গোলাপের বিছানা রাখে নি।
তাই কাঁটার সাথে আপোষ আমি করবো না।

এই আপোষ না করার যুদ্ধটা আমার জিদ আমাকে শিখিয়েছে।

আজকের আমি টা কেবল আমিত্ব করা একজন মানুষ।যে মানুষ জানে ভাঙ্গা আমিটাকে কিভাবে জুড়তে হয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

16/11/2025

তোমাকে পাওয়ার যুদ্ধে নেমেছি,
যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমি শত্রু পক্ষের রাজা।

Address

Kumilla
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sayed H Md Habibur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category