======== বিসমিল্লাহির রাহমানির রাহীম =========
------------------------------------------------------------
প্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তাঁর দয়া এবং অনুগ্রহের প্রতি। তিনি আমাদের পৃথিবীতে তাঁর প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন এবং হালাল খাবার দিয়েছেন ভক্ষন করার জন্য। হালাল খাবার না খেলে কোন ইবাদতই আল্লাহর নিকট কবুল হয় না। দুধ হল আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সেরা এ
কটি হালাল এবং পুষ্টিকর খাবার। কিন্তু এই হালাল পুষ্টিকর খাবারে এখন কিছু অসাধু মানুষ পানি মিশিয়ে তার পুষ্টিগুণ নষ্ট করছে এবং সেগুলা বাজারজাত করছে খাঁটি দুধ বলে।যা মানব দেহের জন্য মারাত্নক ক্ষতিকর । সেই ভেজাল খাদ্য থেকে মুক্ত করার প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
নিজেদের তত্বাবধানে দুধ-উৎপাদনকারী কৃষকের গোয়াল থেকে সরাসরি সংগৃহীত করা হয় গরুর খাঁটি দুধ ।এতে কোন ধরনের পানি, মেলামাইন অথবা ক্ষতিকর কেমিক্যাল মেশানো হয় না বলে ‘বরকত ডেইরি’ দুধ সব সময় স্বাস্থ্যকর এবং পুষ্টিকর ।
আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই রাসুল (সঃ) এর সেই বাণীটি – ‘’হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (সঃ) কে বলতে শুনেছি, মিথ্যা কসম পণ্য বিক্রি বাড়িয়ে দেয় বটে কিন্তু বরকত নষ্ট করে দেয়। ( বুখারি শরীফ, অধ্যায়- ক্রয় বিক্রয়, হাদিস নং-১৯৫৭)’’
খাঁটি মানের পূর্ণ নিশ্চয়তা দিয়ে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি একশত ভাগ গরুর খাঁটি দুধ। আমরা প্রতিদিন সকালে দুধ সংগ্রহ করে প্যাকেটজাত করে আমাদের লোক দিয়ে আপনার কাছে পৌঁছে দিবো। আপনারা এক কেজি থেকে শুরু করে যে কোন পরিমাণ দুধ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। । সঠিক ও খাঁটি মানের দুধের নিশ্চয়তাসহ স্বাস্থ্যসম্মত ও ক্ষতিকারক দ্রব্যমুক্ত সকল পণ্যের জন্য আমরা সব সময় অঙ্গীকারবদ্ধ।
"সুস্বাস্থ্য রক্ষায় বরকত ডেইরি "