05/11/2025
এইবার নায়িকা শাবনুর সালমানের স্ত্রী সামিরা # বাগবিতণ্ডায় জড়িয়েছেন?
সালমানের সাবেক স্ত্রী সামিরা হক দাবী করে বলেন # আমি সালমানের সঙ্গে নায়িকা মৌসুমীর জুটি মানতে পারতাম না কারন - নায়িকা মৌসুমের সঙ্গে সালমানকে দেখলেই মেজাজ গরম হতো। কারন - মৌসুমী কখনও আমারনসঙ্গে কথা বলতে চাইতো না। আমি মাঝে মধ্যে স্যুটিং এ বেড়াতে গেলে আমাকে পাত্তাই দিতো না।
তখন সালমানকে বলি মৌসুমীর সঙ্গে তুমি আর ছবি করতে পারবে না। তখন সালমান বলে তাহলে কার সঙ্গে কাজ করবো, তখন আমিই শাবনুরের কথা বলি - তখন সালমান শাবনুরকে নিয়ে " তুমি আমার " ছবিটি করে এবং সুপারহিট যায়, এরপর থেকে তারা একটানা কাজনকরতে থাকেন।
আমি সব সময় সার্পোট করতাম, স্যুটিং স্পটে বেড়াতে গেলে আমিই শাবনুরকে - বিভিন্ন ড্রেসের মেকাপের এবং অন্যান্য বিষয়ে সাজেশন দিতাম, কিন্তু আমি যে খাল কেটে কুমির এনেছি তা তো কোন দিন ভাবি নাই। শাবনুর আস্তে আস্তে সালমানকে দখল করে নেয়।
যে কারনে বাসায় সালমান আমাকে ঠিক মতো সময়ও দিতে চাইতো না, শুধু স্যুটিং আর স্যুটিং আর শাবনুর আর শাবনুর। আমি বেশ কিছু বিষয় উপলব্ধি করতে পারলাম। তারপর আমিই সালমান কে প্রস্তাব দিয়েছিলাম, তুমি শাবনুরকে বিয়ে করো আমাকে তালাক দিয়ে মুক্ত করে দাও।
উত্তরে সালমান বলেছিলেন, তোমার কি মাথা খারাপ আমি নায়িকা বিয়ে করবো। এরপর যখন চিত্রালী পত্রিকাই যখন সালমান শাবনুরের বিয়ের খবর ছড়িয়ে পড়ল, সারা দেশব্যাপী, তখন তো আমি সালমান কে না জানিয়েই চট্টগ্রাম বাবার বাড়ীতে চলে যাই। পরে সালমান স্যরি বলে আমাকে নিয়ে আসে, তবে আমার শর্ত ছিলো তুমি আর শাবনুরের সঙ্গে কাজ করতে পারবে না, তখন সালমান রাজী হলো আমিও তার সঙ্গে ঢাকায় চলে আসলাম।
আবার কিছু দিন পর জানতে পারলাম - শাবনুর পেগনেট হয়েছে তার এ্যাবরেশন করার জন্য সালমান দৌড় ঝাপ করছে।
তখন আমি ফাইনালী সালমান কে বললাম আমাকে তালাক দাও তুমি শাবনুরকে বিয়ে করো আমার কোন আপত্তি নাই। কিন্তু সালমান আমাকে ছাড়তে রাজী হয় না, তখন তাকে বললাম - টোটালী শাবনুরের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও। আর একটি নতুন নায়িকা ফিল্মে আসছে নাম পপি তাকে নিয়ে জুটি করো।
সালমান রাজী হলো এবং কিছু পরিচালককে সালমান ফোন করে জানিও দিলো, কিন্তু কিছু পরিচালক এই সিদ্ধান্ত মানতে নারাজ। তাকে বিভিন্ন কৌশলে হলেও শাবনুরের সঙ্গে জুটি ধরে রাখার জন্য তাকে চাঁপ দিতে থাকলো।
আমি শাবনুর কে চ্যালেঞ্জ করলাম # সে মিডিয়াতে সালমানকে নিয়ে কথা বলে না কেনো। আসুন আমার প্রতিটি কথার উত্তর দিক, আমি কথা গুলো সত্য বললাম না কি মিথ্যে বললাম। আজ দেখতে দেখতে প্রায় ২৯ বছর হয়ে গেল সালমানের মারা যাওয়া, সে তো কখনও কোন দিন - ভালো বা মন্দ কিছুই বলে না। সালমানের মৃত্যুর সব দোষ আমাকে দেওয়া হয়।
শাবনুর যে সালমানের সঙ্গে জুটি বেঁধে ১৪ টি ছবি মুক্তি দিলো, আরো বেশ কিছু ছবি আছে সে গুলো মুক্তি পায় নাই। শাবনুরই তো ভালো জানবে সালমানকে কে হত্যা করেছে, কারন দিনের ২৪ ঘন্টার মধ্যে শাবনুরই তো ২০ ঘন্টা থাকে।
আর আউটডোর স্যুটিং হলে তো কথাই নাই, পুরো ২৪ ঘন্টাই তো শাবনুরের সঙ্গে থাকে, তাহলে সেনকি কিছুই জানে না, সালমান কে তো ফিল্ম পলেটিক্সেও তো কেউ মারতে পারে, তাহলে তো আমার চেয়ে শাবনুরই ভালো জানবে, ফিল্মে সালমানের সঙ্গে কার কার দ্বন্দ ছিলো।
শাবনুরের সাহস থাকলে # মিডিয়াতে কথা বলুক, চুপ করে অষ্ট্রেলিয়াতে বসে আছে কেনো।
এইবার সামিরার প্রশ্নের উত্তর শাবনুর কি ভাবে দিবেন, তা সালমান ভক্তরা অপেক্ষায় রইলেন। দেখা যাক এই খেলায় কে হারে আর কে জিতে।
# রবিউল ইসলাম রাজ
# চলচ্চিত্র পরিচালক👍