নকশি বাংলা -দেশীয় খাঁটি পন্য

  • Home
  • নকশি বাংলা -দেশীয় খাঁটি পন্য

নকশি বাংলা -দেশীয় খাঁটি পন্য “اللَّهُمَّ بَارِكْ لِي فِي رِزْقِي” (আল্লাহুম্মা বারিক লি ফি রিজকি)

01/01/2026
চুকাই!!  চুকাই!! চুকাই মেছতা জবা বা রোজেলা গাছঅনেকে এটাকে টক গাছ নামে চিনে। চুকা বলে।এটা রান্না করে খায়।আবার এটা থেকে খ...
01/01/2026

চুকাই!! চুকাই!! চুকাই

মেছতা জবা বা রোজেলা গাছ
অনেকে এটাকে টক গাছ নামে চিনে। চুকা বলে।

এটা রান্না করে খায়।আবার এটা থেকে খুব সুন্দর জেলি হয় এবং চা খুব সুস্বাদু যা রোজেলা চা নামে পরিচিত, অনেকে আচার তৈরি করে, খাট্টা রান্না করে।একটা ফল বিভিন্নভাবে খাওয়া যায়। মিনিমাম ৩ কেজি অর্ডার করতে হবে।

#রোজেলা_চা #রোজেলা #জেলি #আচার

🌺 রোজেলা চা উৎপাদনের ধাপগুলো১) রোজেলা গাছ চাষরোজেলা হলো Hibiscus sabdariffa গাছের লাল রঙের ফুলের প্রজাতি।সাধারণত শুষ্ক ও...
07/12/2025

🌺 রোজেলা চা উৎপাদনের ধাপগুলো

১) রোজেলা গাছ চাষ

রোজেলা হলো Hibiscus sabdariffa গাছের লাল রঙের ফুলের প্রজাতি।

সাধারণত শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে।

বীজ রোপণের ৪–৫ মাস পর গাছে ফুল আসে।

---

২) ফুলের ‘ক্যালিস’ সংগ্রহ

রোজেলার যে অংশ দিয়ে চা তৈরি করা হয়, সেটাকে ক্যালিস (Calyx) বলে।

ফুল ঝরে যাওয়ার পর যে লাল মোটা অংশ থাকে সেটাই মূল উপাদান।

পর্যাপ্ত পাকার পর হাত দিয়ে অথবা ছোট কাঁচি দিয়ে ক্যালিস সংগ্রহ করা হয়।

---

৩) বীজ আলাদা করা

ক্যালিসের ভেতরে থাকা সবুজ বা সাদা বীজ আলাদা করা হয়।

এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চায়ের রং ও স্বাদ ক্যালিস থেকেই আসে।

---

৪) পরিষ্কার করা

মাটি, ধুলা বা ছোট পোকামাকড় থাকলে সেটা ধুয়ে পরিষ্কার করা হয়।

অনেকসময় এটি হালকা লবণ পানি বা বিশুদ্ধ পানি দিয়ে ধোয়া হয়।

---

৫) সূর্য অথবা মেশিনে শুকানো

রোজেলা চা তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ড্রায়িং।

শুকানোর দুইভাবে হয়:

1. সূর্য শুকানো (Solar drying) – ২–৩ দিন

2. ফুড ডিহাইড্রেটর/মেশিনে শুকানো – নিয়ন্ত্রিত তাপমাত্রায় (৫০–৬০°C)

সম্পূর্ণ শুকালে ক্যালিস শক্ত, ভঙ্গুর হয়ে যায় এবং গভীর লাল রং ধারণ করে।

---

৬) গ্রেডিং ও বাছাই

ভালো মানের বড় টুকরাগুলো আলাদা করা হয়।

ক্ষতিগ্রস্ত, কালো অংশ বা পচা ক্যালিস বাদ দেওয়া হয়।

---

৭) প্যাকেজিং

উচ্চমানের রোজেলা চা সাধারণত:

এয়ারটাইট পাউচ

গ্লাস জার

ফয়েল প্যাক

এগুলো চায়ের রং, গন্ধ ও ভিটামিন সি ধরে রাখতে সাহায্য করে।

---

🌿 রোজেলা চা তৈরির জন্য প্রস্তুত!

এই শুকানো রোজেলা ক্যালিসই পরে গরম পানি বা ঠান্ডা পানিতে ডুবিয়ে চা হিসেবে ব্যবহার করা হয়।

---

রোজেলা চা
অর্ডার করতে যোগাযোগ করুন:
01737-159963

রোজেলা (Rosella / Hibiscus) চা শুধু সুস্বাদুই নয়—এতে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক উপকারিতা।---🌿 রোজেলা চা এর উপকারিতা✅ ১. রক...
06/12/2025

রোজেলা (Rosella / Hibiscus) চা শুধু সুস্বাদুই নয়—এতে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক উপকারিতা।

---

🌿 রোজেলা চা এর উপকারিতা

✅ ১. রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে

রোজেলা চা হালকা মাত্রায় রক্তচাপ কমাতে সহায়তা করতে পারে।
(যাদের রক্তচাপ খুব কম থাকে, তারা নিয়মিত খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন।)

✅ ২. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর

এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরের টক্সিন কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

✅ ৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক

দুধ বা চিনি ছাড়া রোজেলা চা খেলে এটি মেটাবলিজম বাড়াতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক হতে পারে।

✅ ৪. কোলেস্টেরল কমাতে ভূমিকা রাখে

কিছু গবেষণা অনুযায়ী এটি খারাপ কোলেস্টেরল (LDL) কমাতে সাহায্য করতে পারে।

✅ ৫. হজমশক্তি বাড়ায়

রোজেলা চা হজম ভালো রাখে এবং গ্যাস-অম্বল কমাতে পারে।

✅ ৬. ত্বক ভালো রাখতে সহায়তা করে

অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়ক।

---

🍵 রোজেলা চা কিভাবে খেতে হয়?

☕ হট রোজেলা টি (গরম চা)

১. ১–২ চা চামচ রোজেলা পাপড়ি নিন
২. ১ কাপ পানি ফুটিয়ে নিন
৩. পাপড়ি দিয়ে ৪–৫ মিনিট ঢেকে রাখুন
৪. ছেঁকে নিন
৫. চাইলে সামান্য মধু মেশাতে পারেন (চিনি না দিলে ভালো)

🧊 আইস রোজেলা টি (ঠাণ্ডা চা)

১. উপরের মতো চা তৈরি করুন
২. ঠাণ্ডা হতে দিন
৩. বরফ, লেবু স্লাইস, মধু যোগ করতে পারেন
৪. গরমে এটি খুব ফ্রেশিং লাগে

🕒 কখন খাওয়া ভালো?

দুপুর বা বিকেলে

খালি পেটে না খাইলে ভালো

দিনে ১–২ কাপ যথেষ্ট

---

⚠️ যাদের একটু সতর্ক হওয়া উচিত

যাদের লো ব্লাড প্রেসার আছে

যারা গর্ভবতী, তাদের ডাক্তারকে জিজ্ঞেস করা উচিত

নিয়মিত কোনো ওষুধ খেলে চিকিৎসকের পরামর্শ নিন

রোজেলা চা অর্ডার করতে আমাদের পেইজে ইনবক্স করুন।
আমাদের যোগাযোগ নাম্বার:
01737-159963
#সুস্থতা_এককাপে #রোজেলা_চা #রোজেলা

রোজেলা চা এর যত গুনাগুনবিস্তারিত আছে এই ভিডিওতে।
05/12/2025

রোজেলা চা এর যত গুনাগুন
বিস্তারিত আছে এই ভিডিওতে।

একাধিক সমস্যার একটি ফাইল - রোজেলা চা | ফুসফুসের জটিল রোগের উপশম হবে রোজেলা চা পান করলে - আলমগীর আলম🛒 অর্ডার করুন: https://p...

বাজারে যে গুড় পাওয়া যায় সেগুলোতে আখের গুর মিশানো থাকে। কারন খাটি আখের গুড়ের দাম বেশি। আরো যে গুলি মিশানো হয় রং। টকটকে লা...
04/12/2025

বাজারে যে গুড় পাওয়া যায় সেগুলোতে আখের গুর মিশানো থাকে। কারন খাটি আখের গুড়ের দাম বেশি। আরো যে গুলি মিশানো হয় রং। টকটকে লাল করার জন‍্য কেমিক্যাল রং অর্থাৎ ডাইং কালার, ডালডা ও হাইড্রোজ। যেগুলি সবই স্বাস্থের জন‍্য ক্ষতিকর।
আমার নিজের ও গুড় লাগে সবসময়।তাই সরাসরি আমি নিজে গিয়ে গুড় মাড়াই কারখানার লোকের সাথে কথা বলি।সেখানে রস থেকে সরাসরি গুড় তৈরীর পুরো প্রসেসটা দেখে নিজে চেক করে তারপর এই গুড় নেওয়ার সিদ্ধান্ত নেই। তাদের কাছে বাজারের দামের থেকে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। ভাল জিনিসের দামটাও বেশি হবে।
নিজে যখন একটা ভালো জিনিস নেওয়ার জন্য কারখানায় ছুটে গেলাম।এরকম তো সবাই চায় আমার মত ভালোটা নিতে।ভেজাল মুক্ত খাবার আমরা সবাই চাই।কিন্তু কয়জনে পাই?তাই আপনাদের কথা ভেবে সিমীত কিছু লাভ রেখে বাজারের কাছাকাছি দামেই আমরা গুড় বিক্রি করছি।
গুড়ের একেকটা মুঠার ওজন ৫০০ গ্রাম।বাজারে যাওয়ার পর এই ৫০০ গ্রাম গুড়কে ২৫০ গ্রাম করে এর সাথে ডালডা ও অন্যান্য দ্রব্য মিশিয়ে ৫০০ গ্রাম করা হয়।এর কম বা বেশি ও হতে পারে সেক্ষেত্রে।
আসলে সেটা দেখার পর আমার মনে হয় কারো রুচিতেই থাকবে না বাজারের ভেজাল গুড় ক্রয়ের জন্য। মেয়াদ ছাড়া ডালডা, আখের ঝোলা গুড় যেটা কম দামে বাজারে পাওয়া যায় সেটা, অতিরিক্ত হাইড্রোজ। তাই গুড় খেলে দেখে এবং যাচাই করে ক্রয় করুন।
আর এটা তো আমরা জানি পিঠা, পায়েস বা চায়ে চিনির পরিবর্তে গুড়ের ব‍্যবহারটা খাবারের স্বাদটা কতটা অতুলনীয় করতে পারে। অসাধারন গন্ধ ও স্বাদের সম্পুর্ণ ভেজালমুক্ত গুড় আমাদের কাছে পাবেন ইংশা আল্লাহ
অর্ডার করতে ইনবক্স করুন এখনি।

Shout out to my newest followers! Excited to have you onboard! Palash Parvez, Mahmudur Rahman, Murad Hasan, Ashar Ahmed,...
16/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Palash Parvez, Mahmudur Rahman, Murad Hasan, Ashar Ahmed, Abul Kalam Azad, MD Mahabub Islam

সকাল শুরু হোক এক কাপ স্বাস্থ্য ও সতেজতার সাথে!রোজেলা চা – যা শুধু চা না, বরং আপনার হার্ট, ব্লাড প্রেসার আর লিভারের প্রকৃ...
08/11/2025

সকাল শুরু হোক এক কাপ স্বাস্থ্য ও সতেজতার সাথে!
রোজেলা চা – যা শুধু চা না, বরং আপনার হার্ট, ব্লাড প্রেসার আর লিভারের প্রকৃতিক চিকিৎসক!

Rosella Tea
✔ ১০০% ন্যাচারাল 🌿
✔ ক্যাফিন ফ্রি ☕
✔ কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই ❌

✨ উপকারিতা:

লিভারের অতিরিক্ত চর্বি গলিয়ে দেয়

ভুঁড়ি ও শরীরের বাড়তি মেদ কমায়

কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে

লিভার সিরোসিস থেকে সুরক্ষা দেয়

দিনে মাত্র ২ বার নিয়মিত ১ মাস পান করুন – আর দেখুন চোখে পড়ার মতো পরিবর্তন!
আজই অর্ডার করুন
#রোজেলা_চা #সুস্থতা_এককাপে #রোজেলা

 #রোজেলা চা  #আল্লাহ কি অশেষ দান 😊রোজেলা চা এর এত কেন উপকারিতা আপনি কি জানেন? রোজেলা ফল  এর চাঃনাম তার রোজেলা, প্রচলিত ভ...
07/11/2025

#রোজেলা চা #

আল্লাহ কি অশেষ দান 😊
রোজেলা চা এর এত কেন উপকারিতা আপনি কি জানেন?

রোজেলা ফল এর চাঃ

নাম তার রোজেলা, প্রচলিত ভাবে বাজারে একে চুকাই, মেষ্টা ও বলা হয়ে থাকে। এটি হালকা গোলাপী বর্ণের ফল, দেখতে অনেকটা ফুলের কলির মতো। মূলত বাংলাদেশে রাঙ্গামাটি, বান্দরবান এলাকায় বেশি হয়। বিশেষ কিছু ভেষজ গুনাবলী থাকায় এর ব্যবহার বেশি হয়।

রোজেলা ফলের গুনাগুনঃ

– ঠান্ডা কমায়, ওজন কমাতে সাহায্য করে,
– হজমে সাহায্য করে।
– টক স্বাদযুক্ত হওয়ায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। এর টক স্বাদের জন্য একে ডাল, তরকারি বা মাছের রান্নায় ব্যবহার করা যায়।

– এর গোলাপী বর্ণটি মূলত অ্যান্থোসায়ানিন জন্য হয়ে থাকে যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রন করে, রক্তে চিনির পরিমান নিয়ন্ত্রন করে তাই ডায়াবেটিস নিয়ন্ত্রন করে।

– পিরিয়ড সময় একজন মেয়ে বা নারীর হরমোনের পরিবর্তনের কারনে হতাশা, হঠাৎ করে মন-মেজাজের রূপ পরিবর্তন এবং রোজেলা চা এই সময়টাই সবচেয়ে বেশি উপকারী।
কিন্তু গর্ভাবস্থায় এই পানীয় পান করা যাবে না।
– অম্ল, বুকে জ্বালা-পোড়া, অ্যালার্জির সমস্যা থাকলে এই চা পান করা যাবে না।

এই ফল দিয়ে চা কিভাবে তৈরি করা যায়?

রোজেলা চা উপকরনঃ
• রোজেলা – ২ চামচ
• আদা কুচি- ১/২ চা চামচ
• পানি ২ কাপ
• মধু / গুড় ১ চা চামচ বা গুড় ১/২ চা চামচ

প্রণালীঃ
১। প্রথমে রোজেলা ফলগুলোকে ভালোভাবে ধুয়ে সুতির কাপড়ে বা তোয়ালেতে শুকিয়ে অন্য আরেকটা কাপড়ের উপর রোজেলা বীজ ফেলে শুধু পাপড়ি নিয়ে তা ভালোভাবে শুকাতে হবে। দীর্ঘদিন ধরে সংরক্ষন করার জন্য পাতলা নেটের ব্যাগে পাপড়িগুলো ২-৩দিন রোদে রেখে শুকাতে হবে।
একবার ভালোভাবে শুকিয়ে গেলে শুকনো পাপড়িগুলো ‘রোজেলা চা’ বানানোর জন্য একদম তৈরী। পুরোপুরি শুকানোর পর রোজেলার পাপড়িগুলো কাচের জার –এ সংরক্ষন করলে সঠিক স্বাদ বজায় থাকবে।

২।একটি পাত্রে পানিতে আদা,রোজেলা পাপড়ি ২চামচ দিয়ে ভালোভাবে ঢেকে ১০ মিনিট সিদ্ধ করতে হবে।

৩।এরপর পানি রং হালকা গোলাপি থেকে গাঢ় গোলাপি হয়ে উঠলে নামিয়ে নিতে হবে।
৪।স্বাদ অনুযায়ী মধু/চিনি দিয়ে গরম গরম খেতে পারেন।

💖💖💖অর্ডার করতে ইনবক্স চেক করুন।
অথবা যোগাযোগ করুন 01737-159963 নাম্বারে
#রোজেলা_চা

#সুস্থতা_এককাপে

বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম আসছে রমজানের মাস বরকতের মাস।সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়া স্বাস্থের জন্...
04/03/2024

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম
আসছে রমজানের মাস বরকতের মাস।সারাদিন রোজা রেখে ভাজা পোড়া খাওয়া স্বাস্থের জন্য অনেকটাই ক্ষতিকর। তাই অনেকেই খেজুর খেয়ে ঠান্ডা জাতীয় কিছু খেয়ে থাকেন বা খেতে পছন্দ করেন। সেক্ষেত্রে দই এর লাচ্ছি বা দই দিয়ে তৈরী কোনো ডেজার্ট বা সরাসরি দইও খাওয়া যেতে পারে।
আমরা সরাসরি বগুড়ার খাটি এবং সুস্বাদু দই আপনাদের মাঝে দিয়ে থাকি।সুতরাং নিশ্চিন্তে আমাদের কাছ থেকে দই নিতে পারেন।
কোনো ভেজাল প্রমান করতে পারলে টাকা ফেরত।

অর্ডার করতে নাম, ঠিকানা ও ফোন নাম্বার ইনবক্স করুন।

Address

Indira Road

1207

Alerts

Be the first to know and let us send you an email when নকশি বাংলা -দেশীয় খাঁটি পন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নকশি বাংলা -দেশীয় খাঁটি পন্য:

  • Want your business to be the top-listed Grocery Store?

Share