Al-Hidayah

Al-Hidayah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Hidayah, Grocers, Dhaka.

05/08/2025

https://youtu.be/vaEjPWx39F4?si=p5KWUcmC6007RpVZ

৩৬শে জুলাই: বেদনার পথ বেয়ে বিজয়ের আলোকবর্তিকা — আজ বিজয়ের দীপ্ত শপথ
আজকের এই দিনে মনে পড়ে যায় ২২শে জুলাইয়ের সেই মুহূর্ত, যখন মাদরাসা মারকাযুল হিদায়াহ ঢাকা’র সম্মানিত মুহতামীম ও শায়খুল হাদীস, পীরে কামেল মুফতি বাকী বিল্লাহ হাফিজাহুল্লাহ, হৃদয় নিংড়ানো দোয়া করে ছাত্রজনতার আন্দোলনে অংশগ্রহণের প্রস্তুতির আহ্বান জানিয়েছিলেন।
**---**
আরো মনে পড়ে যায় গাজী মুফতি তামীম আব্দুল্লাহ ভাইয়ের সাহস জোগানো কণ্ঠস্বর। যখন চারদিক থেকে পুলিশ, ছাত্রজনতা এবং আমাদের মাদরাসার ছাত্রদের ওপর নেমে এসেছিল নির্মম হামলা—ঠিক তখন তিনি ফোনে আমাকে সাহস দিয়েছিলেন, বলেছিলেন বিচক্ষণ কৌশল গ্রহণ করতে। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুন।
সেদিন ইন্টারনেট বন্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন, আহত হয়েছিলেন আমাদের মাদরাসার ৯ জন ওস্তাদ ও ছাত্র।
আমি একাত্তরের যুদ্ধ দেখিনি, কিন্তু ২৪-এর সেই রক্তক্ষয়ী দৃশ্য চোখে দেখেছি। দেখেছি ৩৬-এর বীর যোদ্ধাদের লড়াই, ত্যাগ আর অপরাজেয় সাহস।
আজও কানে বাজে হেলমেট বাহিনীর গুলির জঞ্জনানি...
***
৩৬শে জুলাই—এটি কেবল একটি তারিখ নয়, এটি এক হৃদয়বিদারক ইতিহাসের নাম। যেদিন নির্দয়তা নেমে এসেছিল আমাদের চোখের সামনে, আর বুকভরা হাহাকার নিয়ে আমরা দাঁড়িয়ে ছিলাম ইতিহাসের এক সন্ধিক্ষণে।

সেদিন যারা প্রাণ হারিয়েছেন, দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন নির্যাতন—তাঁদের আত্মত্যাগ আজও ইতিহাসের পাতায় অমলিন।
৩৬শে জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয়, কত রক্ত, অশ্রু আর বিসর্জনের পথ পেরিয়ে আমরা পৌঁছেছি বিজয়ের এ প্রান্তে।
***
আজ ৩৬শে জুলাইয়ের বিজয় দিবস—এটি আমাদের জন্য গৌরব, সাহস আর অদম্য প্রত্যয়ের প্রতীক।
আমরা মাথা নত করি না, পিছু হটি না—আমরা দাঁড়াই সত্যের পক্ষে, ন্যায়ের পাশে।

হারানোর বেদনা আমাদের দুর্বল করেনি—বরং শাণিত করেছে আমাদের চেতনাকে।
আজ আমরা স্মরণ করছি সেই সকল শহীদ ও যোদ্ধাদের, যাঁরা রক্তে-ঘামে রচনা করেছেন ইতিহাস,
আর শপথ করছি—নতুন প্রজন্মকে শিখিয়ে যাবো, সত্যের জন্য সংগ্রাম কাকে বলে।
৩৬শে জুলাই ভুলিনি, ভুলবো না।

#৩৬শে_জুলাই #বিজয়_দিবস
#স্মৃতির_পাতা #ভুলিনি
#শহীদদের_স্মরণে #আমরা_জাগবো
https://youtu.be/vaEjPWx39F4?si=p5KWUcmC6007RpVZ

10/11/2024

একটু সেবা যত্ন করতে চাই। আহাসানাত আব্দুল্লাহ

03/11/2024
31/10/2024

শ্রমিকদের প্রাপ্য যথাযথভাবে এবং যথাসময়ে আদায় করা একটি নৈতিক দাবি, যা ইসলামী আইনে উল্লেখ আছে। যথাযথ প্রাপ্য না দিলে তা দাবি করে আদায়ের চেষ্টা করা অবশ্যই সঙ্গত। কিন্তু বর্তমানে দেশীয় সম্পদ নষ্ট করে, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে দাবি আদায়ের চেষ্টা করা কি বাঞ্ছনীয় বা সমর্থনযোগ্য? ১৫ বছর ধরে স্বৈরাচারীর পাশবিক নির্যাতনে নিষ্পেষিত হয়ে আসা শ্রমিকদের দাবি করার অধিকার অর্জন করা সত্যিই মহৎ। তবে, আমাদের উচিত এই অধিকারকে শান্তিপূর্ণ ও আইনানুগ উপায়ে চর্চা করা। দেশীয় সম্পদ নষ্ট করার মাধ্যমে সমস্যা সমাধান হবে না; বরং এটি সমস্যাকে আরও বৃদ্ধি করবে এবং আন্দোলনের যৌক্তিকতাকে প্রশ্নের সম্মুখীন করবে। সুতরাং, আমাদের ধৈর্য্য ও সমবেদনা সহকারে নিজেদের দাবিগুলি উপস্থাপন করা উচিত, যাতে একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে সেগুলি আদায়ের চেষ্টা করা যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Hidayah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category